ভাবছিপ্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব
মাহমুদুজ্জামান বাবুর " আমি বাংলায় গান গাই" গানটা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল। এরপর হায়দার হোসেন গাইলেন " ত্রিশ বছর পরও আমি স্বাধীনতাকে খুজছি"। এরপর এলেন বাউল কিরণ চন্দ্র রায়। তিনি প্রথমে গাইলেন" ভাল আছি ভাল থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ"। আরও কিছু গান গাওয়ার পর সবার অনুরোধে এস.ডি. বর্মনের কিছু গান গাইলেন। যখন " বিরহ বড় ভাল লাগে" গানটা গাইলেন তখন কাতার ভাই একটু ইমোশনাল হয়ে গেলেন। কি জানি কার কথা হয়ত মনে পড়েছে। আমারও রূপসীর কথা মনে পড়ছে। বিরহ বড় ভাল লাগে। এরপর এলেন বারী সিদ্দিকী। তিনি গাইলেন " আমার গায়ে যত দুঃখ সয়" আর " শোয়া চান পাখি"। খুব ভাল গান। ছ্যাকা খেলে শুনতে হবে। একের পর এক মেইল সিংগার গান গাইছেন তাই রসি ভাইয়ের ভাল লাগছে না। উনি বলছেন, মিলাকে আনে নাই কেন। মিলার " রূপবান" আর " বাপুরাম সাপুড়ে" ছাড়া কি আসর জমে। আমি মনে মনে খুশি, মিলারে না এনে ভালয় করছে আমি একটুও দেখতে পারি না তাকে। অবশেষে একজন ফিমেল সিংগার আসছে। ক্লোজ-আপ ওয়ান সালমা। প্রবাসীদের মাঝে খুব জনপ্রিয়। কাতার ভাই, স্বপ্নচারী ভাই এরা খুব খুশি। সে প্রথমে গাইল" বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায়া দে"। এরপর আরো লালনের গান করল। এরপর আসল বাপ্পা মজুমদার। প্রথমে ধরল" আমরা কজন মুক্তিসেনা"। সবাই মুগ্ধ। সবাই একসাথে গাওয়া শুরু করল।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর কয়েকটা গানের পরই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাই ভাবলাম আর সময় নাই এবার মুন আপু কে বলি ব্যাপারটা। মুন আপু রূমন ভাইয়ের সাথে বসে ছিলেন। আমি তাকে একটু আড়ালে ডাক দিলাম। বললাম রূপসীর কথা। সে আমার কথা শুনে একটু চুপ হয়ে গেল। তারপর বলল, রূপসীর তো একজনের সাথে সম্পর্ক আছে। আমার তো মাথায় বাজ পড়ল। আগে তো এ কথা ভাবিনি যে রূপসীর বয়ফ্রেন্ড থাকতে পারে। আমি বললাম, সে ছেলে কি করে? মুন আপু বললেন, সে বাশি বাজায়। আমি বললাম, সে বাশি বাজালে আমি সেতার বাজাব। না হয় গিটার বাজাব। বেইজ, লিড, রিদম একসাথে ধরব। মুন আপু আমাকে একটু সান্তনা দিলেন। বললেন, তোমার লাইফে দেখবা খুব ভাল একটা মেয়ে আসবে।
এত বড় ছ্যাকা খেলাম। আমাকে দেবদাস হয়ে যেতে হবে। আমি দারূ খাব আর গাইব " মার ডালা। মা-মা-মা-র-র-র ডা-ডা-ডা-লা-লা-লা।" কিন্তু বাংলাদেশে কি মাধুরীর মত সুন্দরী চন্দ্রমুখী পাব? না পাওয়া যাবে না। তাই দেবদাস হওয়ার চিন্তা কেনসেল। না এবার সুইসাইড করতে হবে। কিন্তু আশেপাশে কোন ট্রেন লাইন নাই। মহাকালকে বললাম আমাকে গাড়িতে করে কোন ট্রেন লাইনের সামনে নামায় দেও। টাকা খরচ করে সুইসাইড করতে মন চাচ্ছে না। আর এখন অনেক রাত রাস্তায় ভাল কোম্পনির বাস নেই, লোকাল বাসের নিচে মরতে ইচ্ছা করছে না। আর ব্যাটারা অনেক আস্তে চালায় আমাকে চাপা দিব না। উলটা হেলপারের মার খাওয়ার সম্ভাবনা আছে। তাই একটা লিফট দেও। মহাকাল বলল, কাল তোমাকে স্টার কাবাবে খাওয়াব, সুইসাইডের চিন্তা একটু পোস্টপন করা যায় না। স্টার কাবাব , তাহলে একদিন পোস্টপন করা যায়।
মন খারাপ করে বাইরে এসে দাড়িয়ে আছি। দেখি রূপসী বের হল। এখন চলে যাবে বোধ হয়। কি জানি কেন সে গাড়িতে না উঠে আমার দিকে এগিয়ে আসছে। এসে বলল, তোমার নাম প্রলয় না?....
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (২৭-০৬-২০০৮ ২০:২৮)
অফলাইন
নতুন পর্বগুলাতে কেন জানি প্রথমদিকের মত মজা পাচ্ছিনা, একটু চিনি মসলা ঢালেন কাহিনীতে![]()
।
#ছ্যাকা খেয়ে ফেলেছেন, কাহিনী কি শেষের দিকে
নাকি আরো কোন নায়িকা আছে

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৭-০৬-২০০৮ ২০:৪২)
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাওয়াও।
পরের পর্বের জন্য আর তর সইছে না। তাড়াতাড়ি লিখে ফেলুন ...
সে বাশি বাজালে আমি সেতার বাজাব। না হয় গিটার বাজাব। বেইজ, লিড, রিদম একসাথে ধরব।



অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


মনে হয় শেষের দিকে নাটকীয়তা আছে। 
অঃ টঃ প্রলয় এর এই সব দেখে আমার তো শয়তান এর পার্ট -২ লিখতে ইচ্ছা করছে বাট, মনে ভাব আসছে না।
সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২৭-০৬-২০০৮ ২১:০১)
অফলাইন
ত্বোহা লিখেছেন:
ওয়াও।
পরের পর্বের জন্য আর তর সইছে না। তাড়াতাড়ি লিখে ফেলুন ...
সে বাশি বাজালে আমি সেতার বাজাব। না হয় গিটার বাজাব। বেইজ, লিড, রিদম একসাথে ধরব।


খাসা।
অফলাইন
microqatar লিখেছেন:
মনে হয় শেষের দিকে নাটকীয়তা আছে।
অঃ টঃ প্রলয় এর এই সব দেখে আমার তো শয়তান এর পার্ট -২ লিখতে ইচ্ছা করছে বাট, মনে ভাব আসছে না।
ভাব আসতেছে না কেন? আনার চেষ্টা করেন। প্রলয় ভাই কাহিনী শেষ হতে চলল মনে হয় 

অফলাইন