Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

এখন যারা চ্যাটরুমে আছেন (২ জন)

উড়ালপঙ্খি, নীল_আকাশ,

#১ ১৮-০৬-২০০৮ ১৮:৩৮

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪৩২
ওয়েবসাইট

নবনীতার ভাইয়ের চিঠি....

নবনীতা দিদি,

আমার মন খারাপ ! খুব মন খারাপ !!  তোমাকে কতদিন দেখিনা । তোমাকে খুব দেখতে ইচ্ছা হয় দিদি ।

ওহ দিদি,
তোমাকে তো কোনদিনই দেখিনি । কিন্তু আমার এমন মনে হয় কেন বলোতো ?

কখনও বড্ড আফসোস হয় , কেন দিদিটার সাথে আমার দেখা হলোনা আবার কখনও মনে হয়, তোমার সাথে কতদিনের পরিচয় । তুমি যেন আমার আপন দিদি । তুমি তারুর কাছে চিঠি লিখেছো, সামিউলের কাছে চিঠি লিখেছো, আমার কাছে তো লেখনি কখন ও । তবে ওদের চিঠি আমি পড়ে ফেলেছি blushing  আর তাতেই তোমার ভালোবাসা-স্নেহের এমন মায়াচ্ছন্নতায় জড়িয়ে গেছি যে , নিজেকে তোমার ভাই ভাবতে খুউব ভালো লাগে ।

দিদি, বিশ্বাস করো, এই যে এখানে যাদের সাথে তোমার পরিচয় হয়েছে, সবাই তোমাকে খুব ভালোবাসে । তুমি যেমনটা ভাবো, ঠিক তেমনি । তুমি লিখেছো, তোমার খুব সমস্যা যাচ্ছে । তুমি  লিখেছো, তুমি কিডনী বিক্রী করে ফেলবে...  এটা যে কতটা কষ্টকর , তা তোমাকে কিভাবে বোঝাই ?  প্লিইজ দিদি আমার , এ কাজটা করার আগে আমাকে, আমাদেরকে একটু চেষ্টা করতে দাও তোমার সমস্যা সমাধানের । একটু নতুন করে ভাবো না আমার কথাগুলো...

তুমি ই বলো, তুমি কি কখন ও অবনী দির সাথে ঝগড়া করো নাই । একটা বাড়িতে থাকলে কত কিছু হয় । কিন্তু মনোমালিন্য যেটুকুন হয়, তার চাইতে যদি সৌহার্দ-সম্প্রীতি বেশি না থাকে তবে তো পৃথিবীতে কোন ঘর ই টিকে থাকে না ।  আমাদের এই ঘরটা কি তোমার কাছে তেমন মনে হয় ? এখানে কি খুব বেশি ঝগড়া হয়েছে, এমন কখন ও দেখেছো । যেটুকুন কষ্ট তুমি পেয়েছো, তা ভুলে যাওয়াটা কি এতই কঠিন, দিদি ?

তোমাকে কিছুতেই যেতে দেবোনা । কোন অবস্থাতেই না । thinking

এইরে..., শোন দিদি, কাল না আমাদের এখানে খুব মজা  হয়েছে । তুমি বোধ হয় চিনবে না, ওই যে আমার পাশের রুমের আফতাব ভাই । এমন কান্ডটা করলো না ।  গ্রামীনের এ্যাডটা তো দেখেছো,  সৈকতের বোন, ... জলিল  সাহেবের নাতনী...  গ্রামীনের কাষ্টমার কেয়ারের.. .. .  ওইটা নিয়ে ।

আফতাব ভাই ফোন দিলো ওদের কাষ্টমার কেয়ারে,  লাউড স্পীকার অন করে... আমরা বন্ধুরা চুপ করে শুনতে থাকলাম...

-শুভ সকাল। জ্বী স্যার বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ?
[আফতাব ভাই চুপ..]

- হ্যালো স্যার, আপনি কি শুনতে পারছেন ?

জ্বী পারছি, আপনি কে বলছেন ?

- জ্বী বলুন, আপনার সমস্যাটি কি ?

কে বলছেন আপনি ?

- জ্বী

আপনি সৈকতের বোন বলছেন ? আপু কেমন আছেন, সৈকত ভাইয়া কিন্তু দারুন দুষ্টু

- মানে ? সরি স্যার আপনার সমস্যাটি বলুন।

আমি কিন্তু ইয়েস বাটনই প্রেস করেছি

- দু:খিত আপনি ভুল করছেন

ও তাহলে আপনি কি শাহেদ ভাইয়ার বৌ বলছেন ?

- সরি, আপনি বোধহয় আবারও ভুল করছেন

ভাবী, আসসালামু আলাইকুম, আছেন কেমন ? শাহেদ ভাই ভাল আছেন ?

