অনেক স্বপ্নের হাতছানি দেওয়া দেশ- কানাডা। অধিকাংশই লোকই কানাডার প্রশংসায় পঞ্চমুখ, বিশেষ করে যারা কানাডাতে বসবাস করে। আমি ব্যক্তিগত ভাবে কানাডাকে অপছন্দ করি- সেকথা বলছি না। তবে কানাডার অনেক ভালোর মধ্যেও আমার কাছে খারাপ লাগা বিষয়গুলো লেখার চেষ্টা করে দেখা যাক।
প্রধানত কানাডাতে দুই ধরনের লোক আসে। এক. ইমিগ্রান্ট হয়ে দুই. ছাত্র হিসাবে। অন্যদের (যেমন, রিফুজি) কথা আপাতত বাদ দিলাম।
ছাত্র হিসাবেঃ
গ্রাড ও আন্ডারগ্রাড ছাত্র হিসাবে কানাডা আসা যায়। আন্ডারগ্রাড ছাত্রদের দেখেই এতদিন পর্যন্ত কানাডাতে টিকে আছি আমি বলা যায়। কারন, আসলেই তাদেরকে অনেক বেশি পরিশ্রম করে ঠিকে থাকতে হয় যদি না বাপের অঢেল টাকা থাকে। আর গ্রাড ষ্টুডেন্ট হিসাবে আসলে কিছুটা সুবিধা পাওয়া যায় বটে। আর সেই সুবিধটা হল, গ্রাড ষ্টুডেন্টের ফান্ড ১০০% নিশ্চিত অধিকাংশ ক্ষেত্রেই।
ছাত্র হিসাবে আসার সাথে সাথেই যে ঝামেলাগুলোতে আপনাকে পরতেই হবেঃ
১। SIN (Social Insurance Number): এই জিনিষ না হলে আপনি অনেকটাই অচল। এর জন্য আপনাকে সার্ভিস কানাডায় যেতে হবে। সাথে যাবতীয় কাগজপত্র নিয়ে। যারা আপনাকে সার্ভিস দিবে তারা আমার দেখামতে কানাডার সবচেয়ে খাইষ্টা লোক। কানাডাতে এত খাইষ্টা লোক আমি দেখি নাই। ভিসা অফিসারও আপনার ডকুমেন্ট এমনভাবে চেক করে না যেমনভাবে এই লোকগুলো করে। অক্ষর বিটুইন দ্যা অক্ষর। সাথে নিয়ে যেতে হবে আপনার চাকুরীর কনট্রাক্ট। সেইখানে একটা শব্দও এলোমেলো থাকা চলবে না। থাকলে দিন কয়েক ঘুরতে হবে। তার উপরে আপনার নাম্বারটি হবে ৯ দিয়ে শুরু। যেকোন জায়গায় দিতে গেলে “৯” দেখলেই আপনি ডিসকলিফাই, মানে সবাই বুঝবে আপনই কাজ করার জন্য ডিসকলিফাই।
২। ব্যাংক একাউন্টঃ
অধিকাংশ ব্যাংকই (যেমন CIBC, TD Canada Trust ইত্যাদি ব্যাংক) আপনাকে ১ বছরের জন্য ব্যাংক একাউন্ট করতে দিবে। এর বেশি আপনি ছাত্র হিসাবে পাবার অধিকার রাখেন না। আপনার পাসপোর্ট নাম্বার, তার ফটোকপি ইত্যাদি রেখেও তাদের খটকা দূর হতে চায় না।
৩। টিউশনঃ
নতুন হিসাবে আসার পরেই এই ধাক্কাটা সামাল দেওয়া মুশকিল। ইনিভারসিটি ভেদে রেজিঃ করার সাথে সাথেই আপনার মোট টিউশন দেওয়ার জন্য ইউনিভারসিটি তোর জোড় শুরু করে দিবে। অনেক জায়গায় পে-রোলে দেবার নিয়ম থাকলেও সারা বছরের টাকা তারা আগে কেটে নিতে শুরু করবে। আপনি সব ঠিকঠাক করতে করতে বা ভালমত বুঝতে আপনার একাউন্ট শূন্যে চলে যাবে নিশ্চিত।
৪। হেল্থ ইনস্যুরেন্সঃ ছাত্র হিসাবে আপনাকে প্রতি বছরে ৮০০ ডলারের কাছাকাছি দিয়ে এই ইউহিপ (University Health Insurance Plan) কিনতে হবে। শুনতে গেলে খুব ভালই শোনা যাবে। ৮০০ টাকায় সারা বছরের চিকিৎসা!! কিন্তু আসলে কি তাই? ধরেন আপনি হঠাৎ অসুস্থ হলেন, আপনাকে শহরের একমাত্র জেনারেল হসপিটালে ঘ গিয়ে কমপক্ষে ৪ ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা পাবেন। আর অন্য জায়গায় (আফটার আওয়ার্স, ওয়াক ইন ক্লিনিক) গেলে আপনাকে নগদ টাকা গুনতে হবে, আর তার পরিমান শুনলে আপনার অসুস্থতা এমনিতেই ভাল হয়ে যাবে।
চললেও চলতে পারে…..
অফলাইন
TEST FINISHEDদারূন পোস্ট বস 
অফলাইন
এটা ঠিক রেসিজম হলো না। আপনার গায়ের রঙ দেখে যদি ৯ দিয়ে নাম্বার দেয় আর ধরেন সাউথ আফ্রিকার কোন সাদাকে ৭ দিয়ে নাম্বার দেয় তবে কথা ছিল। (অবশ্য সাউথ আফ্রিকার ভিসা লাগে না কানাডায় যেতে, পড়তে লাগে কিনা জানিনা।)
অফলাইন
ঈদ আসছে কি করি 
ভাষাগত গোড়ামীর কথা তো বললেন না...ওদের এখানে ফ্রেঞ্চ না জানলে মনে করে মানুষ এখানে থাকারই লায়েক না
। আর প্রথম প্রথম টিউশন ফি নিয়ে যা একটা কারবার করে তা বাংলাদেশের ভার্সিটির থেকেও অনেক খারাপ অবস্থা। আমার মতামত হল কানাডা যদি যেতেই হবে অনার্স শেষ না করে যাওয়া আর মজুদ খেটে পড়াশুনা করতে যাওয়া একই কথা...আন্ডারগ্রাডদের স্কলারশীপ দিতে কিসের যে এত বাধা তাদের এটা আমার মাথায় ঢুকেনা
, আমার এক সময় অনেক ইচ্ছা ছিল কিন্তু এখন সেখানে ডেকে নিলেও যাব কিনা সন্দেহ আছে
। আমার ইদানিং অভিঞ্জতা থেকে বললাম কথাগুলা...যে কোয়ালিফিকেশন এ তারা এডমিশন দিতে দশবার ভাবে সেই সময়ের মধ্যে এই যোগ্যতা নিয়েই কানাডার তুলনায় অধিক ভাল ফ্যাকাল্টি আর ফেমাস ইউনিতে সম্মানসহকারে স্কলারশিপসহ ভর্তি করে নেয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২০-০৭-২০০৮ ১১:৪৯)
অফলাইন
সব ভাই আমার খুব সখ কানাডাতে পড়া।আমি cse তে mastersবা mba করতে চাই। এ জন্য আমার cgpa কেমন হতে হবে,এবং কথায় কিভাবে যোগাযোগ করতে হবে জানাবেন।
অফলাইন