Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৩-০৬-২০০৮ ১৬:২১

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প-২য় পর্ব 

কোডার ভাই সবাইকে, শুভেচ্ছা জানিয়ে, আসন গ্রহন করতে বললেন। সবাই একে একে বসতে শুরু করল। আমি বসার কথা ভুলে দূর থেকে রূপসীকে দেখছি। আজ সে আকাশী রং-এর একটা শাড়ী পড়েছে। ওর হাইট কত হবে? ৫'৫"। না হিল পড়ছে অনেক। ৫'৩.৫" বা ৫'৪" হবে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। পিছন থেকে কে যেন ডাক দিল। ঘুরে দেখি তানজিনা। কুশল বিনিময় করলাম। তানজিনা সব কিছুতেই খুত ধরতে পারে। তাই বলা শুরু করল, অনুষ্ঠান টা আরো অর্গানাইজড হতে পারত। মেয়েদের জন্য বসার ব্যবস্থা নাই। এইসব। আমি ভাবলাম ওর কাছে রূপসীর প্রসঙ্গ তুলি। রূপসীর কি কোন খুত আছে? ওকে বললাম, রূপসীকে দেখেছো। কি সু্ন্দর সিল্কি চুল। মনে মনে বলি, আমার চুল একটু কোকড়ানো আর ওর সিল্কি , তাই আমাদের ছেলেমেয়েদের চুল একটা ব্যালেন্সে আসবে। তানজিনা বলে, ও তো পার্লার থেকে এটা করাইছে। আমার এক ফ্রেন্ড এমন করাইছিল। পরে প্রায় সব চুল-ই পরে গেছে। আমার ভাল লাগল না এ শুনে। তাই আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে। না তানজিনার কাছে বেশিক্ষন থাকা যাবে না। তাহলে আমার প্রেমে টান পরতে পারে। মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমার চোখ তো অনেক শার্প, আমাদের ছেলেমেয়েদের সমস্যা হবে না, ব্যালেন্স হয়ে যাবে।

তানজিনার কাছ থেকে সরে আসলাম। আবার দেখা হল জুয়েল ভাইয়ের সাথে। উনি বললেন চল এক সাথে বসি। যেতে বললেন, রূপসীকে কেমন লাগে বলতো? আমি বললাম, হঠাৎ এই প্রশ্ন কেন?, জুয়েল: "আরে বল না। পরে বলছি।" আমি: ভালই তো। জুয়েল: "ওকে আমার খুব ভাল লেগেছে। আমার সাথে মানাবে না?" আমি মনে মনে বলি, রূপসী আমার, আপনার সাথে মানাবে কিভাবে। মুখে বলি, ভাইয়া একটু বেশি লম্বা। আপনার সাথে মানাবে না। আপনার সাথে গোলগাল চেহারার ছোটখাট একটা মিষ্টি মেয়ে দরকার। জুয়েল: "আজকালকার মেয়েরা একটু লম্বাই হয়। এতে সমস্যা নাই।" আমার মেজাজ খারাপ। ব্যাটার মতলব ভাল না। ফোরামের গেট টুগেদারে আসছে নাকি বউ খুজতে আসছে। মনে হয় এইবার দেশে আসাটাকে সার্থক করতে চাচ্ছে। এক প্লেনের টিকেটে দুই কাজ।

যাই হোক ঘুরতে ঘুরতে উনি আমাকে নিয়ে বসলেন। তাও আবার  একবারে রূপসীর পাশে। আমি একপাশে, মাঝখানে জুয়েল ভাই আর অপর পাশে রূপসী। আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।

