Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ০৬-০৭-২০০৮ ০৬:৫৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

স্বপ্নের রাজকন্যা পর্ব-২

প্রথম পর্ব এখানে

http://forum.projanmo.com/uploads/2008/07/605_Sam.gif

এই পর্বটি একটু বেশী বড় হয়ে গেছে। এই পর্বে কম চমক থাকবে। তবে এখানে আমি মনে হয় অনেক ভুল করেছি। কথোপকথন মনে হয় বেশী হয়ে গেছে। অনেক অপ্রয়োজনীয় কথোপকথন আছে বলে আমার মনে হয়। আপনাদের যে কোন মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন। বিশেষ করে সমালোচনা। উক্ত গল্পটি আমার আগে লেখা নাই। প্রতিদিনই আমি লিখছি। তাই আপনাদের সমালোচনা পেলে আরও ভাল করতে পারব।

দ্বিতীয় পর্ব

তারপর এইভাবে প্রায় ৬ মাস কেটে গেল।আমি আমার রুমে বসে কাজ করছি এ মুহুর্তে সাজ্জাদ ঢুকল
-দোস্ত গতকাল আমার শালি আসছে।
-তোর কোন শালি?
-আরে ঐ যে অষ্ট্রেলিয়ায় থাকে?
-তোর না কোন শালি নাই। ভাবী না একমাত্র মেয়ে?
-আরে বিয়েতে যে দেখলি না, আমার খালাত শালি।
-ওহ তাই বল। (আমি মনে মনে তো ভীষণ খুশি কয় কি শালায়)।
-তোর ঐ শ্যালিকা যে বিদেশে থাকে বললি না তো?
-বলব মানে তুই কি কখনো জিজ্ঞেস করেছিস?
-তোর ফ্যামিলির ব্যাপারে আমি নাক গলাব কেন?
-ওহ বিয়ের সময় শালা নিজে বর সেজে এখন বলছিস ফ্যামিলির ব্যাপারে নাক গলাবি কেন?
-আচ্ছা বাদ দে তো। এখন বল কি হয়েছে?
-কি আর হবে গতকাল এয়ারপোর্ট থেকে সরারি বাসায় এসে হাজির। আমরা কেউ জানতাম না যে ও আসবে। এসে সারপ্রাইজ দিল।
-হুম আসলেই সারপ্রাইজ।
-আরও সারপ্রাইজ আছে?
-কি?
-এখন বলা যাবে না। পরে বলব।
-না এখনই বললা প্লিজ।
-কি ব্যপার ইমন ওর ব্যাপারে তোর এত আগ্রহ কেন?
-আরে কি যে বলিস না (আমি অনুভব করলাম আমার কান মনে হয় আবার লাল হয়ে যাচ্ছে)
-কিরে তুই এত লজ্জা পাচ্ছিস কেন?
-কই লজ্জা পাই।
-কি দোস্ত ডাল মে কুচ কালা হ্যায়।
-ডালের যা দাম কিছু কালা থাকলেও তা চলবে।
-হা হা। আচ্ছা যা কালকে তোর সারপ্রাইজ তোকে দিব।

আমি মনে মনে ওর চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করলাম্ শালা তোর শ্যালিকা আসছে আমারে দাওয়াত দে। বাসায় যাই। সেধে সেধে তো আর যেতে পারি না। শালা কিপট্টুস আমারে একবারও বলে না ক্যান। আমার অবস্থা তখন একবার বলিলেই যাইতাম।

-আচ্ছা শোন ভাল কথা কাল অফিসে আসছিস তো?
-হ্যা আসব। কেন?
-আমার শ্যালিকার জন্য একটা পাত্র দেখিস তো। আমার খালা শ্বাশুড়ী বলেছে ভাল একটা ছেলে দেখতে। ওকে বিয়ে দিবে।

আমি তখন মনে মনে বলি শালায় কয় কি? আমি তোর চোখের সামনে বসে আছি, আমাকে তুই দেখিস না। নিজে তো বিয়ে করে ঘর সংসার করিস আমাদের কি করতে ইচ্ছা করে না?

