ভাবছিপ্রজন্ম ফোরামের গেট টুগেদার- একটি (পরি) কল্পিত গল্প-২য় পর্ব
কোডার ভাই সবাইকে, শুভেচ্ছা জানিয়ে, আসন গ্রহন করতে বললেন। সবাই একে একে বসতে শুরু করল। আমি বসার কথা ভুলে দূর থেকে রূপসীকে দেখছি। আজ সে আকাশী রং-এর একটা শাড়ী পড়েছে। ওর হাইট কত হবে? ৫'৫"। না হিল পড়ছে অনেক। ৫'৩.৫" বা ৫'৪" হবে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। পিছন থেকে কে যেন ডাক দিল। ঘুরে দেখি তানজিনা। কুশল বিনিময় করলাম। তানজিনা সব কিছুতেই খুত ধরতে পারে। তাই বলা শুরু করল, অনুষ্ঠান টা আরো অর্গানাইজড হতে পারত। মেয়েদের জন্য বসার ব্যবস্থা নাই। এইসব। আমি ভাবলাম ওর কাছে রূপসীর প্রসঙ্গ তুলি। রূপসীর কি কোন খুত আছে? ওকে বললাম, রূপসীকে দেখেছো। কি সু্ন্দর সিল্কি চুল। মনে মনে বলি, আমার চুল একটু কোকড়ানো আর ওর সিল্কি , তাই আমাদের ছেলেমেয়েদের চুল একটা ব্যালেন্সে আসবে। তানজিনা বলে, ও তো পার্লার থেকে এটা করাইছে। আমার এক ফ্রেন্ড এমন করাইছিল। পরে প্রায় সব চুল-ই পরে গেছে। আমার ভাল লাগল না এ শুনে। তাই আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে। না তানজিনার কাছে বেশিক্ষন থাকা যাবে না। তাহলে আমার প্রেমে টান পরতে পারে। মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমার চোখ তো অনেক শার্প, আমাদের ছেলেমেয়েদের সমস্যা হবে না, ব্যালেন্স হয়ে যাবে।
তানজিনার কাছ থেকে সরে আসলাম। আবার দেখা হল জুয়েল ভাইয়ের সাথে। উনি বললেন চল এক সাথে বসি। যেতে বললেন, রূপসীকে কেমন লাগে বলতো? আমি বললাম, হঠাৎ এই প্রশ্ন কেন?, জুয়েল: "আরে বল না। পরে বলছি।" আমি: ভালই তো। জুয়েল: "ওকে আমার খুব ভাল লেগেছে। আমার সাথে মানাবে না?" আমি মনে মনে বলি, রূপসী আমার, আপনার সাথে মানাবে কিভাবে। মুখে বলি, ভাইয়া একটু বেশি লম্বা। আপনার সাথে মানাবে না। আপনার সাথে গোলগাল চেহারার ছোটখাট একটা মিষ্টি মেয়ে দরকার। জুয়েল: "আজকালকার মেয়েরা একটু লম্বাই হয়। এতে সমস্যা নাই।" আমার মেজাজ খারাপ। ব্যাটার মতলব ভাল না। ফোরামের গেট টুগেদারে আসছে নাকি বউ খুজতে আসছে। মনে হয় এইবার দেশে আসাটাকে সার্থক করতে চাচ্ছে। এক প্লেনের টিকেটে দুই কাজ।
যাই হোক ঘুরতে ঘুরতে উনি আমাকে নিয়ে বসলেন। তাও আবার একবারে রূপসীর পাশে। আমি একপাশে, মাঝখানে জুয়েল ভাই আর অপর পাশে রূপসী। আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।
অনুষ্ঠান এবার শুরু হয়ে গেল। প্রথমে কোরআন তিলায়াত হল। এর পর কোডার ভাই উদ্বোধনী ভাষন দিলেন। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিলেন। এরপর আসল মুন। উনি কবিতা পাঠ করলেন। এরপর সম্বনয়কদের পক্ষ থেকে বললেন স্বপ্নচারী ভাই। শামীম ভাই আমাকে আগেই বলেছিলেন, উনি একাই আসছেন দেশে। ভাবী আসে নাই, কি জানি একটা কাজে উনি ব্যস্ত। শুধু ফোরামের জন্যই উনি লন্ডন থেকে এখানে এসেছেন।
অনুষ্ঠান চলছে, আমার মন অনুষ্ঠানে নাই। পাশে জুয়েল ভাই আর রূপসী গল্প করছে। আমার কান সেদিকে। জুয়েল ভাই মালেয়শিয়ার গল্প করছে। উনি কিছুদিন আগে টুইন টাওয়ারের টপ ফ্লোরে গেছিলেন। আমি মনে মনে বলি, আমি আপনার পিছনে থাকলে একটা ধাক্কা দিতাম। তাহলে আর আজ আমার প্রেমে বাধা হতে পারতেন না। রূপসী টুইন টাওয়ারের গল্প শুনে খুশি। সে এই বছরের শেষের দিকে পরিবারের সাথে মালেয়শিয়া ঘুরতে যাবে। তাই জুয়েল ভাইকে অনুরোধ করছে সে যাতে তাকে টুইন টাওয়ারে নিয়ে যায়। জুয়েল ভাই তার মালেয়শিয়ার ঠিকানা এবং নাম্বার দিলেন। আমি এখন কি করি? কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে? রূপসীর উপরও রাগ হচ্ছে। আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না। মন খারাপ করে সেখান থেকে উঠে আসলাম।
উঠে এসে অন্য চেয়ারে বসলাম, আমার পাশে দেখি একটা ছেলে আয়রন মেইডেনের গেন্জি পরে বসে আছে, কালো গেন্জি। সাথে অবশ্যই জিন্স। বুঝাই যাচ্ছে ব্যান্ড পাগল। তার সাথে পরিচয় হয়ে অবাক......
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (২৩-০৬-২০০৮ ১৬:৩৩)
অফলাইন
প্রলয় লিখেছেন:
আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।
দারুন 




কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন 


কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে?
বাংলা ছিঃনেমার ভিলেন 

রূপসীর উপরও রাগ হচ্ছে। আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।
দারুন 



প্রলয় ভাই একজনরে নিয়া এত টানাটানি কইরেন না আরও কিন্তু আছে 

পরে দেখবেন রাক্ষুসীর পা আর মাটিতে পড়বে না 


সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২৩-০৬-২০০৮ ১৬:৫১)
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাঅনুষ্ঠান এবার শুরু হয়ে গেল। প্রথমে কোরআন তিলায়াত হল।
কোরআন তিলাওয়াতটা নিশ্চয়ই মেহেদী ভাই করেছে। সেটা উল্লেখ করলেন না?
আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।




















অফলাইন
The Ultimate fun zone 

কাহিনী তো ভালই জমছে দেখা যায়
।
তানজিনা বলে, ও তো পার্লার থেকে এটা করাইছে। আমার এক ফ্রেন্ড এমন করাইছিল। পরে প্রায় সব চুল-ই পরে গেছে। আমার ভাল লাগল না এ শুনে। তাই আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে।
লুপসী আপুর সৌন্দর্যের সব রহস্য ফাস হয়ে গেল যে, এইবার আর কেউ উনারে প্রস্তাব দিবে না
।
যাই হোক ঘুরতে ঘুরতে উনি আমাকে নিয়ে বসলেন। তাও আবার একবারে রূপসীর পাশে। আমি একপাশে, মাঝখানে জুয়েল ভাই আর অপর পাশে রূপসী। আমার একটা গান ই মনে আসছে। এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।
বাংলা ছিঃনেমার গন্ধ পাচ্ছি
।
এর পর কোডার ভাই উদ্বোধনী ভাষন দিলেন। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিলেন। এরপর আসল মুন। উনি কবিতা পাঠ করলেন। এরপর সম্বনয়কদের পক্ষ থেকে বললেন স্বপ্নচারী ভাই।
উনারা ভাষনে কি কি বললেন সেইটাও শুনতে ইচ্ছে হচ্ছে। সাথে মুন আপু একটা কবিতা লিখে দেন না আমাদের জন্য
।
সাধারন মন্তব্য: কাহিনী ভালভাবেই আগাচ্ছে
। এইবার তো আমারে ভিলেন বানাইয়া ছাড়লেন, তো নেক্সট টার্গেট টা কে?

