Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৪-০৭-২০০৮ ১৬:৩৯

অন্তিক
নবাগত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০২-০৭-২০০৮
পোস্ট: ৩৫

সাবমেরিন কেবলের সুফল কী আমরা ভোগ করতে পারব?

আজকে Net চালাতে যেয়ে আমি অত্যন্ত মর্মাহত, ব্যথিত, দুঃখিত, বিরক্ত এবং রাগান্বিত। কীভাবে এই রাগ ঝাড়ব বুঝতে না পেরে শেষ পর্যন্ত পোস্ট পাঠানোটাকেই প্রতিবাদ আর রাগ প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিলাম। সকাল থেকে Connection তো ছিলই না, ২:৩০ টার দিকে যখন আসল তখনো এমন স্লো যেangryangry

আমদের দেশ সাবমেরিন কেবলে সংযুক্ত হয়েছে প্রায় ৩ বছর হতে চলল। কিন্তু সাধারণ মানুষের Tax এর টাকায় যুক্ত হওয়া[যেটা কিনা আমাদের বিচক্ষণ সরকারের(!) বোকামীর দণ্ড]  এই তথ্যপ্রযুক্তির মহাসড়কের সুফল আমরা মোটেই ভোগ করতে পারছি না। আমদের পাশের দেশ ভারতে যেখানে মাত্র ১৫০-৪৫০ রূপিতে ১-৪ Mbps এ কানেকশন পাওয়া যাচ্ছে; সেখানে আমরা মাসে ৭০০-১২০০ টাকা খরচ করে লাইন পাচ্ছি ১২-১৫০ Kbps এ!অর্থাৎ, প্রায় ৩ গুণ খরচ করে আমরা ১০% সার্ভিস পাচ্ছি না। তথ্য প্রযুক্তি খাতে এই দৈন্য দশার কোন যুক্তি সঙ্গত কারণ আমি খুঁজে পেলাম না। এখানে সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের সরকারের ঊদাসীনতার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ ব্যক্ত করছি।

সেইসাথে আমি তাঁদের আহবান করব ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করার এবং বর্তমান প্রজন্মের দাবীকে যথাযথভাবে উপলবদ্ধি করার।

অফলাইন

 

#২ ১৪-০৭-২০০৮ ১৭:৫৫

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৭৮
ওয়েবসাইট

Re: সাবমেরিন কেবলের সুফল কী আমরা ভোগ করতে পারব?

অনেকেই এই দৈন্য দশার কারণ খুঁজছে।
আর কিছু করতে না পেরে মাথা কুটে মরছে  অথবা সরকারের গুস্টি উদ্ধার করছে।

ভাইরে, যত কিছুই করেন।
কোনদিন ই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আমরা যখন ১ এমবিপিএস লাইন পাব, সারাবিশ্ব তখন ২গিবিপিএস ইউজ করবে। অতএব তাল মেলানো হবে না।shame

অন্যান্য সুবিধার মত ভাল ব্যান্ডউইডথ ও নাগরিক সুবিধার মধ্যে পড়ে।

কোন নাগরিক সুবিধাটা আমরা ঠিক মত পাই??


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৩ ১৪-০৭-২০০৮ ১৮:০২

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭১৩

Re: সাবমেরিন কেবলের সুফল কী আমরা ভোগ করতে পারব?

কাল amaderadda.comর ভয়েস চ্যাটে ঢুকে চ্যাট করলাম।সাইট অ্যাডমিনিস্ট্রেটর রনি ভাইতো অবাক যে আমি বাংলাদেশ থেকে ভযেস চ্যাট করতে পারছি।উনি কয়েক বছর আগে দেশে এসে  কমগতির কারনে উনার সার্ভারে ঢুকতে পারছিলেন না।শেষে তাড়াতাড়ি লন্ডনে ফিরে সার্ভারের কাজ করেছিলেন।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.029 seconds, 11 queries executed ]