Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৪-০৭-২০০৮ ১৩:৪৮

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

আমরা যারা মোবাইলের মাধ্যমে নেট ব্যাবহার করি। আজকে আমার দৃষ্টিকোণ থেকে তাদের বর্তমান অবস্থার একটা চিত্র তুলে ধরবার চেষ্টা করছি।

বর্তমানে আমার জানামতে বেশীরভাগ  ISP মাসিক ৭০০/৮০০ টাকার মধ্যেই নেট সার্ভিস প্রদান করছে। কোথাও কোথাও আনলিমিটেড নেটের জন্যে মাত্র ৫০০/৬০০ টাকা খরচ হয়।
কিন্তু আমরা যারা মোবাইলের মাধ্যমে নেট ব্যবহার করছি তারা কমপক্ষে ৭৫০+১৫% ভ্যাট (ওয়াদিরদের কর্পোরেট প্যাকেজ) দিয়ে নেট ব্যাবহার করতে হচ্ছে। আর সিটিসেলের 3GB র প্যাকেজটি ব্যবহার করলে সবোর্চ্চ পরিশাণ খরচ করতে হয়। ব্যাক্তিগতভাবে আমি গ্রামীণফোনের বিজনেস সলিউশান সিমের মাধ্যমে আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করছি। যার খরচ হলো- ৮৫০+১৫% ভ্যাট। অথাৎ যা প্রায় ৯৭৭ টাকা।

তাছাড়া আরেকটি বড় ব্যাপার হলো- স্প্রিড। বর্তমানে আমার দেখা মতে সাধারণ ISP র মাসিক ৮০০ টাকা মূল্যের লাইনে এভ্যারেজ স্প্রিড পাওয়া যাচ্ছে প্রায় 50KB র মতো। আমার কয়েকজন বন্ধুর থেকে জানতে পারলাম ওদের অনেকেই এখন প্রায় 128KB র মতো স্প্রিড পায়। তাছাড়া আইএসপি এসোশিয়েশনের সভাপতি ও দাবী করেছেন যারা উক্ত প্রতিষ্ঠানের রেজিষ্টাটকৃত ISP তারা ও নাকি এখন 128KB গতি সম্পন্ন নেট সার্ভিস দিচ্ছে। (যা শুনে আমি যারপনাই অবাক হয়েছি)
এদিকে বাজারে প্রচলিত আছে জিপির ইন্টারনেটে সার্ভিস সবচেয়ে ভাল। আর আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। জিপির মাধ্যমে নেট ব্যাবহার করে মাঝখানে অত্যন্ত বাজে স্প্রিড 3/4KB পেয়েছিলাম তবে  বর্তমানে এভ্যারেজ 10/15KB পাওয়া যায়। (আগে আমি আরো ও ভালো পেতাম, কিন্তু বর্তমানে কি হলো কিছুই বুঝতে পারছি না) তাহলে এবার ব্যাপারটা পাঠকগণই বিচার করুন।

সামগ্রিকভাবে বিচার করলে আমরা যারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছি তারাই কিন্তু খরচ বেশী করছি অথচ সার্ভিসের দিক থেকে বর্তমানে আমরাই সবচেয়ে বেশী অবহেলিত!
অথচ বিগত দিনে যখন সবে মাত্র ইন্টারনেটের প্রসার ঘটতে লাগলো তখন এই মোবাইল কোম্পানীগুলো ইন্টারনেট প্রসার, ঘরে ঘরে ইন্টারনেট পৌছে দেয়া ও উন্নতমানের নেট ষার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। (বিশেষ করে যখন ISP রা যখন ইন্টারনেট বিজনেস নিয়ে মনোপলি করতে লাগলো। যখন অত্যন্ত চড়া মূ্ল্যে দিয়েও সে অনুযায়ী ভাল কোন সার্ভিস বা স্প্রিড পাওয়া যেত না।) ঠিক সে সময়ে মোবাইল কোম্পানীগুলো নেট সুবিধা নিয়ে এলো যার ফলে দেশে উল্লেখযোগ্য হারে নেট ব্যাবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এই কারণে বর্তমানে BTTB র মতো আহাম্মক প্রতিষ্টান ও এই ব্যাপারে উপলব্দি করে ব্যান্ডওয়াইড এবং লাইসেন্স ফি কমানোর মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। (পাশাপাশি ভবিৎষ্যতে আরো কমানোর প্রতিশুতিও প্রদান করে) আর এই কারণেই বর্তমানে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবার জন্যে ISP রা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। কিন্তু অতীব দু:খের সাথে খেয়াল করলাম। মোবাইল কোম্পানীরা এই ব্যাপারটিতে তেমন বিশেষ মাথা ঘামাচ্ছে না। অথচ আমার জানামতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যাই বেশী। অতএব তারাই সবচেয়ে বেশী বিজনেস করছে। কিন্তু আমি এই ব্যাপারটি বুঝতে পারছি না। যেখানে ISP তাদের সার্ভিস এতো উন্নত করেছে সেখানে মোবাইল কোম্পানীগুলোর কি সমস্যা হলো তারা এখনও পর্যন্ত ইন্টারনেটের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারলো না! কিসের দূরভিসন্দিতে এই ব্যাপারে কোন প্রকারের ঘোষণা প্রদান বা কোন অফার প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ বিরত / নীরবতা পালন করছে।

সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (০৪-০৭-২০০৮ ১৬:৪৯)

অফলাইন

 

#২ ০৪-০৭-২০০৮ ১৬:১৪

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

আপনি সুন্দর জিনিস তুলে ধরেছেন।
আমার মাসে যায় ৮৫০+১২৭=৯৭৭ টাকা (গ্রামীণফোনের বিজনেস সলিউশন, ২৪ ঘন্টার)। অথচ মাঝে মাঝে সংযোগ পাই না। কি যে বিরক্তি লাগে। তার উপরে ৮৫০০ টাকা দিয়ে মডেম কিনেছি।



দেখি সুদিন কবে আসে।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৩ ০৪-০৭-২০০৮ ১৬:৩১

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

কিযে বলেন মেহেদী ভাই।blushing
আপনিতো খুবই সুন্দর করে লিখেন, আমিতো আপনার লেখার খুব ভক্ত।big_smile

আসলে অনেককিছুই লিখতে ইচ্ছা করে কিন্তু টাইপ করবার অভ্যাস না থাকার কারণে আর লিখা হয়ে ওঠে না। তাছাড়া ঠিকমতো গুছিয়ে লিখবার ও একটা ব্যাপার রয়েছে। আমার এই ক্ষেত্রে সমস্যা হয়।sad

অফলাইন

 

#৪ ০৪-০৭-২০০৮ ১৮:৩৭

asraful_3883
প্রজন্মানুরাগী
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৩-২০০৮
পোস্ট: ২৬২

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

আমার ও মাসে যায় (গ্রামীণফোনের বিজনেস সলিউশন) ৮৫০+১২৭=৯৭৭ টাকা ।  আমি  মডেম দিয়ে ব্যবহার করি । Same problam স্প্রিড । স্প্রিড অনেক কম ।
অনেক বিরক্তি লাগে ।brokenheartsadangryhairpull

অফলাইন

 

#৫ ০৪-০৭-২০০৮ ১৮:৩৭

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৬
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

গ্রামীনের সার্ভিসের ব্যাপারে বলবো "এটি সবচেয়ে কম খারাপ"। তবে ওয়ারিদের স্পীডের কথা জানিনা।

আমি গ্রামীনের গত দুমাসের বিল দেয় নাই। ওদের সার্ভিস এখন যাচ্ছেতাই। সেজন্যই এখনো সিন্ধান্ত নিতে পারিনি এ মাসে বিল দেব কিনা। বুস্টার দিয়ে ডাউনলোড করলে ২০+ পাই। অথচ ব্রাউজিং অথবা ভয়েস এ গ্রামীনের অবস্থা যাচ্ছে তাই। এর আগে একবার ওদের অনলাইন কাস্টমার কেয়ার থেকে বলছে বিটিটিবি অপটিক ফাইবার ডাউন। অথচ পত্রিকামাফিক জানতে পারলাম সে সময়ে আসলে ডাউন ছিল নাangry। তো সহজ হিসাব, পারলে জিপি ছাড়েন।

ওয়ারিদের কর্পোরেট প‌্যাকেজ পাবো কিভাবে জানেন?


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#৬ ০৪-০৭-২০০৮ ১৯:২১

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

হাঙ্গরিকোডার লিখেছেন:

গ্রামীনের সার্ভিসের ব্যাপারে বলবো "এটি সবচেয়ে কম খারাপ"। তবে ওয়ারিদের স্পীডের কথা জানিনা।

ওয়ারিদের স্পীড গ্রামীনের চেয়ে ভাল এটা বলতে পারি।

হাঙ্গরিকোডার লিখেছেন:

ওয়ারিদের কর্পোরেট প‌্যাকেজ পাবো কিভাবে জানেন?

