Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ১২-০৭-২০০৮ ০৭:৪৭

amlan43
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১১-০৭-২০০৮
পোস্ট: ৪৪

বিষম খেলাম বুঝাতে না পেরে...........

অভ্যথনায় লিখেছিলাম। অনেকের নাকি তা মাথার উপর দিয়ে গেছে। তাই খেলাঘরে এলাম খেলতে তোমাদের সাথে। আসলে কি জান বন্ধুরা আমি বিজয় কীবোডেA লেখা শিখেছিলাম কিন্তু এখানে ইউনিজয়, আমার জন্য প্রায় পরাজয়ই। এতদিন লিখতাম সাধারণ লেখার মত কিন্তু এখানে কিছুটা ভিন্ন। তোমাদের আবার মাথার উপর দিয়ে যাবে তাই বলছি- আমি এই শব্দটা কি ভাবে আমরা খাতায় লিখি? প্রথমে 'আ' তারপর  'ি' ই-কার আর তারপর 'ম' কিন্তু এখানে লিখতে হচ্ছে অন্যভাবে প্রথমে আ তারপর ম তারপর ি। বাহ! আমি তো শিখে গেলাম কারণ তথৈবচঃ এরা বদলাবার নয়। আর যারা আজ মাতৃভাষায় লেখা শিখছে তাদের আনন্দ দেখে কান্না পাচ্ছে-আমি কেন আগে মুনির বা বিজয় কী বোডেA হাতে খড়ি দিলাম।

অফলাইন

 

#২ ১২-০৭-২০০৮ ০৮:০৬

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে যেই, পড়লো মনে আমার কোনো .. .. ..roll
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৩০৮
ওয়েবসাইট

Re: বিষম খেলাম বুঝাতে না পেরে...........

বিজয়ের সাথে ইউনিজয়ের লেখার স্টাইলে পার্থক্য বলা যায় শুধু  ১ টা । কার গুলো  বিজয়ে দিতে হয় অক্ষরের সাথে যেভাবে আছে ঠিক সেই সিরিয়ালে কিন্তু ইউনিজয়ে সবসময় কারগুলো  অক্ষরের  পরে দিতে হয়।   

আপনার  আগের পোষ্টে কিন্তু .....ঘর ভাঙ্গতে হয় সেই প্রিয় নাট্য নায়িকার মত।   এটুকুন-ই বুঝিনি শুধু big_smilebig_smile   বাকি যা লিখেছি নিছক মজা করে । lovelove


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

 

#৩ ১২-০৭-২০০৮ ০৮:০৭

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮২৪
ওয়েবসাইট

Re: বিষম খেলাম বুঝাতে না পেরে...........

খাতায় লেখা আর কম্পিউটারে লেখা এক নয়। আপনি এভাবে চিন্তা করুন - মুখে উচ্চারণ করার সময় আমরা কিভাবে উচ্চারণ করি? স্বরে-আ ম হ্রস্ব-ইকার অর্থাত আ+ম+ি। প্রযুক্তিতে কোন বিষয়কে অনর্থক জটিল করার  কোন মানে হয় না। তাই উচ্চারণ ভিত্তিকই ভালো।

অফলাইন

 

#৪ ১২-০৭-২০০৮ ০৮:২২

তানজিনা
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ২১-০৫-২০০৭
পোস্ট: ৩৫৬

Re: বিষম খেলাম বুঝাতে না পেরে...........

amlan43 লিখেছেন:

অভ্যথনায় লিখেছিলাম। অনেকের নাকি তা মাথার উপর দিয়ে গেছে। তাই খেলাঘরে এলাম খেলতে তোমাদের সাথে। আসলে কি জান বন্ধুরা আমি বিজয় কীবোডেA লেখা শিখেছিলাম কিন্তু এখানে ইউনিজয়, আমার জন্য প্রায় পরাজয়ই। এতদিন লিখতাম সাধারণ লেখার মত কিন্তু এখানে কিছুটা ভিন্ন। তোমাদের আবার মাথার উপর দিয়ে যাবে তাই বলছি- আমি এই শব্দটা কি ভাবে আমরা খাতায় লিখি? প্রথমে \'আ\' তারপর  \'ি\' ই-কার আর তারপর \'ম\' কিন্তু এখানে লিখতে হচ্ছে অন্যভাবে প্রথমে আ তারপর ম তারপর ি। বাহ! আমি তো শিখে গেলাম কারণ তথৈবচঃ এরা বদলাবার নয়। আর যারা আজ মাতৃভাষায় লেখা শিখছে তাদের আনন্দ দেখে কান্না পাচ্ছে-আমি কেন আগে মুনির বা বিজয় কী বোডেA হাতে খড়ি দিলাম।

আমরা যখন কম্পিউটারে লিখি, তখন ইংরেজী কীবোর্ড অনুসারে লিখি। যেমন আমি লিখতে টাইপ করতে হয় a m i। কারণ, ইংরেজী কীবোর্ড অনুসারে আমি-র বানান হচ্ছে ami. কীবোর্ডের লেআউট যদি বাংলা লেখার নিয়মানুসারে করা যেত, তাহলে সবাই বাংলা নিয়মেই লিখতে পারতাম। (তাহলে কত ভালো হতো!)

অফলাইন

 

#৫ ১২-০৭-২০০৮ ০৯:২০

amlan43
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১১-০৭-২০০৮
পোস্ট: ৪৪

Re: বিষম খেলাম বুঝাতে না পেরে...........

আসলে নতুনের আগমনকে স্বাগত জানাতেই হয়। একটু কষ্ট হবে বৈকি কারণ ইউনিজয় ব্যতীত এরিয়ায় নিজেকে ঠেলতে হবে আনকোড়ার মতো। পরিবর্তন অস্বীকার্য। এবং ধাতস্থ হয়ে গেছি প্রায়।বিবেক ত্বোহা আর তানজিনা আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ নবাগতের পক্ষ থেকে।

অফলাইন

 

#৬ ১২-০৭-২০০৮ ১৩:২১

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: বিষম খেলাম বুঝাতে না পেরে...........

amlan43 লিখেছেন:

আসলে নতুনের আগমনকে স্বাগত জানাতেই হয়। একটু কষ্ট হবে বৈকি কারণ ইউনিজয় ব্যতীত এরিয়ায় নিজেকে ঠেলতে হবে আনকোড়ার মতো। পরিবর্তন অস্বীকার্য। এবং ধাতস্থ হয়ে গেছি প্রায়।বিবেক ত্বোহা আর তানজিনা আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ নবাগতের পক্ষ থেকে।

আর একটি পদ্ধতি আছে। আপনি যদি বিজয়ে অভ্যস্ত বেশি হন তাহলে অভ্র ডাউনলেড করে নিন। কারণ বর্তমান অভ্র ভার্সনে বিজয়ের মত করে লেখা যায়। কোন সমস্যা হয় না।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.056 seconds, 11 queries executed ]