Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৪-০৭-২০০৮ ১৬:১২

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...ভীষণ ব্যস্ত, পরীক্ষা আর পরীক্ষা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৫১
ওয়েবসাইট

ছড়ার খেলা

পড়ালেখা নিয়ে দু'মাস ব্যস্ত ছিলাম খুব,
অবশেষে পরীক্ষা শেষ, এখন আমি চুপ।

ভাবতেছিলাম এ ক'টা দিন - পরীক্ষাটার পরে,
যথায় খুশি তথায় যাব, রইব না আর ঘরে।

এটা করব, সেটা করব, করব হ্যান আর ত্যান,
আকাশেতে উড়াল দিব হয়ে সুপারম্যান।

পরীক্ষা তো শেষ হল ভাই, এখন দেখি খুঁজে,
নেই তো কিছুই করার মতো, ঘুমাচ্ছি চোখ বুঁজে।

বসে বসে ঝিমাচ্ছি আর হচ্ছি শুধু বোর,
সবাই দেখে ভাবছে আমার চলছে নেশার ঘোর।

তার চেয়ে ভাই চলুন সবাই খেলি ছড়ার খেলা,
বোর-ঘোর তো যাবেই কেটে, কাটবে সাথে বেলা।

আমি যদি নাও বা পারি, আর সবাই তো আছে,
কেউ না পারলে পাঠিয়ে দিব চন্দ্র আপুর কাছে।

সবার শেষে একটা কথা বলি - টপিক অন,
এই কথাটা সবাই মিলে শোনেন দিয়ে মন।

এই টপিকে সবার শুধু লিখতে হবে ছড়া,
ছন্দ ছাড়া অন্য কিছু যাবে না পোস্ট করা।

ইইই! করলাম কি ভাই, একটু পরে নিজেই খাব ধরা ...tongue

অফলাইন

 

#২ ০৪-০৭-২০০৮ ১৬:১৬

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩৪৪৬
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ত্বোহা ভাই যে এত ভালো ছড়া লেখে তা তো জানতাম না।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৩ ০৪-০৭-২০০৮ ১৬:২১

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...Hmm!!
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৮৪১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

মারহাবা মারহাবা.....smilesmile
ত্বোহাভাই ছড়াটা আসলেই মজার হয়েছে, ছন্দেরও দারুন মিল করেছেনclap। ধন্যবাদ শেয়ার করার জন্যthumbs_up

এই টপিকে সবার শুধু লিখতে হবে ছড়া,
ছন্দ ছাড়া অন্য কিছু যাবে না পোস্ট করা।

neutralneutralneutral
পারিনা ভাই লিখতে আমি একটাও ছড়া
মনটা আমার ছন্নছাড়া কি আর করাcool

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (০৪-০৭-২০০৮ ১৬:২৭)

অনলাইন

 

#৪ ০৪-০৭-২০০৮ ১৭:০৩

স্বপ্নবাজ
প্রজন্ম গুরু
Current Status...জীবন চলছে জীবনের মত আর আমি চলছি তার সাথে.....
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৫০৭

Re: ছড়ার খেলা

@ত্বোহাঃ 
মারহাবা মারহাবা,
আপনার পিঠে মারি থাবা big_smile

খুব সুন্দর ছড়া thumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (০৪-০৭-২০০৮ ১৭:০৫)


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#৫ ০৪-০৭-২০০৮ ১৯:৩৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...যুদ্ধাপরাধীদের বিচার চাই
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪৪২১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ত্বোহ ভাইও ছন্দ লিখে , ছিল না জানা
আজ তাকে নতুন করে হলো মোদের চেনা
মনট কি ভাই উদাস তোমার, নেই বুঝি কাজ
তাইতো কি শুরু করলে নতুন ছন্দের সাজ

কেউ না লিখুক , দেখ না জবাব, আছে মোদের মুন
ছন্দের মাঝে সুভাস ছড়ায় , আছে যে তার গুন
আমি তো ভাই ঝেড়ে ঝুড়ে কেবল চেস্টা করি
কত চেষ্ট করি তবু হয় না আহামরি

ছন্দ খেলা ভালো লাগে, পড়ে পাই মজা
ছন্দ পড়ে মনটা আমার হয়ে উঠে তাজা
এসো সবাই ছন্দ লিখে ভরে তুলি এই টপিক
ছন্দ ছাড়া পোস্টালে যে, হবে তা অফ-টপিক


