কোথায় এগুচ্ছে সোনার বাংলা???ঘন অন্ধকার রাত। তবে নিকষ কালো নয়। জাহাজের ক্যাপ্টেন তাঁর সার্চলাইট যেখানেই ফেলছেন, সেখানেই দেখা যাচ্ছে সাদা কুয়াশা। এই রকম সময় জাহাজ চালানো কঠিন। এমন সময় ক্যাপ্টেন দেখলেন, সামনে আরেকটা বাতি। এদিকেই আসছে। তিনি তাঁর ওয়্যারলেস সেট হাতে নিলেন। বললেন "এটেনশন, এক্ষুনি সংঘর্ষ হবে মুখোমুখি হবে। তুমি তোমার গতিমুখ ১০ ডিগ্রি পুব দিকে ঘোরাও"। উত্তর এল "তুমি তোমার জাহাজের গতিমুখ ১০ ডিগ্রি পশ্চিমে ঘোরাও"। রেগে গিয়ে ক্যাপ্টেন বললেন "আমি একজন নৌবাহিনীর ক্যাপ্টেন। তোমার জাহাজ ঘোরাও"। উত্তর এল "আমি একজন সমুদ্র নাবিক, সেকেন্ড ক্লাস, তুমি তোমার জাহাজ ঘোরাও"। "এত বড় সাহস একজন সেকেন্ড ক্লাস নাবিকের, আমাকে জাহাজ ঘোরাতে বলে! তুই ঘোরা বেটা"। "এক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তুমি তোমার জাহাজ ঘোরাও"। "তুই ঘোরা। আমারটা একটা যুদ্ধজাহাজ। আমি ঘোরাব না"। "আমারটা তো একটা লাইট হাউস"।
=============================================
এক চোরের বিচার হচ্ছে। বিচারক বললেন "তুমি ওই কাপড়ের দোকানে দেখা যাচ্ছে চারবার ঢুকেছ রাতের বেলা তালা ভেঙে।
"তালা ভেঙে না। আমার কাছে নকল চাবি আছে। সেটা দিয়ে খুলে"।
"এক রাতে তুমি চারবার ঢুকলে। কী কী চুরি করেছ?"
"একটা শাড়ি"।
"প্রত্যেকবার একটা শাড়ি?"
"না, সবমিলে একটাই শাড়ি।"
"একটাই শাড়ি! তাহলে চারবার ঢুকলে কেন?"
"প্রত্যেকটা নিয়ে যাই। বউ বলে রঙ পছন্দ হয় নাই। তো আবার আসতে হয়।"
=============================================
মা আর মেয়ে ট্রেনে চড়ে যাচ্ছে। এই ট্রেনের নিয়ম হলো, ১০ বছরের কম বয়স হলে তার হাফ টিকিট। মা মেয়েকে বললেন "শোনো, তোমার বয়স ১০। বুঝলে?"
মেয়ে তো কম চালাক নয়। সে বলল "বলতে হবে না। হাফ টিকিট তো।"
টিকিট চেকার এলো। মেয়েকে জিজ্ঞেস করল "তোমার বয়স কত?"
মেয়ে চটপটে উত্তর দিল "দশ"।
"তাহলে বলো তো কবে তোমার বয়স এগারো হবে?"
"আমরা ট্রেন থেকে নামলেই"।
=============================================
এবার এক কিপ্টে লোকের গল্প। সে দুটো লটারীর টিকেট কিনল। প্রথম পুরস্কার ৩০ লক্ষ টাকা। সেটাই সে পেয়ে গেল। তার মন খারাপ। সবাই বলল "কী ব্যাপার? মন খারাপ কেন?" সে বলল "পুরো দশ টাক লস। একটা টিকিটে আমি ৩০ লাখ টাকা পেয়েছি। আরেকটা টিকিট কেনার দরকারই ছিল না।"
=============================================
৭০ বছর বয়স্ক একজন কোটিপতি অল্পবয়সী এক সুন্দর মেয়েকে বিয়ে করল। তাঁকে সবাই জিজ্ঞেস করল "এই রকম একটা অল্পবয়সী মেয়েকে পটালেন কিভাবে?"
বৃদ্ধ বললেন "আমি আমার বয়স বাড়িয়ে বলেছি ৯৫।"
=============================================
একটা রিয়েল এস্টেট কোম্পানীতে সেলসম্যান নেওয়া হয়েছে নতুন। তার ট্রেনিং চলছে।
শিক্ষানবিস সেলসম্যান তার প্রশিক্ষককে জিজ্ঞেস করল "ধরুন, আমি একটা প্লট বিক্রি করলয়াম। ক্রেতা কোটি টাকা দিয়ে সেটা কিনে নিল। তারপর দেখতে গেল। গিয়ে দেখল পুরো প্লটটাই আসলে পানির নিচে। সে এখন টাকা ফেরত চাচ্ছে। তাকে কি আমরা টাকা ফেরত দেব?"
"পাগল! মনে রাখবা তুমি একজন সেলসম্যান। তুমি ওখানে গিয়ে তার কাছে একটা নৌকা বিক্রি করবা।"
[সূত্র: সাপ্তাহিক বাঙালী (নিউইয়র্ক)]
[লেখক: আনিসুল হক]
অফলাইন
ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.





অফলাইন
ফিন্যান্স ব্লগ 











অফলাইন
The Ultimate fun zone 

দত্ত ভাই দেখি জোকসের কালেকশান নিয়া আসছেন
, এদের মধ্যে বেশ কয়েকটা দারুন জোস হইছে..


সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৭-০৭-২০০৮ ০০:৩২)
অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোঅফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???দারুন হয়েছে।
সবগুলোই প্রায় প্রথম শুনলাম।
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?আনিসুল হকের কলামগুলো থেকে সংকলন করা হয়েছে। প্রথমটা ছিল দেশের সামরিক শাসককে কটাক্ষ করে একটা লেখায়। বাকীগুলোও প্রথম আলোতে কলাম লেখার সময় ব্যবহার করা হয়েছে বলে মনে হয় ...
সবগুলোই জোস্ ..... সংগ্রহে রাখার মত ![]()
আনিসুল হকের প্রসঙ্গ সহ কৌতুকগুলো চাবুকের মত কাজ করতো।
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! হাসতে হাসতে পেটে খিল আহসান হাবীবের জোক্স গুলা আরো মজার
অফলাইন
২,৫ ও ৬ নং জোস 







অফলাইন
কিছুই ভাল লাগেনামেহেদী আকরাম লিখেছেন:
দারুন হয়েছে।
সবগুলোই প্রায় প্রথম শুনলাম।
সহমত ![]()
অফলাইন
জোক গুলা জোস হইছে......
তবে লাস্ট এর টা জোস লাগছে............![]()
![]()
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...




জটিল...স
।
অফলাইন