Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ২৬-০৬-২০০৮ ২২:৪৯

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

মহাকাল আমার কলেজ ফ্রেন্ড, এখন অস্ট্রেলিয়ায় থাকে। ও যে দেশে এসেছে তা আমি জানতাম না। কবে এসেছে? এইসব পরে জানা যাবে। কিন্তু রূপসীর সাথে ও এত কি কথা বলছে। কলেজে থাকতে তো ও খুব ভদ্র ছিল। আর অনেক চুপচাপ প্রকৃতিরও ছিল। মেয়েদের সাথে দূরে থাক আমাদের সাথেও কম কথা বলতো। কিন্তু আজ? একেই বলে পশ্চিমা কালচারের প্রভাব। একটা ভাল ছেলেকে কিভাবে টানকিবাজ বানায় দিল। আর রূপসীও কত কথা বলছে। বলবে না কেন? অস্ট্রেলিয়ার টিআর পাওয়া ছেলে, কিছুদিন পর পিআর পাবে। আমরা দেশি, আমাদের কি আছে, একটা ভোটার আইডি কার্ড!!! আর মেয়েরাও মুখে মুখে বলে বাংলা ভালবাসি। বাংলা গান বাংলা কবিতা পছন্দ করি। কিন্তু বিয়ের সময় বিদেশি পাত্র চাই।

এইসব আবোলতাবোল ভাবতাছি। মহাকাল যখনই আমাকে দেখল রূপসীকে ছেড়ে আমার দিকে ছুটে আসল। মহাকাল " আরে মিয়া তুমি এখানে? তোমার কোন খোজ খবর পাই না। ফোন করি নাম্বার বন্ধ?" আমি মনে মনে বলি, ছেলে আগের মতই আছে, আমিই উলটা পালটা ভাবছি। মুখে বললাম তুমি কবে আসলা। জানতাম নাতো তুমি দেশে। আমার সেল নাম্বার চেন্জ করছি। মহাকালের সাথে অনেক গল্প হল। সে গত সপ্তাহে দেশে এসেছে। আমাকে মোবাইলে অনেক ট্রাই করেছে। পায় নি। আজ অনুষ্ঠানেও সে আগে এসেছে। সামনের সারিতে ছিল তাই দেখা হয় নাই। আর আমিও সারাটা অনুষ্ঠান তো রূপসীর পিছনে ঘুরলাম। অন্য কারো খবর নেয়ার সময় ই তো পেলাম না। একেই বলে, প্রেমে মরা জলে ডুবে না।

মহাকাল কে রূপসীর কথা বললাম। সে বলল" রাক্ষসী তো আমাদের থেকে বয়সে বড়। আমরা এইচ.এস.সি'০৬ ব্যাচ আর রাক্ষসী এইচ.এস.সি'০৫ ব্যাচ।" " চন সে যো টুটা কয়ি সপ্না জগ সুনা সুনা লাগে" ( ডোন্ট প্লে অ্যানি স্যাড সং) বয়স বেশি তো কি হইছে। আমি টেন্ডুলকারের ফ্যান। বড় মেয়ে বিয়ে করলে ক্যারিয়ারে শাইন করা যায়। আর মেয়েরা এমনি বয়স কমিয়ে বলে। আমি অরজিনাল বয়স বলব কিন্তু রূপসী তো কমছে কম দুই বছর কমাবে বয়স। পরে দেখা যাবে আমিই তার চেয়ে এক বছর বড় হয়ে গেছি।

মহাকাল আমাকে বলল, এসব বাদ দেও। চল ঐখানে বিপ্রতীপ ও মানচুমাহারা ভাই আছে। তাদের সাথে গল্প করি। সেখানে শামীম ভাইও ছিল । তাদের সাথে গল্প হল। তাদের আরেকটা ফোরাম আছে "আমাদের প্রযুক্তি"। তারাও গেট টুগেদার করবেন। আমাকে গেস্ট হিসেবে দাওয়াত দিলেন। আমি বললাম, অবশ্যই যাব। মনে মনে বলি, ঐ অনুষ্ঠানে যেয়ে না আবার কারো প্রেমে পরি।

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি , মহাকাল, কাতার ভাই, সামিউল ভাই আরো অনেকে একসাথে বসেছি। অনেক আইটেম। কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে। কাচ্চি টা চমৎকার হইছে। বোরহানি টা জটিল। অনেক দিন পর এত ভাল একটা বোরহানি খেলাম। কাতার ভাই খাচ্ছেন আর গল্প করছেন। অনেক দিন পর দেশে এসেছেন, তাই দেশি খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছেন। গতকাল ওনার এক খালার বাসায় কলার থোর দিয়ে চিংড়ি খেয়েছেন। তার প্রসংশা করছেন। আমি ভাবি যারাই প্রবাসী তারাই দেশি খাবার অনেক পছন্দ করেন। আর আমরা যাদের বিদেশি খাবার পছন্দ যেমন চাইনিজ, ফ্রেন্চ তারা বিদেশে যেতে পারে না। উলটা নিয়ম!!! এইভাবে গল্প করতে করতে খাওয়া শেষ হল। অনেক খেয়েছি।

মুন আপুর কাছে দেখি রূপসীর ব্যাপারটা বলে। উনার সাথে রূপসীর অনেক ভাল সম্পর্ক। উনি যদি একটা কিছু সেটিং করে দিতে পারেন। কিন্তু মুন আপু খাচ্ছেন তো খাচ্ছেন। মেয়ে মানুষ এ তো খেতে পারে!!! পরে কথা বলতে হবে।

একটু পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে.....