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৬ ০৪-০৭-২০০৮ ২১:০৪

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...ভীষণ ব্যস্ত, পরীক্ষা আর পরীক্ষা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৫১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

স্বপ্নবাজ লিখেছেন:

@ত্বোহাঃ 
মারহাবা মারহাবা,
আপনার পিঠে মারি থাবা big_smile

খুব সুন্দর ছড়া thumbs_up

একটু দাঁড়ান স্বপ্নবাজ ভাই, পিঠে বাঁধি খ্যাতা,
নইলে তো মোর নরম পিঠে লাগবে ভীষণ ব্যাথা।

গরমের দিন, খ্যাতা-বালিশ নেই তো কিছু পাশে,
থাবাটা ভাই রাখেন এখন, মাইরেন পরের মাসে।

শুধুমাত্র মারহাবাটা দিয়ে থাকেন খুশি,
থাবা দিতে আইলে কইলাম, খাইবেন একখান ঘুসি। dancing

সর্বশেষ সম্পাদনা করেছেন ত্বোহা (০৪-০৭-২০০৮ ২১:০৯)

অফলাইন

 

#৭ ০৪-০৭-২০০৮ ২৩:১২

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাংলা ইসলামী ডিসকাশন ফোরাম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪৪৬
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ত্বোহা ভাই ছন্দ  লেখেন, জানেন না ?  কি বলেন ? mad
চোখের মাঝে আঙুল দিয়ে দেখাই তবে; চলেন...
বুশ বাবাজির লেফট রাইটের সেই সে মজার পোষ্ট
ছন্দ দেখে আমি তো ভাই বেহুশ-ই  অলমোষ্ট lol2


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#৮ ০৫-০৭-২০০৮ ০০:২৩

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০৮

Re: ছড়ার খেলা

এহ্ বুঝিবা আবার হলো শুরু?
দেখে কোডার কুচকায় কি ভুরু? wink
ছড়িয়াল.প্রফো.ভি ভাইরাসে ফের
এট্যাক ফোরাম পাইল না কেউ টের! surprised donttell

ছড়ার খেলা আজকে নাতো শুরু-
আরও কত খেলেছিলাম গুরু।
প্রথম খেলা কবে ত্থেকে ঝুলে
সবাই তাকে গেছেই বুঝি ভুলে! mad
দ্বিতীয় খেলাও বড্ড মজার ছিল-
মেইলে আমার চলেই এসেছিল।
তাই দেখে যেই খেলতে এলাম এই।
আটকে গেলাম ফোরামেতে সেই! cry
অনেক মজা হইছিল বউ খোজায়tongue_smile
হাল ছেড়েছে সকলে বউ খোজায়! thinking
আমার একটা প্রিয় টপিক ছিল-
বি.স. যখন হ্যামার নিয়ে এলো!
এটার মতো আর নেই একটাও।
ঝিমিয়ে গেছে ছড়া লেখকরাও!
আলোকিত তোরে পড়ে মনে-
ছড়ার খেলা পড়ে কি তোর মনে? confused
এই পোস্টে ছড়াও হতো আগে!
এখন কি সব নিরস রাতই জাগে!

আবার যদি ছড়ার খেলা জমে-
আগের মতো আমিও যাবো জমে। big_smile
যদি ছড়া পোস্ট করে রোজ সবে-
আমার ছড়া আপনিই বের হবে! wink
যদিবা কেউ চুল ছেড়ে তাই দেখে!hairpull
নিদ্রাকুসুম তেল নিও রোজ মেখে। lol2


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৯ ০৫-০৭-২০০৮ ০৩:৫০

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...দেবতার পাশে দাঁড়িয়ে তোমায় দেখছি বাংলাদেশ
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৬৬৫
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

জোছনাটাকে(মুন) হাতে নিই
নেড়ে ছেড়ে দেখি,
মাঝে মাঝে হাসি
স্বপ্নও দেখি,
কখনও ছোবলের মত
আমার আশার বানীও শোনাই,
আপনজনেরা জল পেলে
ভাবে জোছনায় যে নীল
সে আধারে হারায় না,
চেষ্টার জল নিয়মিতই গোলা হয়
আর নোনা স্রোতটা ক্রমশঃ
দাগে পরিণত হয়,
আমি অবলুপ্ত চিন্তাধারায়
আসক্ত অনুভূতি মাদকের.
যেটার দাস হয়ে হয়ে
ছেড়েছি আশা,কল্পনা এবং বর্ণতা
এখনও অপেক্ষা মৃত্যূর,
অবধারিত এবং অবনমিত
আমি আমার স্থালন;
ক্ষমা প্রার্থী সব অশুয়
মায়ের,বোনের,ভাইয়ের,বাবার
এবং ছোট্ট কাজের কাজের মেয়েটার.


