Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১২-০৭-২০০৮ ০৬:৩২

উন্মাতাল_তারুণ্য
প্রজন্মানুরাগী
Current Status...বিশ্বাসীরাই বিজয়ী হয়। সকল প্রতিকূলতার মুখে আমি আমার বিশ্বাসে অটল থাকব।
থেকে: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
নিবন্ধিত হয়েছেন: ২০-০২-২০০৮
পোস্ট: ৪২৯

একটি দারুণ খবর!

প্রথম আলো থেকে জানা গেল একখানা দারুণ খবর! লিঙ্ক আছে এইখানে, নিজেই পড়ে দেখুন না।

(প্রজন্মে পত্রিকার খবর প্রকাশে আইন-কানুন জানি না তাই খালি লিঙ্ক দিলাম। অ্যাডমিন/মডারেটররা চাইলে খবরটা ইউনিকোডে কনভার্ট করে পোস্ট করতে পারেন।)


-----------------------
http://i201.photobucket.com/albums/aa267/tarunno/Signs_Buttons/Quantum-Avatar-3.gif

অফলাইন

 

#২ ১২-০৭-২০০৮ ০৭:৩৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

আপনাদের সবার সুবিধার জন্য আমি ইউনিকোডে রূপান্তর করে দিলাম।

‘জামায়াতের এ সমস্ত নেতারা পিস কমিটির (শান্তি কমিটি) সদস্য ছিল। যারা রাজাকার, আলবদর ছিল তারা গণহত্যা, নির্যাতন, ধর্ষণ করেছে। এখনই তাদের বিচার করতে হবে। আমার বিবেচনায়, তাদের এখনই ফাঁসি দিতে হবে।...’
তাঁর বক্তব্য শেষ হয়নি। সাংবাদিকেরা তাঁর নামটিও জানার সুযোগ পাননি। এর আগেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে থেকে বর্ষীয়ান এ মুক্তিযোদ্ধাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। একজন তাঁর পিঠে লাথি বসিয়ে দেয়।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’-এর প্রতিনিধি সম্মেলনে এ ঘটনা ঘটে। জামায়াতের উদ্যোগে গড়া সংগঠনটির গতকালের সম্মেলনে নিরাপত্তার দায়িত্ব পালন করে ছাত্রশিবিরের কর্মীরা। তাদের হাতেই লাঞ্ছিত হন ওই মুক্তিযোদ্ধা। তারা একুশে টেলিভিশনের প্রতিবেদক সাজেদ রোমেলকেও প্রায় এক ঘণ্টা আটকে রাখে।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রবের কাছে মুক্তিযোদ্ধা লাঞ্ছনা ও সাংবাদিককে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি দাবি করেন, এমন কিছু হতেই পারে না। নির্যাতনের ছবি টেলিভিশনের ক্যামেরায় ধারণ করা আছে জানালে তিনি মুহুর্তেই সুর পাল্টে বলেন, ‘এসব সাবোটাজ (অন্তর্ঘাতমূলক কাজ)। আমাদের সংগঠনের লোকেরা এসব করতে পারে না।’
সংগঠনটির জাতীয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। জামায়াত-সংশ্লিষ্টদের অনুষ্ঠানে আসার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এসবের কিছুই তিনি জানেন না।
তবে আলোচনা অনুষ্ঠানে জে আর মোদাচ্ছির বলেছেন, এখন স্বাধীনতার চেতনার নাম দিয়ে জাতিকে বিভাজন না করে সুন্দর দেশ গড়ার জন্য কাজ করতে হবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, গত ২৬ মার্চ ভারতীয় জেনারেলকে এনে স্বাধীনতার চেতনার অবমাননা করা হয়েছে।
বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান বলেন, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি।
উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খান বলেন, কতিপয় সেক্টর কমান্ডার জাতিকে বিভ্রান্ত করে দেশবাসীকে অপমানিত করার জন্য কথিত যুদ্ধাপরাধীদের বিচারের হুমকি দিয়েছেন। সম্মেলনে কয়েকজন বক্তা যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের শাস্তি দাবি করেছেন।
ঢাকার বাইরে থেকে আসা মুক্তিযোদ্ধারা এসব বক্তব্য শুনে হতভম্ব হয়ে পড়েন। পাবনা থেকে আসা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ক্ষুব্ধ হয়ে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা যেসব মন্তব্য করেছে, সেগুলো মোটেও ভালো লাগেনি। এ কারণে আমি অনুষ্ঠান থেকে বের হয়ে এসেছি। এসব অসহনীয় বক্তব্য। এরা বলে, সেক্টর কমান্ডারদের বিচার হতে হবে। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কথা বলেছে। কিন্তু আমরা তো আওয়ামী লীগের ডাকে মুক্তিযুদ্ধ করেছি।’
