Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৫-০৭-২০০৮ ০৬:৫৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

সবাই দেখি ছড়া লিখে ফোরাম ভরে দিচ্ছে। কিন্তু আমার তো আর ছড়া লেখা হয় না। কারণ আমার আসে না কোন ছন্দ, মনে যে ভীষণ দ্বন্দ। তাই অবশেষে ধরলাম কী-বোর্ড, কিছু একটা লিখবই লিখব। অবশেষে মাথায় যা আসল তা দিয়ে শুরু করলাম ধারাবাহিক একটি লেখা। জানি সবার হয়ত পুরোটা পড়ার ধৈর্য হবে না, তারপরেও লেখাটা সঞ্চিত থাকল আমার প্রিয় ফোরামে তাই দিলাম। পাঠকগণ আপনারা যদি কেউ পড়ে থাকেন প্লিজ মতামত জানাবেন। এটাই আমার জিবনের প্রথম কোন গল্প (নাকি উপন্যাস) লেখা। তাই অনেক ভুল থাকবে। থাকবে ছন্দ পতন। আপনারা তা ধরিয়ে দিবেন।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ :
চরিত্রগুলো কারও সাথে মিলে গেলে তা কাকতালীয় মাত্র। পুরো কাহিনী আমার মন থেকে নেয়া। সুতরাং কেউ অন্য কোন কাহিনীর সাথে মিলাতে যাবেন না। hehehehehehe

http://forum.projanmo.com/uploads/2008/07/605_Sam.gif

স্বপ্নের রাজকন্যা
পর্ব -১

সেদিন আকাশে কি মেঘ ছিল? মনে হয় না। যদিও আমার প্রিয় হল বৃষ্টি।তবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে তাই ভেজা হয় না। আবার অফিস ও আছে। এত বড় একজন মানুষ যদি রাস্তায় ভিজে তাহলে মানুষ কি ভাববে। যাই হোক বৃষ্টি থাকুক বা না থাকুক সেই দিন ছিল আমার সবচেয়ে প্রিয় একটি দিন। শুধুই কি প্রিয়? না আমার জীবনে সবচেয়ে বড় একটি দিন। সেদিনই আমি খুজে পাই আমার দেখা স্বপ্নের রাজকন্যাকে। কি পাঠক মনে হচ্ছে এটি কি একটি সিনেমার কাহিনী নাকি যে এখানে রাজকন্যা আসল। আসলে তা না এটি কোন সিনেমার গল্প নয়। যাই হোক সেই কাহিনী বলি আপনাদের। আসলে আমি গিয়েছিলাম একটি বিয়েতে। অবশ্য বিয়েটি ছিল সেই রাজকন্যার বড় বোনের। আর বরটি ছিল আমার অফিসেরই এক কলিগ। তো আমরা গিয়েছিলাম আমাদের মত যারা ইয়ং কলিগ আছে সবাই একসাথে। আর আমাদের সবাইকে বরণ করে নিল মেয়ে পক্ষ। তবে ওখানেও একটি মজা হয়েছে। সেই মজার কাহিনী থেকে কি আপনাদের বঞ্চিত করা আমার উচিত হবে? মনে হয় না। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল পার্টি প্যালেস এ। ঐ যে শ্যামলীতে একটি কমিউনিটি সেন্টার আছে না ঐটাতে। আমাদের প্লান ছিল বরের গাড়ীর ঠিক আধা ঘন্টা আগে আমরা আমাদের মধ্যে একজন বর সাজিয়ে একই ভাবে গাড়ী সাজিয়ে কমিউনিটি সেন্টার এ হাজির হব। যেই ভাবা সেই কাজ। অবশ্য আইডিয়াটা ছিল আমারই। কে বর হবে কে বর হবে যেই না সবাই খোজা খুজি করতে ছিলাম অমনি সবাই ধরে আমাকে বর বানিয়ে দিল। কারণ ওরা বলল আমার মাথায় নাকি সব সময় বদ চিন্তা ভর করে। আর যেহেতু পুরো প্ল্যানটা আমার সেহেতু আমি যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে পারব। অবশ্য আমার বন্ধু (কলিগ) বলল দোস্ত সাবধান ওরা যদি তোরে আমার বউর পাশে বসিয়েও দেয় তুই কিন্তু উল্টা পাল্টা কিছু করিস না। যদি করিস তাহলে কিন্তু আমি এখুনি ওরে বলে দিব। আমার মাথায় সব সময় দুষ্টুমি বুদ্ধি থাকে। তাই মুখ থেকে কিছু বললাম না। বললাম তুই চিন্তা করিস না। তোর বিয়ে তো আমার আগে হচ্ছে। যদি আমি কিছু উল্টাপাল্টা করি তাহলে তুই কি আমারে ছেড়ে দিবি?