-----------------------
দেবতার পাশে দাঁড়িয়ে আমি তোমায় দেখছি, তোমার অবিরাম ক্রন্দন যেন রক্তক্ষরণ আমি শুনছি, বাংলাদেশ আমি শুধুই দেখছি ।

http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurush-1.jpg

অফলাইন

 

#১০ ০৫-০৭-২০০৮ ০৬:৪১

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাংলা ইসলামী ডিসকাশন ফোরাম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪৪৬
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

হুমম... তারপর..  ?
ত্বোহা ভাই, বলেন শুনি, আপনার খবরাখবর । thinking
পরীক্ষাটা হলো কেমন , আশা করি ভালো..blushing
খুবই দারুন রেজাল্ট হবে , মুখ হবে না কালো love

রেজাল্ট যখন ভালোই হলো, ভাবেন ভবিষ্যতhehe
দিব্যচোখে দেখছি আমি,  বাড়তেছে ইজ্জতtongue
মান সম্মান বাড়তেছে তো বাজাও খুশির ভেঁপুbig_smile
এই টপিকটা জমে যদি, দেবো অনেক রেপুlol2

সারারাত ছিলাম জেগে, বকতেছি তাই এমন wink
নেশা নেশা আমার যেন লাগছে কেমন কেমন worried
আমার নেশার খবর শুনে , কেউ বলোনা মন্দ
উল্টা-পাল্টা যদিও বলি সঙ্গে আছে ছন্দ tongue_smile

সুতরাং....
জনগন, মারো চাবুক, সপাং  সপাং lol2surprised
আরে আরে, আমারে না, ভাগি আমি এখনিbrokenheart
বি.স. ঘুঘু দেখেছো,  ফাঁদখানা দেখনিthinking

আহারে..
নিজে নিজে চমকাই বাক্যের বাহারেhehe
ভাবখানা ঠিক যেন আমি কি হনুরেtongue
সাঁজায়েসি আকাশের রাঙা-রঙধনুরেdonttell

আয় ঘুম আয়...angry
তারাতারি আয় ব্যাটা চোখের তারায়angry
তা না হলে এরকম খাপছাড়া কথা
ছড়াতেই থাকবে পাতা আর লতাdonttell

worriednailbitingS:-SS:-SS:-SS:-SS:-SS

সর্বশেষ সম্পাদনা করেছেন বিবেক (০৫-০৭-২০০৮ ০৬:৪৩)


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#১১ ০৫-০৭-২০০৮ ০৮:০৫

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...ভীষণ ব্যস্ত, পরীক্ষা আর পরীক্ষা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৫১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

হুমম... তারপর..  ?
ত্বোহা ভাই, বলেন শুনি, আপনার খবরাখবর ।
পরীক্ষাটা হলো কেমন , আশা করি ভালো..
খুবই দারুন রেজাল্ট হবে , মুখ হবে না কালো

পরীক্ষাটা হয়েছে ভালো, আরবি ওয়ান বাদে,
এই বিষয়ে ফেল করব তাই মনটা আমার কাদে।
আপনারা তো আছেন সুখে মাতৃভাষা নিয়ে,
আমার তো ভাই হালুয়া টাইট আরবি ভাষা দিয়ে।
ছুটির মাঝেও করতে হবে আরবি ভাষার কোর্স,
যের-যবর-পেশ কোথায় বসে, কিই বা তাদের সোর্স।


রেজাল্ট যখন ভালোই হলো, ভাবেন ভবিষ্যত
দিব্যচোখে দেখছি আমি,  বাড়তেছে ইজ্জত
মান সম্মান বাড়তেছে তো বাজাও খুশির ভেঁপ
এই টপিকটা জমে যদি, দেবো অনেক রেপু

