Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
  • হোম
  •  » বিবিধ
  •  » পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

#১ ১৯-০৭-২০০৮ ০৯:০৯

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮৪
ওয়েবসাইট

পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

গেট টুগেদারে যে সকল বিষয়ে কথাবার্তা হয়েছে সেগুলো এখানে লিখে রাখার চেষ্টা করছি। অংশগ্রহণকারীগণ সকলে এ বিষয়ে বাদ পড়ে যাওয়া কথাগুলো মনে করিয়ে দিলে খুব ভাল হয়। এছাড়া যারা যোগ দিতে পারেননি তাঁরাও এখানে তাঁদের মতামত জানাতে পারেন।

অনুষ্ঠানের শুরুতে সকলেই তাঁদের পরিচয় দিয়েছেন।

এরপর, ফারনার ভাইয়ের বাবা রূহের মাগফেরাত কামনা করে ২ মিনিট নীরবতা পালন করেছি।

মেহেদী আকরাম ভাই পুনর্মিলনী উপলক্ষ্যে রচিত কবিতা পাঠ করে শুনিয়েছেন।

উন্মুক্ত আলোচনা হয়েছে - বিষয়গুলি ছিল (যতদুর মনে পড়ছে)

- ধর্ম সংক্রান্ত পোস্টগুলো মডারেশন হবে কীভাবে?
- যুদ্ধাপরাধী সংক্রান্ত ব্যাপারে কিছু করা যেতে পারে কি না?
- ইভটিজিং বা উত্ত্যক্ত করা হলে সেগুলো কীভাবে মোকাবেলা করা হবে।
- ব্যক্তিগত আক্রমণ বা ঝগড়াঝাটি কীভাবে এড়ানো যাবে।
- ফোরামটিকে আরও সমৃদ্ধ একটি তথ্যভান্ডার করে তোলার জন্য কী করা যেতে পারে?
- কপিরাইট লংঘিত হওয়ার আশংকা দেখা দিলে কী করা হবে?
- মুক্তসোর্স সফটওয়্যারকে পৃষ্ঠপোষকতা (patronize) করার জন্য আমরা কী করতে পারি?
- ফোরামটিকে আরো ব্যবহারবান্ধব করার পরামর্শ/অনুরোধ/প্রস্তাবনা।

(ধীরে ধীরে আলোচনাগুলো মন্তব্য আকারে পোস্ট করা হবে, আপনারাও লিখুন)

শামীম লিখেছেন:

মেহেদী আকরামের পোস্টে ছবি দেখতে পারবেন। http://forum.projanmo.com/t6496.html

এছাড়া ছবি আছে।

মাসুম ভাইয়ের ফ্লিকারে। http://www.flickr.com/photos/masumcis/

হাঙ্গরিকোডার ভাইয়ের ফ্লিকারে। http://www.flickr.com/photos/zhraju2003 … ether2008/
পুনর্মিলনীর কিছু ছবি (হাঙ্গরিকোডার)

মেহেদী আকরাম ভাইয়ের ফ্লিকারে। http://www.flickr.com/photos/mehdiakram/tags/projanmo/

অফলাইন

 

#২ ১৯-০৭-২০০৮ ১১:৫৪

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৯১
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

আমরা বিস্তারিত জানার অপেক্ষায় আছিthumbs_up


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৩ ১৯-০৭-২০০৮ ১২:২৮

রুম্মান
প্রজন্মানুরাগী
Current Status...এবার শীতে ফোরামের পিকনিকে যাব ।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৭-২০০৮
পোস্ট: ২১২
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

বিভিন্ন সফটওয়্যার এর রিভিউ সম্পকে কি জানি বলা হয়েছিল thinking thinking thinkingthinking thinking thinking


-----------------------
ফোরামের পিকনিকটা কি হবে?

