নামটা খুব সুন্দর তাই না! পিউনি আমাদের গ্যালাক্সির দ্বিতীয় উজ্জলতম নক্ষত্র। ৩.২ মিলিয়ন টা সূর্য যে পরিমান আলো ছড়াতে পারবে, পিউনি একাই সে আলো ছড়াতে থাকে। তা প্রথমজনটা কে? এটার নামটাও বেশ সুন্দর - 'ইটা কারিনা'। 'ইটা কারিনা' একাই ৪.৭ মিলিয়ন সূর্য।
যা হোক কারিনার কথা বাদ দিয়ে পিউনির কথা বলি। এই মাত্র কয়েকদিন আগে পিউনিকে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এত উজ্জ্বল একটা নক্ষত্র আর আবিষ্কার হল মাত্র কয়েকদিন আগে? কারন এর চারপাশ ঘিরে আছে ঘন মহাকাশীয় ধূলিকণা আর গ্যাস। অবশেষে নাসার স্পিটজার টেলিস্কোপের ধূলিকণা-ভেদী ইনফ্রারেড চোখে ধরা পড়ল এই পিউনি। এর উজ্জলতাও মাপা হয়েছে স্পিটজারের ইনফ্রারেড স্পেক্টোগ্রাফ দিয়ে।
পিউনি কত বড়? হুমম, ১০০টা সূর্য পাশাপাশি বসিয়ে এর ব্যাস বরাবর আটকে রাখা যাবে। তবে এত বড় জায়ান্ট আকৃতির এবং 'ওলফ-রায়েত' ক্যাটাগরির নক্ষত্রগুলো বেশিদিন বাঁচে না। খুব বেশি হলে কয়েক মিলিয়ন বছর। মহাকাশ বিজ্ঞানীদের মতে, পিউনি যে কোন মূহুর্তে ফেটে যেতে পারে যেটাকে বলে 'সুপারনোভা ব্লাস্ট'। আর এর বিস্ফোরনে কাছাকাছি ঘূর্নায়মানরত গ্রহগুলি তো ভস্মিভূত হবেই এবং প্রচুর শিশু তারার জন্ম হবে যারা কিনা আকৃতিতে আমাদের সূর্যের চেয়েও বড় হতে পারে। ভাগ্য ভাল যে আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।
অফলাইন
তাদের আমি পিট্টি দিব
আমাদের পৃথিবী থেকে কত দূরে?
মানে চিন্তা করছিলাম সুপারনোভা ব্লাস্ট নিয়ে আমাদের দু:শ্চিন্তা করা লাগবে কিনা! 
পিউনির বয়স কতো হতে পারে?
ইটা কারিনা কি সাইজেও পিউনির চেয়ে বড়? ওইটাও কি ফাটবে? ওইটা আমাদের থেকে কত দূরে!
পিউনি নামটা আমার পছন্দ হইছে। ইটা কারিনা নামটা বেশি একটা পছন্দ হয় নি। (ইটা তো ইটের টুকরা,
আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী!
)
কে বলবে, পিউনি এত্তো বড় একটা জিনিসের নাম!
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১৬-০৭-২০০৮ ১৮:০১)


অফলাইন
পরীক্ষা..মুন লিখেছেন:
আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী!
হে হে... কারিনা হলো বলিউডের সবচেয়ে ফালতু নায়িকার নাম। ঝড়, জলোচ্ছ্বাস, সুনামী তো অনেক এক্সাইটিং জিনিস। (মানে দূর থেকে দেখতে এক্সাইটিং, ভিকটিম হতে না)। কিন্তু কারিনা... ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ!! ইটা কারিনা ঠিকই আছে, ভাল নাম... ইটা কারিনা... ইটা টু কারিনা... মানে কারিনাকে ইটা মারা...
আবারও জ্যোতির্বিজ্ঞান নিয়ে দারুণ একটা পোস্ট রসি ভাই। ![]()
অফলাইন
দৃশ্যমান নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম হল সিরিয়াস/সাইরিয়াস যা ক্যানিস ম্যাজর নক্ষত্রমন্ডলিতে অবস্থানরত।
খালিচোখে ভালই দেখা যায়।
পিউনি আর সাইরিয়াসের মধ্যে পার্থক্য কি?