অনুষ্ঠান এবার শুরু হয়ে গেল। প্রথমে কোরআন তিলায়াত হল। এর পর কোডার ভাই উদ্বোধনী ভাষন দিলেন। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিলেন। এরপর আসল মুন। উনি কবিতা পাঠ করলেন। এরপর সম্বনয়কদের পক্ষ থেকে বললেন স্বপ্নচারী ভাই। শামীম ভাই আমাকে আগেই বলেছিলেন, উনি একাই আসছেন দেশে। ভাবী আসে নাই, কি জানি একটা কাজে উনি ব্যস্ত। শুধু ফোরামের জন্যই উনি লন্ডন থেকে এখানে এসেছেন।

অনুষ্ঠান চলছে, আমার মন অনুষ্ঠানে নাই। পাশে জুয়েল ভাই আর রূপসী গল্প করছে। আমার কান সেদিকে। জুয়েল ভাই মালেয়শিয়ার গল্প করছে। উনি কিছুদিন আগে টুইন টাওয়ারের টপ ফ্লোরে গেছিলেন। আমি মনে মনে বলি, আমি আপনার পিছনে থাকলে একটা ধাক্কা দিতাম। তাহলে আর আজ আমার প্রেমে বাধা হতে পারতেন না। রূপসী টুইন টাওয়ারের গল্প শুনে খুশি। সে এই বছরের শেষের দিকে পরিবারের সাথে মালেয়শিয়া ঘুরতে যাবে। তাই জুয়েল ভাইকে অনুরোধ করছে সে যাতে তাকে টুইন টাওয়ারে নিয়ে যায়। জুয়েল ভাই তার মালেয়শিয়ার ঠিকানা এবং নাম্বার দিলেন। আমি এখন কি করি? কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে? রূপসীর উপরও রাগ হচ্ছে। আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না। মন খারাপ করে সেখান থেকে উঠে আসলাম।

উঠে এসে অন্য চেয়ারে বসলাম, আমার পাশে দেখি একটা ছেলে আয়রন মেইডেনের গেন্জি পরে বসে আছে, কালো গেন্জি। সাথে অবশ্যই জিন্স। বুঝাই যাচ্ছে ব্যান্ড পাগল। তার সাথে পরিচয় হয়ে অবাক......

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (২৩-০৬-২০০৮ ১৬:৩৩)


-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

 

#২ ২৩-০৬-২০০৮ ১৬:৫০

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৯৭
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

প্রলয় লিখেছেন:

আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।

দারুন lol2lol2lol2lol2lol2lol2 কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন hehehehehehe

কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে?

বাংলা ছিঃনেমার ভিলেন hehehehe

রূপসীর উপরও রাগ হচ্ছে। আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।

দারুন lol2lol2lol2lol2

প্রলয় ভাই একজনরে নিয়া এত টানাটানি কইরেন না আরও কিন্তু আছে hehehehe
পরে দেখবেন রাক্ষুসীর পা আর মাটিতে পড়বে না hehehehehehe

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২৩-০৬-২০০৮ ১৬:৫১)


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৩ ২৩-০৬-২০০৮ ১৭:১৭

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

অনুষ্ঠান এবার শুরু হয়ে গেল। প্রথমে কোরআন তিলায়াত হল।

কোরআন তিলাওয়াতটা নিশ্চয়ই মেহেদী ভাই করেছে। সেটা উল্লেখ করলেন না?

আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।

clapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclapclap

অফলাইন

 

#৪ ২৩-০৬-২০০৮ ১৭:৫৬

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

কাহিনী তো ভালই জমছে দেখা যায়clapclap

তানজিনা বলে, ও তো পার্লার থেকে এটা করাইছে। আমার এক ফ্রেন্ড এমন করাইছিল। পরে প্রায় সব চুল-ই পরে গেছে। আমার ভাল লাগল না এ শুনে। তাই আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে।

লুপসী আপুর সৌন্দর্যের সব রহস্য ফাস হয়ে গেল যে, এইবার আর কেউ উনারে প্রস্তাব দিবে নাtongue