-আচ্ছা তুই থাক। কাল দেখা হবে।
-আচ্ছা যা।

সাজ্জাদ চলে যাবার পর মনটা খারাপ হয়ে রইল। কোন কাজে মন বসাতে পারছি না। ঘুরে ফিরে শুধু সেই পুরোনো চেহারা চোখের সামনে ভাসতে লাগল। এর মধ্যে আজকে আবার সাইটে যেতে হবে। নাহ আজকে আর সাইটে যাব না। বসকে বলে দিই কালকে গিয়ে দেখে আসব। কিন্তু আজকে কি করব? এর চেয়ে গান শুনি। ল্যাপটপটা অন করে ছেড়ে দিলাম তৌসিফ এর মনের সমুদ্র থেকে ভালবেসেছি শুধু তোমাকে গানটি। আহা মনে হয় যেন আমার মনের কথাগুলো বলছে তৌসিফ। আসলেই আমি কি ওকো এক নজর দেখে ভালবেসেছি। ঠিক এই সময় বড় আপুর ফোন আসল।

-হ্যালো আপু বল কি হয়েছে।
-তুই কি আজ অফিস থেকে তারাতারি ফিরবি?
-মনে হয়। কেন?
-আসার সময় একটু মার্কেটে যেতে পারবি?
-কেন?
-কাল না তুহিন এর জন্মদিন। ওর জন্য একটা গিফট কিনে আনবি। পারবি না?
-হ্যা পারব। আচ্ছা রাখি।
-রাখি মানে? তুই ফোন করেছিস না আমি? রাখলে আমি আগে রাখব।
-কাজ আছে আপা। কাজের সময় কথা বলতে ভাল লাগে না।
-কত কাজ করিস জানা আছে। আচ্ছা রেখে দে।

ফোনটা রেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। ভাবলাম তারাতারি বাসায় যাব। না তা আর হল না। কি আর করা।

পরের দিন খুব সকাল সকাল (আমি সাধারণত একটু দেরী করে যাই এ জন্য প্রায়ই নানা অজুহাত দিতে হয়) অফিসে গিয়ে হাজির। সারারাত ভাল ঘুম হয় নাই। কি সারপ্রাইজ? শালা কি আবার মতলব করেছে কে জানে। আমাকে দেখে সবাই খুব অবাক হল। এত সকালে আমি অফিসে। রত্না তো বলেই ফেলল
-কি ইমন ভাই সূর্য আজ কোন দিকে উঠেছে?
-যেদিক দিয়ে প্রতিদিন উঠে সেদিক দিয়ে। কেন তুমি দেখনি?
-দেখেছি। কিন্তু আপনি এত সকালে অফিসে? ব্যাপার কি?
-আর বল না প্রতিদিন দেরী করা যায় নাকি? আচ্ছা সাজ্জাদকে দেখেছ?
-না সাজ্জাদ ভাই তো এখনো আসে নাই।
-ওহ।
আমি রুমে এসে বেটা বজ্জাতকে একটা ফোন দিলাম।কিন্তু শালার মোবাইল বন্ধ। কি হয়েছে ওর? ও কেন এত রহস্য করতেছে আমার সাথে? প্রায় ১ ঘন্টা পর বস ডেকে পাঠালেন। বসের রুমে গিয়ে তো আমি হা। হা মানে পুরো অবাক। আরে এ কে বসের সামনে বসে আছে? এ তো সেই আমার স্বপ্নের রাজকন্যা।

-ইমন বস।
-জ্বি স্যার বসছি।
-ও হচ্ছে হৃদিকা।আজই  আমাদের অফিসে জয়েন করেছে। আর ওর অবশ্য আর একটা পরিচয় আছে। ও আমাদের সাজ্জাদের খালাত শ্যালিকা।আমি অবশ্য জানতাম না। আজই জানলাম। ও অস্ট্রেলিয়া থেকে আমাদের এখানে এপ্লাই করেছিল। আজ  থেকে ও তোমার সাথে কাজ করবে। তুমি ওকে সব বুঝিয়ে দিবে। যখন সাইটে যাবে ওকে সাথে নিয়ে যাবে। ঠিক আছে?
-জ্বি স্যার ঠিক আছে।
-ঠিক আছে তাহলে ওকে তোমার পাশের রুমটায় দিয়ে দাও। আর গতকাল তুমি তো সাইটে যাওনি। আজকে ওকে সাথে নিয়ে সাইটটা ঘুরে আসো।
(আমি তো মনে মনে এইটাই চাইছিলাম। ইশ আজ যে কার মুখ দেখে সকাল বেলা ঘুম থেকে উঠেছিলাম। মনে পড়েছে আমার দুষ্ট ভাগ্নে পার্থিব এর মুখ থেকে উঠেছিলাম। ওকে আজকেই কিছু খেলানা কিনে হবে।)
-ঠিক আছে স্যার আমরা তাহলে এখন উঠি।
-হ্যা যাও।

