প্রকৃত শিল্পীকে জয়ী করুনকিছু বর্তমান সময়ের আলোকে প্রাসঙ্গিক কার্টুন...
গরীব লোকজন বলছে, "স্যার ঐডা একটু কমাইয়া এইডা বাড়ান"। ওনারা অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছেন যখন তিনি বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াচ্ছেন কিন্তু খাদ্য মজুদ কমাচ্ছেন।
খাদ্য উপদেষ্টা একজন ভিক্ষুককে(!) পরীক্ষা করে বলছেন, "না, না, না, নীরব দুর্ভিক্ষ না, হিডেন হাঙ্গার"।
খাদ্য উপদেষ্টা চালের বাজের দামের আগুন রোধতে পাইপ দিয়ে পানি ঢালছেন। পাশের ফায়ারম্যানটি বলছে "স্যার, বালতি লাগবে নাকি?"
দোকানের মালিক কর্মচারীকে বলছে "দাম কমায়া কও বিডিয়ার RAB মনিটরিংয়ে আইতাছে"। তখন কর্মচারী জবাব দিচ্ছে, "সরকারতো বেশি দামেই ভারত থেকে চাল কিনতাছে? আমরা থাকতে"
[উল্লেখ্য, কথাগুলো ছবি থেকে পড়া না গেলে আমি কথাগুলো তুলে দিলাম আপনাদের পড়ার সুবিধার জন্য]
সূত্র: সাপ্তাহিক বাঙালী (নিউ ইয়র্ক)
অফলাইন
ধন্যবাদ সত্যি ছবিগুলো তুলে ধরার জন্য। ছবিগুলো আরও পরিস্কার হলে বেশী মজা পাওয়া যেত।
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


ছবি গুলা দেখতে অনেক সমস্যা হচ্ছে
কেমন জানি ঝাপসা ঝাপসা দেখায়।
অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুনছবিগুলো কেন যে ঝাপসা এলো তা আমি নিজেও জানিনা। ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা।
পড়তে যাতে অসুবিধা না হয় সেজন্যই উক্তিগুলো লিখে দিয়েছি।
অফলাইন



ঝাপসা তো কি হইসে, বুইঝ্যা লইসি। আরো ঝাপসা কার্টুন পাঠান দত্ত দা।
অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুনআরো কিছু পেলাম, সূত্র আগেরমতই...
সরকারের কেউ বলছেন খালেদা জিয়ার উদ্দেশ্যে "সুবর্ণ সুযোগ, হেলায় হারাবেন না। বিদেশে যাবার অভাবনীয় সুযোগ। দয়া করে শুধু দরখাস্ত করুন, তাহলেই..."
দুদকের কর্মকর্তা বলছেন টিআইবিকে যিনি দুর্নীতির রিপোর্ট পড়ে শোনাচ্ছেন "এত্ত ফায়ার করলাম...তারপরও দুর্নীতি...নো চেঞ্জ?"
জিল্লুর রহমান আর দেলোয়ার সাহেবকে সিইসি বলছেন "বিলিভ মি...এটা দিয়েই ওটার ড্রাইভিং প্রাকটিসটা করতে চাচ্ছি"। সাইকেলটি 'স্থাণীয় সরকার নির্বাচন' এবং গাড়িটি 'জাতীয় সংসদ নির্বাচন'।
[ছবি ঝাপসা হলে দুঃখিত। এর চেয়ে বেটার আসছে না আমার ক্যামেরায়, তাই উক্তিগুলো নিজেই লিখে দিলাম পড়ার সুবিধার জন্য।]
অফলাইন
The Ultimate fun zone 

প্রথম আলোর প্রথম পাতায় এরকম কার্টুন দিতো আগে, সেখানে কয়েকটা দেখেছিলাম মনে হয়। আসলে এদের স্বভাব চরিত্র কোনদিনই ঠিক হবে বলে মনে হয়না
।
অফলাইন
ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.ওদের মনে হয় জন্মগত কোন সমস্যা আছে ,তা না হলে "লজ্জা" নামক একটা অনুভূতি ওদের নেই কেন???

অফলাইন