যাই হোক ঘুরতে ঘুরতে উনি আমাকে নিয়ে বসলেন। তাও আবার  একবারে রূপসীর পাশে। আমি একপাশে, মাঝখানে জুয়েল ভাই আর অপর পাশে রূপসী। আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।

বাংলা ছিঃনেমার গন্ধ পাচ্ছিlol

এর পর কোডার ভাই উদ্বোধনী ভাষন দিলেন। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিলেন। এরপর আসল মুন। উনি কবিতা পাঠ করলেন। এরপর সম্বনয়কদের পক্ষ থেকে বললেন স্বপ্নচারী ভাই।

উনারা ভাষনে কি কি বললেন সেইটাও শুনতে ইচ্ছে হচ্ছে। সাথে মুন আপু একটা কবিতা লিখে দেন না আমাদের জন্যcrying

সাধারন মন্তব্য: কাহিনী ভালভাবেই আগাচ্ছেthumbs_up। এইবার তো আমারে ভিলেন বানাইয়া ছাড়লেন, তো নেক্সট টার্গেট টা কে?lol2lol2

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৩-০৬-২০০৮ ১৮:০০)

অফলাইন

 

#৫ ২৩-০৬-২০০৮ ১৭:৫৭

পানকৌরি
নবাগত
Current Status...ব্যস্ত আছি
থেকে: কোথায় যে থাকি!?
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৯

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

বাহ প্রলয় তো মনে হচ্ছে গল্পের মাধ্যমেই রুপসি কে প্রোপোসাল দিয়ে দিচ্ছেhehehehe
রুপসি বঝলে হয়tongue_smiletongue_smile
তবে প্রলয় ভাই গল্পের প্লট কিন্তু বাংলা ছবির দিকেই মোড় নিচ্ছেthinkingthinking শত হলেও বাংগালি তোlol2lol2big_smile

অফলাইন

 

#৬ ২৩-০৬-২০০৮ ১৮:১১

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১২০
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

ভাবী লন্ডনে ভাইয়ের কাছে বেড়াইতে গেছে, তাই আসতে পারে নাই brokenheart

অফলাইন

 

#৭ ২৩-০৬-২০০৮ ১৯:৫৯

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

আমার চোখ তো অনেক শার্প, আমাদের ছেলেমেয়েদের সমস্যা হবে না, ব্যালেন্স হয়ে যাবে।

আরে মিয়া এখনোও তো আই লাভ ইউ -ই কইতে পারলা না। আবার ছেলে মেয়ে। surprised আমি তোমার জায়গায় হলে সরাসরি বলে দিতাম। ghusi

অনুষ্ঠান চলছে, আমার মন অনুষ্ঠানে নাই। পাশে জুয়েল ভাই আর রূপসী গল্প করছে। আমার কান সেদিকে। জুয়েল ভাই মালেয়শিয়ার গল্প করছে। উনি কিছুদিন আগে টুইন টাওয়ারের টপ ফ্লোরে গেছিলেন। আমি মনে মনে বলি, আমি আপনার পিছনে থাকলে একটা ধাক্কা দিতাম। তাহলে আর আজ আমার প্রেমে বাধা হতে পারতেন না।

জুয়েল মিয়ার চোশমাটা খুলে না্ও , বেচারা চোশমা ছাড়া কিছুই দেখে না। lol2lol2

আমি এখন কি করি? কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে?

শায়েস্তা তো প্রলয়রে করা দরকার, গেট টুগেদারের আড়ালে যা শুরু করছে নাnailbiting

আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।

এটা যে রাক্ষসী, এর মন ফুচকাতে গলবে না। hehe

উঠে এসে অন্য চেয়ারে বসলাম, আমার পাশে দেখি একটা ছেলে আয়রন মেইডেনের গেন্জি পরে বসে আছে, কালো গেন্জি। সাথে অবশ্যই জিন্স। বুঝাই যাচ্ছে ব্যান্ড পাগল। তার সাথে পরিচয় হয়ে অবাক......

