Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

এখন যারা চ্যাটরুমে আছেন (২ জন)

উড়ালপঙ্খি, নীল_আকাশ,

#১ ১৮-০৬-২০০৮ ০৯:৫৯

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

আমরা অনেক সময় বড় বড় প্রোগামের ইন্সটলারকে ভাগ ভাগ করে অর্থাৎ ডিভিডি সাইজের ইন্সটলারকে কয়েকটি সিডিতে ভাগ ভাগ করে দিই। এটা আসলে কিভাবে করে বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো। কারণ আমার কাছে ফেডোরার সিডি ভার্সন ISO ফাইল আকারে আছে। আমি চাচ্ছি এটাকে একটি ডিভিডিতে রাইট করতে করতে কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না। তাছাড়া অনেক সময় নেট থেকে কিছু ইন্সটলার ডাওনলোড করলে অনেকগুলো পার্ট আকারে RAR ফাইলে সংরক্ষিত থাকে। এগুলোকে কিভাবে আবার এক করবো?

অনলাইন

#২ ১৮-০৬-২০০৮ ১১:০৪

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৬
ওয়েবসাইট

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

আমারও এরকম একটা সমস্যা আছে । তবে রার ফাইলগুলো খুলে এটাচ করার জন্য একটা সফট আছে কি যেন নাম....................কালকে মনে হয় বলতে পারবো, তবে আইএসও থেকে ভার্চুয়াল সিডি বানাতে কারও সাহায্য আমারও লাগবে....

মাইক্লোকাতাল আপনাকে এখানে আসবার অনুরোধ জানানো যাচ্ছে..........


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অনলাইন

#৩ ১৮-০৬-২০০৮ ১২:০৭

কণিষ্ক
প্রজন্মানুরাগী
Current Status...গানের কালেকশন ২৬ জিবি হয়ে গেল!!!
থেকে: পশ্চিমবঙ্গ
নিবন্ধিত হয়েছেন: ২৯-০৩-২০০৮
পোস্ট: ৩৬৮

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

সফ্টওয়্যারটির নাম WinRAR....
ফ্রি তে পারবেন ডাউনলোড করতেwww.rarlab.com

আর bootable ISO বানানোর প্রচুর সফ্টওয়্যার আছে..
powerISO
magicISO
winISO
Daemon Tools

একটু গুগল করুন পেয়ে যাবেন...

বড় file কে ছোট ছোট ভাগে ভাগ করতে চাইলে একটি দারুণ ফ্রি সফ্টওয়্যার..
HJsplit www.freebyte.com

আপনি এটা দিয়ে join করতেও পারবেন..অবশ্যই split file গুলো HJsplit দিয়ে split করা হতে হবে....
split ফাইল গুলোর extension 001 002 003... এইরকম হবে ।


-----------------------
স্বাক্ষর দেওয়া কি জরুরী ?

অফলাইন

#৪ ১৮-০৬-২০০৮ ১২:২৩

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৯
ওয়েবসাইট

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

আমরা অনেক সময় বড় বড় প্রোগামের ইন্সটলারকে ভাগ ভাগ করে অর্থাৎ ডিভিডি সাইজের ইন্সটলারকে কয়েকটি সিডিতে ভাগ ভাগ করে দিই। এটা আসলে কিভাবে করে বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো।
এটা আসলে প্রোগ্রাম এর ডিসট্রিভিশন কপি তৈরি করার সময়ই অপশন নিধারণ করে দিতে হয় ,এটির সাইজ কতটুকু স্পেস নিয়ে হবে। এখন একান্তই যদি আপনার ডিভিডি হতে সিডি ভাগ ভাগ করে রাইট করতে হয় তাহলে আপনি পাওয়ার আই.এস. ও সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। আসুন কিভাবে তা করে জেনে নিই।
১। আপনার ডিভিডি টি ড্রাইভে ইন করিয়ে ডিভিডি আইকনের উপর রাইট বাটনে ক্লিক করলে যে পপআপমেনু আসবে , তা হতে PowerIso> Make IMage file এ ক্লিক করুন। Advance Properties এ ক্লিক করে split to multiple volumes নিধারন করুন এবং volume size এর ড্রপডাউন বাটন হতে ৬৫০ বা ৭০০ MB নিধারন করুন এবং OK বাটনে ক্লিক করুন। (...) বাটন হতে কোথায় তা সংরক্ষন হবে তা নিধারন করে দিন। Ok বাটনে ক্লিক করুন কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষে আপনি ফাইলগুলো সিডিতে কপি করে নিন । এবার অন্য কোন কম্পিউটারে তা ব্যবহার করতে হলে সিডি গুলি কপি করে নিন এবং উক্ত কম্পিউটারে পাওয়ার আই, এস, ও থাকলে প্রথম ফাইলটির উপর ডান বাটনে ক্লিক করে Extract করে নিন।
এই কাজটা আপনি winrar দিয়েও করতে পারনে।