জামায়াত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সংগঠন তৈরি ও জাতীয় সম্মেলন করাকে ভন্ডামি আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সামরিক নেতারা প্রথম আলোকে বলেন, যারা যুদ্ধের সময় এ দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, পাকিস্তান সেনাবাহিনীকে গণহত্যা, লুন্ঠন ও ধর্ষণে সহায়তা করেছে, এখন তারা মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছে। তারা দেশের সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রতারিত করার চেষ্টা করছে। এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই থাকতে পারে না।
মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমরা সভ্য দেশে বাস করছি, এখানে এসব অসভ্যতা চলতে পারে না। এদের ব্যাপারে কী করা যায় আমরা শিগগিরই বসে সিদ্ধান্ত নেব।’
৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীও বলেছেন, ‘ওরা যা-ই বলুক না কেন, মানুষের কাছে এসবের কোনো মূল্য নেই। মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়।’
গত ২৬ জানুয়ারি ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’ গঠন করা হয়। প্রথমে এ/১১ শ্যামলী হাউজিং, আদাবরে একটি বাড়িতে ও পরের মাসে ১১৬/২ নয়াপল্টনে (জামান কনস্ট্রাকশন ভবনের দোতলায়) জামায়াতের পল্টন থানা শাখার সাবেক আমির এ টি এম সিরাজুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানে এর কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়। সেখানকার পল্টন মানবশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের একটি কক্ষ সাবলেট (ভাড়াটের কাছ থেকে ভাড়া নেওয়া) নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়েছে। এ টি এম সিরাজুল হক ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম দেশব্যাপী আন্দোলন শুরু করলে এ সংগঠন আত্মপ্রকাশ করে। ফোরাম যে দলগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনছে, এগুলোর অন্যতম হচ্ছে জামায়াত। ফোরামের আন্দোলনকে বিতর্কিত করার মানসে ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’ নামে এ সংগঠন গড়ে তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২২ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ও ২৬ মার্চ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় সেক্টর কমান্ডারদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। গতকালের সম্মেলনেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোসলেম উদ্দিনের সভাপতিত্বে গতকালের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রেজোয়ান সিদ্দিকী, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজী, সাংবাদিক আমানুল্লাহ কবীর প্রমুখ।

কৃতজ্ঞতা মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক

আমার বক্তব্য : কি বক্তব্য দিব বুঝতে পারছি না। সরকার কেন যে ওদের ওপর কোন ব্যবস্থা নেয় না তাই বুঝি না। ওদের এত সাহস আসে কোথা হতে। ওদের জুতোর মালা পড়িয়ে সারা দেশ ঘুড়িয়ে দেশ থেকে বিতারিত করা উচিত।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৩ ১২-০৭-২০০৮ ১০:২৯

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৬৫৫
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

hairpullhairpullhairpullhairpull আহারে রাজনীতি।


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#৪ ১২-০৭-২০০৮ ১১:১০

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৯৪

Re: একটি দারুণ খবর!

