Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ১৭-০৭-২০০৮ ১৪:০৫

amlan43
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১১-০৭-২০০৮
পোস্ট: ৪৪

মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

(পাশে ঘরে মা শুয়ে ছিল গত রাতে অসুস্থতা সাথে নিয়ে
আর আমি কান্না চাপা বুকে প্রার্থনায় ছিলাম রাত জেগে)

বাহিরে বৃষ্টির চিক্কন আর আমার ভিতরে অক্ষমতার জ্বালা
আমার গর্ভধারিনী মা, আমার জ্বালা সহ্য করা মা
আমার কারণ অকারণ জানা মা
আজ সারাদিন আমার মাকে চিন্তা করেছি
ততটা কি করতে পেরেছি যতটা আমার মা
আমার জন্য রাত জেগে অথবা দুপুরের প্রখর রোদে বসে করত।
ততটা কি কোন সন্তান করতে পারে!

হে ঈশ্বর শ্বাশত পুরুষ ‘তোমার ইচ্ছাই সব’
তবু তোমার কাছে প্রশ্ন সন্তানের অক্ষমতা কি তুমি বোঝ!
না বলা অনেক কথাই তো আমার মা’কে বলা হয়নি
মার কপালে হাত বুলাতে বুলাতে
মার কণ্ঠের ক্লান্ত স্বর শুনতে শুনতে
বার বার মনে হচ্ছে আমার আরো অনেক কিছু দরকার
শুধু আমার মা’র কাছ থেকে, ফেলে আসা দিন গুলো কি
আর আসবে? সেই দুরন্ত দিন যখন আমি ছুটে বেড়াতাম
আর আমার মা সেই দূরন্তপনায় ক্লান্ত হয়ে হাল ছাড়ত
এই ভেবে তার সন্তান বড় হচ্ছে;
মা আমি এখনও বড় হইনি
মা তোমার জন্য করতে পারিনি কিছুই
এই অক্ষমতায় আমাকে একা রেখে কি.....
প্রিয় পরম আমার ‘তোমার ইচ্ছাই সব’, তাই বলব?

এতদিন যা চেয়েছি ভালো রেজাল্ট, ভালো চাকুরী
ভালো আরও কত কি, কিন্তু আমার মা আমার জন্য
যা চেয়েছে, তার চেয়ে ভালো কি আর কিছু হতে পারে।
খুউব কি কিছু চে'তো আমার মা
সন্তানের সম্মান, স্বস্তি আর সম্বৃদ্ধি-শান্তির সুখ ছায়ায়;
সেই মা’র জন্য আমি তো কিছু চাইনি কোন দিন
প্রার্থনান্তে সবাই সুখি হোক কামনা করতাম
সেই সবাই কি আমি ব্যতিত ! আমার মা ব্যতিত!
আমার মায়ের কামনায় সন্তানের স্বস্তি
- হে ঈশ্বর তুমি কি মায়ের এত কষ্টের ফসল
সন্তানের সুখের কথা ভাববে না?
সেই সন্তান তো মায়ের মুখ দেখে
আর মুখাশ্রিত কথা শুনে সুখে থাকে,
গায়ে হাত বুলালে থাকে স্বস্তিতে
তবে ঈশ্বর, তুমি আমার মায়ের প্রার্থনা পুরণ কর।
আমি তোমার কাছে আমার মায়ের দীর্ঘায়ুর প্রার্থনা রেখে
বরং আমার মায়ের সন্তানের সুখ ও স্বস্তি'র প্রার্থনা জানাই।

সর্বশেষ সম্পাদনা করেছেন amlan43 (১৭-০৭-২০০৮ ১৫:৪৫)

অফলাইন

 

#২ ১৭-০৭-২০০৮ ১৫:৫০

তিথি
নিয়মিত
Current Status...কূল আম ওয়া আনতোম বি খাইর
থেকে: সিরত - লিবিয়া
নিবন্ধিত হয়েছেন: ০৬-০৭-২০০৮
পোস্ট: ১৯৬

Re: মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

কবিতার কথাগুলো খুবই ভালো লাগলো thumbs_up

অফলাইন

 

#৩ ১৭-০৭-২০০৮ ১৬:১৪

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৪৬০
ওয়েবসাইট

Re: মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

সুন্দর হয়েছে কবিতা।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
http://mehdiakram.wordpress.com

অফলাইন

 

#৪ ১৭-০৭-২০০৮ ১৭:১০

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

কবিতার অনুভূতিটা খুব সুন্দর। thumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (১৭-০৭-২০০৮ ১৭:১১)


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৫ ১৭-০৭-২০০৮ ১৭:২৭

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫২৫
ওয়েবসাইট

Re: মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

থিমটা এবং কবিতার শব্দশ্গুলো কবির হৃদয় গহিন থেকে উৎপত্তি বলে ভাল লাগল...শুভ কামনা রইল.

সর্বশেষ সম্পাদনা করেছেন Pongta-lyricist (১৭-০৭-২০০৮ ১৭:২৭)


-----------------------
http://photos1.hi5.com/0021/804/013/Vz75xt804013-02.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৬ ১৭-০৭-২০০৮ ১৯:১৩

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আবার রেপি, আই এম হ্যাপী...
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৬৩৯
ওয়েবসাইট

Re: মায়ের প্রার্থনার পুনঃ উৎথাপন

খুব চমতকার লাগলো আপনার অনভুতি প্রকাশের ধরন দেখে।
ধন্যবাদ


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.061 seconds, 11 queries executed ]