ব্যাংক ওয়্যার ট্রান্সফার হল সবচেয়ে সোজা ও নিরাপদ।
কোন ব্যাংকে একটি সেভিংস এক্যাউন্ট থাকলেই হল।
টাকা উইথড্র করার সময় আপনাকে একটা ফরম দেয়া হবে। সেখানে আপনার ব্যাংক ডিটেইলস সঠিক ভাবে লিখুন।
ব্যাস। ২০-৩০ দিনের মধ্যে টাকা এসে পড়বে।
ডেবিট কার্ডে টাকা লোড হয় ৪ দিনে। চার্জ মনে হয় $৪।
এসসিবির বুথ থেকে উইথড্র করতে প্রতি ট্রাঞ্জেকশনে $২.৫ করে কাটবে।
তাছাড়া এসসিবির বুথে প্রতি ট্রাঞ্জেকশনে ২০,০০০ এর বেশি বোধহয় তোলা যায় না।
একদিনে বোধহয় ২ বারের বেশি ট্রাঞ্জেকশন এলাও না।
পুরোপুরি জানিনা। এটা দেখেছি ১ দিনে ৪০,০০০ এর বেশি তোলা যায় না।
যাই হোক। সবচেয়ে ভাল হয়, আপনি কিছু কাজ করুন। কিছু টাকা পেলে আপনি একটু বেশি মরিয়া হবেন। সেটার কারণে অনেক কিছুই হয়ে যাবে।
টাকা আনার রাস্তা সুগম করে যদি কাজ পেতে কষ্ট হয় তবে উৎসাহ হারিয়ে যেতে পারেন। এখন যেমন হয়তো ভাবছেন "কাজ পেলে পেলাম না পেলে নেই"। কিন্ত ব্যাংক একাউন্ট , কার্ড ইত্যাদি করার পরে যদি কাজ না পান তবে ব্যর্থতাটা একটু বেশি বেশি গায়ে লাগবে।