এই ফোরামে আপনি বাংলা এবং ইংরেজি উভয়ই লিখতে পারবেন। তবে যেহেতু এটি একটি বাংলা ফোরাম তাই অনুগ্রহ করে একান্ত প্রয়োজন ছাড়া ইংরেজি লেখা পরিহার করুন। বাংলা বা ইংরেজি লিখতে কিবোর্ডের মোড পরিবর্তন করতে হবে। তবে প্রাথমিক অবস্থায় বাংলা লেখার অপশন থাকছে। আপনি যদি ইংরেজিতে কিছু লিখতে চান তাহলে যে দেখবেন যে টেক্সবক্সের নিচে <b>কীবোর্ডের মোড পরিবর্তন</b> নামে একটি বাটন রয়েছে। এটিতে ক্লিক করলে আপনি আবার ইংরেজিতে লিখতে পারবেন। পুনরায় বাংলা লিখতে হলে আবারও সেই বাটনে ক্লিক করুন।
এই ফোরামে হাসিন হায়দার এর তৈরি ইউনিকোড ভিত্তিক বাংলা ইজ্ঞিন ব্যবহার করা হয়েছে। আমরা তার কাছে এ জন্য কৃতজ্ঞ
এই ফোরামে ইউনিকোড ভিত্তিক বাংলা ব্যবহার করা হয়েছে। তবে লেআউট হল বিজয়। ফলে একে বলা হচ্ছে ইউনিজয়। তাই বিজয়ের লেআউট ব্যবহার করেই ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা সম্ভব। যদি আপনি ইউনিজয় লেআউটের সাথে পরিচিত না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করে বাংলা লেখার পদ্ধতি জেনে নিন।
আমরা ফোরামে সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করেছি। এটি ডাউনলোড করুন এখান থেকে
Download SolaimanLipi Font from here
অফলাইন
সহকর্মী কি নিরপেক্ষ?তাহিন, আপনার লেখা ঠিকই আছে.... শুধু একটা জায়গায় পরিবর্তন করতে হবে
আ-কার যেভাবে অক্ষর লেখার পরে দেয় সেভাবে সমস্ত কার গুলো অক্ষরের পরে দিতে হবে। যেমন, য+ে দিলে < যে > হবে। একই ভাবে, ল+ো (x কী) দিলে < লো > হবে। ইত্যাদি।
রেফ দিতে চাইলে একটু ভিন্ন পদ্ধতি: <কোর্স > কথাটি লিখতে টাইপ করুন ক+ো+র+g+স = jxvgn
ও লিখতে চাপুন gx
আ লিখতে চাপুন gf
লিখতে = ল+ি+খ+ত+ে = VdJkc
আরও সাহায্যের জন্য দেখুন উপরের Bangla Help সেকশনটি http://forum.projanmo.com/custom/bangla_help.htm
সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২৫-০১-২০০৭ ১১:৩০)
অফলাইন
শামীম আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটির জন্য
শাহীন লিখেছেন:
রেফ দিতে চাইলে একটু ভিন্ন পদ্ধতি: <কোর্স > কথাটি লিখতে টাইপ করুন ক+ো+র+g+স = jxvgn
সাধারণ নিয়মেও রেফ দেয়া যাবে। যেমন jxnA আবার আপনার দেয়া পদ্ধতিতেও তা লেখা যাবে।
অফলাইন
আমি অবশ্য আগে থেকেই বাংলা লিখি, অভ্র ফোনেটিক ব্যবহার করে (হাসিন ভাইয়ের এটা ব্যবহার করা যেতো, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে অভ্র ফোনেটিক ব্যবহার করা, আর বিজয় শেখার ধৈর্য্য হয় নাই কোনোদিন।)
অফলাইন
আমিও অভ্র ব্যবহার করে বেশি সাচ্ছন্দ্য অনুভব করি।
অফলাইন
paragjafar লিখেছেন:
আমিও অভ্র ব্যবহার করে বেশি সাচ্ছন্দ্য অনুভব করি।
আমিও । আসি সেই ভার্সন ২.২ থেকে অভ্র ব্যাবহার করি। বেশ ভালো লাগে।
অফলাইন
আমি অভ্র কিবোড ব্যবহার করি । কিন্তু উপরের রেফ গুলি দিতে পারছিনা । যেমন [ শীণ ] [ অথ ] কেউ যদি বলতেন উপকৃত হতাম ।
অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sআপনার বানান গুলো এভাবে হবার কথা
শীর্ণ = shIrrNo
অর্থ = orrtho
আমি এখন উবুন্টু তে। ভিসতায় ঢুকে নিশ্চিত করব।
অফলাইন
admin লিখেছেন:
যদি আপনি ইউনিজয় লেআউটের সাথে পরিচিত না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করে বাংলা লেখার পদ্ধতি জেনে নিন।
এই লিঙ্কে ক্লিক করলে Not Found মেসেজ আসছে,হটলিঙ্কিং কাজ করছে না মনে হচ্ছে।
অফলাইন
ashraf লিখেছেন:
অভ্র ব্যবহার করে ইউনিজয় পদ্ধতিতে টাইপ করতে গেলে ই-কার ও এ-কার লিখতে গেলে ই-কার-এর জন্য d এবং এ-কার-এর জন্য c পর পর দুবার টাইপ করতে হচ্ছে। সমস্যাটা কেন কেউ জানেন কি?
'ই' লিখতে হলে আপনি প্রথমে G এবং এরপর D চাপুন।
'এ' লিখতে হলে আপনি প্রথমে G এবং এরপর C চাপুন।

অফলাইন
পৃথি লিখেছেন:

ধন্যবাদ পৃথি, আমার সমস্যা 'ই' বা 'এ' -তে নয়,বরং 'এ-কার(ি) আর এ-কার(ে)-এ। এখনও যেমন ই-কার/এ-কার লিখতে দুবার করে যথাক্রমে d ও c চাপতে হলো
অফলাইন
ashraf লিখেছেন:
admin লিখেছেন:
যদি আপনি ইউনিজয় লেআউটের সাথে পরিচিত না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করে বাংলা লেখার পদ্ধতি জেনে নিন।
এই লিঙ্কে ক্লিক করলে Not Found মেসেজ আসছে,হটলিঙ্কিং কাজ করছে না মনে হচ্ছে।
লিংকটি আপডেট করে দেওয়া হল।
ইউনিজয়ে যুক্তাক্ষর লিখতে যাদের সমস্যা হয় তারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
অফলাইন
শামীম ভাই আপনাকে ধন্যবাদ। এই পোস্টটি আমারও দরকার ছিল। ![]()
![]()
অফলাইন