তাদের আমি পিট্টি দিবজন্মদিনের শুভেচ্ছা নেন
আর আরাফাত ভাই,
কেকটা বুঝি খাবেন বসে
একলা একলাই?
আমরাও তো কেক খেতে চাই
দাওয়াত দিলেন না যে?
ব্যস্ত বুঝি সব সময়ই
শত্ত রকম কাজে?
ভাবীর হাতের রান্না খাব
দাওয়াত করেন ভাই,
কেক, আইসক্রিম, চকলেটটাও
সংগে থাকা চাই।
আচ্ছা, নাহয় পরেই করেন-
আজকে তবু দেই,
ছোট্ট আপুর তরফ থেকে
অ-নে-ক দুয়া, এই---।
সাথে করে কেক এনেছে
ছোট্ট আপুনি টা।
ওমা একি নাক মুখকেও
খাওয়াবেন কি এটা!!!

http://www.youtube.com/watch?v=UeypOvsY91Q
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১২-০৭-২০০৮ ২০:১৮)


অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোশুভ জন্মদিন আরাফাত ভাই 

অফলাইন
বিবেকের আগমনে কোরো নাকো উল্লাস
তাঁর আগমনে মোর প্রাণ করে হাস-ফাঁস
হাতুড়ীর বারি দিয়ে প্রতিদিন ফেলে লাশ
তাই তাঁর নাম হলো বিবেকের সবনাশ
এইসব বলে টয়ে
হারালেন কোন খানে ?
খুজে কত হয়রান
শুধু এই মন জানে !!
বিবেকের হ্যামারের
বাড়ি-টারি খাইয়া
খুব তাড়াতাড়ি ফের
ফিরে এসো ভাইয়া
লোকে বলে প্রানভরা
খুব নাকি রম্য !!
নিজ চোখে দেখতে তা
ইচ্ছা - অদম্য !
তার সাথে , একখানা
প্রশ-নোও দিচ্ছি ,
বলে যেও ভাইজান
কেন তুমি "পিচ্চি"
সূর্য টা ডুবে গেলো
চলে এলো রাত - ধেঁয়ে ;
রাত শেষে খুব ভোরে
বলি হ্যাপী বার্থ - ডে
প্রাণভরা শুভেচ্ছা
তা-ও দিয়ে দিবো-নে
সুখী হন-মহাসুখী
ইহ-পর জীবনে







সর্বশেষ সম্পাদনা করেছেন বিবেক (১২-০৭-২০০৮ ০৭:৩৩)
অনলাইন
শুভ জন্মদিন স্যরি জন্ম বার্ষিকী আরাফাত ভাই।
অফলাইন
কোন ভায়া বলেছেন
আমি ভারি পিচ্চি
এই দেখ তাঁর হাঁড়ি
হাটে ভেঙে দিচ্ছি।
আমি ভাই সাদাসিধে
করি নাতো হট্ট
নিজে ঢোল পিটাই না
চাওয়া খুব ছোট্ট।
দোয়া চাই সবদিন
কাটে যেন খুশিতে
ভালো কথা কাজ মনে
যেন পারি পুষিতে।
মুন আপু তারু ভাই
বিবেকের জন্য
সামিউল ভাই সাথে
আমি হই ধন্য।
ভিডিওটা দেখে খুব
বেশি ভালো লাগলো
ফুল দিয়ে তিন জন
না খেয়েই ভাগলো!
* তারু ভাই = তারেক হাসান
অফলাইন
শুভ জন্মদিন আরাফাত ভাই। দিন শেষে আরেকটা ছড়া লিখতে হতে পারে।
অফলাইন
ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.শুভ জন্মদিন আরাফাত ভাই.....শুভ হোক জীবনে বাকিটা পথ.....শুভ কামনা রইল.

অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


শুভ জন্মদিনটা সুন্দর করে কাটুক
অফলাইন
রুমন লিখেছেন:
শুভ জন্মদিন আরাফাত ভাই। দিন শেষে আরেকটা ছড়া লিখতে হতে পারে।
কেন রুমন ভাই আগামীকাল কি আপনার জন্মবার্ষিকী নাকি? 


