কতগুলি অমোঘ সত্য :
১। লরেঞ্জ-এর সূত্র :
ইঞ্জিন বা মোটর সারাবার পর যখন হাতে তেল লেগে থাকবে, তখনই নাক
চুলকোবে।
২। কোভাক-এর সূত্র :
টেলিফোনে ভুল নম্বর ডায়াল করলে কখনো সেটা এনগেজড বা বিজি থাকে
না।
৩। ক্যানন-এর কার্মিক সূত্র :
বস-কে যদি মিথ্যে অজুহাত দেন যে, টায়ার ফাঁসার জন্য কাজে আসতে দেরি
হয়েছে; তাহলে পরের দিনই টায়ার ফাঁসবে।
৪। ও’ব্রায়ানের সূত্র :
যে লাইনে দাঁড়িয়েছেন, সেই লাইন ছেড়ে অন্য একটা লাইনে দাঁড়ালে দেখবেন
আগের লাইনটাই দ্রুত এগোচ্ছে।
৫। বেল-এর সূত্র :
বাথরুমে ঢুকে গায়ে জল দিতে না দিতেই দেখবেন টেলিফোন বাজছে।
৬। রুবি’র সূত্র :
কাউকে নিয়ে যখন ঘুরছেন, তখন যাঁকে চান না আপনাদের একসঙ্গে দেখেন-
তাঁকে দেখার সম্ভাবনাই বেড়ে যাবে।
৭। উইলোবি’র সূত্র :
যখন কাউকে দেখাতে চান যে, একটা জিনিস কাজ করছে না, তখনই সেটা
ঠিকঠাক কাজ করে বসে।
৮। জাদ্রা’র সূত্র :
যে জায়গায় চুলকোতে যত অসুবিধা হয়, সেইখানেই চুলকুনিটা বাড়ে।
৯। ওয়েন-এর সূত্র :
যখন গরম চা নিয়ে সবে আরাম করে বসেছেন, তখনই বড় সাহেব ডেকে
পাঠিয়ে একটা কাজ দেবেন- যা করতে গিয়ে ঠান্ডা হয়ে যাবে।
১০। হাউডেন-এর সূত্র :
মেইলবক্স বা পোস্টবক্স দেখা মাত্র আপনার মনে পড়বে যে চিঠিটা পোস্ট করার
কথা ছেল, সেটা সঙ্গে নেই।
১১। কিচেন-এর সূত্র :
বাসে উঠে বা অফিসে এসে ভাবনা শুরু হবে, বাড়ির ফ্যানটা বা পাম্পটা বন্ধ
করে এসেছেন কিনা।
( কোথায় যে এইগুলি পেয়েছিলাম, পিসিতে খুঁজে পাচ্ছি না। )



অফলাইন
ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবোযা বলেছেন ভাই একদম সত্যের কাছাকাছি



ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাসবগুলোই দারুণ। মনে হয় আলপিনে পড়েছিলাম।
অফলাইন
বিষন্ন এই মন কি যে করি....!আগে পড়েছিলাম http://www.abasar.net/binijokes2i.htm এখানে

অফলাইন
কাকতালীয় হলেও আসলে এমনই ঘটে।
অফলাইন
মজার তথ্য এবং বেশি সময়ই এগুলো সত্যি হয়ে যায়। ধন্যবাদ লেখার জন্য।
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে


ভাল লাগিলো !! আশা করিলাম আরো পাইবো সম্মুখে.....
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...তাহলে নিউটনের সুত্র কি হবে
?
সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (২৩-০৭-২০০৮ ০০:২১)
অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোনিউটনের সুত্র হলঃ
যখনই আপেল গাছের নিচে বসবে, মাথার উপর মাথার উপর তখনি মাধ্যাকর্ষনের জন্য আপেল পড়বে 
অফলাইন
শিপলুর ইন্টারনেট সুত্র:
গ্রামীনফোনের ইন্টারনেটের স্পিড তখনি শুন্য হবে যখন,
১) আপনার কারো সাথে কারো সিডিউলড ভয়েস কনফারেন্স থাকবে।
২) কোন নির্র্দিষ্ট সময়ের মধ্যে বিশাল ফাইল আপলোড/ডাউনলোড করতে হবে
৩) কারো সাথে ডেস্কটপ শেয়ারিং করতে হবে।
শিপলুর ইলেক্ট্রিসিটি সুত্র:
লোডশেডিং তখনি বেশি সময় ধরে হবে যখন,
১) খুব সিরিয়াস ভাবে কাজ করার জন্য রেডি হয়ে কম্পিউটার অন করেছি।
২) অনেক্ষন ধরে কাজ করেছি, কিন্তু করব করব করেও এখন সেভ করা হয় নি।
অনলাইন
ওরে মাটি হব মাটি.....সত্যের অতি কাছাকাছি সূত্র গুলো! আসলেই মাঝে সাঝে এমনটা ঘটে। ধন্যবাদ এলিন কে শেয়ার করার জন্য।
আর আমার সাথে যেটা ঘটতে ঘটতে প্রায় সূত্র হয়ে যাবার যোগাড়, সেটা হলো:
যখনই খুব তাড়া থাকে, তখনই ট্রেন লেট রানিং! 
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাত্বোহার সূত্র :
যখনই টেলিফোন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হই, ইন্টারনেটে পৌছে দেখি ফোন নাম্বারটাই আনিনি।
কম্পিউটারে অনেক প্রোগ্রাম চালু থাকা অবস্থায় ওয়ার্ডে টাইপ করার সময় ঠিক যখন ভাবি যে এবার সেভ করার দরকার, ঠিক তখনই কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যায়।
কারো কাছে ইমেইল করার উদ্দেশ্যে সাইবারক্যাফেতে গেলে বিভিন্ন সাইটে ঢুকে মনের সুখে ডাউনলোড-ফাউনলোড করে যখন ঘরে ফিরি, তখন মনে হয় ইমেইলটাই করা হয় নি।
অফলাইন
দারুন এলিন। এমনই তো চাই। এই না হলে আমার বন্ধু। এইটা পোষ্ট করার জন্য একটা রেপু ![]()
অফলাইন
ধন্যবাদ সবাইকে। মাসুমকে রেপু দেবার জন্য ধন্যবাদ। মাইক্রোকাতারভাই আমি অনেক খুঁজেছিলাম তথ্য সূত্র দেবার জন্য পারি নাই। বহু আগে আমি এইগুলি নেট থেকে ডাউনলোড করেছিলাম। তখন তথ্য সূত্র এর কথা খেয়াল করি নাই। ধন্যবাদ॥ 
অফলাইন
কিছুই ভাল লাগেনাআসলেই সবই সত্য,
অফলাইন
কিছুই ভাল লাগেনাযেদিন কাজ থাকবে বা বেড়ানর প্রোগ্রাম থাকবে শেদিন ই বর্ষন হবে
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আমর সূত্র:
১।
আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা
২।
হু কেয়ারস?
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...আহমাদ মুজতবা লিখেছেন:
আমর সূত্র:
১।
আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা
২।
হু কেয়ারস?
আমারও দেখি প্রায় একই সুত্র
।
অফলাইন