অলস সময়ের পাড়েআমি আমার মাদারবোর্ডটি পরিবর্তন করে নতুন মাদারবোর্ড নিতে চাচ্ছিলাম। তো কিছুদিন আগে আমার এক বন্ধু বলল যে তুই যদি নতুন নিস তাহলে DDR3 এর মাদারবোর্ড নিয়ে ফেল। আমি কখনই জানতাম না যে DDDR,DDR2,DDR3 এইগুলোর মাঝে পার্থক্য কি। যাইহোক আমি একটু জানার চেষ্টা করলাম। তো দেখলাম অনেক কিছুই কিন্তু যতটুকু বুঝলাম ভাবলাম তা শেয়ার করি আর আশা করব এখানে অনেক ভাইরা আছেন যারা জানেন তারাও শেয়ার করবেন।
DDR3 RAM এর প্রথম সুবিধা যা দেখলাম তা হল এটির জন্য কম পাওয়ার সাপ্লাই লাগে।যেখানে DDR এর জন্য ২.৫ ভোল্ট DDR2 এর জন্য ১.৮ ভোল্ট লাগে সেখানে DDR3 এর জন্য লাগতেছে ১.৫ ভোল্ট। লিকেজ কারেন্ট রিডিউস করার জন্য কিছু কিছু নির্মাতা "ডুয়েল-গেট" ট্রান্সিস্টর ব্যবহার করে থাকে।
DDR3 Ram অনেক উচ্চ Bandwidth এ কাজ করে আর যা সম্ভব হয় ৮ বিট prefetch buffer এর জন্য। DDR ও DDR2 এর জন্য যা ছিল যথাক্রমে ২ বিট ও ৪ বিট।
DDR3 RAM ডাটা ট্রান্সফার করতে পারে প্রায় ৮০০ - ১৬০০ মেঘাহার্টজ ক্লক রেটে। যেখানে DDR করে 200–400 MHz আর DDR2 করে 400–800 MHz ক্লক রেটে।
এর একটি স্টান্ডার্ড মডিউল নিচে দিয়ে দিলাম।
আর কেউ যদি আরো কিছু জানেন তাহলে আশা করি শেয়ার করবেন। আর বাংলাদেশের বাজারে এইটার দাম কেমন (মাদার্বোরর সহ) তা যদি কারো ধারনা থাকে তাহলে রিপ্লাই দিবেন দয়া করে।
এই লিঙ্ক থেকে আপনি এ উপর ই-বুক নামাতে পারেন। http://www.jedex.org/images/pdf/b_gervasi_modules.pdf

অফলাইন
আমি নতুন কম্পিউটার নিয়েছি। এই কম্পিউটার কেনার আগে আমিউ ডিডিআর-৩ সাপোটর করে এমন মাদারবোডর নেওয়ার চিন্তা করেছিলাম। যা হোক প্রযুক্তি তো পরিবরতন হবে। কিন্তু যখন আমি কম্পিউটার কিনছিলাম তখন তেমন কোন মাদারবোডর বাজারে আসেনি। এবং এর দাম ছিল খুব চড়া। তখন ৫১২ এমবি ডিডিআর-৩ রেমের দাম ছিল প্রায় ৮০০০/- টাকা আর যে মাদারবোডরটি ছিল তার দাম ছিল ১২৫০০/- টাকার মত।
অফলাইন