    যাই হোক অবশেষে আমি বর সেজে আরও কলিগদের নিয়ে নির্দিষ্ট সময়ে (সাধারণত কোন বর পক্ষ নির্দিষ্ট সময়ে যায় না) গিয়ে উপস্থিত কমিউনিটি সেন্টারে। অবশ্য এখানে আমাকে একটি ট্রিক্স খাটাতে হল। আর তা হল ফুল দিয়ে আমার মুখ পুরোটা ঢেকে দেয়া হল যেন না দেখা যায়। টুপির সাথে ফুল গুলি ঝুলতে থাকল। পুরো জামাই বেশে হাজির কনে পক্ষের সামনে। কনে পক্ষ তো রেডি ছিল না। কি করবে কি করবে তাড়াহুরো করে আমার কলিগের শ্যালিকা (অবশ্য তখন মুখ ঢাকার কারণে দেখতে পাই নাই) আমাকে দুলাভাই ভেবে গেটে আটকে দিল। আর ওদের কি দোষ, দুলাভাই ভাববে না কেন। আমি তো পুরা দুলার বেশেই হাজির। গেটে ওরা যা দাবি করল তা মিটিয়ে দিলাম। কোন হইচই করলাম না। ওরা অবশ্য এতে ভীষণ অবাক হলেও খুশি হল। এর পর শ্যালিকা হাত ধরে বরণ করে নিল (আহ তখন যদি জানতাম ওর হাত তাহলে আর ছাড়তাম না সারা জীবনেও)। অবশ্য ওর আপন শ্যালিকা না। ওর খালাত শ্যালিকা। মুরুব্বিরা অবশ্য বলতে লাগল আমাদের সাথে কোন মুরুব্বি আসে নাই কেন? আমরা বললাম তারা আসবে একটু পর। আমরা আগে চলে এসেছি তারা জ্যামে আটকা পড়েছে। আমার সেই বন্ধু কলিগের শ্যালিকা আমাকে দুলাভাই দুলাভাই করতে লাগল। আমি মুখ দিয়ে কোন কথা বললাম না। কারণ তাহলে ধরা পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আমার কথার উত্তর আমার আশ পাশ থেকে অন্য কলিগরা দিতে লাগল। শ্যালিকা বেশ দুলাভাই দুলাভাই করে দুষ্টুমি করতে লাগল। আমার ভালই লাগতে শুরু করল। মনে হল ইস কবে যে বিয়ে করব। এই সময় বেরসিক এর মত আসল বর এসে হাজির। সবাই তখন আমাকে নিয়ে ব্যস্ত। গেটের সামনে আমার বন্ধু ওর আত্নীয় স্বজন নিয়ে হাজির। মুরুব্বিরা দেখে তো অবাক আরে আবার বর আসল কোথা হতে? সবাই যখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তখন আমি আমার মুখের সামনের থেকে ফুল গুলো সরিয়ে দিলাম। আর সবাই এত অবাক হল মনে হয় যেন ভুত দেখছে। অবশ্য তখন আমার চোখের সামনে বসা ছিল একটা পরী। আমিও অবাক হয়ে ঐ পরীর দিকে তাকিয়ে রইলাম। মানুষ এত সুন্দর হয়? আমার বন্ধুটি তখন ভিতরে চলে আসল আর সবাইকে কারণটি ব্যাখ্যা করল। সবাই অবশ্য তখন হাসতে হাসতে আমার দুষ্টুমির প্রশংসা করতে লাগল। অবশ্য কেউ কেউ একটু রাগও হল বলে মনে হয়। আমার তখনও ঘোর কাটেনি। আমার বন্ধু আমার কাছে এসে বলল কি এখনও বসে থাকবি নাকি? না একটু উঠে আমার জন্য জায়গা দিবি। আমার কথাটা শুনে ভীষণ লজ্জা পেলাম এবং কান দুটো লাল হয়ে গেল।