অফিসের করিডোর ধরে আমি সাজ্জাদ আর সে (হৃদিকা) হেটে হেটে আমার রুমে আসলাম। আমি চেয়ারে বসতে বসতে বললাম
-সাজ্জাদ বস। আর আপনিও বসুন।
-কিরে দোস্ত তোরে না বললাম আজকে তোরে সারপ্রাইজ দিমু। তা সারপ্রাইজটা কেমন হইল?
-কি সারপ্রাইজ দিলি। এইটা কোন সারপ্রাইজ হইল।(মনে মনে তো ভীষণ খুশি। সেটা তো আর বাইরে প্রকাশ করা যায় না)
-আচ্ছা এইটা সারপ্রাইজ হইল না? পরে টের পাবি। এখন কিছু খাওয়া। নতুন মেহমান আসছে কিছু খাওয়াবি না?
-মেহমান কে?
-কেন দুই নম্বার দুলাভাই আমাকে কি মেহমান মনে হয় না?
-দেখুন এটা অফিস এখানে পারিবারিক আলোচনা না করাই ভাল। আগে যা ঘটেছে ঘটেছে এখানে সেটা আমরা নি বলি। ঠিক আছে। (ইচ্ছা করেই একটু সিরিয়াস হলাম। নাহলে আমার মাথায় উঠে বসতে পারে)
-স্যরি স্যার। (মুখটা কালো করে বলল। আমার বেশ মায়া হল দেখে)
-ইটস অলরাইট। আচ্ছা সাজ্জাদ আজকে সাইটে যেতে হবে। আমি হৃদিকাকে নিয়ে সাইটে যাচ্ছি। এসে একসাথে লাঞ্চ করব।
-কি আর বলব। তুই যেভাবে মুডটা খারাপ করে দিলি। আচ্ছা যা। দোস্ত ও নতুন তো একটু বুঝিয়ে দিস। ধমক দিস না। শত হলেও আমার শালি।
-কি শালির জন্য এত মায়া। না ধমক টমক দিব না।আচ্ছা হৃদিকা চলুন আগে আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই। এরপর আমরা বের হয়ে যাই আমাদের বর্তমান প্রজেক্ট দেখতে।
-চলুন স্যার।
(মনটাই আমার খারাপ হয়ে গেল। আহা বেচারী একটু দুষ্টুমী করতে চাইছে আর আমি তাকে এভাবে কড়া কথা বলে মন খারাপ করিয়ে দিলাম। এখন ভাববে যে আমি মনে হয় রাগি রাগি।)

-হৃদিকা প্রজেক্ট কেমন দেখলেন।
-জ্বি স্যার ভালই। আসলে এখানে আমি নতুনতো তাই আমার বুঝতে একটু সমস্যা হবে।
-আচ্ছা কোন সমস্যা নাই। চলুন দুপুর তো প্রায় হয়ে আসল। সাজ্জাদকে ফোন করে দেই। আজকে তো আপনাদের খাওয়ানোর কথা আমার।
-হ্যালো সাজ্জাদ। তুই কই?
-দোস্ত আমি একটু বাইরে আছি। বিশাল ঝামেলায় আছি। কেন কি হয়েছে?
-আজকে না তোদের খাওয়াব দুপুরে বললাম। তুই এক কাজ কর তুই ধানমন্ডির জিনজিয়ানে চলে আয়।
-নারে দোস্ত এখন পারব না। তুই বরং ওকে নিয়ে যা।
-আচ্ছা কি আর করা।
-শুনুন মিস হৃদিকা। সাজ্জাদ তো আসতে পারবে না। ও একটা জরুরী কাজে আটকা পড়েছে। যেহেতু আমি বলেছি আজকে আপনাদের খাওয়াব সেহেতু চলুন ওকে ছাড়াই আমরা খেয়ে আসি। কি বলেন?
-জ্বি মানে সাজ্জাদ ভাই থাকলে ভাল হত না। আচ্ছা চলুন আমারও শহরটা একটু দেখা হবে।(মন খারাপ করে কথাটা বলল। দেখে আমার মায়াই লাগল)
এরপর…

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (০৭-০৭-২০০৮ ১৩:৩৬)