মাত্র তো ভাই এক সেমিস্টার পূর্ণ হল সবে,
খোদাই জানেন বাকিগুলো কেমন করে হবে।
ভবিষ্যত তো ভবিষ্যতে, ভাবি বর্তমান,
আরবি নিয়েই পড়ছে আমার মান-সম্মানে টান।
ভালোয় ভালোয় দশ সেমিস্টার করতে পারলে শেষ,
আশা করছি অবশেষে ফিরব বাংলাদেশ।
ততোদিনে সবাই যদি প্রজন্মতে থাকে,
খুশির ভেঁপু বাজবে সবার, কে আটকাবে কাকে?



এবার বলুন আপনার কথা, কোথায় করেন কাম?
থাকেন কোথায়, আছেন কেমন, কিই বা আপনার নাম?
শুধুমাত্র "বিবেক" দিয়ে কিছুই না যায় বোঝা,
নাম-পরিচয় জানিয়ে দিন, বাংলা ভাষায় সোজা।

রাত্রি এখন অনেক হল, আসছে চোখে ঘুম,
আশে পাশে সব অন্ধকার, ছাড়া আমার রুম।
যাচ্ছি তবে ঘুমাতে ভাই, আশি করি ভোরে
ঘুমটি ভাঙ্গার আগেই দিবেন নতুন ছড়া মোরে।

সর্বশেষ সম্পাদনা করেছেন ত্বোহা (০৫-০৭-২০০৮ ০৮:১০)

অফলাইন

 

#১২ ০৫-০৭-২০০৮ ০৮:৩৬

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ত্বোহা ভাই পারি না কো ছন্দ লিখতে। তাই গদ্যে দিলাম উত্তর। অসাধারণ হয়েছে। আশা করি পাস করে যাবেন।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৩ ০৫-০৭-২০০৮ ০৮:৫২

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...ভীষণ ব্যস্ত, পরীক্ষা আর পরীক্ষা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৫১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

এহ্ বুঝিবা আবার হলো শুরু?
দেখে কোডার কুচকায় কি ভুরু? wink
ছড়িয়াল.প্রফো.ভি ভাইরাসে ফের
এট্যাক ফোরাম পাইল না কেউ টের! surprised donttell

নতুন ভাইরাস ছাড়তে পেরে, লাগতেছে খুব ভালো
কোডার ভাইয়া যতই তার মুখটা করুক কালো।
পারলে সবাই কোডার ভাইরে আনেন হেথায় টেনে,
এই ভাইরাস যে ক্ষতিকর নয়, ধন্য হোক সে জেনে।


ছড়ার খেলা আজকে নাতো শুরু-
আরও কত খেলেছিলাম গুরু।

আপনি দেখি ছড়ার খেলায় পুরান পিলিয়ার,
আপনার সাথে খেলতে পারে, সাধ্য আছে কার।
আশা করি জমবে টপিক আপনি রইলে সাথে,
মজার মজার ছড়া দিলে প্রতি দুপুর-রাতে।
আপাতত ঘুমাতে যাই, ভোর তো গেল হয়ে,
কাল দুপুরে নতুন ছড়া দিব রয়ে সয়ে।

অফলাইন

 

#১৪ ০৫-০৭-২০০৮ ১১:৪২

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...দেবতার পাশে দাঁড়িয়ে তোমায় দেখছি বাংলাদেশ
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৬৬৫
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ত্বোহা দুই পা তার ফোলা
লাল লাল জামা পড়ে করে শুধু ঘুরা ফেরা,
বন্দী করে তারে তার মা
এইবার দিবে তারে বিয়া.

বি:দ্র: বিয়ে হইলে দাওয়াত দিয়েন.


