Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৭-০৬-২০০৮ ১০:৪৩

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৯

২ জুলাই থেকে তিতাসের শেয়ার লেনদেন শুরু

২ জুলাই থেকে তিতাসের শেয়ার লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক
আগামী ২ জুলাই দুই স্টক এক্সচেঞ্জে একযোগে শুরু হতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক শেয়ার নিয়ে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হচ্ছে কোম্পানিটি।
রাজধানীর একটি হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক প্রক্ষেপণ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেন, গ্যাস দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। এ সম্পদের ৭৩ শতাংশ বণ্টন হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির মাধ্যমে। এটি পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন সবচেয়ে বড় কোম্পানি।
তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজারকে চাঙা করতে ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কোম্পানির শেয়ার ক্রয়ে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় জবাবদিহিতাও বাড়বে।
ম তামিম বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগে তিতাসের পদ্ধতিগত লোকসান ছিল ছয়-সাত শতাংশ। বর্তমানে এটি তিন শতাংশে নেমে এসেছে। পদ্ধতিগত এ লোকসানকে এক শতাংশে নামিয়ে আনার কাজ চলছে।
ডিএসইর সভাপতি আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্িথত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসিন ও পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাহউদ্দিন খান অনুষ্ঠান পরিচালনা করেন।
ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, গত দুই বছরের পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শেয়ারের চাহিদা। কিন্তু চাহিদা অনুযায়ী শেয়ারের জোগান না থাকায় বাজার অতিমূল্যায়িত হয়ে গেছে এবং যুক্তিহীন ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
তিতাসের আর্থিক অবস্থা: তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৮৫৬ কোটি ৪৬ লাখ কোটি টাকা। এর মধ্য থেকে ১০০ টাকা অভিহিত মূল্যের দুই কোটি ১৪ লাখ ১১ হাজার ৭২৮টি শেয়ার, অর্থাৎ প্রায় ২১৫ কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করা হবে।
সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় দেখানো হয়েছে ৩০ টাকা। আর প্রকৃত সম্পদ-মূল্য দেখানো হয়েছে ১১৩ টাকা ৪৯ পয়সা।
যেভাবে লেনদেন হবে: প্রথম দুই দিন দুপুর ১২টা পর্যন্ত নগদ টাকায় লেনদেন হবে। লেনদেন শুরুর দিন প্রথম ১০ মিনিট ক্রেতারা দর প্রস্তাব করবে। ১১তম মিনিট থেকে প্রস্তাবিত সর্বোচ্চ দামে আইসিবি শেয়ার বিক্রি শুরু করবে। তৃতীয় দিন কোনো লেনদেন হবে না। প্রথম পাঁচ দিন একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ৫০টি ও সর্বোচ্চ এক হাজার শেয়ার কেনার প্রস্তাব দিতে পারবে।

সুত্র: প্রথম আলো ২৭.০৬.০৮
কৃতজ্ঞতা:মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#২ ২৭-০৬-২০০৮ ১২:৩১

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৭
ওয়েবসাইট

Re: ২ জুলাই থেকে তিতাসের শেয়ার লেনদেন শুরু

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, গত দুই বছরের পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শেয়ারের চাহিদা। কিন্তু চাহিদা অনুযায়ী শেয়ারের জোগান না থাকায় বাজার অতিমূল্যায়িত হয়ে গেছে এবং যুক্তিহীন ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

ফারুক ভাইয়ের গুষ্ঠি কিলাই!

বিশ্বের অন্য মার্কেটে নাকি প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ঠিক করা থাকে যাতে কোনভাবেই সেই দামের বেশি উঠতে পারে। কিন্তু আমাদের দেশে প্রতিটি শেয়ারের P/E Ratio ২০-৩০; অদ্ভূত!

যেখানে স্কয়ার ফার্মাকে নিরাপদ বিনিয়োগ ধরা হয় তারই নেট সম্পদ মূল্য (NAV) ৯০০ টাকার এর মত, অথচ এর দাম ৫২০০!!!

আর শেয়ার বাজার এখন পতনের দিকেই এগুচ্ছে...কারণ নির্বাচনের সময় হয়ে আসতাছে....বাবল আর কতদিন থাকবেangry


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#৩ ০৮-০৮-২০০৮ ১৪:৩৮

ইয়ানূর
পাঁড়ফোরামিক
Current Status...আমার চুল কেনো নড়ে জানি!!!
থেকে: সাভার
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ১১০৭
ওয়েবসাইট

Re: ২ জুলাই থেকে তিতাসের শেয়ার লেনদেন শুরু

বাজেয়াপ্ত  Share  আমাদের দেশ বেশ উন্নত। অধিহারে শেয়ারি বিক্রি করে গাড়ী কেনে বেটা আমার টাকায়। কি ভাবে বিন্দাবনে যাব আমি।


-----------------------
Md. Rakibul Karim (Yeanoor)
আমি চাষা ভূষর;লোভ, হিংসা ও অহংকার পরিহার করুন।
http://rakibul.wordpress.com

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.036 seconds, 11 queries executed ]