Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

ঘোষণা


#১ ৩০-০৬-২০০৮ ০৫:১০

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...কলেজের ক্লাশ শুরু হয়েছে। আগের মতো প্রজন্মে ঢুঁ মারা যাবে না :-(
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১০৯১

সাহায্য প্রয়োজন

আমি সনির একটা হ্যান্ডিক্যাম দিয়ে একটা অনুষ্ঠান রেকর্ড করেছি। এটাকে আমি সনির ১.৪গিগার একটা ছোট সাইজের ডিস্কে রেকর্ড করেছি। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করেছি Xilisoft DVD-র পোর্টেবল ভার্শন দিয়ে। সেটা করার কারণ আমি এটাকে এক্সট্রাক্ট করে ওয়েবে আপলোড করতে চাচ্ছিলাম যাতে আমি অনলাইনে এটাকে Google Videos জাতীয় সাইটের মাধ্যমে শেয়ার করতে পারি অন্যদের সাথে। সমস্যা হচ্ছে, যখন আমি ১.৪গিগার ডিস্ক থেকে দেখি তখন এটা ঠিকই দেখাচ্ছে। কিন্তু যদি এক্সট্রাক্ট করার পর দেখি তখন অডিও আর ভিডিও এক থাকছে না। মানে অডিও অনেক আগে চলে যাচ্ছে আর ভিডিও থেমে থেমে গিয়ে দেরী করছে। আমি Xilisoft DVD বাদ দিয়ে Magic Video Converter দিয়ে .vob ফাইলগুলোকে .wmv বানিয়েছি কিন্তু তবুও একই থাকছে। সমস্যাটা যে কোথায় হচ্ছে তা আমি নিজে ঠিক বুঝে উঠতে পারছি না। তাই আপনাদের সাহায্যের প্রয়োজন। আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না কেন এটা DVDর থেকে দেখলে ঠিক দেখাবে আর এক্সট্রাক্ট করার পর ওলোটপালোট থাকবে? কোন স্পেশাল সফটওয়্যার কি আছে এক্ষেত্রে যেটা এর সমাধান করতে পারবে? থাকলে প্লিজ জানাইয়েন।

ধন্যবাদ


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#২ ৩০-০৬-২০০৮ ০৯:৫৯

কণিষ্ক
নিয়মিত
থেকে: পশ্চিমবঙ্গ
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৩-২০০৮
পোস্ট: ১৫৭

Re: সাহায্য প্রয়োজন

আপনি converter ব্যবহার না করে ripper ব্যবহার করুন। Xilisoft এরই DVD Ripper পাওয়া যায়। এর সাহায্যে আপনি rip size ও control করতে পারবেন। codec হিসেবে XviD ব্যবহার করুন। কোয়ালিটি same রেখে video টিকে আপনি 700MB বা তারও কমে rip করতে পারবেন।আর audio sync এরও problem আশা করা যায় হবে না।


-----------------------
Blood Group : O+

অফলাইন

 

#৩ ০১-০৭-২০০৮ ২১:২৫

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...কলেজের ক্লাশ শুরু হয়েছে। আগের মতো প্রজন্মে ঢুঁ মারা যাবে না :-(
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১০৯১

Re: সাহায্য প্রয়োজন

@kanishka,
আমারটা Xilisoft DVD Ripper Ultimate 5 পোর্টেবল। কিন্তু কেন যে কাজ করছে না এখনো বুঝতেছি না। কিছুদিন আগেও একটা ডিভিডিকে রিপ করেছি। উল্লেখ্য, আমারটা মিনি ডিভিডি (ক্যামকোর্ডারের জন্য ছোটটা) বলেই কি এমন সমস্যা হচ্ছে?


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#৪ ০২-০৭-২০০৮ ০১:০০

ASHIMN70
নিয়মিত
থেকে: সাভার ক্যান্টরমেন্ট
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৬-২০০৮
পোস্ট: ১০৪

Re: সাহায্য প্রয়োজন

দত্ত লিখেছেন:

@kanishka,
আমারটা Xilisoft DVD Ripper Ultimate 5 পোর্টেবল। কিন্তু কেন যে কাজ করছে না এখনো বুঝতেছি না। কিছুদিন আগেও একটা ডিভিডিকে রিপ করেছি। উল্লেখ্য, আমারটা মিনি ডিভিডি (ক্যামকোর্ডারের জন্য ছোটটা) বলেই কি এমন সমস্যা হচ্ছে?

দত্তদা আমার অসুবিধা আরো বেশী।আমি dcr-dvd710 দিয়ে vdo করে দেখতে পাচ্ছি না। মিডিয়াপ্লেয়ার দিয়ে দেখতে পারিনা।
please tel me about picture motion browser and how can i convert it to "DAT"????
HELP ME. HELP ME.

অফলাইন

 

#৫ ০২-০৭-২০০৮ ১০:০৯

কণিষ্ক
নিয়মিত
থেকে: পশ্চিমবঙ্গ
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৩-২০০৮
পোস্ট: ১৫৭

Re: সাহায্য প্রয়োজন

দত্ত লিখেছেন:

@kanishka,
আমারটা Xilisoft DVD Ripper Ultimate 5 পোর্টেবল।

পোর্টেবল বলেও সমস্যা হতে পারে।ফুল ভার্সন ব্যবহার করে দেখুন।অন্য কোন ripper ও ট্রাই করতে পারেন।
আর নাহলে DVD Decrypter and AutoGK ব্যবহার করুন।দুটোই ফ্রি software। গুগল করলেই কিকরে ব্যবহার করতে হয় জানতে পারবেন।খুব কঠিন কিছু না...


-----------------------
Blood Group : O+

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.447 seconds, 11 queries executed ]