Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ৩০-০৬-২০০৮ ১৭:৩৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই sad!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০১৮
ওয়েবসাইট

সম্মান শেষ!

গতকাল রাত ১২:২১। ঢাকার ফ্রেন্ড শাওন ফোন করল।

হ্যাঁ শাওন, কি রে কি খবর?
-দোস্ত ভাল, তুই কেমন আছিস?
আমি ভালই,তবে দোস্ত আমার তো সম্মান শেষ!
- মানে?
মানে আবার কি? আমার সম্মান শেষ!
-কেন? কিভাবে? একটু বুঝিয়ে বল।
কিভাবে যে বলি?
-আরে বলতে শুরু কর।
এসব কথা যে কিভাবে বলি!
-আরে বললে তো মনটা হালকা হবে। তুই বল কি হইছে।
.....
.....
আরে বেআক্কেল, আমার অনার্সের ফাইনাল শেষ!
-ওহ! তাই বল! আমি তো ভাবলাম আরো কি না কি!
.....
.....

হুম......অবশেষে পরীক্ষা শেষ হল। আজকে ভাইভা ছিল। সেটাও শেষ! ৪ বছর মেয়াদী বিবিএ শেষ করলাম প্রায় সাড়ে ৫ বছরে। যাহোক, শেষ হল এটাই বড় কথা। এতদিন ভাবতাম, কবে যে শেষ হবে। কিন্তু দুদিন থেকেই মনটা খারাপ হয়ে আছে। শেষ হয়ে গেল। অনার্স টার্মিনাল ডিগ্রি হিসেবে এখন বেকার।

এমবিএ কোথায় থেকে করব এখনো জানিনা। বাসা'র সবার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অস্ট্রেলিয়া থেকে করানোর। অস্ট্রেলিয়ায় ভাইয়া আছে বলেই সবার আগ্রহ সেখানে। কিন্তু আমার নিজের ইচ্ছে নেই অস্ট্রেলিয়া যাওয়ার। কারণ নিজের মত কিছু করাই আমার নেশা। পরিবারের সদস্যসহ যে কারোরই খরবদারিই আমার বিরক্ত লাগে। তারা আমার কল্যান প্রত্যাশী হলেও পরিবারের কারণেই আবার অনেক কিছুই করা যায় না। আমি চাই অন্য কোন দেশে যে নিজে নিজে কিছু করতে। পরে না হয় ভাইয়ার সাথে থাকা যাবে।

এছাড়াও দেশের উপরে অনেক কারণেই অনেক সময় বিরক্ত হয়ে "বাহিরে চলে যাব" বললেও এখন প্রান্তিক মূহুর্তে সে ইচ্ছা উড়ে গেছে। আমার দেশ ছেড়ে আমি কোথায় যাব! আমার কি এত স্বাধীনতা থাকবে?

এসব হাবিজাবি ভাবতে ভাবতেই দিন কেটে যাচ্ছে....দেখি কি করি। কিছুই ভাল লাগছে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (৩০-০৬-২০০৮ ১৭:৪১)


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অনলাইন

 

#২ ৩০-০৬-২০০৮ ১৭:৫৯

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৫৫

Re: সম্মান শেষ!

আহারে সম্মানটা শেষই হয়ে গেলlol। একটা কথা এমবিএ করতে চাইলে দেশের বাইরেই করেন, তারপর শেষ করে দেশে ব্যাক করলে ভাল সম্মান আর সম্মানী দুইটাই পাইবেন। তবে আইবিএ তে চান্স পেলে অন্য কথাkidding

অফলাইন

 

#৩ ৩০-০৬-২০০৮ ১৮:২০

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭৯০

Re: সম্মান শেষ!

সম্মান শেষ! surprised খুবই দু:খজনক ঘটনা! neutral সেই দু:খে আমাদের খাওয়ান, tongue_smile আমরা খাস দিলে আপনার জন্য দুয়া করে দিব! big_smile


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৪ ৩০-০৬-২০০৮ ১৮:৪১

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...সন্যাস জীবন বেশি ভালো ভাবছি তাই সস্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮১

Re: সম্মান শেষ!