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#২ ২৬-০৬-২০০৮ ২২:৫৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৬৯৬
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

কাতার ভাই খাচ্ছেন আর গল্প করছেন। অনেক দিন পর দেশে এসেছেন, তাই দেশি খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছেন। গতকাল ওনার এক খালার বাসায় কলার থোর দিয়ে চিংড়ি খেয়েছেন। তার প্রসংশা করছেন। আমি ভাবি যারাই প্রবাসী তারাই দেশি খাবার অনেক পছন্দ করেন। আর আমরা যাদের বিদেশি খাবার পছন্দ যেমন চাইনিজ, ফ্রেন্চ তারা বিদেশে যেতে পারে না।

বেগুন ভর্ত্তা, শুটকি ভর্ত্তা , আলু ভর্ত্তা আমি এগুলো খাবোcrying, কতদিন খায় না।
প্রলয় তোমার পাখিতো সিলেটে উড়াল মারছে। brokenheart

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২৬-০৬-২০০৮ ২৩:১৫)


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৩ ২৬-০৬-২০০৮ ২৩:০৫

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৮

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

প্রলয় লিখেছেন:

মুন আপুর কাছে দেখি রূপসীর ব্যাপারটা বলে। উনার সাথে রূপসীর অনেক ভাল সম্পর্ক। উনি যদি একটা কিছু সেটিং করে দিতে পারেন। কিন্তু মুন আপু খাচ্ছেন তো খাচ্ছেন। মেয়ে মানুষ এ তো খেতে পারে!!! পরে কথা বলতে হবে।

দেখো আমি একটু স্লো মানে খুউউউবই ধীরে সুস্থে খাই! মোটেও বেশি খাই না! shame (বরং খুব কম খাই) বিশ্বাস না হলে আমার পরিচিত যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো! tongue_smile আমি আবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে শেষ পজিশনটা কাউকেই দেইনা! shame সবার শেষেই আমার খাওয়া শেষ হয়! এমনকি খাওয়া পছন্দ হলেও বেশি করে নিতে পারি না! সবার শেষ হয়ে যায় তো! (চক্ষুলজ্জ্বার ভয়ে...!) ghusi

ম্যাকগাইভারের জন্য এই রকম অধির হয়ে বসে থাকতাম ছোট বেলায়! ghusi ফোরাম খুলেই মনে হয়, তোর সিরিজের নেক্সট পর্বটা এসেছে কি?confused


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৪ ২৬-০৬-২০০৮ ২৩:১৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

এই পর্বগুলো কি একটু দ্রুত লেখা হচ্ছে! নাকি আগের পর্বগুলোতে বেশি মজা দেয়া হয়েছিল যে কারণে প্রত্যাশা বেড়ে গেছে! এই পর্বে হাসির কিছু পাইনি brokenheart

দেখাযাক, কাহিনী কোন দিকে যায়!


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#৫ ২৬-০৬-২০০৮ ২৩:২১

জুয়েল
পাঁড়ফোরামিক
Current Status...হিপোক্রেটস...হুমম! notlistening
থেকে: রোদের দুয়ার আর মেঘের পাড়ে
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১২০৭

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

রুপসীর ভুত মাথা থেইকা এখনও যায়নাই দেখতেছিhehe

কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে।

এতো খাবার স্পন্সর করল কে?thinking

মুন আপুর কাছে দেখি রূপসীর ব্যাপারটা বলে। উনার সাথে রূপসীর অনেক ভাল সম্পর্ক। উনি যদি একটা কিছু সেটিং করে দিতে পারেন।

গোটা কয়টা কবিতা দিয়ে লুপসীর সৌন্দর্যের বর্ননা দিতে পারলে মুন আপু নিশ্চিত পটে যাবে।tongue_smilehehe


-----------------------
http://forum.projanmo.com/uploads/2008/08/848_image.png

http://twitsig.com/jewelsmart.jpg

অফলাইন

 

#৬ ২৭-০৬-২০০৮ ০০:০০

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৬৯৬
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে।

এতো খাবার স্পন্সর করল কে?

মনে হয় আল-কোডার এই সব ব্যবস্থা করছেtongue

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২৭-০৬-২০০৮ ০০:১৩)


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৭ ২৭-০৬-২০০৮ ০০:২৫

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৮

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

হাঙ্গরিকোডার লিখেছেন:

এই পর্বগুলো কি একটু দ্রুত লেখা হচ্ছে! নাকি আগের পর্বগুলোতে বেশি মজা দেয়া হয়েছিল যে কারণে প্রত্যাশা বেড়ে গেছে! এই পর্বে হাসির কিছু পাইনি brokenheart

ওই কোডার, এইটা হাসির বাক্স না! shame
সবসময় হাসির কিছু নাও থাকতে পারে! wink
আমি তো মজা পাইছি!tongue_smile


microqatar লিখেছেন:

কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে।

এতো খাবার স্পন্সর করল কে?