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#২ ০৬-০৭-২০০৮ ০৭:২২

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮২৪
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

হুম ভালো হয়েছে। চালিয়ে যান। প্রথমদিকে বর্ণনাভঙ্গি-কথপোকথন সবই চমত্কার ভঙ্গিতে এগোচ্ছিল। কিন্তু শেষের দিকে এসে আপনি মনে হয় একটু তাড়াহুড়া করে শেষ করতে চেয়েছেন অথবা সংক্ষেপ করতে চেয়েছেন, সে কারণে একটু কেমন কেমন যেন লাগছে। লিখতে থাকুন। ধীরে ধীরে হাত চালু হয়ে যাবে।

অফলাইন

 

#৩ ০৬-০৭-২০০৮ ০৭:২৭

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

ত্বোহা লিখেছেন:

হুম ভালো হয়েছে। চালিয়ে যান। প্রথমদিকে বর্ণনাভঙ্গি-কথপোকথন সবই চমত্কার ভঙ্গিতে এগোচ্ছিল। কিন্তু শেষের দিকে এসে আপনি মনে হয় একটু তাড়াহুড়া করে শেষ করতে চেয়েছেন অথবা সংক্ষেপ করতে চেয়েছেন, সে কারণে একটু কেমন কেমন যেন লাগছে। লিখতে থাকুন। ধীরে ধীরে হাত চালু হয়ে যাবে।

ধন্যবাদ ত্বোহা ভাই। আসলে আমি শেষের দিকে বুঝতে পারছিলাম না যে কি করব। মানে প্রথমদিকে যেভাবে লিখেছি সেটা টিক নাকি শেষের দিকে যেভাবে লিখছি সেটা ঠিক। আসলে বলতে পারেন গল্পটা আমার এক্সপেরিমেন্ট। তাই এক একভাবে লিখে দেখছি কোনটা ভাল হয়। কোনটা পাঠক পছন্দ করে। ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৪ ০৬-০৭-২০০৮ ০৯:৫৬

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে যেই, পড়লো মনে আমার কোনো .. .. ..roll
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৩০৬
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

পড়লাম...
ভালো হচ্ছে লেখা...


পরের পর্বের অপেক্ষায়....


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

 

#৫ ০৬-০৭-২০০৮ ১০:১২

মহাকাল
নিয়মিত
থেকে: মেলবোর্ন
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১৮২

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

সামিউল ভাই, আপনি তো ভাল লেখেনthumbs_up। সুন্দর হচ্ছে। লিখতে থাকুন।

অফলাইন

 

#৬ ০৬-০৭-২০০৮ ১৫:৪৮

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫২৫
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

ভালই এগুছে তবে মাঝে মাঝে কল্পনায় বেশ কিছু ছেদ পরেছে..তবে গল্পের ভবিষ্যত অনেক দুর..তবে একটা বিষয় বেশ গুরুত্বপুর্ণ গল্পে অবশ্যই ব্যাতিক্রম থাকতে হবে..তা না হলে সব প্রসংশাই বৃথা হয়ে যাবে....নতুন অংশের অপেক্ষায় থাকলাম.


-----------------------
http://photos1.hi5.com/0021/804/013/Vz75xt804013-02.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৭ ০৬-০৭-২০০৮ ১৬:৩৭

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

সামিউল ভাই জটিল। প্রেম কবে শুরু হবে???


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#৮ ০৬-০৭-২০০৮ ২১:১৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

প্রলয় লিখেছেন:

সামিউল ভাই জটিল। প্রেম কবে শুরু হবে???

মনে হয় দেরী হবে।

Pongta-lyricist লিখেছেন:

ভালই এগুছে তবে মাঝে মাঝে কল্পনায় বেশ কিছু ছেদ পরেছে..তবে গল্পের ভবিষ্যত অনেক দুর..তবে একটা বিষয় বেশ গুরুত্বপুর্ণ গল্পে অবশ্যই ব্যাতিক্রম থাকতে হবে..তা না হলে সব প্রসংশাই বৃথা হয়ে যাবে....নতুন অংশের অপেক্ষায় থাকলাম.

