নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
জনপ্রিয় ওয়েবভিত্তিক ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু নতুন করে গ্রাহক বৃদ্ধির জন্য এর @yahoo.com সাথে আরো দুটি ডোমেইন যুক্ত করছে। ফলে এখন থেকে (বিনামূল্যে) একাউন্ট রেজিষ্টেশন করতে গেলে ডোমেইনের যায়গায় ড্রপডাউনের সাহায্যে আনান্য দুটি ডোমেইন পছন্দ করা যাবে। ডোমেইন দুটি হচ্ছে @ymail.com এবং @rocketmail.com। আপনি যদি yourid@yahoo.com নামে আইডি খোলা থাকে তার পরেও আপনি yourid@ymail.com এবং yourid@rocketmail.com নামে নতুন করে রেজিষ্টেশন করতে পারবেন। আর www.ymail.com এবং www.rocketmail.com তে প্রবেশ করলে তা সয়ংক্রিয়ভাবে https://login.yahoo.com সাইটে ফরওয়ার্ড হয়। তবে লগইন করার সময় আপনি যদি yourid ব্যবহার করেন তাহলে তা yourid@yahoo.com মেইল নির্দেশনা করবে। yourid@ymail.com বা yourid@rocketmail.com তে লগইন করতে হলে আপনাকে পূর্ণ ইমেইল ঠিকানা লিখতে হবে। কারণ ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে yourid এবং yourid@ymail.com বা yourid@rocketmail.com ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে পূর্ণ ইমেইল ঠিকানা। ইয়াহু মেইলের ভাইস প্রেসিডেন্ট জন ক্রেমারের মতে ইয়াহুর অগণিত আইডি রয়েছে এবং বৈচিত্র্যের জন্য নতুন ডোমেইন চালু করেছে। এতে তাদের গ্রাহক আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করছেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (২০-০৬-২০০৮ ০২:৩২)
অফলাইন
আর ভাল লাগে না!ঘন্টা দুতিনেক আগে খবরটি পেলাম। আজাইরাই মনে হইছে। কোটি কোটি একাউন্ট তাদের অব্যবহৃত হয়ে আছে। সেগুলোকে ক্লিন আপ করলেই তো পারে। নতুন ডোমেইন চালু করার কি উদ্দেশ্য আছে বোধগম্য হল না। উল্লেখিত কারণগুলোকেই মূল কারণ বলে হচ্ছে না।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুননতুন একটা জিনিস জানলাম। একাউন্ট তো নতুন করে কেউ খোলে না তাই হয়তবা জানে না। আমি আপনার এটা পড়ে সাইন-আপ পেইজে গিয়ে দেখলাম নিজে পরখ করে।
আচ্ছা, এতে কি সাইজ আনলিমিটেডই রাখে নাকি অন্য কিছু?
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???হাঙ্গরিকোডার লিখেছেন:
ঘন্টা দুতিনেক আগে খবরটি পেলাম। আজাইরাই মনে হইছে। কোটি কোটি একাউন্ট তাদের অব্যবহৃত হয়ে আছে। সেগুলোকে ক্লিন আপ করলেই তো পারে। নতুন ডোমেইন চালু করার কি উদ্দেশ্য আছে বোধগম্য হল না। উল্লেখিত কারণগুলোকেই মূল কারণ বলে হচ্ছে না।
একটু বৈচিত্র আনার চেষ্টা করছে মনে হচ্ছে।
দত্ত লিখেছেন:
নতুন একটা জিনিস জানলাম। একাউন্ট তো নতুন করে কেউ খোলে না তাই হয়তবা জানে না। আমি আপনার এটা পড়ে সাইন-আপ পেইজে গিয়ে দেখলাম নিজে পরখ করে।
আচ্ছা, এতে কি সাইজ আনলিমিটেডই রাখে নাকি অন্য কিছু?
জি,আনলিমিটেডই। অনান্য সকল সুবিধা থাকছে।
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! যারা ইন্টারনেট অনেক দিন ধরে ইউজ করছেন তারা আর আই,ডি চেইন্জ করবে না তবে নতুনদের জন্য সু-সংবাদ ![]()
অফলাইন
ব্যস্ত আছিআমি আজাইরাই আমার নাম দিয়া ট্রাই মারলাম লাইগা গেল
তাই সিট বুকিং দিলাম