এটা মনে হয় আহা... মুজ তওবাbig_smile


দারুন  কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন

brokenheartbrokenheartbrokenheartbrokenheartbrokenheartbrokenheartbrokenheartbrokenheartcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcrying


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৮ ২৩-০৬-২০০৮ ২০:১০

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩০৬৯
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

দারুন হচ্ছে, চালিয়ে যান।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৯ ২৩-০৬-২০০৮ ২০:১৮

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আমি পথিক হব...
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৮০৪

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

ভালো হচ্ছে। তবে তানজিনা কীভাবে আসলো? বুঝতাছি না hehe তানজিনা.....lol2neutral
আমি জানি গল্প গল্পই! তবুও এঁচোড়ে পাকামির ক্ষীণ গন্ধ কেন পাচ্ছি কে জানে tongue
আবার প্রেম-ফ্যান্টাসীর  ইনানো বিনানো ভাবও একটা আছে wink কি জানি! আমার ভুলও হতে পারে।
তবে, ক্লোজ-আপের ফাহমিদা'র মত বলি: ওভারঅল ভালোই হচ্ছে lol


-----------------------
ভন্ড আশ্লেষে এক বুক আদিম ক্ষুধায়
সংস্কারের পৌরাণিক পাথর চেপে চলি।

অফলাইন

 

#১০ ২৩-০৬-২০০৮ ২২:৩৩

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০০৪
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

কি আর বলবো?lol2lol2lol2lol2lol2lol2
@সামিউল ভাই -পরে দেখবেন রাক্ষুসীর পা আর মাটিতে পড়বে না
এহহ।...আমি মোটেও এই রকম নাangryangryangry আমার পা অলোয়েজ মাটিতে থাকে।...তবে হাঁটার সময় উপরে উঠাই।...বাট সেটা তো আপনারাও করেনhehe
এনিওয়ে ,আমার তো মজাই লাগতেসে।...আমাদের গুট্টুস মুট্টুস প্রলয় বাবু টা কি সুন্দর আমারে পাম্পিং করতেসেlol2lol2lol2
প্রলয় ডোন্ট ওরিwink আমার চুল কার্লিdancing সিল্কি চুল মোটেও সুন্দর না।...মেয়েদের চুল কুচকুচে কালো কোকড়ানো না হইলে সুন্দর হয় নাকি??? অই সব চিল্কি বিল্কি চুল সব ফেইক tongue_smile কারন সিল্কি চুল সবসময় এক রকম হয়ে থাকে।...চুল যদি একটু এলোমেলো না হইলো তোblushingblushingblushing
আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে।   
তানজিনা আপু আমার চোখ এমনি ই ব্রাউনcryingcrying সত্যি বলতেসি কন্টাক্ট লেন্স পরি নাইcry
চোখে কোন পাওয়ার ও নাই।...shameআই মিন এক্সট্রা পাওয়ার kidding
এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।
আরে প্রলয়...আমি আর তুমি তো খাবো।...তো খাওয়া টা হইলো কাবাবclap

এই বছরের শেষের দিকে পরিবারের সাথে মালেয়শিয়া ঘুরতে যাবে।
হ।...কইসে তোরেangry ঢাকার বাইরে যাইতে পারি না।...আর যামু মালয়সিয়াangryangry

আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি।lol2lol2lol2
ওহে বোকা বালক।...আমি তো ফুচকাই বেশি লাইক করি lovelovelove

দারুন  কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন
আমি কাতার ভাই এর কবে হইসি ???????????? surprisedsurprisedsurprisedsurprisedsurprised

যাই হোক।...প্রলু,আমাকে বাদ দিয়ে এবার অন্য কাউকে নিয়ে লেখhairpull  সবাই নাইলে আমার টুটি চেপে ধরবেbrokenheart এমনিতেই মনে হয় সবাই এক রাক্ষসীর কথা শুন্তে শুন্তে বিরক্তbrokenhearthairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন রূপসী-রাক্ষসী (২৩-০৬-২০০৮ ২৩:০১)