আর ওর শ্যালিকার ঘোর তো মনে হয় এখনো কাটেনি। ওর কথা শুনে যেই আমি উঠতে যাব তখনই ওর শ্যালিকা বলল কি দুই নম্বর দুলাভাই কই যাচ্ছেন? আমি আমাদের আসল দুলাভাইর পাশে বসেন। আমি লজ্জায় তখন ঐ স্থান ত্যাগ করতে পারলেই বাচিঁ অবস্থা। তখন মাথায় কিছু আসছিল না যে প্রতিউত্তর দিব। আমি একটি সাইডে সরে গিয়ে সাজ্জাদের জন্য (আমার কলিগের নাম) জায়গা করে দিলাম।আর ওর শ্যালিকার দিকে আড় চোখে তাকাতে লাগলাম। ওর কানের কাছে মুখ নিয়ে বললাম ঐ মেয়েটা কে রে? সাজ্জাদ বলল আমার খালাত শালি। তখন পরিচয় পেলাম। সেই যে প্রথম দেখা এবং এখনো চোখে ভেসে থাকা সেই মুখ আমি আজও ভুলতে পারিনি। সেই অনুষ্ঠানে ওর সাথে অনেকবার দেখা হল আর  আমাকে দুই নাম্বার দুলাভাই বলে খ্যাপাতে লাগল। আমি অবশ্য ছেড়ে দেয়ার পাত্র না। বলতে থাকলাম দুই নম্বর হই আর তিন নম্বর হই দুলাভাই না কি সেটা পরে টের পাবা। এখন তো মাত্র শুরু। সাজাদ্দের কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলাম। ও বলল দোস্ত নাম হৃদিকা। কি তোর চোখ ওর দিকে পড়ছে নাকি। আমি কথাটা উদিয়ে দিয়ে বললাম কি যে বলিস না। আমার বউ হবে সে রকম দেখতে। আর তোর শালি তো আসলেই একটা শালি। এই কথা বলে আমরা সবাই হো হো করে হেসে দিলাম। সেই দিন রাতটা আমার কাছে এখনো স্পষ্ট মনে আছে। সেই অনুষ্ঠানে অনেকবার দুজোনের চোখাচোখি হয়েছে। কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারিনি। আসলে ও কি কিছু বলতে চেয়েছিল? নাকি আমি বলতে চেয়েছি? কি একটা সংকোচ ছিল আমার মনে? আমি তো কখনো এমন ছিলাম না। কোন মেয়েকে দেখে তো এমন মনে হয় নি। আজ কেন হচ্ছে? কি একটা বলতে গিয়েও বলতে পারিনি। এর পর আমি অনেক বার সাজ্জাদের বাসায় গিয়েছি কিন্তু লজ্জায় ওর কথা কিছু জিজ্ঞেস করতে পারিনি। কিসের ভয়? ভয় নাকি জড়তা? ভাবী অবশ্য খুব ভাল মানুষ গেলে অনেক কতাই বলত। কিন্তু সেই হৃদিকার কথা কিছু বলেনি। আর ঐ মেয়েটাও কেমন কোন দিন ওর বাসায় আসেনি। আরে তোর বোন এ বাসায়। আপন বোন না হোক খালাত বোন তো একবার তো আসবি নাকি? তাও আসলি না আমার মনের কথা বুঝলি না। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগল। যখনই চোখ বুজি শুধু ওর ছবি চোখের সামনে ভেসে উঠে। আপা তো সেই দিন ধমক লাগাল। কি হয়েছে আমার জানতে চাইল। কিন্তু আমি কি আর বলিতে পারি আমার মনের কথা।তারপর …