-----------------------
দেবতার পাশে দাঁড়িয়ে আমি তোমায় দেখছি, তোমার অবিরাম ক্রন্দন যেন রক্তক্ষরণ আমি শুনছি, বাংলাদেশ আমি শুধুই দেখছি ।

http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurush-1.jpg

অফলাইন

 

#১৫ ০৫-০৭-২০০৮ ১২:০৩

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৯
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ওয়াও আপনারা পারেন ও বটে, kiddingkiddingkidding
ত্বোহা ভাই আরও চাই-সকাল সকাল কবিতা আর চা দুটাই অসাধারন ।
বিবেক, মুন, কাতার, পোংটা আপনারাও সুন্দর লিখছেন ।clapclap


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

 

#১৬ ০৫-০৭-২০০৮ ১২:১৭

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...দেবতার পাশে দাঁড়িয়ে তোমায় দেখছি বাংলাদেশ
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৬৬৫
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

ডানা তার কেটেছে অবহেলায়
প্রেমিকার পেছনে ঘুরে সময়,
হতাশ উড়ালপঙ্খি দুঃখের ভারে
মজনুতে দেবদাসেরেও করে পরাজিত.


-----------------------
দেবতার পাশে দাঁড়িয়ে আমি তোমায় দেখছি, তোমার অবিরাম ক্রন্দন যেন রক্তক্ষরণ আমি শুনছি, বাংলাদেশ আমি শুধুই দেখছি ।

http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurush-1.jpg

অফলাইন

 

#১৭ ০৫-০৭-২০০৮ ১৫:৫৫

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৯৪

Re: ছড়ার খেলা

আমি পারি না কেন?crying

অফলাইন

 

#১৮ ০৫-০৭-২০০৮ ১৮:৫৩

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...ভীষণ ব্যস্ত, পরীক্ষা আর পরীক্ষা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৫১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

Pongta-lyricist লিখেছেন:

ত্বোহা দুই পা তার ফোলা
লাল লাল জামা পড়ে করে শুধু ঘুরা ফেরা,
বন্দী করে তারে তার মা
এইবার দিবে তারে বিয়া.

বি:দ্র: বিয়ে হইলে দাওয়াত দিয়েন.

বিয়ের বয়স হয়নি আমার, ছোট্ট মানুষ আমি,
লাল জামাও নেই যে আমার, সস্তা কিংবা দামী।
পা দু'খানা শক্ত আমার, হাটাহাটির ফলে,
এতটুকুও ফুলে না তা, হাজার কি.মি. চলে।
সত্য কিছু পারলে বলেন অনুমানটা ছেড়ে,
নইলে কিন্তু সম্মাননা নিব একটা কেড়ে। angry

অফলাইন

 

#১৯ ০৫-০৭-২০০৮ ২০:৩০

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০৮

Re: ছড়ার খেলা

ছড়ার খেলা জমছে নাকি,
এমনি তো চাই- dancing
এই পোস্টে গদ্য লেখার
অনুমতি নাই! notlistening

কমেন্ট হবে ছড়ায় ছড়ায়
এমন কিহে কাজ! confused
শামীম ভাইয়ার ছড়ার টনিক
নাও না খেয়ে আজ! tongue_smile

নইলে আমি দিচ্ছি না হয়
দুই একটা টিপস wink
লিখতে পারলে আমায় নাহয়
খাওয়ায়েন রিং চিপস! big_smile

ছড়া লিখতে অন্ত্যমিল
থাকা চাই-ই চাই-
বেশি মিলের শব্দগুলো
খুজে দেখি ভাই। wink
~~~~~
~~~~~~~~~
‍‍‍‍‍‍‍‍‍
খাই- দাই, গান গাই,
তাই তাই ভাই, dancing
যত পাই তত চাই
নাই? চলে যাই। wink

এরপরে আরও আছে
যার-তার কথা,
আর, মার, সার, হার
লেখ যথা তথা।

সাথে করো লেখা-লেখি
চেয়ে চেয়ে দেখি।
ক-খ এ মিল হয়
মেকী, ঢেকি, একি!