মনে হয় আল-কোডার এই সব ব্যবস্থা করছেtongue

কোডারের হাঙ্গরি বেশি বলেই তো... হাঙ্গরিকোডার! wink

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (২৭-০৬-২০০৮ ০০:২৯)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৮ ২৭-০৬-২০০৮ ০৪:৫০

মুশাফ
প্রজন্মাসক্ত
Current Status...Before the dawn
থেকে: Neverland
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৭৮৫

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

মুন লিখেছেন:

ম্যাকগাইভারের জন্য এই রকম অধির হয়ে বসে থাকতাম ছোট বেলায়! ফোরাম খুলেই মনে হয়, তোর সিরিজের নেক্সট পর্বটা এসেছে কি?

কার্যকারণে একটা কথা লেখা হয় নাই। মুন আপুর পোস্টে আমার কথাগুলা সাপ্লিমেন্টারি হিসাবে চলে আসে। তাই আমার আর কিছু লিখতে হয় না। এই যেমন এখানেও চলে আসছে। big_smile
আজকে সন্ধ্যা পর্যন্ত ৬ষ্ঠ পর্ব না দেখে ভাবছিলাম রাক্ষসী আপুর সাথে G2G-ও মনে হয় সিলেট গেল। tongue এখন ভোর রাতে চোখে পড়ল।
প্রলয়, ক্যারি অন। clap কী একটা মেনু দিলেন! আমিও হাঙ্গরি নাউ। sad গলদা চিংড়ি আমার অল টাইমস ফেভারিট। roll

সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (২৭-০৬-২০০৮ ০৪:৫২)


-----------------------
Sometimes the appropriate response to reality is to go insane.
           -- Philip K. Dick, Valis

অফলাইন

 

#৯ ২৭-০৬-২০০৮ ০৫:৪৭

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২২২৯
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

প্রলয় যা লিখল:
কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে। কাচ্চি টা চমৎকার হইছে। বোরহানি টা জটিল। অনেক দিন পর এত ভাল একটা বোরহানি খেলাম। কাতার ভাই খাচ্ছেন আর গল্প করছেন। অনেক দিন পর দেশে এসেছেন, তাই দেশি খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছেন। গতকাল ওনার এক খালার বাসায় কলার থোর দিয়ে চিংড়ি খেয়েছেন।

এখন তো আর পারছিনা। কবে যে গেট টু গেদার টা হবে। hairpullhairpullhairpull
ইয়াম ইয়াম করে খেতে ইচ্ছে করছে। roll


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#১০ ২৭-০৬-২০০৮ ০৭:২৭

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬২
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

প্রলয় লিখেছেন:

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি , মহাকাল, কাতার ভাই, সামিউল ভাই আরো অনেকে একসাথে বসেছি। অনেক আইটেম। কাচ্চি বিরিয়ানী সাথে চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, ভেজিটেবল, চিকেন কারি আর ড্রিংসের সাথে ফিরনী ও বোরহানিও আছে। কাচ্চি টা চমৎকার হইছে। বোরহানি টা জটিল। অনেক দিন পর এত ভাল একটা বোরহানি খেলাম।

জটিল খাবারের মেনু। আমি কাচ্চি খামু cryingcryingcryingcryingcryingcryingcrying কাচ্চি আমার প্রিয় খাবারের একটি। ৪ মাসের বেশী হল কাচ্চি খাই না। কেউ রান্না করতে পারলে প্লিজ আমাকে রেসিপি পাঠিয়ে দিবেন। আমি কাচ্চি খামু cryingcryingcryingcryingcryingcrying

প্রলয় বাবু রাক্ষুসীর পিছনে এত ঘুর ঘুর কইরো না। তুমি এইচ.এস.সি দিছ আমার সাথে কিন্তু ঐ দিকে রাক্ষুসী কিন্তু এস.এস.সি দিছে আমার সাথে এইবার বুঝছ। তুমি ছোট পুলাপাইন hehehehehehehehehehe। তবে আবার মনে কইরো না আমি ১ বছর ডাব্বা মারছি। শালার কলেজ পরিবর্তন করতে যাইয়া ১ বছর জীবন থেকে হারিয়ে গেল angryangry

চালাইয়া যাও। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম। তুমি তো মিয়া এই ফোরামের সকলরে নিয়া ঘাটাইতেছ hehehehehehe। ফোরাম এর সদস্য বিশেষজ্ঞ হইয়া যাবাtongue_smile


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১১ ২৭-০৬-২০০৮ ১০:০৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৬ষ্ঠ পর্ব

অফটপিক:
@সামিউল
www.cooknrecipe.com


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.135 seconds, 11 queries executed ]