মূল লেখাটি আছে এখানে

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (০৭-০৭-২০০৮ ১৩:৩৬)


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#২ ০৫-০৭-২০০৮ ০৭:৫৬

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

এক কথায় দারুন হয়েছে।

চালিয়ে যান।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৩ ০৫-০৭-২০০৮ ০৭:৫৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

ধন্যবাদ মেহেদী ভাই পুরোটা পড়ার জন্য। আমি তো চিন্তিত যে এত বড় কাহিনী কি সবাই পড়বে?


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৪ ০৫-০৭-২০০৮ ০৮:২১

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

আইডিয়াটা অসাধারণ। একটা প্লাস পাওনা হলেন। পরবর্তী পর্ব কবে আসবে?

কিছু সমালোচনা

বর্ণনাভঙ্গি আরো আকর্ষণীয় হতে পারতো। পড়ে কেমনে যেন গল্প মনে না হয়ে অভিজ্ঞতা টাইপ মনে হচ্ছিল। এটা এড়ানোর জন্য বর্ণনার পাশাপাশি কিছু কথপোকথন ব্যবহার করা যেতে পারত। একটানা না লিখে প‌্যারায় [প এর পরে য-ফলা দিলে ভেঙ্গে যাচ্ছে কেন?] ভাগ করে লেখা উচিত ছিল। তবে প্রথম লেখা হিসেবে এগুলো মার্জনীয়। সব মিলিয়ে দারুণ। চালিয়ে যান।

অফলাইন

 

#৫ ০৫-০৭-২০০৮ ০৮:৩৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

ত্বোহা লিখেছেন:

আইডিয়াটা অসাধারণ। একটা প্লাস পাওনা হলেন। পরবর্তী পর্ব কবে আসবে?

কিছু সমালোচনা

বর্ণনাভঙ্গি আরো আকর্ষণীয় হতে পারতো। পড়ে কেমনে যেন গল্প মনে না হয়ে অভিজ্ঞতা টাইপ মনে হচ্ছিল। এটা এড়ানোর জন্য বর্ণনার পাশাপাশি কিছু কথপোকথন ব্যবহার করা যেতে পারত। একটানা না লিখে প‌্যারায় [প এর পরে য-ফলা দিলে ভেঙ্গে যাচ্ছে কেন?] ভাগ করে লেখা উচিত ছিল। তবে প্রথম লেখা হিসেবে এগুলো মার্জনীয়। সব মিলিয়ে দারুণ। চালিয়ে যান।

ধন্যবাদ ত্বোহা ভাই। আপনাদের মত এত সুন্দর লিখতে পারি না। আসলে প‌্যারা করতে গিয়ে পড়ে কি জন্য যেন করিনি। আর এটা আসলে আমার কাছেও কেমন যেন মনে হচ্ছে। পরবর্তী পর্ব থেকে আরও ভাল করার চেষ্টা করব। পরবর্তী পর্ব আশা করছি আজকে লিখতে পারব। ধন্যবাদ সমালোচনা করার জন্য। আরও বেশী করে সমালোচনা করুন। কারণ আমি নতুন এই লাইনে। আপনারা যদি না শিখান তাহলে কে শিখাবে?


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৬ ০৫-০৭-২০০৮ ০৮:৩৯

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

খাইছে, আপনি দেখি আমাকে সিরিয়াস টাইপের সাহিত্য সমালোচকের পর্যায়ে ফেলে দিলেন। yikes

আমি নিজেও এমন ভালো কিছু লিখতে পারি না। আমি শুধু আমার নিজের মতামতটা তুলে ধরলাম।

অফলাইন

 

#৭ ০৫-০৭-২০০৮ ০৮:৪৭

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

ত্বোহা লিখেছেন:

খাইছে, আপনি দেখি আমাকে সিরিয়াস টাইপের সাহিত্য সমালোচকের পর্যায়ে ফেলে দিলেন। yikes

আমি নিজেও এমন ভালো কিছু লিখতে পারি না। আমি শুধু আমার নিজের মতামতটা তুলে ধরলাম।

ভাই আপনার মতামত শুনলেই বুঝা যায় আপনি কতটা সমালোচক। আর আমার জানা মতে আপনি অনেক বই পড়েন। তাই আপনি ভাল সমালোচক হতেই পারেন।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৮ ০৫-০৭-২০০৮ ১১:৫০

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৫৭
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

আপনার কল্পনা বেশ ভাল,চালিয়ে যান..শুভ কামনা রইল.বাক্যের বিন্যাসের ক্ষেত্রে আরো একটু সর্তক হলে গল্পের আবেদন আরো দৃঢ় হবে.


-----------------------
http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurushlogo3rd1.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

 

#৯ ০৫-০৭-২০০৮ ১২:০২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

Pongta-lyricist লিখেছেন:

আপনার কল্পনা বেশ ভাল,চালিয়ে যান..শুভ কামনা রইল.বাক্যের বিন্যাসের ক্ষেত্রে আরো একটু সর্তক হলে গল্পের আবেদন আরো দৃঢ় হবে.

