Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

ঘোষণা


#১ ১৪-০৭-২০০৮ ১২:২২

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...মন বলছে সুখে আছি
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ১৮৬৪
ওয়েবসাইট

দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.) জনগণের অবস্থা সচক্ষে দেখার জন্য রাতে সফরে বের হতেন। এমনি একদিন তিনি ইবনে আব্বাস (রা.)- কে সংগে নিয়ে মদীনা থেকে দুরবর্তী পল্লী এলাকা পরিদর্শনে গেলেন।

তারা একটি মহল্লার ভিতর দিয়ে অতিক্রমের সময় দেখতে পেলেন পার্শ্ববর্তী জীর্ণ কুটিরে এক বৃদ্ধা মহিলা উনুনে পানি ভর্তি হাড়ি বসিয়ে আগুন জ্বালাচ্ছেন আর তার পাশে বসে শিশুরা ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছে। মহিলা কিছুক্ষণ থেমে থেমে শিশুদের প্রবোধ দিচ্ছেন "তোমরা আরেকটু সবর কর, এক্ষুনি খাবার তৈরী হয়ে যাবে।"

কিন্তু শেষ পর্যন্ত খাবার আর তৈরী হল না। অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বাচ্চা গুলো ঘুমিয়ে গেল। মহিলাটিও একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন- যাক আজকের মত অন্তঃত বাচা গেল।

এই মর্মান্তিক অবস্থা দেখে খলিফা উমর (রা.) ও তার সহচর মহিলাটির মুখোমুখি হলেন। তাদের প্রশ্নের জবাবে মহিলাটি বললেন- তার পরিবারে উপার্জনক্ষম কোন পুরুষ নেই, তিনি নিজেও উপার্জন করে শিশুদের খাদ্য যোগাড় করতে পারছেন না। তাই কয়েকদিন যাবত তিনি উনুনে শুধু পানিভর্তি পাত্র বসিয়ে ক্ষুধার্ত শিশুদের এভাবে প্রবোধ দিচ্ছেন।

তারা প্রশ্ন করে আরো জানতে পারলেন যে, রাষ্ট্রের বায়তুল মাল থেকে তার কাছে কোন খাদ্য সাহায্য পৌছে নাই। এই মর্মভেদী কাহিনী শুনে খলিফা ও তার সহচর দ্রুত মদীনা পৌছে বায়তুল মালের গুদামের দরজা খুললেন।

তারপর খলিফা নিজেই এক বস্তা ময়দা ও এক বস্তা চিনি কাঁধে নিয়ে দরিদ্র মহিলাটির উদ্দেশ্যে রওয়ানা হলেন। এই সময় ইবনে আব্বাস (রা.) একটি বস্তা তার কাঁধে তুলে দেবার জন্য অনুরোধ করলেন। খলিফা দ্ব্যর্থহীন ভাষায় তা প্রত্যাখান করে বললেনঃ

"ইবনে আব্বাস! আজ তুমি আমার বোঝা হালকা করবার জন্য এগিয়ে আসছ; কিন্তু কেয়ামতের দিন যখন দায়িত্ব পালনের ব্যর্থতায় আমাকে অভিযুক্ত করা হবে তখন তো তুমি আমার পাপের বোঝা হালকা করতে এগিয়ে আসবে না।"

দ্বিতীয় খলিফার দায়িত্ববোধ কত প্রখর ছিল এ ঘটনা তার প্রমাণ।

ধার করা


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
http://mehdiakram.wordpress.com

অফলাইন

 

#২ ১৪-০৭-২০০৮ ১২:২৮

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৫৪৬
ওয়েবসাইট

Re: দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হুম। আমাদের দেশের তেনা (নেতা) দের কি অবস্থা।angry


-----------------------
ফটোগ্যালারি
http://masum.bdroot.com/banner.jpg

অফলাইন

 

#৩ ১৪-০৭-২০০৮ ১২:৪৫

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৩৫৫
ওয়েবসাইট

Re: দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

মেহেদী আকরাম লিখেছেন:

তাই কয়েকদিন যাবত তিনি উনুনে শুধু পানিভর্তি পাত্র বসিয়ে ক্ষুধার্ত শিশুদের এভাবে প্রবোধ দিচ্ছেন।

না খেয়ে একটা শিশু কয়দিন বাঁচতে পারে? কারো ধারণা আছে?

অফলাইন

 

#৪ ১৪-০৭-২০০৮ ১৬:৫৭

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...প্রজন্ম ফোরামে তো কখনো স্ট্যাটাস নামে কিছু দেখিনি.. o_O
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ২৭৭
ওয়েবসাইট

Re: দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

"ইবনে আব্বাস! আজ তুমি আমার বোঝা হালকা করবার জন্য এগিয়ে আসছ; কিন্তু কেয়ামতের দিন যখন দায়িত্ব পালনের ব্যর্থতায় আমাকে অভিযুক্ত করা হবে তখন তো তুমি আমার পাপের বোঝা হালকা করতে এগিয়ে আসবে না।"

এমনটা  যদি এ জীবনে দেখে যেতে পরতাম, অন্তত একবারের জন্য হলেও !!!


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.460 seconds, 11 queries executed ]