Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৫-০৬-২০০৮ ১৬:৪৭

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- 8র্থ পর্ব 

বিশেষ অতিথির বক্তব্য শেষ হওয়ার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হল। এখন খাওয়া দাওয়া চলবে। এরপর সাংষ্কৃতিক অনুষ্ঠান। আমি সিট থেকে উঠে, হাটাহাটি করছি। একে একে অনেকের সাথে পরিচয় হল। প্রথমেই দেখা মেহেদী আকরাম ভাইয়ের সাথে। এরপর স্পাইডারম্যানকে দেখলাম, কিন্তু সাধারন মানুষের মত পোষাকে। সে এবার এইচ.এস.সি দিয়েছে। রেজাল্ট নিয়ে টেনসড। ভর্তি কোচিং করবে, তাই কোন কোচিং ভাল এটা জিগেস করল। উদাসীন ভাই, রুমন ভাই, দত্ত এদের সাথেও কথা হল। সবাই বিশেষ অতিথির বক্তব্যর প্রসংশা করছে।

বিশেষ অতিথির বক্তব্য আমারও খুব ভাল লেগেছে। আমি প্রথমে অবাক হয়েছিলাম বিশেষ অতিথিকে দেখে। আগে শুনেছিলাম ঢাকা ভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের একজন লেকচারার আজ বিশেষ অতিথি। কিন্তু উনি যে এত ইয়াং তা ভাবি নি। হয়ত কিছুদিন আগে পাশ করে জয়েন করেছেন। মডারেটররা ভালই করেছেন ওনাকে এনে। হাই প্রোফাইল কাউকে আনলে হয়ত অনেক লেট করতেন অনুষ্ঠানে আসতে। ঘড়ি এবং অনুষ্ঠান এই দুইটারই বারোটা বাজাতেন।

বিশেষ অতিথি প্রথমে সবাইকে শুভেচ্ছা জানালেন। প্রজন্ম ফোরাম উনার খুব ভাল লেগেছে। তাই তিনি নিজেও ডিসিশন নিয়েছেন  এই ফোরামের মেম্বার হবেন। তারপর বাংলা ভাষায় কিছু বিকৃতি ঢুকছে তা নিয়ে আলাপ করলেন। ভাষা পরিবর্তনশীল কিন্তু পরিবর্তনটা যাতে যথাযথ হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে বললেন। ইংরেজি ভাষা নিয়েও বললেন। এই যুগে ইংরেজি ভাষা ছাড়া চলা যায় না। তাই উনি বাংলা ও ইংরেজি ভাষার স্থান একটা মজার উপমা দিয়ে বুঝালেন। "বাংলা ভাষা হল মা আর ইংরেজি ভাষা হল গার্লফ্রেন্ড। মা জন্মের পর থেকেই থাকে, কিন্তু গার্লফ্রেন্ড জীবনে একটু দেরি করেই আসে। তাই জন্মের পর থেকেই আমরা বাংলা পারি, ইংরেজি শিখতে একটু টাইম লাগে। তাই যারা মাকে ছেড়ে একমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে চায় তাদের ব্যাপারে কিছু বলার নাই। আর মার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য যে গার্লফ্রেন্ডকে ভালবাসা যাবে না এমন নয়। তাই বাংলার পাশাপাশি ইংরেজিও থাকবে। কিন্তু যার যার নিজস্ব স্থানে।"

ফারনার ভাই এই অনুষ্ঠানের ছবি তুলছেন। ফোরামে এই ছবি দেওয়া হবে। এক অমূল্য স্মৃতি। আমি সবার সাথে ছবি তুললাম। মুশাফ,মুজতবা, স্পাইডারম্যান, সামিউল,কাতার ভাই, উদাসীন ভাই, রূমন ভাই, রসি ভাই সবাই একসাথে। খুব ভাল লাগল একসাথে ছবি তুলতে।


হাটতে হাটতে আবার জুয়েল ভাইয়ের সাথে দেখা। বুকে পাথর বেধে উনাকে জিগেস করলাম আপনার সিস্টেম হল রূপসীর সাথে। উনি বললেন, "না ভাই। রূপসীর সাথে কথা বলে বুঝলাম সে একটু কাব্যিক টাইপের। তার জীবনে সে হয়তো একজন কবি টাইপের লোককে এক্সপেক্ট করছে। আমি নিজে জীবনে এক লাইনও লিখি নাই। তাই আমি আর কিছু বলি নাই। মানুষ ছ্যাকা খেলে কবি হয় এটা শুনছি কিন্তু প্রেম করার জন্য কবি হয় এটা শুনি নাই। তাই রূপসী বাদ। দেখি  এবার কোন নতুন নাম্বারে ডায়াল করি।" আমি তো শুনে মহা খুশি। তারপরও একটা স্যাড ভাব নিয়ে বললাম, ওকে ভাইয়া টেনশন নিয়েন না, নতুন আরেক জন পেয়ে যাবেন।

রূপসী কবি টাইপের ছেলে লাইক করে। এটা তো খুব ভাল। আমি তো জন্মাইছি কবিতা লেখার জন্য। রূপসী সারাজীবন তোমাকে নিয়ে কবিতা লিখব। দাড়াও এখনই একটা বানাচ্ছি। "তোমার জন্য মরতে পারি,ও রূপসী তুমি গলার মালা" আরে এটা তো আরসি কোলার এ্যাড। "আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম" না এটাতো শ্রীকান্তের গান। কি হল আজ কোন কবিতা আসছে না কেন মাথায়। এবার পারবই। "আমার এ অন্তর চায় শুধুই যে তোমায়" এটা তো আধারের গান। থাক বাবা এবার ছাড় দে। আরেক দিন ট্রাই করিস।

তো আবারও রূপসীকে খুজছি। এবার একটা কিছু করতে হবেই। অবশেষে রূপসীর দেখা পেলাম । আরে রূপসী কার সাথে দাড়িয়ে। ও তো আমার কলেজ ফ্রেন্ড.........