ধন্যবাদ পোংটা ভাই। আমারও তা মনে হয়েছে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১০ ০৫-০৭-২০০৮ ১৩:০৭

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৮৫
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

প্রেম কাহানীsurprised চালিয়ে যাও। thumbs_up


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১১ ০৫-০৭-২০০৮ ১৩:১৬

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

microqatar লিখেছেন:

প্রেম কাহানীsurprised চালিয়ে যাও। thumbs_up

ভাই এখন তো প্রমের বয়স blushinglove তাই প্রেম কাহিনী blushing। যখন বিয়ে করব এরপর অন্য কাহিনী thinking


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১২ ০৫-০৭-২০০৮ ১৫:১৬

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

ভালই হয়েছে তবে বানানের দিকে একটু নজর রাখবেন। thumbs_up পরবর্তী পর্বের অপেক্ষায়roll

অফলাইন

 

#১৩ ০৫-০৭-২০০৮ ১৬:১৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

নীল আকাশ লিখেছেন:

ভালই হয়েছে তবে বানানের দিকে একটু নজর রাখবেন। thumbs_up পরবর্তী পর্বের অপেক্ষায়roll

ভাইরে ওয়ার্ডে লেখার সময় আমার বর্ণগুলো কেন জানি ঠিকমত দেখায় না। তাই এই সমস্যাটা হয়। আর কোন কিছু লেখার পর প্রুফ দেখতে বিরক্ত লাগে angryangry


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৪ ০৫-০৭-২০০৮ ১৭:০৫

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৪৫
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

হেহেহে.......হে
কবি তো সবাই হয়ে গেছে দেখছি.........lol
big_smile


-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#১৫ ০৫-০৭-২০০৮ ১৭:০৫

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৫
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

পড়েছি ... 
অপেক্ষায় আছি পরবর্তী পর্বের.. 
কুইক.. big_smile


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

 

#১৬ ০৫-০৭-২০০৮ ১৭:০৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

মনি লিখেছেন:

হেহেহে.......হে
কবি তো সবাই হয়ে গেছে দেখছি.........lol
big_smile

শালা big_smile কবিতা লিখতে পারি না দেখেই তো গল্প লিখতেছি। তুই আবার কবি পাইলি কই এর মধ্যে?

বিবেক লিখেছেন:

পড়েছি ... 
অপেক্ষায় আছি পরবর্তী পর্বের.. 
কুইক.. big_smile

ধৈর্য্য ধরেন। আসতেছে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৭ ০৫-০৭-২০০৮ ২২:১৩

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

সামিউল ভাই সূচনা হয়ে গেল। এবার ধুমসে চালিয়ে যান। রোমান্টিক গল্প আমার অনেক ভাল লাগে। আর এর মাঝে যদি টানকি মারার কথা থাকে তাহলে আরো জটিল। আপনি ভালভাবে শুরু করেছেন। বিয়ে বাড়িতে মেয়েরা অনেক সেজে যায়। তাই বিয়ে বাড়ি থেকে গল্প স্টার্ট মানি নায়িকা দেখতে অনেক সুন্দরী। big_smile

অফটপিক: সামিউল ভাই তাড়াতাড়ি বিয়ে করেন। আপনার শালিকার সাথে আমি টানকি মারতে পারমু।wink

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (০৫-০৭-২০০৮ ২২:১৪)


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#১৮ ০৬-০৭-২০০৮ ০৬:২১

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: আমার প্রথম সাহিত্য রচনা (স্বপ্নের রাজকন্যা পর্ব-১)

প্রলয় লিখেছেন:

সামিউল ভাই সূচনা হয়ে গেল। এবার ধুমসে চালিয়ে যান। রোমান্টিক গল্প আমার অনেক ভাল লাগে। আর এর মাঝে যদি টানকি মারার কথা থাকে তাহলে আরো জটিল। আপনি ভালভাবে শুরু করেছেন। বিয়ে বাড়িতে মেয়েরা অনেক সেজে যায়। তাই বিয়ে বাড়ি থেকে গল্প স্টার্ট মানি নায়িকা দেখতে অনেক সুন্দরী। big_smile

অফটপিক: সামিউল ভাই তাড়াতাড়ি বিয়ে করেন। আপনার শালিকার সাথে আমি টানকি মারতে পারমু।wink

ধন্যবাদ প্রলয় ভাই। তবে ভাই আমার বিয়ের জন্য আপনাকে আরও অপেক্ষা করতে হবে। কারণ আমার বিয়ের বয়স হয় নাই। lol2 আর ফোরামের বড় ভাইরা আছে না (কাতার,কোডার) তারা আগে করুক। তাদের শ্যালিকাদ্বয়ের সাথে আমি .. আর আমার পরে না তুমি। big_smile


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.194 seconds, 11 queries executed ]