- হ্যালো, আপনি আবারো ভুল করছেন, আপনি যে কারণে ফোন করেছেন প্লিজ কারণটি বলুন

হ্যালো, আপনার কথা ঠিক মত শুনতে পারছিনা [মিথ্যে কথা, ঠিকই শোনা যাচ্ছিলো]
যাই বলেন ভাবী, শাহেদ ভাইয়ের যে ’ইয়ে’ রোগে পাইছে, তাতে আপনি না থাকলে আসলেই যে কি হত ..

- হ্যালো, আপনি সীমা অতিক্রম করছেন

আচ্ছা বাদ দেন, বলেন তো আমার ইয়েটা কত হইছে

- ইয়ে, সরি

ইয়ে মানে ইয়ে, আমার ইয়েটা, আপনারা তো আমাদের কাছের মানুষ, ইয়েটা বুঝেননাই
টেলিভিশনে ইয়ে বললে বুঝেন, এখন বুঝেন না ?

- দু:খিত, কিছু মনে করবেন না, আমি ফোনটি আমার উর্ধ্বতনকে ট্রান্সফার করছি

[কিছুক্ষন অপেক্ষার পর একজন পুরুষের কন্ঠ শোনা গেলো]

- জ্বী বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ?

আরে আপনি জলিল সাহেবের নাতি না ? নানা-ভাই কেমন আছেন, তারে সালাম দিয়েন

- জ্বী, আমি জলিল সাহেবের নাতি নই, আপনি কি জানতে চান সেটা বলুন

আচ্ছা ভাই, আপনি তো আমাদের চশমা, আপনি কি আমার ইয়েটা কত হইছে দেখতে পারবেন ?

- দু:খিত, আপনি স্পষ্ট করে বলুন

আচ্ছা, এই যে আমি হেল্প লাইনে কল করছি, এতে কি আমার বিল কাটছে কি ?
আচ্ছা, এটার কল চার্জ কত ?
এর কি কোন পিক - অফপিক আওয়ার আছে ? রাত ১২টার পর ফোন করলে কি সুপার অফপিক পাওয়া যাবে ?
বাদ দেন,এই যে এতক্ষন কথা বললাম, আমার বিল কত আসছে ভাই সেটাই বলুন ?

- জ্বী আপনাকে আমি এক্ষুনি জানাচ্ছি .

(নবনীতা দি', তোমার মন ভালো করার জন্য এটুক এখান থেকে মারিংকরছি )tongue 


আশা করি তুমি আমাকে/আমাদেরকে ছেড়ে  কখন ও চলে যাবেনা । কখন ও না...

তোমার এক স্নেহপ্রত্যাশী ভাই,
......



(বড় বোনকেও "তুমি" করে বলা যায়, তাইনা ?)


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#২ ১৮-০৬-২০০৮ ২০:৪২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৯
ওয়েবসাইট

Re: নবনীতার ভাইয়ের চিঠি....

clapclapclapclapclap এটা বিবেক এর জন্য
আর এটা cryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcryingcrying নবনীতা আপুর জন্য


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৩ ১৮-০৬-২০০৮ ২০:৪৬

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৭
ওয়েবসাইট

Re: নবনীতার ভাইয়ের চিঠি....

বিবেক ভাই আমার কাজ আপনি করে দিলেন cryingcryingcryingcryingcryingcryingcrying
আমার কাল পরীক্ষা এবং ২ টা বড় বড় এস্যাইনমেন্ট আছে। তাই সময় পাচ্ছি না যে বড় কোন লেখা লিখব। যাই হোক আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর করে লিখেছেন। তবে নবনীতা আপুর মত এত সুন্দর হয়নি hehehehehehe


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৪ ১৮-০৬-২০০৮ ২২:৪৩

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪৩২
ওয়েবসাইট

Re: নবনীতার ভাইয়ের চিঠি....

সামিউল লিখেছেন:

তবে নবনীতা আপুর মত এত সুন্দর হয়নি hehehehehehe

সত্য কথাটা বলতে পারার  জন্য অসংখ্য ধন্যবাদ । hehehehehehe
নবনীতাদি'র মত চিঠি লেখা আমার ইহজনমে হবেনা love


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#৫ ২০-০৬-২০০৮ ০৩:১৬

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: নবনীতার ভাইয়ের চিঠি....

বিবেক লিখেছেন:

সামিউল লিখেছেন:

তবে নবনীতা আপুর মত এত সুন্দর হয়নি hehehehehehe

সত্য কথাটা বলতে পারার  জন্য অসংখ্য ধন্যবাদ । hehehehehehe
নবনীতাদি'র মত চিঠি লেখা আমার ইহজনমে হবেনা love

কোন চিঠি কিসের চিঠি?
আমি এইসবের কিছু জানি না কেন??

তবে নবনীতা দিদির কথা শুনে সেদিন অনেক খারাপ   লেগেছে, কিছু কি করা যায় না ??


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.049 seconds, 11 queries executed ]