পড়ছি রহস্যপত্রিকাকিছু কিছু টপিকে বিভিন্ন কারণে অফটপিকের সংখ্যা অনেক সময় খুব বেশি বেড়ে যায়। মূল টপিকের সাথে অফটপিকগুলোর সম্পর্ক না থাকার কারণে সেগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাড়ায়। সেক্ষেত্রে মডারেটররা সেগুলো ডিলিট করা দিতে পারেন। কিন্তু অনেক সময় অফটপিকগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। তখন সাধারণত যা হয়, একই টপিকে একই সমান্তরালে দুই বা ততোধিক আলোচনা চলতে থাকে, যা কোন ধরনের আলোচনাকারীর জন্যই খুব একটা স্বস্তিকর ব্যাপার হয় না। এক্ষেত্রে অফটপিকগুলোকে ভিন্ন একটা টপিকে নিয়ে যাওয়া যেতে পারে।
এর আগের আলোচনাগুলো থেকে জানা যায় যে মডারেটরদের সময়ের খুবই অভাব। তাই এই ব্যাপারটা ইচ্ছে করলে ব্যবহারকারীদের হাতেই, বিশেষত যিনি মূল টপিকটি পোস্ট করেছেন তার হাতেই ছেড়ে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে প্রতিটি পোস্টের নিচে যেমন "উক্তি" নামে একটা অপশন থাকে, যেটা ক্লিক করলে ঐ পোস্টটা স্বয়ংক্রিয়ভাবে উক্তি হিসেবে পোস্ট সাবমিট করার টেক্সট বক্সে জমা হয়, সেরকম প্রতিটি পোস্টের পাশে "অফটপিক তৈরি করুন" নামে একটা চেকবক্স যোগ করা যেতে পারে।
মূল টপিক পোস্টকারী যখন দেখবেন যে তার পোস্ট করা টপিকের সাথে সমন্বয়হীন কিছু অফটপিক তৈরি হয়ে যাচ্ছে, তখন তিনি প্রথম অফটপিকটা বাদে বাকি অফটপিকের পোস্টগুলোর পাশের চেকবক্সগুলোতে টিকমার্ক দিয়ে ঐ পাতার একেবারে উপরে বা নিচে অবস্থিত "নির্বাচিত পোস্টগুলোকে অফটপিক হিসেবে পৃথক করুন" শিরোণামবিশিষ্ট কোন বাটনে ক্লিক করে ঐ পোস্টগুলোকে "বিবিধ" এর কোন সাবফোরামে [অফটপিকগুলো নামে নতুন একটা সাবফোরাম তৈরি করা যেতে পারে] ট্রান্সফার করে দিতে পারবেন।
নতুন টপিকটার শিরোণাম হতে পারে "অমুক টপিকের অফটপিক"। এবং উভয় টপিকের মধ্যে পরস্পরে লিংক থাকতে পারে, ফলে ধারাবাহিকতা নিশ্চিত হবে। এরফলে যার ইচ্ছা তিনি শুধু মূল টপিক সংক্রান্ত পোস্টগুলো পড়তে পারবেন আবার যার ইচ্ছা অফটপিকগুলোও পড়তে পারবেন।
যেমন একটু আগে "রাক্ষসীর মা" http://forum.projanmo.com/viewtopic.php … 497#p60497 শিরোণামের টপিকে কিছু
অফটপিক তৈরি হওয়ায় আমি সেই অফটপিকের সূত্র ধরে নতুন একটি টপিক পোস্ট করেছি http://forum.projanmo.com/viewtopic.php … #p60505। কিন্তু কাজটা ম্যানুয়ালি করা খুবই বিরক্তিকর হবে। প্রয়োজনীয় চেকবক্স এবং বাটন তৈরি করার মাধ্যমে ব্যাপারটা সহজ করে দেওয়া যেতে পারে। অবশ্য কোডার ভাই যদি রাতের ঘুমটা হারাম করতে রাজি থাকেন।
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেভাল প্রস্তাব। কিন্তু পানের পিকে সেই অপশন সার্পোট থাকতে হবে।
আমি নিজেও একটা এই ব্যাপারে পরার্মশ দিয়েছিলাম। সার্পোট না থাকার কারণে লাভ হয়নি।
(পানের পিক=পানবিবি ইঞ্জিন)
অফলাইন
নীল আকাশ লিখেছেন:
(পানের পিক=পানবিবি ইঞ্জিন)






আমিই একটি অফটপিক করে ফেললাম 
। যাই হোক উত্তম প্রস্তাব। কোডার ভাইর পরীক্ষা শেষ হলে কাজ শুরু করে দিন।
অফলাইন
আমার খালি ঘুম আসে 
হ , আরো যাতে ক্যাচাল সৃষ্টি হয়। 



সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (১৮-০৬-২০০৮ ১৩:২৬)
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেক্যাচাল না করলে বাচাল পাবো না। বাচাল না পেলে বাচলামী হবে না। আর বাচলামী না হলে অনেকেই পেট ফেটে মারা যাবে।
(আমি না আবার)
অফলাইন
আমার খালি ঘুম আসে 
নীল আকাশ লিখেছেন:
ক্যাচাল না করলে বাচাল পাবো না। বাচাল না পেলে বাচলামী হবে না। আর বাচলামী না হলে অনেকেই পেট ফেটে মারা যাবে।
(আমি না আবার)
জটিল












অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাকোডার ভাইয়া কই? কিছু বলছেন না যে? 
অফলাইন
ঈদ শেষ! 
নতুন সংস্করণে মডারেটরদের কিছু কিছু কাজও হয়তো সহজ হয়ে যাবে (১৪টা বাজবে আমার
)। আগের নতুন সংস্করণে ফোরামটা আপগ্রেড করি তারপর দেখব।
আর বেশি দিন নাই। পানের পিকের রিলিজ ক্যান্ডিডেট চলে এসেছে। আগামী মাসেই হয়তো নতুন সংস্করণে আপগ্রেড করা যাবে।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
হায় হায় রে কি করবো সময় নাই !অ:ট:
বিবি মানে কি পিক নাকি?
কেউ জানাবেন আমি জানি না 
অফলাইন