সত্যি তো সম্মান শেষ হয়ে গেল। এখন যে কি করিthinkingthinkingthinking


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৫ ৩০-০৬-২০০৮ ২০:১১

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৭৭
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

আবার নতুন করে সম্মান নেন, কস্ট করে পড়ালেখা না করলেও হবে, নতুন করে বইও কিনতে হবে না। lol2
এম. বি এ টা বিদেশে করাটাই ভাল হবে, এতে করে পড়ালেখার সাথে জীবনটাকে নতুন করে উপলদ্ধি করতে পারবেন। thumbs_up


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৬ ৩০-০৬-২০০৮ ২১:১৩

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

@কোডার ভাই, দেশে MBA করতে পারেন। কিন্তু IBA, DU, NSU, EWU আর Brac ছাড়া কোথাও করতে যাইয়েন না। অষ্ট্রেলিয়াতে যান, তবে Accounting পড়তে যান। PRএর জন্য বেশি পয়েন্ট পাবেন। PR মানে Permanent Residentship. সামিউল ভাই আরো ভাল বলতে পারবেন আশা করি। আরেকটা কথা আপনি যে বিষয়ে এক্সপার্ট, তা বিশ্বের যেখানেই যাবেন স্বাধীনভাবেই কাজ করতে পারবেন। মন খারাপ না কইরা IELTS, GMAT, GRE এর বই পড়া শুরু করেন।


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#৭ ৩০-০৬-২০০৮ ২৩:০০

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...fade
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০১৫
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

কোডারকে অভিনন্দন।smile এবং বেকার জীবনে পদার্পনের জন্য সহানুভুতিtongue_smile


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#৮ ০১-০৭-২০০৮ ০০:০২

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

অভিনন্দন। মনে পড়ছে আমার যেদিন সম্মাণ শেষ হয়েছিলো সেইদিন কয়েকজন বন্ধুকে নিয়ে সিলেট শহরে একটা হন্টন দিয়েছিলাম। বাসায় ফিরতে ইচ্ছা করছিলো না।

সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া যারা প্রবাসী হয়েছেন, তারা কখনো ঘরেরও হয় নাই, ঘাটেরও হয় নাই। খুব কাছে থেকে অনেকজনের (প্রবাস/স্বদেশ =?) বিষয়ক অস্থিরতা দেখার সুযোগ হয়েছে। তাই মতামতটুকু শেয়ার করলাম।


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#৯ ০১-০৭-২০০৮ ০০:০৬

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮২৬

Re: সম্মান শেষ!

কোডারের সম্মান কেবল শেষ হলো! আমারটাতো অনেক আগেই শেষ।


-----------------------
http://www.nishorga.com/templates/ja_teline/images/logo.png

অফলাইন

 

#১০ ০১-০৭-২০০৮ ০০:৩৩

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮০১
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

বেকার জীবনে শুভেচ্ছা hehe


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অনলাইন

 

#১১ ০১-০৭-২০০৮ ০০:৪৪

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...সন্যাস জীবন বেশি ভালো ভাবছি তাই সস্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮১

Re: সম্মান শেষ!

রুমন লিখেছেন:

সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া যারা প্রবাসী হয়েছেন, তারা কখনো ঘরেরও হয় নাই, ঘাটেরও হয় নাই। খুব কাছে থেকে অনেকজনের (প্রবাস/স্বদেশ =?) বিষয়ক অস্থিরতা দেখার সুযোগ হয়েছে। তাই মতামতটুকু শেয়ার করলাম।

বস জোস একখান কথা কইছেন


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১২ ০১-০৭-২০০৮ ০০:৫১

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৮২

Re: সম্মান শেষ!

রুমন লিখেছেন:

সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া যারা প্রবাসী হয়েছেন, তারা কখনো ঘরেরও হয় নাই, ঘাটেরও হয় নাই। খুব কাছে থেকে অনেকজনের (প্রবাস/স্বদেশ =?) বিষয়ক অস্থিরতা দেখার সুযোগ হয়েছে। তাই মতামতটুকু শেয়ার করলাম।

রুমন ভাই, সুন্দর একটা কথা বলেছেন thumbs_up। কথাটা কেমন যেন মাথার মধ্যে গেথে গেল smile


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#১৩ ০১-০৭-২০০৮ ০১:১৭

nafeeAnam
নবাগত
থেকে: London
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৫-২০০৮
পোস্ট: ৬৪
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

আমি এসে গেছি বৎস। আর নেই ভয়। ভয়কেই করব জয়...


-----------------------
রহস্য সাহিত্যের বিকাশে
নতুনদের প্রতিনিধি...

অফলাইন

 

#১৪ ০১-০৭-২০০৮ ১২:১১

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: সম্মান শেষ!