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৩-০৬-২০০৮ ১৮:০০)
অনলাইন
ব্যস্ত আছিবাহ প্রলয় তো মনে হচ্ছে গল্পের মাধ্যমেই রুপসি কে প্রোপোসাল দিয়ে দিচ্ছে

রুপসি বঝলে হয়

তবে প্রলয় ভাই গল্পের প্লট কিন্তু বাংলা ছবির দিকেই মোড় নিচ্ছে
শত হলেও বাংগালি তো


অফলাইন
ভাবী লন্ডনে ভাইয়ের কাছে বেড়াইতে গেছে, তাই আসতে পারে নাই 
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


আমার চোখ তো অনেক শার্প, আমাদের ছেলেমেয়েদের সমস্যা হবে না, ব্যালেন্স হয়ে যাবে।
আরে মিয়া এখনোও তো আই লাভ ইউ -ই কইতে পারলা না। আবার ছেলে মেয়ে।
আমি তোমার জায়গায় হলে সরাসরি বলে দিতাম। 
অনুষ্ঠান চলছে, আমার মন অনুষ্ঠানে নাই। পাশে জুয়েল ভাই আর রূপসী গল্প করছে। আমার কান সেদিকে। জুয়েল ভাই মালেয়শিয়ার গল্প করছে। উনি কিছুদিন আগে টুইন টাওয়ারের টপ ফ্লোরে গেছিলেন। আমি মনে মনে বলি, আমি আপনার পিছনে থাকলে একটা ধাক্কা দিতাম। তাহলে আর আজ আমার প্রেমে বাধা হতে পারতেন না।
জুয়েল মিয়ার চোশমাটা খুলে না্ও , বেচারা চোশমা ছাড়া কিছুই দেখে না। 

আমি এখন কি করি? কেউ কি নাই এই জুয়েল ব্যাটাকে শায়েস্তা করতে পারে?
শায়েস্তা তো প্রলয়রে করা দরকার, গেট টুগেদারের আড়ালে যা শুরু করছে না
আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি। রূপসী তুমি বিল্ডিং-এর উচ্চতা দেখলা, আমার ভালবাসার গভীরতা দেখলা না।
এটা যে রাক্ষসী, এর মন ফুচকাতে গলবে না। 
উঠে এসে অন্য চেয়ারে বসলাম, আমার পাশে দেখি একটা ছেলে আয়রন মেইডেনের গেন্জি পরে বসে আছে, কালো গেন্জি। সাথে অবশ্যই জিন্স। বুঝাই যাচ্ছে ব্যান্ড পাগল। তার সাথে পরিচয় হয়ে অবাক......
এটা মনে হয় আহা... মুজ তওবা
দারুন কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন

















অনলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???দারুন হচ্ছে, চালিয়ে যান।
অনলাইন
আমি পথিক হব...ভালো হচ্ছে। তবে তানজিনা কীভাবে আসলো? বুঝতাছি না
তানজিনা.....

আমি জানি গল্প গল্পই! তবুও এঁচোড়ে পাকামির ক্ষীণ গন্ধ কেন পাচ্ছি কে জানে 
আবার প্রেম-ফ্যান্টাসীর ইনানো বিনানো ভাবও একটা আছে
কি জানি! আমার ভুলও হতে পারে।
তবে, ক্লোজ-আপের ফাহমিদা'র মত বলি: ওভারঅল ভালোই হচ্ছে 
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেকি আর বলবো?





@সামিউল ভাই -পরে দেখবেন রাক্ষুসীর পা আর মাটিতে পড়বে না
এহহ।...আমি মোটেও এই রকম না

আমার পা অলোয়েজ মাটিতে থাকে।...তবে হাঁটার সময় উপরে উঠাই।...বাট সেটা তো আপনারাও করেন
এনিওয়ে ,আমার তো মজাই লাগতেসে।...আমাদের গুট্টুস মুট্টুস প্রলয় বাবু টা কি সুন্দর আমারে পাম্পিং করতেসে


প্রলয় ডোন্ট ওরি
আমার চুল কার্লি
সিল্কি চুল মোটেও সুন্দর না।...মেয়েদের চুল কুচকুচে কালো কোকড়ানো না হইলে সুন্দর হয় নাকি??? অই সব চিল্কি বিল্কি চুল সব ফেইক
কারন সিল্কি চুল সবসময় এক রকম হয়ে থাকে।...চুল যদি একটু এলোমেলো না হইলো তো