এজন্য কোন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স লাগবে। অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষে কিনতে হবে। আমি অবশ্য এভাবে গ্রামীনের বিজনেস সলিউশন নিয়ে ব্যবহার করছি। স্পীড ভালো মজা পাই না। কি যে করি।

তবে ওয়ারিদের কর্পোরেট প‌্যাকেজে যদি ইন্টারনেটর চার্জ ২৪ ঘন্টার জন্য ৭৫০+১৫% ভ্যাট হয় তাহলে আমি চেষ্টা করবো। আমি গ্রামীনের বিজনেস সলিউশন কেনার আগে ওয়ারিদে খোঁজ নিয়েছিলাম। তখন চার্জ ছিলো ১০০০+১৫% ভ্যাট। এখন চার্জ কমেছে কিনা জানতে হবে।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৭ ০৪-০৭-২০০৮ ১৯:৪১

MAHBUB
প্রজন্মাসক্ত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৫৬৩
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

বিটিটিবি তো ব্যান্ডউইথ চার্জ কমিয়েছে। ওরা চার্জ না কমালেও অন্তত পক্ষে স্পিড তিন গুন করা উচিত।

অফলাইন

 

#৮ ০৪-০৭-২০০৮ ২২:০৬

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৫৯০
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

MAHBUB লিখেছেন:

বিটিটিবি তো ব্যান্ডউইথ চার্জ কমিয়েছে। ওরা চার্জ না কমালেও অন্তত পক্ষে স্পিড তিন গুন করা উচিত।

ঠিক। শুধু বিল কমিয়ে সাথে সাথে সার্বিসও খারাপ করার চেয়ে। বিল যা আছে তাই রেখে স্পিড বাড়ানো দরকার।


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#৯ ০৪-০৭-২০০৮ ২৩:৩৪

চন্দ্রচালক
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১৪-০৬-২০০৮
পোস্ট: ১৮

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

মেহেদী আকরাম লিখেছেন:

ওয়ারিদের স্পীড গ্রামীনের চেয়ে ভাল এটা বলতে পারি।

এখন ভালো কারন এদের গ্রাহক কম।গ্রাহক বাড়লে যেই লাউ সেই কদু হয়ে যাবে।

অফলাইন

 

#১০ ০৫-০৭-২০০৮ ০০:৫৯

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮১০
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

আর কত শুনবো। আমাদের স্পিড দরকার। সাবমেরিন কেবলের সুফল আমরা ভোগ করছি cryhairpull


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অফলাইন

 

#১১ ০৫-০৭-২০০৮ ১৩:৪০

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

গ্রামীণের কাস্টমার কেয়ারের কথা আর কি বলবো। এরা মনে হয় আত্মীয়-স্বজনের মতো। একবার ফোন করলে দশবার খোঁজখবর নেয় - "স্যার আপনার সমস্যা সমাধান হয়েছে। স্যার এখন কি অবস্থা আগের থেকে ভালতো?" কি আর করবো কাজের কাজ হয় না বরং বিরক্ত লাগে তাই শেষে বাধ্য হয়েই বলতে হয় জ্বি সমাধান হয়েছে।hairpull

অফলাইন

 

#১২ ০৬-০৭-২০০৮ ০১:৪৮

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৫২
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

স্পিড ঘটিত সমস্যার সমাধান হবে কারন ব্যান্ডউইথের দাম কমছে দিন দিন। সুতরাং যে কোনো একটা আই-এস-পি র সাথে কানেক্টেড থাকেন একসময় ঠিকই স্পিড বাড়তে থাকবে।
আর ৫০ কেবি এভারেজ স্পিড বেশী ভাগ আই-এস-পি র এইটা ভুয়া কথা। আর ১২৮ কেবি কোনো মতেই কোনো আই-এস-পি সব ইউজার দের এখন প্রোভাইড করে না। নরমালি ক্যান্টনমেন্ট এলাকায় আর্মিদের প্রচুর স্পিড আমি নিজে দেখেছি তবে আর কারো এত স্পিড সাধারণত প্রোভাইড করবে না। আর ছোট কেবি kb/ps না বড় কেবি KB/ps সেইটা আসল কথা। thinking


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১৩ ০৬-০৭-২০০৮ ০২:৩৬

ডার্কলর্ড
প্রজন্মাসক্ত
থেকে: অন্ধকারের জগৎ
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৬-২০০৭
পোস্ট: ৭৬০
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

গ্রামিনের যে ৩০০ টাকার প্যাকেজ ৩ প্যাকেজ টা আছে সুধু সেই জন্যই জিপি ইউজ করছিangry


-----------------------
http://foisalportfolio.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

অফলাইন

 