হায় হায় সম্মান শেষlol2

অফলাইন

 

#১৫ ০১-০৭-২০০৮ ১৩:২৬

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৫৫
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

সুমন লিখেছেন:

কোডারকে অভিনন্দন।smile এবং বেকার জীবনে পদার্পনের জন্য সহানুভুতিtongue_smile

ছাত্রজীবনই ভাল। এখন কি বিপদেই না আছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (০১-০৭-২০০৮ ১৩:২৭)


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#১৬ ০১-০৭-২০০৮ ১৩:৩৪

শাহরিয়ার
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৬-২০০৮
পোস্ট: ২৮১

Re: সম্মান শেষ!

বেকার = যার কোন আকার নাই।
আমরা যারা আকারসহ আমরদেরও কোন সুখ নাই। ভাই সংসারের ঘানি কি এখন বুঝি।

আর এম.বি.এ টা অবশ্যই বাইরে থেকে করবেন। আমি ঢাকা ইউনি. থেকে করেছি, সত্যি বলতে কোন লাভ নাই। ইন্টারভিউতে বাইরের ডিগ্রি দেখার পর আমাদের পাত্তা দেয়না কেউই। গুডলাক ভাইজান সামনের সুন্দর ভবিষ্যতের কামনা করি।


-----------------------
এক জীবনই সম্পূর্ন নয়।..

My e-mail address

অফলাইন

 

#১৭ ০২-০৭-২০০৮ ০০:২৪

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৪৯
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

ভাই আমি এখনো সম্মান পাই নাই শেষ যে কবে হবে আল্লাহই জানেন।
তাই সম্মান পাবার আশায় একবার পেলে আর শেষ করবো না lol


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১৮ ০২-০৭-২০০৮ ০৮:০৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৮
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

হাঙ্গরিকোডার লিখেছেন:

এমবিএ কোথায় থেকে করব এখনো জানিনা। বাসা'র সবার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অস্ট্রেলিয়া থেকে করানোর। অস্ট্রেলিয়ায় ভাইয়া আছে বলেই সবার আগ্রহ সেখানে। কিন্তু আমার নিজের ইচ্ছে নেই অস্ট্রেলিয়া যাওয়ার। কারণ নিজের মত কিছু করাই আমার নেশা। পরিবারের সদস্যসহ যে কারোরই খরবদারিই আমার বিরক্ত লাগে। তারা আমার কল্যান প্রত্যাশী হলেও পরিবারের কারণেই আবার অনেক কিছুই করা যায় না। আমি চাই অন্য কোন দেশে যে নিজে নিজে কিছু করতে। পরে না হয় ভাইয়ার সাথে থাকা যাবে।

কোডার ভাই আপনার সম্মান শেষ হয়ে গেল কি মজা লাগছে তাই না। আমার যে কবে শেষ হবে hairpullhairpullhairpull। যাই হোক এবার আসি মূল কথায়। অস্ট্রেলিয়ায় চলে আসেন বস। আর আসলে সোজা সিডনি (পারলে আমার বাসার আশে পাশে)। আপনার থেকে কিছু দিক্ষা নিতে পারব hehehehehehehehe। ফাইজলামি বাদ এবার সিরিয়াস বিষয়ে বলি। বস প্রথম যে কথা তা হল আমি মাইনকা চিপায় পড়ছি তা না হইলে কবে দেশে চলে যেতাম। আপনার তো তাও ভাই আছে আমার কেউ নেই এখানে। এখানে আসলে আপনাকে কাজও করতে হবে আবার পড়াশোনাও করতে হবে। মাস্টার্স লেভেলে পড়াশোনার চাপ একটু বেশী। ফলে আপনি অন্যান্য কাজ করতে একটু কম সময় পাবেন। আবার আপনি কোন অফিসিয়াল জবও করতে পারবেন না। কারণ আপনি ছাত্র। এখানে ছাত্র থাকাকালীন সময়ে কেউ পার্টটাইম অফিসিয়াল জব দেয় না। তবে আপনার যা অভিজ্ঞতা (কম্পিউটার বিষয়ক) তাতে আপনি ভাল করবেন বলে আমার বিশ্বাস। আর আপনি এমবিএ করে দেশে গেলে সবচেয়ে ভাল হয়। আমার পরিকল্পনা ঐ রকমই। আর এখানে আসলে সবচেয়ে ভাল যেটা খেয়াল করবেন তা হল বিশ্ববিদ্যালয় নির্বাচন। অবশ্য আপনার ভাই এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে। বাংলাদেশে কোন এজেন্সিতে না গিয়ে নিজে নিজে চেষ্টা কইরেন বস।

