Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২১-০৭-২০০৮ ১০:৪২

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৯

যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

প্রথম আলোর রস+আলো থেকে সংগৃহীত একটা কৌতুক আপনাদের জন্য কপি পেষ্ট করলাম দয়া করে কেউ মাইন্ড খাবেন না
পরগাছা
আহসান হাবীব
একটা বিখ্যাত গল্প বলি (গল্পটা অবশ্য আমার নয়, ধার করা)। সেই মিথ্যেবাদী রাখাল টাইপের গল্প আরকি! এক বনে ছিল অতি ধুরন্ধর এক শিয়াল। সে একবার একটা সভা ডেকে একটা প্রস্তাব করল, ‘চলো আমরা যা শিকার করব সেটা সবাই ভাগাভাগি করে খাব।’ সবাই ভাবল, মন্দ কি, আইডিয়া তো খারাপ না, কষ্ট কম হবে। তারপর একদিন সেই শিয়াল বন কাঁপিয়ে চিৎকার করে উঠল, ‘শিকার ধরেছি! শিকার ধরেছি!!’ সবাই ছুটে এল তার কাছে। এসে দেখল কিসের কি! সে আসলে শিকার ধরেনি, মিথ্যে বলেছে। সবাই তাকে গালাগাল করে চলে গেল। কিছুদিন পর আবার শিয়াল চিৎকার করল, ‘শিকার ধরেছি! শিকার ধরেছি!!’ আবার সবাই ছুটে এল। এসে দেখল সেই আগের কেস। কোনো শিকার নেই, ধুরন্ধর শিয়াল আবার মিথ্যে বলেছে। এরপর যেটা হলো, ওই শিয়াল ‘শিকার ধরেছি! শিকার ধরেছি!!’ বলে চিৎকার করলেও কেউ তার কাছে এল না এ জন্য যে, ব্যাটা মিথ্যেবাদী, নিশ্চয়ই ফের মিথ্যে বলে চিৎকার করছে। ওদিকে ধুরন্ধর শিয়াল এর পর থেকে একাই শিকার ধরে একা একা খেত, কাউকে ভাগ দিতে হতো না।
এই গল্প বলার কারণটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের দেশের যুদ্ধাপরাধীরা অনেকটা ওই ধুরন্ধর শিয়ালের মতোই আচরণ করছে। তারা ‘শিকার ধরেছি! শিকার ধরেছি!!’ বলে চিৎকার না করলেও ‘মুক্তিযুদ্ধ পরিষদ গড়েছি! মুক্তিযুদ্ধ পরিষদ গড়েছি!!’ বলে চিৎকার করছে। তবে আমার মনে হয়, তাদের জন্য এমন একটি ‘প্রশ্ন-উত্তর’ পর্ব শোনা জরুরি হয়ে পড়েছে। যেমন−
−আচ্ছা, আল্লাহর নির্দেশ ছাড়া গাছের একটা পাতা কি নড়ে?
যুদ্ধাপরাধী: না, কখনোই না।
−তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহর নির্দেশে। কী বলেন?
যুদ্ধাপরাধী: অবশ্যই।
−তাহলে ১৯৭১ সালে আপনারা কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিলেন, বলবেন কি? শিশু হত্যা, নারী নির্যাতন−এসব আপনারা সমর্থন করলেন কীভাবে?
এ পর্যায়ে এসে যুদ্ধাপরাধীর মুখে চুন। উত্তর নেই।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা দেশটা স্বাধীন করেছিল বলেই এই স্বাধীন দেশে আমরা বাস করছি। আর সেই স্বাধীন দেশে যুদ্ধাপরাধীরা বসে বসে রূপকথা লেখার চেষ্টা করছে। যেহেতু তাদের ইতিহাস নেই, রূপকথা বানানো ছাড়া আর উপায় কী! তবে তাদের শিকড়সুদ্ধ উপড়ে ফেলা জরুরি। কিন্তু তাদের তো শিকড়ই নেই। শিকড় থাকে মাটির গভীরে। কাজেই এখন উপায় কী? এর উপায় খুঁজতে গেলে যথারীতি আবার একটা গল্পের আশ্রয় নিতে হবে... উপায় নাই... গোলাম হোসেন!
এক শিকড়-সংগ্রাহক। নানা ধরনের শিকড় তাঁর কাছে আছে। এই প্রতিবেদক গেল তাঁর কাছে।
−আচ্ছা, আপনার কাছে সব ধরনের শিকড় আছে?
−আছে।
−যুদ্ধাপরাধীদের শিকড়?
−কোন দেশের যুদ্ধাপরাধী?
−বাংলাদেশের।
−না।
−নেই কেন?
−ওরা তো পরগাছা। পরগাছার আবার শিকড় কী!