#১৪ ০৬-০৭-২০০৮ ০২:৪২

ডার্কলর্ড
প্রজন্মাসক্ত
থেকে: অন্ধকারের জগৎ
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৬-২০০৭
পোস্ট: ৭৬০
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

নীল আকাশ লিখেছেন:

গ্রামীণের কাস্টমার কেয়ারের কথা আর কি বলবো। এরা মনে হয় আত্মীয়-স্বজনের মতো। একবার ফোন করলে দশবার খোঁজখবর নেয় - "স্যার আপনার সমস্যা সমাধান হয়েছে। স্যার এখন কি অবস্থা আগের থেকে ভালতো?" কি আর করবো কাজের কাজ হয় না বরং বিরক্ত লাগে তাই শেষে বাধ্য হয়েই বলতে হয় জ্বি সমাধান হয়েছে।hairpull

বাংলালিংক কের কোন কাস্টোমার কেয়ার সেন্টারে ফারিয়াকে পাওয়া যাবে বলতে পারেন, এক নজর দেইখা আসতামhehe


-----------------------
http://foisalportfolio.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

অফলাইন

 

#১৫ ০৬-০৭-২০০৮ ১৪:৪৬

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

ডার্কলর্ড লিখেছেন:

বাংলালিংক কের কোন কাস্টোমার কেয়ার সেন্টারে ফারিয়াকে পাওয়া যাবে বলতে পারেন, এক নজর দেইখা আসতাম

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2

অফলাইন

 

#১৬ ০৬-০৭-২০০৮ ১৫:০৯

মাসুম
প্রজন্মাসক্ত
Current Status...রক্তের গুপ A+ কিন্তু দেয়া যাবে না।
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৬-২০০৮
পোস্ট: ৫৯০
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

ডার্কলর্ড লিখেছেন:

    বাংলালিংক কের কোন কাস্টোমার কেয়ার সেন্টারে ফারিয়াকে পাওয়া যাবে বলতে পারেন, এক নজর দেইখা আসতাম

lol2lol2lol2lol2 দারুন


-----------------------
আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

অফলাইন

 

#১৭ ০৬-০৭-২০০৮ ১৮:১৪

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...fade
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০১৮
ওয়েবসাইট

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

ডার্কলর্ড লিখেছেন:

নীল আকাশ লিখেছেন:

গ্রামীণের কাস্টমার কেয়ারের কথা আর কি বলবো। এরা মনে হয় আত্মীয়-স্বজনের মতো। একবার ফোন করলে দশবার খোঁজখবর নেয় - "স্যার আপনার সমস্যা সমাধান হয়েছে। স্যার এখন কি অবস্থা আগের থেকে ভালতো?" কি আর করবো কাজের কাজ হয় না বরং বিরক্ত লাগে তাই শেষে বাধ্য হয়েই বলতে হয় জ্বি সমাধান হয়েছে।hairpull

বাংলালিংক কের কোন কাস্টোমার কেয়ার সেন্টারে ফারিয়াকে পাওয়া যাবে বলতে পারেন, এক নজর দেইখা আসতামhehe

ফারিয়া কে??confused


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অনলাইন

 

#১৮ ০৬-০৭-২০০৮ ১৮:৩৯

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৮৫

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

ডার্কলর্ড লিখেছেন:

বাংলালিংক কের কোন কাস্টোমার কেয়ার সেন্টারে ফারিয়াকে পাওয়া যাবে বলতে পারেন, এক নজর দেইখা আসতামhehe

সেরেছে আপনার এ অবস্থা কেন thinkingthinkingthinking?


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#১৯ ০৭-০৭-২০০৮ ১০:৪১

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

@ সুমন

ফারিহাকে চিনেন না।donttell বাংলালিংকের একটা এ্যাড আছে সেখানে একজন মডেলের নাম ফারিহা।love

অফলাইন

 

#২০ ০৭-০৭-২০০৮ ১১:১০

#হাসান
প্রজন্মানুরাগী
Current Status...ঈদের ছুটি শেষ..........
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৫-২০০৮
পোস্ট: ৪৭৯

Re: মোবাইল ইন্টারনেট! ও কিছু কথা...

ডার্কলর্ড লিখেছেন:

গ্রামিনের যে ৩০০ টাকার প্যাকেজ ৩ প্যাকেজ টা আছে সুধু সেই জন্যই জিপি ইউজ করছিangry

প্যাকেজ ৩ তো শুধু পোষ্ট পেইড গ্রাহক দের জন্য। প্রিপেইড গ্রাহকরাতো এই সুবিধা থেকে বন্চিত।


-----------------------
রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.195 seconds, 11 queries executed ]