অফলাইন

 

#৪ ১৯-০৭-২০০৮ ১৬:০১

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৫৫
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

লিনাক্স বিষয়ক আলোচনা হয়েছে ১ ঘন্টা ব্যাপি clapthumbs_up


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৫ ২১-০৭-২০০৮ ০৮:১১

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮৪
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

ধর্ম সংক্রান্ত পোস্টগুলো মডারেশন হবে কীভাবে?
যতদুর মনে পড়ে, এ বিষয়ে তেমন কোন মতামত আসেনি। এখন যেভাবে আছে সেভাবে চলুক বলেছে কেউ কেউ। আমার মত ছিল, যতক্ষণ দার্শনিক মাত্রার আলোচনা হবে ততক্ষণ ঠিক আছে। কিন্তু আলোচনার বদলে ধর্ম প্রচারের মত হয়ে গেলে সেটাকে আটকানো হবে।


ব্যক্তিগত আক্রমণ বা ঝগড়াঝাটি কীভাবে এড়ানো যাবে।
যতদুর মনে পড়ে উন্মাতাল তারুণ্য, হাসিন হায়দার এবং সম্ভবত অমি আজাদ ভাই মতামত দিয়েছিলেন।
কখনও কেউ ব্যক্তিগত আক্রমণ করলে তার জবাব সাথে সাথে না দেয়াই ভাল। কারণ তাৎক্ষণিক জবাবটাও যথেষ্ট উগ্র হয়ে যাবে।
এছাড়া অন্যরাও সেই থ্রেড এড়িয়ে গেলে বা পরবর্তীতে কোন মন্তব্য না করলে সেটা আর আগে বাড়তে পারবে না।
অভিযোগের প্রেক্ষিতে মডারেটরগণ সেই পোস্ট সরিয়ে নিতে পারে এবং পোস্টকারীকে সতর্ক করতে পারে।
নিজেদের ভুল বুঝতে পারলে Sorry বা দূঃখিত বলার অভ্যাস করা কিংবা নিজের দোষ স্বীকার করে নেয়ার মানসিকতা গড়ে উঠলে অনেক ঠোকাঠুকিই মিটমাট হয়ে যায়।


ফোরামটিকে আরো ব্যবহারবান্ধব করার পরামর্শ/অনুরোধ/প্রস্তাবনা।
টিউটোরিয়াল বিভাগটাকে একটা আলাদা পূর্ণ ফোরাম করা।
যে কোন সদস্যের প্রোফাইল থেকে "সকল পোস্ট দেখুন" এ ক্লিক করলে ওনার শুরু করা থ্রেডগুলো দেখানোর ব্যবস্থা করা (বর্তমানে মন্তব্য করা পোস্টগুলো সহ দেখায়)। -যতদুর মনে পড়ে, হাঙ্গরিকোডার বলেছেন - ফোরামের নতুন আপডেটে এটা থাকবে
"আমার প্রজন্ম"তে সাবস্ক্রাইব করা পোস্টগুলোকে আনসাবস্ক্রাইব করার জন্য লাল বোতামে চাপ দিলে সেটা ঐ পোস্টে রিডাইরেক্ট হয়ে যায়। এক্ষেত্রে ব্রাউজার "আমার প্রজন্ম"তে ফিরে আসলে ভাল হয়।
কিছু কিছু অত্যন্ত ভাল ও গুরুত্বপূর্ণ পোস্টকে স্টিকি করে রাখা যায় কি না - নতুন পাঠকদের জন্য ঐ পোস্টগুলো খুবই আকর্ষনীয় হবে। - এক্ষেত্রে ভাল পোস্ট কোনগুলো সেটা নির্বাচন করাটা মুশকিল হয়ে যায়।

ইভটিজিং বা উত্ত্যক্ত করা হলে সেগুলো কীভাবে মোকাবেলা করা হবে।
তেমন কোন মতামত নেই। সকলেই নিন্দা জানাবে (মাইরের উপরে ঔষধ নাই wink )।
আর কিছু কি ছিল ....?


কপিরাইট লংঘিত হওয়ার আশংকা দেখা দিলে কী করা হবে?
প্রথমত: এখন যেটা করা হচ্ছে সেটা - কোন রূপ ক্র্যাক বা সিরিয়াল প্রকাশ করা যাবে না।
দ্বিতীয়ত: কেউ যদি ফোরামে কোন পাইরেটেড সফটওয়্যারের সিরিয়াল বা ক্র্যাক চায় (গোপন বার্তা দিয়ে পাঠানোর অনুরোধ) - সেই পোস্টের বিষয়বস্তু মুছে ফেলা হবে এবং পোস্টকারীকে এ ধরণের পাইরেসি করার জন্য ফোরাম ব্যবহার না করার অনুরোধ (সতর্ক) করা হবে।