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#১১ ২৪-০৬-২০০৮ ০০:০১

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০০

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

আমি অনুষ্ঠান শুরুর আগে কতক্ষণ ধরে অন্ততপক্ষে ৫০/৬০ জনকে আমার কবিতাটা বুঝালাম, (ghusi) তাও কবিতা শুনে কেউ হাততালি দেয় না কেন ? crying crying crying
আমি নাহয় পরে ফোরামে আবার বুঝায় দিতাম! ghusi

জটিল হচ্ছে প্রলয়! clap

অনেক কথাই চলে আসছে তবে ... ... ...


ঘুম আসছে! ghusi


তোমার দেখার চোখটা অদ্ভুত সুন্দর পিসকি! thumbs_up smile


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#১২ ২৪-০৬-২০০৮ ০০:২৪

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭১২

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

জটিল কাহিনী।আমি এতদিন এটা পড়িনি কেন?crying

অনলাইন

 

#১৩ ২৪-০৬-২০০৮ ০০:২৯

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮২১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

এসব কি হচ্ছে পলয় বাবু surprised , তুমি তো দেখছি আচ্ছা চালাক হে, গল্পের তালে তালে তুমি খাক্ষসীকে প্রপোজ করে যাচ্ছ। বাবা তোমার মতলব তো ভালো না দেখছি।ghusi দেখো আবার ফুচকা খেতে গিয়ে যেন তোমার মুন্ডুটা না চাবাইয়া খায়tongue_smile
চালিয়ে যাও বাবা, সুন্দর হচ্ছে clap


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অফলাইন

 

#১৪ ২৪-০৬-২০০৮ ০৫:২৪

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৭৮
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

এইসব কি?
আমার নাম ১ বার
রসি ভাইর নাম ২/৩ বার
স্বপ্নচারী ভাইর নাম ১ বার
সুমনের নাম ২/৩ বার
রাক্ষসীর নাম ১২ বার surprised (শুধু মাত্র এই পর্বেই, বাকি গুলা বাদ দিলাম)

কাহিনী কি?? angry

ব্লেন্ডারের প্রলয় দিয়ে তোমার রস বাইর করমু।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#১৫ ২৪-০৬-২০০৮ ০৬:৪৯

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

শিপলু ভাই জটিল ক্যালকুলেশন করে রহস্য উদঘাটন করার পথে এগিয়ে চলুন শিপলু ভাই।
সবার শেষে আমার নামটাই কিনা আসলো... আর আমি আয়রন মেইডেন এর টি-শার্ট পড়ি না brokenheart বডম অথবা ফিলথের কথা বললে বেশী ভালো হইত।

তবে পোস্ট ঝাকা নাকা হইতেছে চলুক clap


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১৬ ২৬-০৬-২০০৮ ১১:২৮

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১০
ওয়েবসাইট

Re: প্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প- ৩য় পর্ব

রূপসী-রাক্ষসী লিখেছেন:

কি আর বলবো?....
...........
..প্রলু,আমাকে বাদ দিয়ে এবার অন্য কাউকে নিয়ে লেখhairpull  সবাই নাইলে আমার টুটি চেপে ধরবেbrokenheart এমনিতেই মনে হয় সবাই এক রাক্ষসীর কথা শুন্তে শুন্তে বিরক্তbrokenhearthairpull

ভাল ভাল ....
রূপসীরাক্ষসী দেখি আস্তে আস্তে অনেক তথ্যই দিয়ে দিচ্ছে
- চুল কোকড়ানো
- বাদামী চোখ
- কাবাব ও ফুচকা খেতে পছন্দ করে।


এদিকে আমিও লন্ডন প্রবাসী hehe

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.211 seconds, 13 queries executed ]