ব্যতিক্রম তো অবশ্যই হবে। কাহিনী শেষ পর্যন্ত কি হবে তা আমি জানি। এখন শুধু সেদিকে এগিয়ে যাওয়া। শুরু যেরকম হয়েছে সেরকম ব্যতিক্রম দিয়ে শেষ করার ইচ্ছা। সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৯ ০৬-০৭-২০০৮ ২২:২৪

রূপসী-রাক্ষসী
প্রজন্মাসক্ত
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ৮৮০
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

স্বামী ভাই।...ভালো হইতেসে thinking চালায় যান lol2thumbs_upthumbs_upthumbs_up


-----------------------
যাদের কথা বলার- ছিল সবার শেষে ,প্রথমেই তারা কেন- সু্যোগ টা পায়?
কেনো তবে এতো কথা- বলা গিটারের সুর তোলা -অকারণ বিদ্রোহ খাতার পাতায়?

অফলাইন

 

#১০ ০৬-০৭-২০০৮ ২২:৫১

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আবার রেপি, আই এম হ্যাপী...
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৬৩৭
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

এখানে স্যার আইলো ক্যামনে,, স্যার তো আমার শয়তান গল্পের রেজি: করা donttell
ভালো হচ্ছে , চালিয়ে যাওthumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (০৬-০৭-২০০৮ ২২:৫২)


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১১ ০৭-০৭-২০০৮ ০১:১৭

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...জঘন্য নেটের স্পিড hairpull
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৬৯৩
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। ভাল না সুন্দর হয়েছে। চালিয়ে যান


-----------------------
আমি যেথায়

অনলাইন

 

#১২ ০৭-০৭-২০০৮ ০১:২২

জুয়েল
পাঁড়ফোরামিক
Current Status...যাচ্ছি...দূর থেকে দূরে...সবকিছু ঝাপসা!
থেকে: কই আছি জানিনা, বাড়ী যাবো...
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১১৯৪

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

দৈর্ঘের ভয়ে ভীত হইয়া এখন পর্যন্ত আপনার প্রেম উপাকখ্যানটি পড়িবার সুযোগ হয়নাই, তবে আপনার সিরিজটি প্রিয় টপিকের তালিকায় যুক্ত করিয়া রাখিলাম, গুটি কয়েক দিনেই পড়িয়া মন্তব্য করিব আশা করিতেছিsmile


-----------------------
http://forum.projanmo.com/uploads/2008/08/848_image.png     http://www.msgking.com/images/emoticons/smallsmileys/smallsmileys282.gif

http://twitsig.com/jewelsmart.jpg

অনলাইন

 

#১৩ ০৭-০৭-২০০৮ ০৬:৫২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: স্বপ্নের রাজকন্যা পর্ব-২

রূপসী-রাক্ষসী লিখেছেন:

স্বামী ভাই।...ভালো হইতেসে thinking চালায় যান lol2thumbs_upthumbs_upthumbs_up

ডার্লিং আপু তুমি রাগ কর নাই দেখে খুশি হলাম। কারণ বলাতো যায় না অন্যকে নিয়ে গল্প লিখছি দেখে তুমি যদি আমার মাথাটা donttell

microqatar লিখেছেন:

এখানে স্যার আইলো ক্যামনে,, স্যার তো আমার শয়তান গল্পের রেজি: করা donttell
ভালো হচ্ছে , চালিয়ে যাওthumbs_up

আপনার স্যারের রেজি. নাম্বার কত? thinking

তারেক হাসান লিখেছেন:

আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। ভাল না সুন্দর হয়েছে। চালিয়ে যান

ধন্যবাদ তারেক ভাই। তবে সমালোচনা চাই। প্রশংসার চেয়ে সমালোচনা আমার কাছে উত্তম বলে মনে হয়। blushing

জুয়েল লিখেছেন:

দৈর্ঘের ভয়ে ভীত হইয়া এখন পর্যন্ত আপনার প্রেম উপাকখ্যানটি পড়িবার সুযোগ হয়নাই, তবে আপনার সিরিজটি প্রিয় টপিকের তালিকায় যুক্ত করিয়া রাখিলাম, গুটি কয়েক দিনেই পড়িয়া মন্তব্য করিব আশা করিতেছিsmile

আমি তাই সন্দেহ করেছিলাম। যে ভাবে দৈর্ঘ্য বাড়তেছে কবে না জানি আবার আমার পাঠক সংখ্যা কমে যায়। সিরিজটি অনেক বড় হতে পারে। এখন না পড়লেও সমস্যা নাই। সব শেষে পিডিএফ করে ফেলব। তখন একসাথে পড়তে পারবেন।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.127 seconds, 11 queries executed ]