ব্যবহার এর চান্স নাই

অফলাইন
রকেটমেইলের নাম তো আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি (১৯৯৭) তখনই মনে হয় শুনেছিলাম। নতুন মোড়কে পুরানা আবর্জনা। হা হা ....
ইয়াহু মেইলে দিনে অন্তত ১০টা জাংক মেইল আসে। এত বাজে ফিল্টার দিয়ে কিভাবে তারা আশা করে মানুষ ওদের মেইল ব্যবহার করবে। যারা এখনো ইয়াহুতে আছে তাদের অবস্থা কি আমার মত? আমার তো স্প্যাম ধরতে ধরতে মাউস নষ্ট হওয়ার অব্স্থা, তাও আসে। আমি অবশ্য মাসে এক-দুইবার ইয়াহু ব্যবহার করি।
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (২০-০৬-২০০৮ ০৮:১৫)
অফলাইন
আর ভাল লাগে না!প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
রকেটমেইলের নাম তো আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার করি (১৯৯৭) তখনই মনে হয় শুনেছিলাম। নতুন মোড়কে পুরানা আবর্জনা। হা হা ....
ইয়াহু মেইলে দিনে অন্তত ১০টা জাংক মেইল আসে। এত বাজে ফিল্টার দিয়ে কিভাবে তারা আশা করে মানুষ ওদের মেইল ব্যবহার করবে। যারা এখনো ইয়াহুতে আছে তাদের অবস্থা কি আমার মত? আমার তো স্প্যাম ধরতে ধরতে মাউস নষ্ট হওয়ার অব্স্থা, তাও আসে। আমি অবশ্য মাসে এক-দুইবার ইয়াহু ব্যবহার করি।
ইহাহু এই জন্যই ব্যবহার করি না। জাঙ্কমেইল ইনবক্সে আর দরকারি মেইল বাল্ক এ পাঠায়। জিমেইলের ফিল্টার অনেক বেশি ফ্রেন্ডলী।
জিমেইল রকস....তবে আমি এর বিকল্প খুঁজছি; গুগলের বিকল্প।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিপ্রকৃতিপ্রেমিক লিখেছেন:
ইয়াহু মেইলে দিনে অন্তত ১০টা জাংক মেইল আসে। এত বাজে ফিল্টার দিয়ে কিভাবে তারা আশা করে মানুষ ওদের মেইল ব্যবহার করবে। যারা এখনো ইয়াহুতে আছে তাদের অবস্থা কি আমার মত? আমার তো স্প্যাম ধরতে ধরতে মাউস নষ্ট হওয়ার অব্স্থা, তাও আসে। আমি অবশ্য মাসে এক-দুইবার ইয়াহু ব্যবহার করি।
আমিতো যখন কম গুরুত্বপূর্ণ কোথাও নিবন্ধন করতে হয় তখন ইয়াহু ব্যবহার করি।তারপর আর ফিরেও তাকাই না।অবশ্য মাঝে মাঝে ৩০০-৪০০ স্প্যাম মেইল একসাথে ডিলিট করতে হয়।
অফলাইন
ব্যস্ত আছিআমারো একি অবস্থা। ইহাহু কেডা ব্যবহার করে

অফলাইন
আমার ইয়াহুর দুইটা একাউন্ট ছিল। একটা ডিলিট করতে চেয়েছিলাম। কিন্তু ডিলিট হয় না, ডিলিট করতে দেয় না, যত্তসব; ফালতু
।
মেহেদী আকরাম লিখেছেন:
ইমেইল একাউন্ট এভাবে ডিলিট করুন।
আকরাম ভাই, ওভাবেই চেষ্টা করেছিলাম, তখন ঐ পিকচার কোডটা কেন জানি আসতো না( বলে যে পিকচার কোড টা নিচের বক্সে দাও অথচ পুরা পেজ এ কোন পিকচার কোড থাকত না, এত মেজাজ খারপ হয়েছিল তখন), অনেক বার চেষ্টা করেছিলাম গত বছর। যাই হোক এখন পিকচার কোড দেখাচ্ছে, ডিলিট করে দিলাম। ধন্যবাদ।
সর্বশেষ সম্পাদনা করেছেন মহাকাল (২০-০৬-২০০৮ ১৪:০২)
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???মহাকাল লিখেছেন:
আমার ইয়াহুর দুইটা একাউন্ট ছিল। একটা ডিলিট করতে চেয়েছিলাম। কিন্তু ডিলিট হয় না, ডিলিট করতে দেয় না, যত্তসব; ফালতু
।
ইমেইল একাউন্ট এভাবে ডিলিট করুন।
অফলাইন
আরামসে আমার নামটা দখল করলাম। সাথে আরো কিছু কমন নাম।
হা হা।
পরে ভাবলাম একটা প্রোগ্রাম লিখে এই কাজটা করব। কিন্তু আমার সার্ভার গেছে ডাউন হইয়া। বিল খেলাপী বিধায়।
এটা আপ হলেই প্রোগ্রামটা লিখে আপলোড করে দিব।
ব্যাস। এরপর থেকে খালি ইয়াহু অ্যাড্রেস আর ইয়াহু অ্যাড্রেস।

অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেআহমাদ মুজতবা লিখেছেন:
যারা ইন্টারনেট অনেক দিন ধরে ইউজ করছেন তারা আর আই,ডি চেইন্জ করবে না তবে নতুনদের জন্য সু-সংবাদ
![]()
অনলাইন
ফিন্যান্স ব্লগ 




অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুনআমার অবশ্য ইয়াহুতে এমন করে জাঙ্ক ই-মেইল বেশী আসে না। আমি কোডার ভাইরে বলব হটমেইল ব্যবহার করতে। সেটাকে গুগলের বিকল্প হিসেবে দেখেন কেমন লাগে? আমার কাছে খারাপ না।
অফলাইন
আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না। টাট্টুহর্স লিখেছেন:
কান্না-কাটির কি হইলো
অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুনআচ্ছা, কেউ কি জানেন এই নতুন ymail.com-এ রেজিস্ট্রেশনের পরে আমার পুরোনো একাউন্টকে রেখে সেই পুরোনোটার সকল ইমেইল আমার নতুনটাতে ফরোয়ার্ড করবো কিভাবে? নতুন সাইন-আপ করেছি ymail.com-এ। আরেকটা সমস্যা, সাইন-ইন করতে গেলে আমাকে পুরো আইডি লিখে তারপর @ymail.com লিখতে হচ্ছে। এটা কি না করা যায় না? না করলে দেখছি লগ-ইন করা যাচ্ছে না। কোন বিকল্প কি এক্ষেত্রে আছে নাকি? কারো জানা থাকলে জানাবেন।
ধন্যবাদ
অফলাইন
আর কত কি পাওয়া যাবে..........? শিখতে থাক জানতে থাক কাকু।
অফলাইন