দেশদ্রোহী রাজকারদের বিচার চাই এবং এজন্যে এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

অফলাইন

 

#৫ ১২-০৭-২০০৮ ১৩:২৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

নীল আকাশ লিখেছেন:

দেশদ্রোহী রাজকারদের বিচার চাই এবং এজন্যে এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

সহমত thumbs_upthumbs_upthumbs_upthumbs_up। আসুন সবাই আমরা রাজাকারদের ঘৃণা করি। শপথ নেই আর যেন কোন রাজাকার এই বাংলার মাটিতে মন্ত্রী এমপি না হইতে পারে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৬ ১২-০৭-২০০৮ ১৩:৫৫

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...দেবতার পাশে দাঁড়িয়ে তোমায় দেখছি বাংলাদেশ
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৬৬৩
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

ওগুলো সব বেজন্মার দল.....ওরা ওদের মাকেও ধর্ষণ করতে ছাড়ে না......সরকারের সব জায়গায় তো ওদের লোক..তাই কখনও সরকার ওদের বিচার করবে সেটা আশা করা আরো বিরাট ভুল...বেজন্মাগুলো আমার দেশকে স্বীকার করে না,স্বাধীনতা স্বীকার করে না.....যা করতে হবে আমাদের মত সাধারণ মানুষদের করতে হবে........শত ঘৃণা বেজন্ম জামায়ত ও শিবির  এবং সকল রাজাকারদের প্রতি..সবগুলো বেজন্ম.


-----------------------
দেবতার পাশে দাঁড়িয়ে আমি তোমায় দেখছি, তোমার অবিরাম ক্রন্দন যেন রক্তক্ষরণ আমি শুনছি, বাংলাদেশ আমি শুধুই দেখছি ।

http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurush-1.jpg

অফলাইন

 

#৭ ১২-০৭-২০০৮ ১৫:৩৪

উন্মাতাল_তারুণ্য
প্রজন্মানুরাগী
Current Status...বিশ্বাসীরাই বিজয়ী হয়। সকল প্রতিকূলতার মুখে আমি আমার বিশ্বাসে অটল থাকব।
থেকে: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
নিবন্ধিত হয়েছেন: ২০-০২-২০০৮
পোস্ট: ৪২৯

Re: একটি দারুণ খবর!

@ সামিউল ভাই, আপনার পোস্টে লাথি মারার ছবিটাও দেন। লোকজন দেখুক কোন দেশে বাস করি আমরা।


-----------------------
http://i201.photobucket.com/albums/aa267/tarunno/Signs_Buttons/Quantum-Avatar-3.gif

অফলাইন

 

#৮ ১২-০৭-২০০৮ ১৬:৫৯

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১২৮

Re: একটি দারুণ খবর!

Pongta-lyricist লিখেছেন:

ওগুলো সব বেজন্মার দল.....ওরা ওদের মাকেও ধর্ষণ করতে ছাড়ে না......সরকারের সব জায়গায় তো ওদের লোক..তাই কখনও সরকার ওদের বিচার করবে সেটা আশা করা আরো বিরাট ভুল...বেজন্মাগুলো আমার দেশকে স্বীকার করে না,স্বাধীনতা স্বীকার করে না.....যা করতে হবে আমাদের মত সাধারণ মানুষদের করতে হবে........শত ঘৃণা বেজন্ম জামায়ত ও শিবির  এবং সকল রাজাকারদের প্রতি..সবগুলো বেজন্ম.

জোস কথা বলেছেন।মুক্তিযোদ্ধার পিঠে লাথি মারার ছবি দেখুন হায়রে মুক্তিযোদ্ধা
http://forum.projanmo.com/uploads/2008/07/1172_lathi.jpg


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৯ ১২-০৭-২০০৮ ১৯:৩২

asraful_3883
প্রজন্মানুরাগী
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৩-২০০৮
পোস্ট: ২৬৯

Re: একটি দারুণ খবর!

আমরা কোন দেশে বাস করি ।hairpullhairpullhairpull

অফলাইন

 

#১০ ১২-০৭-২০০৮ ১৯:৩৩

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...TEST FINISHED
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৯৬
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

জামাত শিবির নিপাত যাক


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১১ ১২-০৭-২০০৮ ২০:২৭

tridib
নিয়মিত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ১১৮

Re: একটি দারুণ খবর!

