রেজওয়ান ভাই আমি এই প্রথম ফোরাম এ প্রশ্ন করছি।
আমি ruet এ cse তে পরি।আমি যদি Australia পরতে চাই তাহলে
আমাকে কিভাবে কি করতে হবে,কিভাবে কোথায় যোগাযোগ করতে
হবে দয়া করে অবশ্যই জানাবেন
অফলাইন
pathfinder লিখেছেন:
রেজওয়ান ভাই আমি এই প্রথম ফোরাম এ প্রশ্ন করছি।
আমি ruet এ cse তে পরি।আমি যদি Australia পরতে চাই তাহলে
আমাকে কিভাবে কি করতে হবে,কিভাবে কোথায় যোগাযোগ করতে
হবে দয়া করে অবশ্যই জানাবেন
ভাই তার আগে পরিচিতি বিভাগে আপনার পরিচয়টা একটু দিন।
অস্ট্রেলিয়া আসতে চাইলে প্রথম যে জিনিসটা প্রয়োজন তা হল স্পন্সর। কারণ আপনার স্পন্সর ঠিক না থাকলে আপনি ভিসা পাবেন না। বর্তমানে এটি খুবই কড়া। আপনাকে স্পন্সর করতে পারবে আপনার মা, বাবা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি। এবং আপনাকে রিলেশন প্রুফ করাতে হবে। এরপর আপনি কোথায় এবং কি সাবজেক্ট এ পড়বেন তার উপর নির্ভর করবে আপনি কত টাকা স্পন্সর দেখাবেন। আপনি যদি ব্যাচেলর করতে আসেন আপনার বর্তমান সাবজেক্টে তাহলে আপনাকে ৪০ থেকে ৫০ লাখ দেখাতে হতে পারে (টিউশন ফির উপর নির্ভর করে)। আর যদি ডিপ্লোমা করেন তাহলে আরও কম লাগবে। ডিপ্লোমার পর আপনি ব্যাচেলর করতে পারবেন। ডিপ্লোমার আবার ২ ভাগ আছে। আপনাকে ভাল তথ্য দিতে পারতাম যদি আপনি কোন বিষয়ে এবং কি পড়তে যেতে চান তা স্পষ্ট করে লিখলে। কারণ পুরোটা লিখতে গেলে অনেক সময় এবং টাইপ করতে হবে। আমি আবার অলস কিনা 



অফলাইন
রেজওয়ান ভাই
আমি cse তে masters করতে চাই।
এর পাশাপাশি টাকা আয় করে নিজের খরচটা চালাতে চাই।তাছারা
আমি এখানে চাকুরি করতে পারব কিনা এবং তা কত দিনের জন্য
তাও জানাবেন।
অফলাইন
pathfinder লিখেছেন:
রেজওয়ান ভাই
আমি cse তে masters করতে চাই।
এর পাশাপাশি টাকা আয় করে নিজের খরচটা চালাতে চাই।তাছারা
আমি এখানে চাকুরি করতে পারব কিনা এবং তা কত দিনের জন্য
তাও জানাবেন।
আপনি রেজওয়ান ভাইর কাছে জানতে চাচ্ছেন? উনি তো বেশ কয়েকদিন ধরে ফোরামে আসছেন না। আমি কিছুটা যদিও জানি তবে আমার মনে হয় রেজওয়ান ভাই ভাল বলতে পারবে।
অফলাইন
ব... ল... গ...pathfinder ভাই, আপনার পোস্টের রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
pathfinder লিখেছেন:
আমি যদি Australia পরতে চাই তাহলে আমাকে কিভাবে কি করতে হবে,কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে দয়া করে অবশ্যই জানাবেন
অস্ট্রেলিয়ায় পড়তে আসার জন্য -
১। গ্রহণযোগ্য স্পন্সর থাকতে হবে। এক্ষেত্রে এখন শুধুমাত্র বাবা-মা, ভাই, বোন, স্ত্রী, দাদা-দাদী, নানা-নানী এবং অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা/নাগরিক চাচা/মামা/খালা/ফুপু স্পন্সর হতে পারবেন। লক্ষ্য রাখবেন, বাংলাদেশ এখন Visa Assessment Level 4 এ আছে; এই Assessment Level এর উপরে নির্ভর করবে কে কে আপনার স্পন্সর হতে পারবেন আর কে কে পারবেন না। যেমন, বাংলাদেশ Level 3 তে থাকাকালীন সময় যে কেউ যে কাউকে স্পন্সর করতে পারতো, যা এখন আর সম্ভব না। উপরে উল্লেখিত একাধিক ব্যক্তি মিলে আপনাকে স্পন্সর করতে পারবেন। স্কলারশীপে (AusAid/University grant) পড়তে আসা ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে স্পন্সর সংক্রান্ত এই বিষয়টি প্রযোজ্য নয়।
২। IELTS স্কোর। আপনাকে অবশ্যই IELTS (International English Language Testing System) পরীক্ষা দিতে হবে। SAT/TOEFL এর স্কোর IELTS এর পরিবর্তে গ্রহণযোগ্য নয়। আপনাকে IELTS এ কত স্কোর পেতে হবে তা নির্ভর করছে আপনি কোন বিষয়ে এবং কোন স্তরে পড়ালেখা করতে আসছেন তার উপর। যেমন, Computer Science এ Masters করতে গেলে কমপক্ষে 6.0 পেতে হবে (Masters by coursework), এবং ক্ষেত্রবিশেষে এটা 7.0 পর্যন্ত হতে পারে (Masters by research)। IELTS এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন IDP বা British Council এ। British Council এর ঠিকানাঃ