কোন কিছু বাদ গেলে মন্তব্য আকারে জানান। অন্য বিষয়গুলোও ধীরে ধীরে লিখবো।

যারা ভার্চুয়ালি ছিলেন, তাঁদের মতামত জানতে চাওয়া হয়নি (এটা আমার দোষ sad )। দয়া করে অভিমান ভুলে এখানে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন।

অফলাইন

 

#৬ ২১-০৭-২০০৮ ১০:৩৪

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৬
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

হুমহুম আমরা সবাই এই কথাগুলো শুনলেও সবাই মোটমুটি এক মত ছিলাম ।thumbs_upthumbs_up

কোড:

যারা ভার্চুয়ালি ছিলেন, তাঁদের মতামত জানতে চাওয়া হয়নি (এটা আমার দোষ sad )। দয়া করে অভিমান ভুলে এখানে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন

এটা পুরো ঠিক নয়angryangry যখন মতামত পর্ব চলছিলো তখন আমি প্রজন্মের আইডি দিয়ে সামির সাথে কথা বলেছি । সে তার মতামত দিয়েছে, যেহেতু ঐ ব্যপারটা আগেই বিস্তারিত আলোচনা হয়েছে তাই নতুন করে উপস্থাপন করা হয় নি ।

আর তখন সবাই আমাদের থেকে সাইন আউট হয়ে গেছেcrycrycrycry
(খাবার সময় তো ঠিকই ছিলোhehehehehehe)


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

 

#৭ ২১-০৭-২০০৮ ১০:৪২

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৫৯০
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

যত দুর মনে পড়ে ওপেন সোর্স এর উপর একটা বিষয় ছিল।? thinking


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#৮ ২১-০৭-২০০৮ ১০:৫৭

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৫৭
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

ইভটিজিং বা উত্ত্যক্ত করা হলে সেগুলো কীভাবে মোকাবেলা করা হবে:
এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য.......


-----------------------
http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurushlogo3rd1.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৯ ২১-০৭-২০০৮ ১১:৪৯

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৭৩

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

ফোরামে স্পামিং করে যারা তাদের নিয়ে কোন আলোচনা হয়নাই??notlistening

ফোরাম সম্পর্কে..:ফোরাম এই মুহুর্তে যথেষ্ট ব্যাবহার বান্ধব আছেhmm...নির্দিষ্ট ফোরামের নিচে সাবফোরাম যেভাবে আছে সেভাবেই ভাল দেখায়...শুধু শুধু সাবফোরাম টেনে ফোরাম বানিয়ে পেজ লম্বা করার মানে হয়নাthumbs_down

*ইভটিজিং মানে কি...কিভাবে করে??thinkingthinkingthinking

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২১-০৭-২০০৮ ১৩:১৯)

অফলাইন

 

#১০ ২১-০৭-২০০৮ ১২:৩৪

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৩৪
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

আহমাদ মুজতবা লিখেছেন:

লিনাক্স বিষয়ক আলোচনা হয়েছে ১ ঘন্টা ব্যাপি clapthumbs_up

ঐ এক ঘন্টা সময় কাটতেই চাচ্ছিল না।roll


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অনলাইন

 

#১১ ২১-০৭-২০০৮ ১৪:৪২

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৭৫
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

মাসুম লিখেছেন:

যত দুর মনে পড়ে ওপেন সোর্স এর উপর একটা বিষয় ছিল।? thinking

এই বিষয়ে কোন সুরাহা হয় নি।
উম্মাতাল_তারুণ্য ভায়ের কথাগুলো ভাল লেগেছে।


এখন বিষয় হচ্ছে আমরা এই বিষয় কি করতে পারি।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#১২ ২১-০৭-২০০৮ ১৬:৪৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

উড়ালপঙ্খি লিখেছেন:

এটা পুরো ঠিক নয়angryangry যখন মতামত পর্ব চলছিলো তখন আমি প্রজন্মের আইডি দিয়ে সামির সাথে কথা বলেছি । সে তার মতামত দিয়েছে, যেহেতু ঐ ব্যপারটা আগেই বিস্তারিত আলোচনা হয়েছে তাই নতুন করে উপস্থাপন করা হয় নি ।

আর তখন সবাই আমাদের থেকে সাইন আউট হয়ে গেছেcrycrycrycry
(খাবার সময় তো ঠিকই ছিলোhehehehehehe)