এরকম আরও আছে
ত- থ আর,
চ-ছ, র-ড়
মিলাও এবার! wink
‍‍‍‍~~~~~~~~~
~~~~~

কি বলিবে লিখে ফেল
ধরো যদি চাও! confused
"জমপেশ ছড়া চলে"
এই লিখে দাও। smile

শেষে শুধু আপাতত
শব্দ মিলাও-
ছোট ছোট ছড়া লেখ
পড়ে দেখ তাও। smile

এরপর আছে শুধু
ছন্দটা বাকি! hairpull
ছড়া মজাদার হতে
তাও চাই নাকি! nailbiting

ছোট করে টিপস দেই
নয় বড় কিছু।shame
অভ্যাসে চেষ্টায়
হয় কাজ কিছু ।thinking

ছড়া যদি পড়ো,
যদি পড়ে লাগে ভালো,
তুমিও পারবে লেখা
ছড়া জমকালো! thumbs_up

এতো এতো ছড়াকার
দিল কতো ছড়া।
ছোট-খাট, ভাললাগে,
শুরু কর পড়া। smile

তারপর সেই তালে
দুই-চার লাইন। wink
লিখে ফেল হয়ে যাবে
ছড়া খুব ফাইন। big_smile

এই দেখো আমি বলি-
বিবেক আর ত্বোহা।
ছড়া লেখে ফাটাফাটি,
পড়ে লাগে তোফা।thumbs_up

এই লাইনটাই,
যদি এভাবে দিতাম-
ত্বোহার নামের আগে ,
বিবেকের নাম

তাহলেই ছন্দটা
মিলত না আর-
লাইন এলো - মেলো করে
মিলাও এবার।
****************

উড়াল-পঙ্খী ভাই
কথা একটাই! worried
ভালো ছড়া লিখ তাই,
নিলা ভাবটাই। shame

ছড়াই করলে না ,
এই খানে পোস্ট। cry
আমাদের উপরে কি
রেগে হলে টোস্ট।sad

তুমি যদি পারো কিছু
ভালো কোন কাজ-
নাহয় নিছক মজা
ছেড়ো নাকো আজ।

ধরো তুমি খারাপ এক
এক্সাম দিলে
আপসোসে পড়া-শুনা
করা ছেড়ে দিলে।

শেষতক সবটাতে
ডাব্বাই হবে।
পৃথিবী এমনি কিছু
না-পাওয়াই রবে।

ধরো এই ফোরামেই
কারো 'পরে রেগে-
ফোরাম কে ছেড়ে দিয়ে
চলে যাই বেগে।

না-পাওয়ার হিসাবই কি
বাড়াবো না আমি।
সবশেষে ফেল করে
সব হারালাম-ই? confused

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৫-০৭-২০০৮ ২০:৪০)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#২০ ০৫-০৭-২০০৮ ২১:২৪

microqatar
প্রজন্ম গুরু
Current Status...যুদ্ধাপরাধীদের বিচার চাই
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪৪২১
ওয়েবসাইট

Re: ছড়ার খেলা

রাগ কেন ত্বোহা, আমি আছি দোহাdancing
সত্যই কি বিয়ে, বলো না, আহাclap
পোংটার পুংটামী লাগলো যে ভালোdancingnotlistening
তুমি কেন শুধু শুধু মুখ করো কালোbrokenheart
সম্মাননা নিবে কেড়ে দিলে কি হুমকিangry
যে হবে তোমার বউ নামটা কি চুমকিthinking

ছড়া ভূতে করে ভর ফোরামে আহা রে
ভালো লাগে পড়ে সব প্রাণটা ভরে রে
সামিউল করে ভুল মারলো একি
চেস্টা করো তুমিও আমার একটু দেখি
এতো সুন্দর গল্প কেমন করো পারো
ছন্দটা কেন তুমি জমিয়ে তা রাখো
নীল আকাশ ,নামটাতেই কবিতা
চেস্টা করো পারবেও তুমি তা
উড়াল উড়ালপঙ্খি দেখে হাসে দেয় হাতে তালি
তালি ছেড়ে কী বোর্ড নিয়ে দেও কিছু বুলি

মেহেদী আকরাম, আপনিতো লেখেন
দর্শক হয়ে কেন এই খানে থাকেন?
দেন এই খানে টেকলিক্যাল টিপস
নিখে ফেলুন ছন্দ হাতে নিয়ে চিপস

জুয়েল মিয়া ফুয়েল কি হলো শেষ
ছন্দটা লিখে করো পোস্ট এটা যে বেস্ট
গালে হাত , কবি ভাব কি দারুন আভাতার
একটু চেস্টাই , দেখি এ দাও প্র্তিভার

স্বপ্নবাজ গিটার ছেড়ে, কী বোর্ড ধরো
মনের যত ছন্দ আছে কী বোর্ড টা মারো
আরো যারা আছে বাকি
না মেরে একটুও ফাকি
এসো এই প্রাণের মেলায়
মেতে উঠি ছন্দ খেলায়


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.343 seconds, 13 queries executed ]