অফলাইন
বিষন্ন এই মন কি যে করি....!শুভ জন্মদিন আরাফাত ভাই । খুশি ও সুন্দর জীবন কামনা করছি ।
সর্বশেষ সম্পাদনা করেছেন খালেকুজজামান (১২-০৭-২০০৮ ১৪:৩১)

অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! হাপি বার্ট ডে আরাফাত ভাইয়া 

অফলাইন
ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবো
অফলাইন
সামিউল লিখেছেন:
রুমন লিখেছেন:
শুভ জন্মদিন আরাফাত ভাই। দিন শেষে আরেকটা ছড়া লিখতে হতে পারে।
কেন রুমন ভাই আগামীকাল কি আপনার জন্মবার্ষিকী নাকি?
দিনশেষে মুন আপুর আরেকটা ছড়া আসবে বলে আশা করতেসি, আমি আর রুমন ভাই । তখন হয়তো আরাফাত ভাইকে "পিচ্চি" সংক্রান্ত নতুন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে 
অনলাইন
বিবেক লিখেছেন:
দিনশেষে মুন আপুর আরেকটা ছড়া আসবে বলে আশা করতেসি, আমি আর রুমন ভাই । তখন হয়তো আরাফাত ভাইকে "পিচ্চি" সংক্রান্ত নতুন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে
অফট. তাই নাকি? আমি তো সুখবর শোনার অপেক্ষায় বসে আছি 

অফলাইন
শুভ জন্মদিন । আপনার আগামী দিনগুলো সুন্দর হোক ।
সর্বশেষ সম্পাদনা করেছেন tridib (১২-০৭-২০০৮ ২০:৩৪)
অফলাইন
তাদের আমি পিট্টি দিবরুমন লিখেছেন:
শুভ জন্মদিন আরাফাত ভাই। দিন শেষে আরেকটা ছড়া লিখতে হতে পারে।
রুমন ভাইয়া সম্ভবত বলেছেন দিন শেষে আরাফাত ভাইয়াকে আরও একটা ছড়া লিখতে হতে পারে আরও যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের নিয়ে! 
আরাফাত লিখেছেন:
মুন আপু তারু ভাই
বিবেকের জন্য
সামিউল ভাই সাথে
আমি হই ধন্য।
সামিউল লিখেছেন:
বিবেক লিখেছেন:
দিনশেষে মুন আপুর আরেকটা ছড়া আসবে বলে আশা করতেসি, আমি আর রুমন ভাই । তখন হয়তো আরাফাত ভাইকে "পিচ্চি" সংক্রান্ত নতুন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে
অফট. তাই নাকি? আমি তো সুখবর শোনার অপেক্ষায় বসে আছি
এইটার কি ব্যাখা আইল! 
আরাফাত লিখেছেন:
ভিডিওটা দেখে খুব
বেশি ভালো লাগলো
ফুল দিয়ে তিন জন
না খেয়েই ভাগলো!
ওরা তিনজন নাই তো কি,
আমরা সবাই আছি।
খাওয়ার দাওয়াত পাওয়ার আশায়
এই তো বসে আছি। 
আচ্ছা এবার বলেন শুনি
কেমন গেল দিন! 
কি কি খেলেন, মোদের ছাড়া,
কেক নাকি আলপিন!



অফলাইন
আর ভাল লাগে না!শুভ জন্মদিন আরু ভাই।![]()
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোশুভ জন্মদিন আরু ভাই
ঠিক হইছে, আমার নাম বদলাইছেন ক্যান

অফলাইন
মুন লিখেছেন:
অফট. তাই নাকি? আমি তো সুখবর শোনার অপেক্ষায় বসে আছি
এইটার কি ব্যাখা আইল!
সরি আমি বুঝতে পারি নাই। ক্ষমা করবেন। আমি মনে করেছি 

অফলাইন
ছন্দ দিয়ে লিখতে গিয়ে
যেই বলেছি তারু
অমনি দেখি কোডার ভায়া
আমায় বলে আরু।
নাম ধরেতো tease করি না
মন্দ না হয় কারো
বন্ধুরা সব ছোট্ট করে
আমায় ডাকে আরো (ARO)*।
ARO = Arafat Rahman Opu
(আমার এক সিলেটি বন্ধু বলে আরু, ও-কার উচ্চারনে সিলেটের লোকদের একটু প্রবলেম আছে।)
(গতকাল সারাদিন বাসায় ছিলাম না, ইন্টারনেটও হাতের কাছে ছিল না। বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। জন্মদিনের আমেজটা বুঝতেই পারিনি। এখানে এসে খুবই ভাল লাগল। সবাইকে ধন্যবাদ।)
সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (১৩-০৭-২০০৮ ১১:৩৮)
অফলাইন