British Council
5 Fuller Road,
Dhaka 1000
Telephone: 861 8905
অস্ট্রেলিয়ায় পড়তে আসার জন্য সকল তথ্য দেয়ার কাজ করে IDP (অফিশিয়ালি)। তবে আরো কিছু সংস্থা বিদেশে ছাত্র ভর্তির কাজ করে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। (ফোরামে কোন বিশেষ সংস্থার নাম উল্লেখ করে অহেতুক বিতর্কের অবতারণা করতে চাই না, তবে জানতে চাইলে কিছু নাম গোপন বার্তায় জানাতে পারি)। IDP-র ঠিকানাঃ
Australian Centre for Education
IDP Education Pty Ltd
House 4/A,
Road 54/A
Gulshan 2, Dhaka 1212
Tel: 988 3545, 882 1067, 989 5913, 989 6134
উপরের ২টি বিষয়ে কোন সমস্যা না থাকলে পরের ধাপ হবে পছন্দের ইউনিভার্সিটিতে এ্যাপ্লাই করা। অফার লেটার চলে আসলে পাসপোর্ট, স্পন্সরশীপের কাগজপত্র, সকল মূল সনদপত্র, ভিসা ফি, ইত্যাদি VFS এ জমা দিতে হবে। VFS নামক প্রতিষ্ঠানটি এসব কাগজ-পত্র জমা নেয়ার দায়িত্ব পালন করে। (এরা আপনাকে একটা লিস্ট দেবে, যেটা অনুসারে আপনাকে প্রয়োজনীয় কাগজ-পত্র তৈরী করতে হবে।) এরাই আপনাকে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেবে। সময়মত ইন্টারভিউ ফেস করুন। ইনশা-আল্লাহ ভিসা পেয়ে গেলে প্লেনে চেপে অস্ট্রেলিয়ায় চলে আসুন।
pathfinder লিখেছেন:
রেজওয়ান ভাই
আমি cse তে masters করতে চাই। এর পাশাপাশি টাকা আয় করে নিজের খরচটা চালাতে চাই।তাছারা আমি এখানে চাকুরি করতে পারব কিনা এবং তা কত দিনের জন্য তাও জানাবেন।
আপনি Tuition fees এর ব্যাপারটা পরিস্কার করে বলেননি! সত্যি কথা বলতে গেলে - এখানে কাজ পাবেন (Odd job) কিন্তু সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না (ছুটিতে আনলিমিটেড কাজ করতে পারবেন)। এর চেয়ে বেশি কাজ করছেন জানতে পারলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পরের ফ্লাইটে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এবং দেবে ও! সুতরাং বুঝতেই পারছেন, থাকা-খাওয়ার খরচের বেশি আয় করার চিন্তা বিপদ ডেকে আনতে পারে। তাই বলে আমি এটা বলব না যে কেউ-ই tuition fees আয় করতে পারছে না।
এখানে থালা-বাসন মাজা থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পার্ট-টাইম ওয়ার্ক পর্যন্ত - সবকিছুই স্টুডেন্টরা করে, কিন্তু ভাল কাজ পাওয়া (যার উপর নির্ভর করে tuition fee clear করা যায়) সম্পূর্ণ নির্ভর করবে আবেদনকারীর overall profile এর উপর।
ডিগ্রি ছাড়া অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আবেদন এখানে স্থায়ী অভিবাসনের সুযোগ। ছাত্রাবস্থায় অধিকাংশ ভাল চাকুরিতে আবেদন পর্যন্ত করা যায় না, অথচ ডিগ্রি শেষে Permanent residency হওয়ার পর নির্দিধায় যেকোন চাকুরির আবেদন করতে পারবেন।
চেষ্টা করলাম সংক্ষেপে আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে। আরো প্রশ্ন থাকলে জানাবেন, সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা থাকবে।
ধন্যবাদ।
বি.দ্র.: শুধু অস্ট্রেলিয়া নয়, বিদেশে আসার আগে গাড়ী চালানো অবশ্যই ভালভাবে রপ্ত করবেন। নিজের যাতায়াত ছাড়াও কিছু কিছু চাকুরিতে ড্রাইভিং জানা অপরিহার্য।
সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ান (২০-০৭-২০০৮ ০৬:০৫)
অফলাইন
রেজওয়ান লিখেছেন:
আপনি Tuition fees এর ব্যাপারটা পরিস্কার করে বলেননি! সত্যি কথা বলতে গেলে - এখানে কাজ পাবেন (Odd job) কিন্তু সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না (ছুটিতে আনলিমিটেড কাজ করতে পারবেন)। এর চেয়ে বেশি কাজ করছেন জানতে পারলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পরের ফ্লাইটে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এবং দেবে ও! সুতরাং বুঝতেই পারছেন, থাকা-খাওয়ার খরচের বেশি আয় করার চিন্তা বিপদ ডেকে আনতে পারে। তাই বলে আমি এটা বলব না যে কেউ-ই tuition fees আয় করতে পারছে না।
এখানে থালা-বাসন মাজা থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পার্ট-টাইম ওয়ার্ক পর্যন্ত - সবকিছুই স্টুডেন্টরা করে, কিন্তু ভাল কাজ পাওয়া (যার উপর নির্ভর করে tuition fee clear করা যায়) সম্পূর্ণ নির্ভর করবে আবেদনকারীর overall profile এর উপর।
বি.দ্র.: শুধু অস্ট্রেলিয়া নয়, বিদেশে আসার আগে গাড়ী চালানো অবশ্যই ভালভাবে রপ্ত করবেন। নিজের যাতায়াত ছাড়াও কিছু কিছু চাকুরিতে ড্রাইভিং জানা অপরিহার্য।
আমি কিছু বিষয় যোগ করতে চাই, সেটা হল গাড়ী চালানো শিখবেন ভাল কথা ভুলেও ২ নম্বর লাইসেন্স আনবেন না। ১ নম্বর ইন্টারন্যাশনাল লাইসেন্স এনে আপনি এখানে যতদিন ছাত্র থাকবেন ততদিন নির্ধিদায় গাড়ী চালাতে পারবেন। আর টিউশন ফি ইউনি ভেদে ভিবিন্ন হয়ে থাকে। আপনি যদি ইউনিতে পড়ের তাহলে কোন মতেই ২০ ঘন্টার বেশী কাজ করতে পারবেন না। কারণ ওখানে পড়াশোনার চাপ মূলত বেশী। তবে অনেকে চুরী করে কাজ করে থাকে। বর্তমানে এটা সবচেয়ে বেশী হচ্ছে। কিন্তু কাজ পাওয়াটাই হচ্ছে সমস্যা (সিডনির জন্য)। বর্তমানে প্রচুর সংখ্যক ছাত্র/ছাত্রী থাকায় কাজ সংকটে ভুগছে সিডনিবাসী। যেমন আমিই। আগে কাজ করতাম সপ্তাহে ৮ ঘন্টা। এখন ১৬ ঘন্টা করি। এটা দিয়ে থাকা, খাওয়ার টাকা উঠে। ২ টা সেমিষ্টারের টাকা দেশ থেকে আনতে হয়েছে। তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। আইডিপি কনসালটেন্সির জন্য ভাল।
অফলাইন
রেজওয়ান ভাই
আমার বাবার অত টাকা নাই যে বিদেশে বসে বাংলাদেশের
টাকা নিয়ে পরব।চাকুরি করার জন্য কিভাবে এখানে আসতে পারব
সে বিষয়ে একটু বলেন
অফলাইন
ব... ল... গ...দেশ থেকে টাকা না নিয়ে এখানে এসে পড়তে/থাকতে চাইলে দুইটি উপায় আছে।
প্রথম অপশন - স্কলারশীপ নিয়ে এখানে পড়তে আসুন। আপনার রেজাল্ট খুব ভাল হলে AusAid বা ইউনিভার্সিটির স্কলারশীপ পেতে পারেন। আমার দেখা স্কলারশীপধারীরা সবাই ব্যাচেলার্সে ১ম শ্রেণীর প্রথম দিকের ফলাফলের অধিকারী, মাস্টার্সেও তেমনই। অনেকেই আবার বাংলাদেশের বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত অবস্থায় এখানে এসেছেন।
দ্বিতীয় অপশন - চাকুরি নিয়ে আসুন। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ অস্ট্রেলিয়ায় চাকুরি পেতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্ততপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা কাগজ-কলমের কথা, আসলে ৩-৪ বছরের অভিজ্ঞতা (অস্ট্রেলিয়ার বাইরে) ছাড়া এরা তেমন আগ্রহী হয় না। এখানে এরা অভিজ্ঞতাকে খুব বড় করে দেখে, আর টেকনিক্যাল ফিল্ডে অভিজ্ঞতা বা অস্ট্রেলিয়ান ডিগ্রি ছাড়া চাকুরি পাওয়া তেমন সহজ হবে বলে মনে হয় না, নয়তো এতদিনে এখানে কর্মী স্বল্পতা দূর হয়ে যেত।
আপনি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়ার্ক ভিসা এবং সেগুলোর শর্তাবলী জেনে নিতে পারেন। এদের ওয়েবসাইটঃ www.immi.gov.au । আর www.seek.com.au তে গিয়ে আপনার আগ্রহের চাকুরি সম্পর্কে ধারণা পেতে পারেন।
অফলাইন