এই থ্রেডে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলব।
আমি কিশোরগঞ্জের ছেলে, এখন আমি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলবো। চলুন শুরু করি, অনেক মজা হবে।
যেমনঃ আফনেরা কিমুন আসুইন,বালা নি?
অফলাইন
ও শুভ্র বাই, আফনের বাড়িডা কই, হেইডা তো কইলাইননা? বাষা তো বুঝতাম পারতাছি।
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?তোমরাগুলান কি শুরু করলেন বাহে..
অফলাইন
paragjafar লিখেছেন:
ও শুভ্র বাই, আফনের বাড়িডা কই, হেইডা তো কইলাইননা? বাষা তো বুঝতাম পারতাছি।
সেটাই আমি বলতে চেয়েছি যে আমার ভাষা আপনারা বুঝতে পারবেন কি না।By the way আমার বাড়ি ঝিনাইদহ জেলায়।
অফলাইন
"এরই হিচ্চি, আই কদ্দুর হূইচ্চি, গন্ডগোল কইল্লে উডি মারিয়া হালাইয়ূম "
আমার এক প্রতিবেশীকে একবার বলতে শুনেছিলাম।
অফলাইন
শামীম লিখেছেন:
তোমরাগুলান কি শুরু করলেন বাহে..
ও হামীম বাই, মজা লাগতাছে নাহি?
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?paragjafar ভাইদের ওখানে দেখি নামে <স> ও <হ> তে বদল!!!!!!!
অফলাইন
হিহিহি
হামীম নামে আমাদের এক বড় ভাই আছে জিওগ্রাফীতে পড়ে । আমরা তাকে হাম্মাম (ভাই) বলে ডাকি।
অফলাইন
শামীম লিখেছেন:
paragjafar ভাইদের ওখানে দেখি নামে <স> ও <হ> তে বদল!!!!!!!
অ বাই, হামীম বাই-রে তো হামীম বাই-ই কইবাম। আফনে বুঝুইন না কেরে?
অফলাইন
admin লিখেছেন:
হিহিহি
হামীম নামে আমাদের এক বড় ভাই আছে জিওগ্রাফীতে পড়ে । আমরা তাকে হাম্মাম (ভাই) বলে ডাকি।
আরবী বাষায় কতকিছুই অইতে পারে, কিন্তুক আমারার হামীম বাই হামীম বাই-ই।
[আরবী তে হাম্মাম মানে গোসলখানা]
অফলাইন
এই ফোরামে নোয়াখালীর কেউ থাকলে মাফ চেয়ে নিচ্ছি আগে ভাগে ভাই আঁরে মাফ করি দিয়েন এইটা
দেখার পর....
উৎস :www.bangla2000.com
সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ্র (২০-০২-২০০৭ ১৬:২৮)
অফলাইন
শুভ্র বাই একটা পাঙ্খা জিনিশ দেহাইলাইন। সেই রহম মজা পাইছি।
অফলাইন
পরীক্ষা..

শুভ্র ভাই, জটিল একখান জিনিস দেখাইলেন!! বহুত মজা হাইছি!!
অফলাইন
২১ ফেব্রুয়ারি উফলক্ষে কিছু কইন আফনেরা।
অফলাইন
আমার ভাষায় বলি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী , আমি কি ভুলতি পারি ।!
সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ্র (২২-০২-২০০৭ ১২:৩৮)
অফলাইন
হেহেহহে.....
নোয়াখালি উইন্ডোজ টা ভাল ছিল 
শুভ্র কে থেংকু...
অফলাইন
আফনেরা সবাই কিমুন আসুইন?
অফলাইন
শুভ্র লিখেছেন:
এই ফোরামে নোয়াখালীর কেউ থাকলে মাফ চেয়ে নিচ্ছি আগে ভাগে ভাই আঁরে মাফ করি দিয়েন এইটা
দেখার পর....
http://i171.photobucket.com/albums/u286 … wS2003.jpg
উৎস :www.bangla2000.com
বাউরে, আননে কিসু মোনে কোরিএন নাআ, আার কিবোরড ঠিক মোটো কামম কোরের নাআ, টোও এককান কোঠা আননেরেএ কঈ কোনাই হাইএসেন এইএ সোবী, আর টো হাইশটে হাইশটে হেডের সামবাআ হুলি গেসে.....।
অফলাইন