Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৪-০৭-২০০৮ ১১:২৮

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

মহাকাশবিদরা এই কয়েকদিন আগে খুবই দূরে একটি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন যা ধুমাদ্ধাম নক্ষত্র তৈরি করে যাচ্ছে। বছরে সেই গ্যালাক্সি নক্ষত্র তৈরি করছে ৪০০০ টা করে। আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তারা বানাচ্ছে বছরে মাত্র ১০ টা করে। মজার ব্যাপার হচ্ছে যে, তারা তৈরির যে প্রচলিত থিওরী আছে (Hierarchical Model) তা এই বিটকেল গ্যালাক্সি মানতে একেবারেই নারাজ। Hierarchical Model অনুসারে, গ্যালাক্সিগুলো তার নক্ষত্রগুলোকে খাওয়া-দাওয়া করিয়ে মোটাতাজা বানাতে থাকে। কি খাওয়ায়? গ্যালাক্সির মধ্যে অসংখ্য ছোট ছোট কণা থাকে সেগুলোই হজম করে করে নক্ষত্রগুলো মোটা হতে থাকে। যখন আর নিজের ভুঁড়ি ধরে রাখতে পারে না তখন নিজেই ফেটে যায়। আর তখনি একটি নক্ষত্র থেকে অনেকগুলি শিশু নক্ষত্রের জন্ম হয়। কিন্তু তাই বলে বছরে ৪ হাজার নক্ষত্র জন্মাবে এটা অসম্ভব। কারন Hierarchical Model খুবই ধীর গতির একটা প্রসেস।

কিছু মজার বিষয় আমি তুলে ধরছি। এই সদ্যপ্রাপ্ত গ্যলাক্সির অবস্থান আমাদের মহাবিশ্ব থেকে ১২.৩ বিলিয়ন আলোক-বর্ষ দূরে। ১ আলোক-বর্ষ হচ্ছে আলো ৩৬৫ দিনে যতদূর যেতে পারে আর আলোর গতিবেগ হচ্ছে ৩,০০,০০০ কিলোমিটার/সেকেন্ড।  অর্থাৎ (১২.৩ * ১,০০০,০০০,০০০ * ৩৬৫ * ২৪ * ৬০ * ৬০ * ৩,০০,০০০) কিলোমিটার দূরে অবস্থিত এই গ্যালাক্সি আমাদের থেকে। তার মানে এর যে বিস্ফোরন আমরা দেখছি (NASA' Hubble telescope, Japan's Subaru telescope, Spitzer telescope, James Clark Maxwell telescope দিয়ে) তা ১২.৩ বিলিয়ন বছরের পুরানো যার আলো এত দিনে আমাদের চোখে এসে পড়ছে। আমাদের মহাবিশ্বের বয়স ধরা হয় ১৩.৭ বিলিয়ন আলোক-বর্ষ। মানে আমরা এখন টিন-এজার। আর যাদের বিস্ফোরন দেখতে পাচ্ছি তখন আমাদের বয়স ছিল ১.৪ বিলিয়ন আলোক-বর্ষ। সুতরাং যে সব নক্ষত্রের জন্ম হচ্ছে ঐ গ্যালাক্সিতে তা আমাদের সূর্যের ১ বিলিয়ন আলোক-বর্ষের জুনিয়র বলা যায়।

সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (১৪-০৭-২০০৮ ১১:৫৫)


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#২ ১৪-০৭-২০০৮ ১১:৪৪

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০০৪
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

জটিল তোthumbs_upthumbs_upthumbs_up
এই রকম খবর আরো দেন !!
কই থেকে পান?? জানাবেন smile


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৩ ১৪-০৭-২০০৮ ১১:৪৭

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৬০২
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

হুম ভাবনার বস্তু। আমরা আবার কবে ফাইট্টা যাই। cry


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#৪ ১৪-০৭-২০০৮ ১১:৫৮

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

@ক্ষাপুঃ www.nasa.gov থেকে। ওখানে সব কাঠ-খোট্টা কথা-বার্তা, আমি ওগুলাই এখানে একটু মজা করে লিখছি আর কি।


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#৫ ১৪-০৭-২০০৮ ১২:১০

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩০৮১
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

এই বিভাগে সাধারণত কম লেখা আসে।
আশা করি আপনার তথ্য আরো সমৃদ্ধ করবে।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অনলাইন

 

#৬ ১৪-০৭-২০০৮ ১৫:৩০

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

জটিল বিষয় মাথার এন্টেনায় ধরে না


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৭ ১৪-০৭-২০০৮ ১৬:৪১

রাজকুমার
নিয়মিত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১৩৩

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

কফি খাচ্ছি আর এই জটিলthinking  বিষয়টা পড়তেছি

অফলাইন

 

#৮ ১৪-০৭-২০০৮ ১৬:৪২

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

দারূন একখান পোস্ট সালাম বস কে love


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৯ ১৪-০৭-২০০৮ ১৬:৪৫

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪২৯
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

চমৎকার... thumbs_upthumbs_up   এধরনের লেখা নিয়মিত চাই ...


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#১০ ১৪-০৭-২০০৮ ১৭:২৯

এলিন
প্রজন্মানুরাগী
Current Status...আমি ও আমার একাকিত্ব।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৭-২০০৮
পোস্ট: ২৫৪
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

জটিল তোthumbs_upthumbs_upthumbs_up
এই রকম খবর আরো দেন !!
কই থেকে পান?? জানাবেন smile

অফলাইন

 

#১১ ১৪-০৭-২০০৮ ১৯:৪৬

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৮১
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

ইন্টারেস্টিং পোস্ট। পড়তে পড়তে মুখ আপনাতেই surprised হয়ে যাচ্ছিল।

ধইন্যবাদ  ross।thumbs_up


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#১২ ১৪-০৭-২০০৮ ১৯:৫৩

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: নক্ষত্র তৈরির যন্ত্র (নাসার সৌজন্যে)

দারুণ খবর। লিখেছেন আরো সুন্দর করে। এরকম সংবাদ আরো চাই ...

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.094 seconds, 12 queries executed ]