বাংলাদেশের গ্রামীণফোন নিয়ে একটা টপিক ছিল "গ্রামীণ ফোনের ইন্টারনেটের বেহাল অবস্থা"। আমি সেই রকম একটা টপিক খুললাম। কারণ কি? একটু পড়ুন তাহলেই বুঝবেন। আমরা দেশে থাকতে মনে করি ইশ বিদেশে কি সুন্দর ইন্টারনেট স্পিড। আসলে স্পিড ভালই কিন্তু তারপর অনেক কথা থাকে। বিশেষ করে অস্ট্রেলিয়াতেই আমার মনে হয় শুধু এই অসুবিধা। যাই হোক আসল ঘটনা বলি। এখানে যখন ইন্টারনেট কানেকশন নেই তখন ইন্টারনেটের ডাউনলোড লিমিট (মানে ব্যান্ডউইথ) করা থাকে। কোন আনলিমিটেড প্যাকেজ নেই। আমরা বর্তমানে ব্যবহার করি ২০ গিগা মাসে। আমরা ৪ জন মানুষ এই ২০ গিগায় কি হয় বলুন? স্পিড ভাল পাই। ডাউনলোড স্পিড হল 500KB/s থেকে 1.5 MB/s। কিন্তু সমস্যা হল ব্যান্ডউইথ নিয়ে। বেশী ব্যান্ডউইথ খাইয়া ফেললে আবার এক্সট্রা চার্জ। আর সেই চার্জ আবার বেশী। এখানে যত আইএসপি আছে সবারই এমন অবস্থা। বর্তমানে আমি যে প্লান ব্যবহার করতেছি সেটা এরকম ফোন+ইন্টারনেট। লোকাল, ন্যাশনাল, মোবাইল (ঐ একই অপারেটর) ফ্রি। ইন্টারনেট ২০ গিগা আর মাসে এর জন্য দিতে হয় ১০০ ডলার
। তারপরেও যদি ইন্টারনেটে আনলিমিটেড পেতাম। ভাই সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় কখন আবার ব্যান্ডউথ শেষ হয়ে গেল। বেশী করে ভিডিও, নাটক, টিভি দেখতে পারি না 
। বুঝুন অস্ট্রেলিয়ার ইন্টারনেটের অবস্থা।
অফলাইন
সামিউল লিখেছেন:
কোন আনলিমিটেড প্যাকেজ নেই।
আছে রে ভাই, আছে! 
এখানে গিয়ে সার্চ দিন, অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পেয়ে যাবেন যারা আনলিমিটেড ব্যান্ডউইডথ্ প্রোভাইড করে। অপ্টাস/টেলস্ট্রা/ডোডো-র মত বড় কোম্পানীর সাথে পাল্লা দিতেই এই ব্যাবস্থা। আমি নিজেও এমন একটা ছোট ISP ব্যাবহার করি, সার্ভিস ভাল।
অবশ্য স্পীড বেশি (১ মেগা+) চাইলে বাড়তি ডলারও গুনতে হবে!
অফলাইন
বান্ডেলে ডাটা ক্যাপ করা থাকে। তবে শুধু ব্রডব্যান্ড লাইন নিলে অনেক আইএসপি আছে আনলিমিটেড দিবে। অস্ট্রেলিয়ার আইএসপিগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য Whirlpool.net.au সেরা সাইট।
অফলাইন
ধন্যবাদ মহাকাল ভাই ও রেজওয়ান ভাই। আমার জানা ছিল না। কিন্তু কিছু করার নাই। অপ্টাস এর সাথে ২ বছরের চুক্তি 


। অবশ্য শীঘ্রই বাসা পরিবর্তন করব 



। তখন নতুন লাইন নিব। ফোন আলাদা আর নেট আলাদা।
অফ.ট.
রেজওয়ান ভাই কোথায় থাকেন?
সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২১-০৬-২০০৮ ১০:০৭)
অফলাইন
Go with exetel.
অফলাইন
আলমগীর লিখেছেন:
Go with exetel.
আলমগীর ভাই আমাকে একজন এই কথা বলেছিল। কিন্তু অপটাস ওত বড় কোম্পানী তাই ওদের প্লান নিলাম। এখন মড়ছি প্লান নিয়ে। আগে বলছিল যে ২০ গিগার পর লাইন স্লো করে দিবে। আর এখন বলছে ২০ গিগার পড় এক্সট্রা চার্জ 


দিতে হবে। এখন কিছু করার নাই। ২৪ মাস কনট্রাক্ট করে ফেলেছি। একমাত্র করার হল বাসা ছেড়ে অন্য বাসায় উঠা। কিন্তু বাসা পাওয়াও কষ্ট।
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


সেই হিসাবে কাইফা হালুকার দেশ কাতার তো অনেক মজার, আমার নিজেরই প্রতি দিন ১ গিগার বেশী ডাউনলোড করতে হয়, কখনো লিমিটেশন এর ঝামেলায় পড়তে হয় নাই। 




অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিmicroqatar লিখেছেন:
সেই হিসাবে কাইফা হালুকার দেশ কাতার তো অনেক মজার, আমার নিজেরই প্রতি দিন ১ গিগার বেশী ডাউনলোড করতে হয়, কখনো লিমিটেশন এর ঝামেলায় পড়তে হয় নাই।
আপনি কত স্পীড পান?
অফলাইন
সামিউল ভাইয়ের কথা শুনে মনে হলো অস্ট্রেলিয়ায় পয়সাটা একটু বেশীই নেয় ইন্টারনেটের জন্য। এখানে আমেরিকায় ক্যাবল টিভি + টেলিফোন (আনলিমিটেড লোকাল মিনিট) + ইন্টারনেট (প্রায় ১.৫মেগা) = $১০০। আপনাদের ওখানে বোঝা যাচ্ছে ট্রিপল প্যাকেজ নাই, নাকি আছে?
অফলাইন
দত্ত লিখেছেন:
সামিউল ভাইয়ের কথা শুনে মনে হলো অস্ট্রেলিয়ায় পয়সাটা একটু বেশীই নেয় ইন্টারনেটের জন্য। এখানে আমেরিকায় ক্যাবল টিভি + টেলিফোন (আনলিমিটেড লোকাল মিনিট) + ইন্টারনেট (প্রায় ১.৫মেগা) = $১০০। আপনাদের ওখানে বোঝা যাচ্ছে ট্রিপল প্যাকেজ নাই, নাকি আছে?
এখানেও আছে। তবে টিভি দেখি না তাই ঐদিকে আর যাই নাই।
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেবাংলাদেশের কথা বলবেন না। দেশে নেট না কি জিনিস আল্লাই জানে। গতকাল GP তে কি জানি কি সমস্যা হয়েছিল তাই তাদের ৩/৪ ঘন্টা লাইন বন্ধ ছিল। ফোন করলাম কারণ বললো না বললো শুধু কয়েক ঘন্টা পরে লাইন পাওয়া যাবে। এরপর অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পরে লাইন যাও পেলাম তাও আবার কারেন্ট চলে গেল। তারপর আজকে সকালে বসলাম - লাইনেরতো দেখি কি কেরামতি করছে আল্লাই জানে স্প্রিড ডাওন হয়ে ৩/৪ KB হয়ে গেল। বলুনতো এবার কেমন লাগে। মেজাজটাই বিগড়ে গেল আবার ফোন করলাম........।
অফলাইন
চট্টগ্রামের পাবলিকদের জন্য SA Tel এ ৯২০ টাকায় ১৫~২০ KB/s এবং আনলিমিটেড ব্যান্ডউইথ যা আমার পছন্দ।
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


স্পাইডারম্যান লিখেছেন:
microqatar লিখেছেন:
সেই হিসাবে কাইফা হালুকার দেশ কাতার তো অনেক মজার, আমার নিজেরই প্রতি দিন ১ গিগার বেশী ডাউনলোড করতে হয়, কখনো লিমিটেশন এর ঝামেলায় পড়তে হয় নাই।
আপনি কত স্পীড পান?
আমার লাইন দুটা ১ টা ১ এম. বি অপর টা ৫১২ কে বি
অফলাইন
ক্রোয়েশিয়াতে 8Mbps $100
জার্মানিতে 8Mbps $20
বাংলাদেশে 1Mbps $1050 (8Mbps $8400)
ইন্টারনেট কি ইউরোপেই বেশি সস্তা নাকি?
আমেরিকায় তো বেশি হবার কথা না।
বাংলাদেশের বিটিটিবির রেট দেখলে মনে হয় এটা শিল্পপতিদের জন্য। (ধুর! এই বিষয়ে অনেক বকছি! আর না!!
)
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (২২-০৬-২০০৮ ০৫:৫৪)
অনলাইন
শিপলু লিখেছেন:
ক্রোয়েশিয়াতে 8Mbps $100
জার্মানিতে 8Mbps $20
বাংলাদেশে 1Mbps $1050 (8Mbps $8400)
ইন্টারনেট কি ইউরোপেই বেশি সস্তা নাকি?
আমেরিকায় তো বেশি হবার কথা না।
আসলেই ইউরোপেই বেশী সস্তা নেট।
অফলাইন
আমি যেটা ইউজ করি:
৫এমবিপিএস (ডাউন) /৬০০কেবিপিএস (আপ) ২০ডলার/মাস। অনেক খুজে এটা বের করেছি। সাধারণত এই প্যাকেজের দাম ৩৫-৪০ডলার/মাস।
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেআরফাত ভাই কি ব্যবহার করেন, কেমন স্প্রিড পান? আর ৯২০ কি পুরো পেমেন্ট নাকি ভ্যাটছাড়া। ভ্যাটছাড়া হলে দরকার নাই। আমি ভ্যাটসহই ৯৫০ এর থেকে একটু বেশী পে করি (গ্রামীণের বিজনেস সলিউশন)।। এস এ টেলের কথা আমার বন্ধু বলেছিল কিন্তু সাহস করতে পারছি না। ওদের সার্ভিস সম্পর্কে দয়া করে একুটু বলবেন কি? যেমন GP তে কাস্টমার সার্ভিস ফ্রি আমাদের জন্যে তাছাড়া কোন অভিযোগ করলে নিয়মিত যোগাযোগ করে যতদিন না পর্যন্ত আমার সমস্যার সমাধান হয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (২২-০৬-২০০৮ ০৯:০৯)
অফলাইন
মালয়শিয়ার ইন্টারনেটের অবস্থা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে
। আমার 1 Mbps এর জন্য মাসে $২০ পে করি, আর 8Mbps মানে 1MB কানেকশন $১২২ এর মত পরবে আনলিমিটেড ব্যান্ডউইথ আর ফ্রি লোকাল আউটগোইং কল সহকারে
।
অনলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???বাংলাদেশ থেকেতো ভাল। গ্রামীনফোনের লাইন ব্যবহার করি। স্পিডই পাইনা ঠিকমত। এই আছে তো এই নেই।
অফলাইন