C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেআমরা অনেক সময় বড় বড় প্রোগামের ইন্সটলারকে ভাগ ভাগ করে অর্থাৎ ডিভিডি সাইজের ইন্সটলারকে কয়েকটি সিডিতে ভাগ ভাগ করে দিই। এটা আসলে কিভাবে করে বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো। কারণ আমার কাছে ফেডোরার সিডি ভার্সন ISO ফাইল আকারে আছে। আমি চাচ্ছি এটাকে একটি ডিভিডিতে রাইট করতে করতে কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না। তাছাড়া অনেক সময় নেট থেকে কিছু ইন্সটলার ডাওনলোড করলে অনেকগুলো পার্ট আকারে RAR ফাইলে সংরক্ষিত থাকে। এগুলোকে কিভাবে আবার এক করবো?
অনলাইন
আমারও এরকম একটা সমস্যা আছে । তবে রার ফাইলগুলো খুলে এটাচ করার জন্য একটা সফট আছে কি যেন নাম....................কালকে মনে হয় বলতে পারবো, তবে আইএসও থেকে ভার্চুয়াল সিডি বানাতে কারও সাহায্য আমারও লাগবে....
মাইক্লোকাতাল আপনাকে এখানে আসবার অনুরোধ জানানো যাচ্ছে..........

অফলাইন
গানের কালেকশন ২৬ জিবি হয়ে গেল!!!সফ্টওয়্যারটির নাম WinRAR....
ফ্রি তে পারবেন ডাউনলোড করতেwww.rarlab.com
আর bootable ISO বানানোর প্রচুর সফ্টওয়্যার আছে..
powerISO
magicISO
winISO
Daemon Tools
একটু গুগল করুন পেয়ে যাবেন...
বড় file কে ছোট ছোট ভাগে ভাগ করতে চাইলে একটি দারুণ ফ্রি সফ্টওয়্যার..
HJsplit www.freebyte.com
আপনি এটা দিয়ে join করতেও পারবেন..অবশ্যই split file গুলো HJsplit দিয়ে split করা হতে হবে....
split ফাইল গুলোর extension 001 002 003... এইরকম হবে ।
অফলাইন
আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না। আমরা অনেক সময় বড় বড় প্রোগামের ইন্সটলারকে ভাগ ভাগ করে অর্থাৎ ডিভিডি সাইজের ইন্সটলারকে কয়েকটি সিডিতে ভাগ ভাগ করে দিই। এটা আসলে কিভাবে করে বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো।
এটা আসলে প্রোগ্রাম এর ডিসট্রিভিশন কপি তৈরি করার সময়ই অপশন নিধারণ করে দিতে হয় ,এটির সাইজ কতটুকু স্পেস নিয়ে হবে। এখন একান্তই যদি আপনার ডিভিডি হতে সিডি ভাগ ভাগ করে রাইট করতে হয় তাহলে আপনি পাওয়ার আই.এস. ও সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। আসুন কিভাবে তা করে জেনে নিই।
১। আপনার ডিভিডি টি ড্রাইভে ইন করিয়ে ডিভিডি আইকনের উপর রাইট বাটনে ক্লিক করলে যে পপআপমেনু আসবে , তা হতে PowerIso> Make IMage file এ ক্লিক করুন। Advance Properties এ ক্লিক করে split to multiple volumes নিধারন করুন এবং volume size এর ড্রপডাউন বাটন হতে ৬৫০ বা ৭০০ MB নিধারন করুন এবং OK বাটনে ক্লিক করুন। (...) বাটন হতে কোথায় তা সংরক্ষন হবে তা নিধারন করে দিন। Ok বাটনে ক্লিক করুন কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষে আপনি ফাইলগুলো সিডিতে কপি করে নিন । এবার অন্য কোন কম্পিউটারে তা ব্যবহার করতে হলে সিডি গুলি কপি করে নিন এবং উক্ত কম্পিউটারে পাওয়ার আই, এস, ও থাকলে প্রথম ফাইলটির উপর ডান বাটনে ক্লিক করে Extract করে নিন।
এই কাজটা আপনি winrar দিয়েও করতে পারনে।
কারণ আমার কাছে ফেডোরার সিডি ভার্সন ISO ফাইল আকারে আছে। আমি চাচ্ছি এটাকে একটি ডিভিডিতে রাইট করতে করতে কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না।
একদম সোজা, পাওয়ার আই.এস.ও চালু করুন , অপেন বাটনে ক্লিক করে সিডির আই. এস. ও ফাইলটা অপেন করুন। এই অবস্থায় আপনি চাইলে এইখানে আরো অনেক সফটওয়্যার যোগ করতে পারনে, কারন আপনি চাচ্ছেন এগুলো ডিভিডিতে রাইট হউক, সুতরাং স্পেস যেহেতু আছে, আরো কিছু সফটওয়্যার যোগ করতে সমস্যা নেই। এবার Burn বাটনে ক্লিক করে মিডিয়া টাইপ হতে DVD নিধারন করে দিন এবং burn বাটনে ক্লিক করুন।
তাছাড়া অনেক সময় নেট থেকে কিছু ইন্সটলার ডাওনলোড করলে অনেকগুলো পার্ট আকারে RAR ফাইলে সংরক্ষিত থাকে। এগুলোকে কিভাবে আবার এক করবো?
অনেকগুলো পার্ট এর প্রথম পার্টটার উপর ডান বাটনে ক্লিক করুন এবং extract to Office2007/ এ ক্লিক ( ধরে নিলাম আপার রার ফাইলগুলির নাম Office2007)করুন , অটোমেটিকলি আপনার অন্যান্য রার ফাইল গুলি আন জিপ হয়ে Office2007 নামক ফোল্ডারে এসে জমা হবে।
ধন্যবাদ।
অফলাইন
আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না। আরেকটা কথা এই গুলার জন্য সফটওয়্যার লাগলে আমাকে পি এম করলেই পেয়ে যাবেন। আর গুগল মামাতো আছেই
অফলাইন
ভিসুয়াল স্টুডিওতে ইন্সটলার প্রজেক্ট দিয়ে এমন করা যায়।
সবচয়ে ভাল হয় আপনিউ ইন্সটলশিল্ড কিনে ফেলুন। ওটাতে এই সকল অপশন থাকার কথা।
অফলাইন
আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না। শিপলু লিখেছেন:
ভিসুয়াল স্টুডিওতে ইন্সটলার প্রজেক্ট দিয়ে এমন করা যায়।
সবচয়ে ভাল হয় আপনিউ ইন্সটলশিল্ড কিনে ফেলুন। ওটাতে এই সকল অপশন থাকার কথা।
সেটা তো সোর্স কোড কে ইন্সটলার বানায়, কিন্তু অলরেডি ইন্সটলার ফাইল যেটার সাইজ আপটু ২ জিবি, সেগুলার জন্য কি করনীয় আছে।
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেএ্যালকোহল দিয়ে কাজ হবে না?
মোশাররফ ভাই আপনার নিয়মানুযায়ী ইন্সটলার সিডি তৈরি হলে আবার অন্য কমপিউটারে Extract করতে হবে কেন?
সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (০৪-০৭-২০০৮ ১১:৩১)
অনলাইন