সহমত আমি মনে হয় কোন একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তবে কি দিয়েছি তা ভুলে গিয়েছি tongue_smiletongue_smiletongue_smile

খাবারের সময় কই সাইনইন ছিলাম। মিয়া আপনারাই তো আমাগো বন্ধ কইরা দিলেন angryangryangry

ইভটিজিং এর ব্যপারে বলব আসলে কেউ করেছে বলে মনে হয় না (ইভটিজিং কি? কত প্রকার ও কি কি? সংজ্ঞাসহ উদাহরণ চাই)। আর আমরা ফোরামের ফোরামিকরা নিশ্চয়ই এত বাজে নই। আর যদি কেউ করে ফেলে তাহলে অবশ্যই অনেক সদস্য এর মোকাবিলা করবে। কারণ এই ব্যাপারে সবাই সজাগ।

ব্যক্তিগত আক্রমণ এবং ঝগড়াঝাটির ব্যাপারে বলব অনেক সময় দেখা যায় পুরোনো কেন বিষয় কে আবার ইস্যু বানিয়ে ঝগড়া করা হয় যা মোটেই উচিত নয় shameshameshame। ভুল করলে ক্ষমা চাওয়ার মানুষিকতা থাকতে হবে। আরও সহিসনু (বানানটা লিখতে পাররাম না) হতে হবে।

কপিরাইট বিষয়ে মতামত হল অনেকে ছবি দিয়ে এর সূত্র দেয় না যা খুবই বিরক্তিকর। আর কৌতুকের ব্যাপারে বলব সব কৌতুক গুলো সাধারণত সংগৃহীত হয়ে থাকে, তাই পোস্টের শেষে সংগৃহীত লিখে দিলেই ল্যাঠা চুকে যায়।

এবার আসি ফোরামের বিষয়ে ফোরামটি বর্তমানে যা আছে ঠিক আছে তবে চ্যাটরুমটাকে একটু পরিস্কার করা উচিত tongue_smile


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৩ ২১-০৭-২০০৮ ২৩:১৮

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৩৪
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

সামিউল লিখেছেন:

চ্যাটরুমটাকে একটু পরিস্কার করা উচিত

আমারো তাই মনে হয়। একজন মডারেটর (রুম অপারেটর) ওখানে সব সময় থাকলে ভাল হয়। আমি প্রায় সময় থাকার চেষ্টা করি। কিন্তু সব মেসেজ পড়া হয় না।hairpull


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অনলাইন

 

#১৪ ২২-০৭-২০০৮ ০৮:১৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

শিপলু লিখেছেন:

আমারো তাই মনে হয়। একজন মডারেটর (রুম অপারেটর) ওখানে সব সময় থাকলে ভাল হয়। আমি প্রায় সময় থাকার চেষ্টা করি। কিন্তু সব মেসেজ পড়া হয় না।hairpull

শিপলু ভাই ঠিক বলেছেন। তবে আমার মনে হয় কি, মডারেটররা সব সময় চ্যাটরুমে থাকলে তারা সব কমেন্টস পড়বে না। কারণ সব কমেন্টস পড়া সহজ না (যেমন আপনি থাকছেন কিন্তু পড়ছেন না)। এটা একটা কঠিন কাজ। তবে যারা চ্যাটরুমে চ্যাট করছে এর মধ্যে কেউ না কেউ তো সিনিয়র সদস্য থাকছে। সে নিশ্চয়ই প্রজন্মের নিয়মত জানে। যদি চ্যাটরুমে কোন আপত্তিকর কথা হয় তাহলে তার কাজ হল সেই কথপকথনটুকু কপি করে কোন এক মডারেটরের নিটক গোপন বার্তা পাঠিয়ে দেয়া এবং ঐ মডারেটর সেটা দেখে তাকে ব্যান করে দেয়া। তবে শুধু যে সিনিয়ন সদস্যরা এই কাজটা করতে পারে তা নয়, অপেক্ষাকৃত যারা নতুন তারাও করতে পারে। কারণ চ্যাটরুমে সার্বক্ষনিক মনিটর করা আমার মনে হয় আপনাদের উপর একটি বাড়তি চাপ।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 
  • হোম
  •  » বিবিধ
  •  » পুনর্মিলনী-২০০৮ এ আলোচিত বিষয়সমূহ

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.635 seconds, 14 queries executed ]