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (২৫-০৬-২০০৮ ১৬:৫৩)


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#২ ২৫-০৬-২০০৮ ১৬:৫৮

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

"বাংলা ভাষা হল মা আর ইংরেজি ভাষা হল গার্লফ্রেন্ড। মা জন্মের পর থেকেই থাকে, কিন্তু গার্লফ্রেন্ড জীবনে একটু দেরি করেই আসে। তাই জন্মের পর থেকেই আমরা বাংলা পারি, ইংরেজি শিখতে একটু টাইম লাগে। তাই যারা মাকে ছেড়ে একমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে চায় তাদের ব্যাপারে কিছু বলার নাই। আর মার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য যে গার্লফ্রেন্ডকে ভালবাসা যাবে না এমন নয়। তাই বাংলার পাশাপাশি ইংরেজিও থাকবে। কিন্তু যার যার নিজস্ব স্থানে।"

এই জায়গাটা ভাল লিখেছেনthumbs_upthumbs_up। কাহিনী চলতে থাকুক....big_smilebig_smile

অনলাইন

 

#৩ ২৫-০৬-২০০৮ ১৭:০১

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭১৩

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

"বাংলা ভাষা হল মা আর ইংরেজি ভাষা হল গার্লফ্রেন্ড। মা জন্মের পর থেকেই থাকে, কিন্তু গার্লফ্রেন্ড জীবনে একটু দেরি করেই আসে। তাই জন্মের পর থেকেই আমরা বাংলা পারি, ইংরেজি শিখতে একটু টাইম লাগে। তাই যারা মাকে ছেড়ে একমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে চায় তাদের ব্যাপারে কিছু বলার নাই। আর মার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য যে গার্লফ্রেন্ডকে ভালবাসা যাবে না এমন নয়। তাই বাংলার পাশাপাশি ইংরেজিও থাকবে। কিন্তু যার যার নিজস্ব স্থানে।"

thumbs_upthumbs_upthumbs_upthumbs_up

অফলাইন

 

#৪ ২৫-০৬-২০০৮ ১৮:০৯

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

দারুণ হচ্ছে। চালিয়ে যান ... clapclapclapclapclap

ভাষার উপমাটা আসলেই চমত্কার হয়েছে। উপমাটা আসলে কার দেওয়া?

অফলাইন

 

#৫ ২৫-০৬-২০০৮ ১৮:৫৮

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

ত্বোহা লিখেছেন:

উপমাটা আসলে কার দেওয়া?

আরে আর কে দিবে। আমিই দিছি। ঢাকা ভার্সিটির টিচার রা কি আমার মত টানকিবাজ নাকি। ভাষার সাথে গার্লফ্রেন্ডের উপমা দিবে।tongue


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#৬ ২৫-০৬-২০০৮ ১৯:১৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

প্রলয় লিখেছেন:

ত্বোহা লিখেছেন:

উপমাটা আসলে কার দেওয়া?

আরে আর কে দিবে। আমিই দিছি। ঢাকা ভার্সিটির টিচার রা কি আমার মত টানকিবাজ নাকি। ভাষার সাথে গার্লফ্রেন্ডের উপমা দিবে।tongue

এই উপমার জন্য ১০০ তে ১০০ দেওয়া হল। এটার জন্য একটা রেপু এক্সট্রা পাওনা রইল। thumbs_upclapclapclapclap


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অনলাইন

 

#৭ ২৫-০৬-২০০৮ ১৯:৫০

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০০৪
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

হুম।...উপমাটা আসলেই মচৎকার হইসেwink

প্রলু তো আমারে পুরাই টাঙ্কিবাজ বানায় দিলোbrokenheart
আমার কি আর কোন কাম কাজ নাই ???confusedconfusedconfusedconfused সারাদিন খালি পোলাদের সাথে ঘুরে ঘুরে কথা কই???angryangryangryডিসগাস্টিংangry


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৮ ২৬-০৬-২০০৮ ০৪:০৫

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

টাংকি তো প্রলুদা মারতে চায় রাখু আপুর তো কোনো আগ্রহ দেখি না tongue_smile


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৯ ২৬-০৬-২০০৮ ১৫:৫৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৫ম পর্ব

আহমাদ মুজতবা লিখেছেন:

টাংকি তো প্রলুদা মারতে চায় রাখু আপুর তো কোনো আগ্রহ দেখি না tongue_smile

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2

উপমাটা হেভী হইছে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.071 seconds, 13 queries executed ]