জামায়েতের ইদানিং এত সাহসের পিছনে যে  আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে সে ব্যপারে আমি ১০০% নিশ্চিত ; কিন্তু তারা জানে না এসব আর বেশিদিন  করতে পারবে না; তারা যেভাবে দেশবাসীকে ক্ষেপিয়ে দিয়েছে তাতে তাদের নিপাত আর কিছুদিনের সময় মাত্র ।


-----------------------
ছবি না দিলে চিনব কেমন করে?

অফলাইন

 

#১২ ১২-০৭-২০০৮ ২০:৩৪

sohoj
প্রজন্মানুরাগী
Current Status...রাজাকার মুক্ত ফোরাম চাই, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, যুদ্বাপরাধীদের বিচার চাই।
নিবন্ধিত হয়েছেন: ০১-০৬-২০০৮
পোস্ট: ৩২১

Re: একটি দারুণ খবর!

সব কয়টাকে গুলি করে মারা উচিত। মাঝে মাঝে ভাবি কোন দেশে বাস করি। আমি বা আমরা কি  মানুষ ? সব দেখে শুনেও চুপ , যেন কিছুই হয়নি। আর যেন এটাই স্বাভাবিক !!!

এ লজ্জা কার ?????????????????

অফলাইন

 

#১৩ ১৩-০৭-২০০৮ ০৫:৫৩

আলম
নিয়মিত
Current Status...fatoma
থেকে: বাহারাইন
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ১৭৫
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

ভাবতে অভাক লাগছে আমরা কোথায় গিয়ে পৌছেছি।
ছবিটা দেখে চোখে পানি এসে গেলcryingcryingcrying


-----------------------
মাদককে না না না

অফলাইন

 

#১৪ ১৩-০৭-২০০৮ ০৭:৩৪

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...২০০৮ এর সেরা দশটি প্রযুক্তির ব্রেকথ্রু
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১৩৪৯
ওয়েবসাইট

Re: একটি দারুণ খবর!

অত্যাচারী/পাপীর দ্বারা অত্যাচার/পাপকর্ম ক্ষণিক সময়ের জন্য মনে হয় যেন জয়ী হচ্ছে, কিন্তু সময়ের স্রোতে সে পাপীরও সে বিনষ্ট সম্ভব তা এসব মূর্খগুলো ভুলেই বসে আছে। যে কোনো পাপেরই একটা সীমা আছে, এদেরও পাপের সীমা পৌঁছলে এদেরও যে পতন হবে তা নিশ্চিত, কিন্তু কবে হবে আর তা দেখব কিনা সেটাই সন্দেহ! নাকি আমাদের জনগণকেই এর জন্য সম্মিলিতভাবে একাত্তরের মতো অস্ত্র উঠাতে হবে তা জানি না!


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#১৫ ১৩-০৭-২০০৮ ০৯:২৩

অম্লান অভি
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১১-০৭-২০০৮
পোস্ট: ৫৫

Re: একটি দারুণ খবর!

অনেকে বলে আমরা নাকি ভালো আছি! এই বুঝি ভালো থাকা!

অফলাইন

 

#১৬ ১৩-০৭-২০০৮ ০৯:৪৩

#হাসান
প্রজন্মাসক্ত
Current Status...শুভ নববর্ষ ২০০৯ love
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৫-২০০৮
পোস্ট: ৫০৭

Re: একটি দারুণ খবর!

Pongta-lyricist লিখেছেন:

ওগুলো সব বেজন্মার দল.....ওরা ওদের মাকেও ধর্ষণ করতে ছাড়ে না......সরকারের সব জায়গায় তো ওদের লোক..তাই কখনও সরকার ওদের বিচার করবে সেটা আশা করা আরো বিরাট ভুল...বেজন্মাগুলো আমার দেশকে স্বীকার করে না,স্বাধীনতা স্বীকার করে না.....যা করতে হবে আমাদের মত সাধারণ মানুষদের করতে হবে........শত ঘৃণা বেজন্ম জামায়ত ও শিবির  এবং সকল রাজাকারদের প্রতি..সবগুলো বেজন্ম.

সহমত, ভালো বলছেন thumbs_upthumbs_up
hairpullhairpullhairpull


-----------------------
রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.160 seconds, 11 queries executed ]