রসি লিখেছেন:

@কোডার ভাই, দেশে MBA করতে পারেন। কিন্তু IBA, DU, NSU, EWU আর Brac ছাড়া কোথাও করতে যাইয়েন না। অষ্ট্রেলিয়াতে যান, তবে Accounting পড়তে যান। PRএর জন্য বেশি পয়েন্ট পাবেন। PR মানে Permanent Residentship. সামিউল ভাই আরো ভাল বলতে পারবেন আশা করি। আরেকটা কথা আপনি যে বিষয়ে এক্সপার্ট, তা বিশ্বের যেখানেই যাবেন স্বাধীনভাবেই কাজ করতে পারবেন। মন খারাপ না কইরা IELTS, GMAT, GRE এর বই পড়া শুরু করেন।

রসি ভাই একমত না। এখানে এখন একাউন্টিং এর তেমন ভাত নাই। এখানে শেফ, হেয়ার কাটিং করলে এখন বেশী পয়েন্ট। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি পিআর এর পছনে না ছোটাই ভাল। আমি এখানে আসার পর অনেকে বলেছিল যে কমিউনিটি ওয়েলফেয়ার পড়তে। কিন্তু আমি রাজি হই নাই। এখন শুনি ঐটাতে পয়েন্ট কমিয়ে দিছে। ভাগ্য ভাল আমি পড়ি নাই। যেমন মনে করুন একটা ছেলে পি আর এর লোভে হেয়ার কাটিং পড়ল। ১ বছরের মাথায় দেখল পয়েন্ট কমিয়ে দিয়েছে তাহলে ঐ বেচারার কি হবে? সে সারা জীবন নাপিত হয়েই থাকবে? সেই জন্য আমি মনে করি যার যেই সাবজেক্ট সেই সাবজেক্টেই পড়া উচিত। অবশ্য পি আর হলে অনেক লাভ। যেমন আমি সেমিস্টার ফি দেই ৫০০০ অস্ট্রেলিয়ান ডলার। আর যাদের পি আর আছে তারা দেয় ৩৫০ ডলার প্রতি সেমিস্টারে। তাহলে বুঝুন অবস্থা। আরও কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি নতুন এসেছি তো তাই কিছু ভুল থাকতে পারে। আরও যারা আছে এখানে তারা আপনাকে ভাল তথ্য দিতে পারবে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৯ ০২-০৭-২০০৮ ১১:২৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই sad!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০১৮
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

সামিউল অনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম।

আসলে আমি ভাইয়াকে কিছুই জিজ্ঞেস করি না। ওগুলো শুনলে দেশ দেখে মন খারাপ লাগে তো তাইkidding


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অনলাইন

 

#২০ ০২-০৭-২০০৮ ১২:১৯

ভাস্কর১৬০
প্রজন্মানুরাগী
থেকে: রাজপথ
নিবন্ধিত হয়েছেন: ০২-০৯-২০০৭
পোস্ট: ৩৬৮
ওয়েবসাইট

Re: সম্মান শেষ!

শাহরিয়ার লিখেছেন:

আর এম.বি.এ টা অবশ্যই বাইরে থেকে করবেন। আমি ঢাকা ইউনি. থেকে করেছি, সত্যি বলতে কোন লাভ নাই। ইন্টারভিউতে বাইরের ডিগ্রি দেখার পর আমাদের পাত্তা দেয়না কেউই। গুডলাক ভাইজান সামনের সুন্দর ভবিষ্যতের কামনা করি।

ঢাবি'র ছাত্ররা খুব কমই বেকার থাকেন বলে জানি।
আমি জানি না আপনি বিবিএ কোথা থেকে করেছেন? বিবিএ, এমবিএ দুটোই যদি ঢাবি থেকে করে থাকলে পাত্তা না পাওয়ার কোন কারন নেই। কম দামী বেশি দামী চাকরি পাবেনই। তবে আজকাল ভুরি ভুরি এমবিএ, তাই আইসিএমএ থেকে এক্সট্রা একটা ডিগ্রী নিলে আরো বেশি বেতন আশা করতে পারেন।


-----------------------
ডাউনলোড করুন রেপিড প্লাস থেকে

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.354 seconds, 11 queries executed ]