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#২ ২১-০৭-২০০৮ ১০:৫৪

#হাসান
প্রজন্মানুরাগী
Current Status...ঈদের ছুটি শেষ..........
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৫-২০০৮
পোস্ট: ৪৮২

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

টাট্টুহর্স লিখেছেন:

এক শিকড়-সংগ্রাহক। নানা ধরনের শিকড় তাঁর কাছে আছে। এই প্রতিবেদক গেল তাঁর কাছে।
−আচ্ছা, আপনার কাছে সব ধরনের শিকড় আছে?
−আছে।
−যুদ্ধাপরাধীদের শিকড়?
−কোন দেশের যুদ্ধাপরাধী?
−বাংলাদেশের।
−না।
−নেই কেন?
−ওরা তো পরগাছা। পরগাছার আবার শিকড় কী!

জোস.......... thumbs_up


-----------------------
রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

অফলাইন

 

#৩ ২১-০৭-২০০৮ ১১:৩৩

আলম
নিয়মিত
Current Status...fatoma
থেকে: বাহারাইন
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ১৭৪
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

ওরা তো পরগাছা। পরগাছার আবার শিকড় কী

দারুনthumbs_upthumbs_up ধন্যবাদ শেয়ার করার জন্য।


-----------------------
মাদককে না না না

অফলাইন

 

#৪ ২১-০৭-২০০৮ ১১:৩৯

তানিম
প্রজন্মানুরাগী
থেকে: বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ২৯-১১-২০০৭
পোস্ট: ৩৫৮

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম নিয়ে কোন সমস্যা নেই।আমরা দেশপ্রেমিক এটা নির্ধিদায় বলতে পারি।
যত সমস্যা মুক্তিযুদ্ধ পূর্ববর্তি প্রজন্মদের নিয়ে।


-----------------------
বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে

অফলাইন

 

#৫ ২১-০৭-২০০৮ ১১:৪৮

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৬৩
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

জটিল..................thumbs_upthumbs_upthumbs_upthumbs_up


-----------------------
http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurush-1.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৬ ২১-০৭-২০০৮ ১১:৫৮

এলিন
প্রজন্মানুরাগী
Current Status...আমি ও আমার একাকিত্ব।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৭-২০০৮
পোস্ট: ২৬০
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

সুন্দর!! thumbs_upthumbs_up

অফলাইন

 

#৭ ২১-০৭-২০০৮ ১৪:২৮

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৫
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

তানিম লিখেছেন:

আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম নিয়ে কোন সমস্যা নেই।আমরা দেশপ্রেমিক এটা নির্ধিদায় বলতে পারি।
যত সমস্যা মুক্তিযুদ্ধ পূর্ববর্তি প্রজন্মদের নিয়ে।

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

অফলাইন

 

#৮ ২১-০৭-২০০৮ ১৪:৩৮

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩১০৪
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

শামীম লিখেছেন:

তানিম লিখেছেন:

আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম নিয়ে কোন সমস্যা নেই।আমরা দেশপ্রেমিক এটা নির্ধিদায় বলতে পারি।
যত সমস্যা মুক্তিযুদ্ধ পূর্ববর্তি প্রজন্মদের নিয়ে।

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

হক কথা।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৯ ২১-০৭-২০০৮ ১৫:৫২

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৬১৩
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

শামীম লিখেছেন:

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

সহমতthumbs_upthumbs_up


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#১০ ২১-০৭-২০০৮ ১৬:৫৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...বাসাটা আমি পেয়ে গেছি বেলা সত্যি? আমাকে আর রাস্তায় থাকতে হবে না dancingdancing
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৯
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

জোসসসসসসসসসসস lol2lol2lol2


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১১ ২১-০৭-২০০৮ ১৭:৩৭

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৯

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

শামীম লিখেছেন:

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

thumbs_upthumbs_up


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১২ ২১-০৭-২০০৮ ১৮:১০

খালেকুজজামান
প্রজন্মানুরাগী
Current Status...বিষন্ন এই মন কি যে করি....!
থেকে: সংযুক্ত আরব আমিরাত (আজমান)
নিবন্ধিত হয়েছেন: ২১-০৬-২০০৭
পোস্ট: ৩৪০
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

দারুন মিনহাজ ভাই lol2lol2lol2


-----------------------
বাংলা আমার মা,বাংলা আমার মাতৃভাষা
http://forum.projanmo.com/uploads/2007/12/542_flagmobile.gif

অফলাইন

 

#১৩ ২১-০৭-২০০৮ ১৯:২৬

তনয়_
প্রজন্মানুরাগী
Current Status...পাগলা হাওয়ার বাদল দিনে
থেকে: শান্তির খোঁজে আছি...
নিবন্ধিত হয়েছেন: ০৮-১২-২০০৭
পোস্ট: ৪৬৩
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

রাজনীতির সাথে আপনার গল্প একেবারে মিলেছে। আপনাকে + দিতেই হলো।

অফলাইন

 

#১৪ ২৩-০৭-২০০৮ ০০:১৩

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...TEST FINISHED
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬৭
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

thumbs_upthumbs_upthumbs_upthumbs_up

তাদের প্রতি ঘৃণা


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১৫ ২৩-০৭-২০০৮ ০০:৪৯

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৭২
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

শামীম লিখেছেন:

তানিম লিখেছেন:

আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম নিয়ে কোন সমস্যা নেই।আমরা দেশপ্রেমিক এটা নির্ধিদায় বলতে পারি।
যত সমস্যা মুক্তিযুদ্ধ পূর্ববর্তি প্রজন্মদের নিয়ে।

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

এই সব কুলাঙ্গার কে ভুল পথ থেকে ফিরিয়ে আনার উপায় কি?