পিউনি কি দৃশ্যমান? হলে এর অবস্থান কোথায়?
অফলাইন
আইডিফোরামে স্বাগতম -আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।...
শুনে সুখী হলাম
আমাদের সূর্যমামাকে থ্যাঙ্কুশ , বেশি বড় না হবার জন্য... 
অফলাইন
যেসব নক্ষত্রের তাপমাত্রা বেশী, তাদের জ্বালানী খরচও বেশী। হিসেবমতে সূর্যমামার হাতে আরো ৫ বিলিয়ন বছর বাকি আছে। এরপর শুরু হবে সংকোচন। 
আবার দারুন পোস্ট ross।![]()
মুশাফ লিখেছেন:
কিন্তু কারিনা... ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ!! ইটা কারিনা ঠিকই আছে, ভাল নাম... ইটা কারিনা... ইটা টু কারিনা... মানে কারিনাকে ইটা মারা...
ক্যাটরিনা হইলে ভালো হতো না?
অফলাইন
আমি ছবিটা দিলাম 
সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (১৬-০৭-২০০৮ ২০:৩১)
অফলাইন
বিবেক লিখেছেন:
-আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।...
শুনে সুখী হলামআমাদের সূর্যমামাকে থ্যাঙ্কুশ , বেশি বড় না হবার জন্য...
সূর্য যখন রেড জায়ান্ট হবে তখন তার ব্যাসার্ধ মঙ্গল কে ছাড়িয়ে যাবে।
আর পৃথিবী?
সেটা তো তখন সুর্যের পেটে।
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৮-০৭-২০০৮ ২৩:১০)
অফলাইন
ফিন্যান্স ব্লগ হুমমমম
অফলাইন
আর ভাল লাগে না!মুন লিখেছেন:
আমাদের পৃথিবী থেকে কত দূরে?
মানে চিন্তা করছিলাম সুপারনোভা ব্লাস্ট নিয়ে আমাদের দু:শ্চিন্তা করা লাগবে কিনা!
পিউনির বয়স কতো হতে পারে?ইটা কারিনা কি সাইজেও পিউনির চেয়ে বড়? ওইটাও কি ফাটবে? ওইটা আমাদের থেকে কত দূরে!
![]()
পিউনি নামটা আমার পছন্দ হইছে। ইটা কারিনা নামটা বেশি একটা পছন্দ হয় নি। (ইটা তো ইটের টুকরা,আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী!
)
কে বলবে, পিউনি এত্তো বড় একটা জিনিসের নাম!
অফটপিক:
হ নামটা ভালই। আপনার মেয়ের নাম এইটা রাখিয়েন।
মেয়ের কথা বললাম এই কারণে যে এইটা নিজে মরার সময় আশে পাশের সবাইকেও মারে...

[জুয়েল ভাইয়ার কপিরাইটেড ডায়ালগ প্রযোজ্য
]
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
@মুন আপুঃ এত দুঃশ্চিন্তার কারন নাই, পিউনি আমাদের থেকে অনেক দূরে। কারিনা-কে ভয় পাবার কিছহু নাই, তবে ক্যাটরিনা-কে ভয় পাওয়া যেতে পারে।
@মুশাফঃ 
আরো জোরে ইটা মারা দরকার কারিনাকে।
@রুমনঃ ১১ ই অগাস্ট সেমিস্টার ফাইনাল শেষ, এরপর বসব সিঙ্গুলারিটি নিয়া।
@শিপলুঃ চোখে ইনফ্রারেড চশমা পরে তারপর স্পিটজার টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। খালি চোখে দেখতে পারবি না। আবে ঐ, পৃথিবী রেড-জায়ান্ট কখনো হবে নাকি... ওখানে সূর্য হবে, কারেক্শান কর।
@তপু ভাইঃ অনেক অনেক ধন্যবাদ। আমি আলসেমী করে ছবিটা দেই নাই।
@কোডার ভাইয়াঃ একটু সহজ কইরা দেন, আমার মাথা না চুলকায় 
অফলাইন