আবার বললাম, ওর চোখ দুইটা কি সুন্দর দেখেছো? তানজিনা বলে, ও তো কন্টাক্ট লেন্স পরেছে এবং তাতে পাওয়ার-ও আছে।
তানজিনা আপু আমার চোখ এমনি ই ব্রাউন
সত্যি বলতেসি কন্টাক্ট লেন্স পরি নাই
চোখে কোন পাওয়ার ও নাই।...
আই মিন এক্সট্রা পাওয়ার 
এই কুলে আমি আর ঐ কুলে তুমি মাঝখানে এই কাবাব মে হাড্ডি।
আরে প্রলয়...আমি আর তুমি তো খাবো।...তো খাওয়া টা হইলো কাবাব
এই বছরের শেষের দিকে পরিবারের সাথে মালেয়শিয়া ঘুরতে যাবে।
হ।...কইসে তোরে
ঢাকার বাইরে যাইতে পারি না।...আর যামু মালয়সিয়া

আমি তোমাকে মালেয়শিয়ার টুইন টাওয়ার না দেখাতে পারি। শান্তিনগরের কনকর্ড টুইন টাওয়ারে নিয়ে তো ফুচকা খাওতে পারি।


ওহে বোকা বালক।...আমি তো ফুচকাই বেশি লাইক করি 


দারুন কাতার ভাই আপনার রূপসী কয় জনের হয় দেখেন
আমি কাতার ভাই এর কবে হইসি ???????????? 




যাই হোক।...প্রলু,আমাকে বাদ দিয়ে এবার অন্য কাউকে নিয়ে লেখ
সবাই নাইলে আমার টুটি চেপে ধরবে
এমনিতেই মনে হয় সবাই এক রাক্ষসীর কথা শুন্তে শুন্তে বিরক্ত

সর্বশেষ সম্পাদনা করেছেন রূপসী-রাক্ষসী (২৩-০৬-২০০৮ ২৩:০১)
অফলাইন
তাদের আমি পিট্টি দিবআমি অনুষ্ঠান শুরুর আগে কতক্ষণ ধরে অন্ততপক্ষে ৫০/৬০ জনকে আমার কবিতাটা বুঝালাম, (
) তাও কবিতা শুনে কেউ হাততালি দেয় না কেন ?
আমি নাহয় পরে ফোরামে আবার বুঝায় দিতাম! 
জটিল হচ্ছে প্রলয়! 
অনেক কথাই চলে আসছে তবে ... ... ...
ঘুম আসছে! 
তোমার দেখার চোখটা অদ্ভুত সুন্দর পিসকি!



অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিজটিল কাহিনী।আমি এতদিন এটা পড়িনি কেন?
অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোএসব কি হচ্ছে পলয় বাবু
, তুমি তো দেখছি আচ্ছা চালাক হে, গল্পের তালে তালে তুমি খাক্ষসীকে প্রপোজ করে যাচ্ছ। বাবা তোমার মতলব তো ভালো না দেখছি।
দেখো আবার ফুচকা খেতে গিয়ে যেন তোমার মুন্ডুটা না চাবাইয়া খায়
চালিয়ে যাও বাবা, সুন্দর হচ্ছে 
অফলাইন
এইসব কি?
আমার নাম ১ বার
রসি ভাইর নাম ২/৩ বার
স্বপ্নচারী ভাইর নাম ১ বার
সুমনের নাম ২/৩ বার
রাক্ষসীর নাম ১২ বার
(শুধু মাত্র এই পর্বেই, বাকি গুলা বাদ দিলাম)
কাহিনী কি?? 
ব্লেন্ডারের প্রলয় দিয়ে তোমার রস বাইর করমু।
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! শিপলু ভাই জটিল ক্যালকুলেশন করে রহস্য উদঘাটন করার পথে এগিয়ে চলুন শিপলু ভাই।
সবার শেষে আমার নামটাই কিনা আসলো... আর আমি আয়রন মেইডেন এর টি-শার্ট পড়ি না
বডম অথবা ফিলথের কথা বললে বেশী ভালো হইত।
তবে পোস্ট ঝাকা নাকা হইতেছে চলুক 
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?রূপসী-রাক্ষসী লিখেছেন:
কি আর বলবো?....
...........
..প্রলু,আমাকে বাদ দিয়ে এবার অন্য কাউকে নিয়ে লেখসবাই নাইলে আমার টুটি চেপে ধরবে
এমনিতেই মনে হয় সবাই এক রাক্ষসীর কথা শুন্তে শুন্তে বিরক্ত
ভাল ভাল ....
রূপসীরাক্ষসী দেখি আস্তে আস্তে অনেক তথ্যই দিয়ে দিচ্ছে
- চুল কোকড়ানো
- বাদামী চোখ
- কাবাব ও ফুচকা খেতে পছন্দ করে।
এদিকে আমিও লন্ডন প্রবাসী 
অফলাইন