কারণ আমার কাছে ফেডোরার সিডি ভার্সন ISO ফাইল আকারে আছে। আমি চাচ্ছি এটাকে একটি ডিভিডিতে রাইট করতে করতে কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না।
একদম সোজা, পাওয়ার আই.এস.ও চালু করুন , অপেন বাটনে ক্লিক করে সিডির আই. এস. ও ফাইলটা অপেন করুন। এই অবস্থায় আপনি চাইলে এইখানে আরো অনেক সফটওয়্যার যোগ করতে পারনে, কারন আপনি চাচ্ছেন এগুলো ডিভিডিতে রাইট হউক, সুতরাং স্পেস যেহেতু আছে, আরো কিছু সফটওয়্যার যোগ করতে সমস্যা নেই। এবার Burn বাটনে ক্লিক করে মিডিয়া টাইপ হতে DVD নিধারন করে দিন এবং burn বাটনে ক্লিক করুন।
 
তাছাড়া অনেক সময় নেট থেকে কিছু ইন্সটলার ডাওনলোড করলে অনেকগুলো পার্ট আকারে RAR ফাইলে সংরক্ষিত থাকে। এগুলোকে কিভাবে আবার এক করবো?
অনেকগুলো পার্ট এর প্রথম পার্টটার উপর ডান বাটনে ক্লিক করুন এবং extract to Office2007/ এ ক্লিক ( ধরে নিলাম আপার রার ফাইলগুলির নাম Office2007)করুন , অটোমেটিকলি আপনার অন্যান্য রার ফাইল গুলি আন জিপ হয়ে Office2007 নামক ফোল্ডারে এসে জমা হবে।
ধন্যবাদ।


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৫ ১৮-০৬-২০০৮ ১২:২৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৯
ওয়েবসাইট

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

আরেকটা কথা এই গুলার জন্য সফটওয়্যার লাগলে  আমাকে পি এম করলেই পেয়ে যাবেন। আর গুগল মামাতো আছেইsurprised


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৬ ১৮-০৬-২০০৮ ১৪:৫০

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৮৩
ওয়েবসাইট

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

ভিসুয়াল স্টুডিওতে ইন্সটলার প্রজেক্ট দিয়ে এমন করা যায়।
সবচয়ে ভাল হয় আপনিউ ইন্সটলশিল্ড কিনে ফেলুন। ওটাতে এই সকল অপশন থাকার কথা।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

#৭ ১৮-০৬-২০০৮ ১৫:০১

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৯
ওয়েবসাইট

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

শিপলু লিখেছেন:

ভিসুয়াল স্টুডিওতে ইন্সটলার প্রজেক্ট দিয়ে এমন করা যায়।
সবচয়ে ভাল হয় আপনিউ ইন্সটলশিল্ড কিনে ফেলুন। ওটাতে এই সকল অপশন থাকার কথা।

সেটা তো সোর্স কোড কে ইন্সটলার বানায়, কিন্তু অলরেডি ইন্সটলার ফাইল যেটার সাইজ আপটু ২ জিবি, সেগুলার জন্য কি করনীয় আছে।


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৮ ১৮-০৬-২০০৮ ১৫:২২

নীল আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...C শিখতে হবে। সবার সাহায্যে লাগবে
থেকে: মেঘের ওপার থেকে (চট্টগ্রাম)
নিবন্ধিত হয়েছেন: ২০-০৩-২০০৮
পোস্ট: ২৮০

Re: ইন্সটলার বিষয়ে জানতে চাওয়া।

এ্যালকোহল দিয়ে কাজ হবে না?

মোশাররফ ভাই আপনার নিয়মানুযায়ী ইন্সটলার সিডি তৈরি হলে আবার অন্য কমপিউটারে Extract করতে হবে কেন?

সর্বশেষ সম্পাদনা করেছেন নীল আকাশ (০৪-০৭-২০০৮ ১১:৩১)

অনলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.064 seconds, 11 queries executed ]