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১৬ ২৫-০৭-২০০৮ ১৫:২৮

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮০৮

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

microqatar লিখেছেন:

শামীম লিখেছেন:

তানিম লিখেছেন:

আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম নিয়ে কোন সমস্যা নেই।আমরা দেশপ্রেমিক এটা নির্ধিদায় বলতে পারি।
যত সমস্যা মুক্তিযুদ্ধ পূর্ববর্তি প্রজন্মদের নিয়ে।

না রে ভাই .... নতুন প্রজন্মেও কুলাঙ্গার আছে .... নাহলে জামাত-শিবির সদস্য পায় কীভাবে?

এই সব কুলাঙ্গার কে ভুল পথ থেকে ফিরিয়ে আনার উপায় কি?

ব্রেন ওয়াশ করলে ঐ ব্রেনে আর নতুন করে গ্রে-ম্যাটার ঢোকানো যায় কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (২৫-০৭-২০০৮ ১৫:২৮)

অফলাইন

 

#১৭ ২৫-০৭-২০০৮ ১৬:০৫

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৯০

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

microqatar লিখেছেন:

এই সব কুলাঙ্গার কে ভুল পথ থেকে ফিরিয়ে আনার উপায় কি?

যারা এদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাদেরকে আগে ভাল করতে হবে। কিন্তু এদেরকেও তো মনে হয় ক্ষমতাসীনরা মদত দিচ্ছে। কি যেন এক আশ্চর্য ক্ষমতা বলে এরা এই সরকারের আমলেও টিকে আছে।


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#১৮ ২৬-০৭-২০০৮ ২৩:২৯

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...প্রকৃত শিল্পীকে জয়ী করুন
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১২০৯
ওয়েবসাইট

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

শামীম ভাই এক্কেবারে সত্যি কথা বলেছেন। একটা গল্প মনে পড়ে গেল এ প্রসঙ্গে, ঘটনাটা সত্যি-

এক ছাত্র SSC মাত্র পাস করেছে। ভালো স্টুডেন্ট। ভালো ফলাফল করেছে। উজ্জ্বল ভবিষ্যত। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ এক মৌলবী সাহেবের মত এক লোক এল ছেলেটির সামনে। নানাভাবে বুঝিয়ে নিয়ে গেল লোকটির গাড়িতে। এরপর থেকে জিহাদী শিক্ষা দিতে শুরু করল সেই মেধাবী ছেলেটিকে। সেও কেন যেন লোকটিকে গুরু মনে করে তার কথা মত চলতে লাগল। এরপর আর যা হয়। ছেলেটির পড়াশোনা বিফলে গেল। বাবা-মার অবাধ্য হতে শুরু করল। নানা ধরনের কুসংস্কারে বিশ্বাসী হতে লাগল এবং অন্যকেও এতে উৎসাহী করতে লাগল। ফলে ওর মা চিন্তায় চিন্তায় মরে আর কি!
এরপর একদিন একটা অপারেশনে (বোমা ফাটানিতে) পাঠানো হল ছেলেটিকে অন্যদের সাথে। শেখানো হলো "বাঁচলে গাজী, মরলে শহীদ"। ধর্মের নাম করে অধর্মের পথে ঠেলে দিল ওর বাপের মত বয়সী লোকটি। আর কি! সেই অপারেশনে সে মৃত্যুবরণ করল আত্মঘাতী বোমা হামলা করতে গিয়ে। সেই পরিবার কি আর তাদের আদরের মেধাবী সন্তানকে ফিরে পাবে? সেই লোকটির নিজের কি কোন ক্ষতি হলো? এসব মৌলবাদীদের ঈশ্বর কি এতে সন্তুষ্ট হলো?


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#১৯ ০৫-০৮-২০০৮ ১৫:৪৭

চপল
প্রজন্মাসক্ত
Current Status...কিছুই ভাল লাগেনা
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০৭-২০০৮
পোস্ট: ৫৭৩

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

এইটা কি হাসির বাক্সর টপিক না?মনে তো হচ্ছেনা।


-----------------------
উড়ে যাব ডানা মেলে

অফলাইন

 

#২০ ০৫-০৮-২০০৮ ২২:৩৫

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৯০

Re: যুদ্ধাপরাধী নিয়ে কৌতুক

চপল লিখেছেন:

এইটা কি হাসির বাক্সর টপিক না?মনে তো হচ্ছেনা।

আমারও তো তাই মনে হচ্ছে thinking


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.419 seconds, 11 queries executed ]