Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৬-০৬-২০০৮ ১৫:২৪

নবনীতা_সেন
নবাগত
Current Status...বিদায় নিতে হবে ফোরাম থেকে। ভাবতেই কষ্ট হচ্ছে!!!!!!!!!!!!
নিবন্ধিত হয়েছেন: ৩১-০৫-২০০৮
পোস্ট: ৪৬

'রাক্ষসী'র মা

তরু..... এই তরু সেই কখন থেকে ডাকছি,তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে যাও।সব যে ঠান্ডা হয়ে গেল।সকালে উঠেই কম্পিউটার-এ বসেছো।এই মেয়েটাকে নিয়ে আর পারা গেলনা।সারাক্ষন শুধু কম্পিউটার আর কম্পিউটার।এদিকে যে ক্লাসের সময় হয়ে গেল।
তরু আসছি মা। মা! তুমি যে কি আজ না ছুটির দিন ভুলে গেছ!
মাঃ অ! তাই বুঝি।মনে থাকবেই বা কি করে।এই সংসারের ঝক্কি ঝামেলা সাম্লাতেই তো আমার দিন যায়।হয়েছে নাও এখন খেয়ে আমাকে উদ্বার কর। রোজ রোজ খাবার নিয়ে  কেন যে তুমি এত ঝামেলা কর বুঝিনা।দিন দিন তুমি বড়ো হচ্ছো নাকি ছোট হচ্ছো।মা তুমিওতো খাবার নিয়ে আমার সঙ্গে বাড়াবাড়ি করো।আমার খেতে ইচ্ছে না করলে আমি কি করব।

মাঃ তরু গত রাত্রে তুমি আমাকে কবিতা না কি যেন দেখাতে চাইলে।তোমাকে নিয়ে কে কবিতা লিখেছে।এখন আর তেমন কাজ নেই দেখি তোমার কবিতাটা।
তরুঃ মা এটা একটা ফোরাম।এখানে সদস্য হয়ে যে কেউ লিখতে পারে।আমিও অনেক কিছু লিখেছি।
তাই আমাকে নিয়ে নবনীতা আপু একটা কবিতা লিখেছে।

মাঃ ভালই হয়েছে।অনেকে আবার মতামতও দিয়েছে দেখছি।কিন্তু ওটাতো তোমাকে লিখেনি। লিখেছে রুপসী-রাক্ষসী কে নিয়ে।তাছাড়া আর একটা জিনিস যারা মতামত দিয়েছে তাদের নামগুলো কি অদ্ভুত।হাঙ্গরিকোডার,স্পাইডারম্যান,টাট্রুহস্,মাইক্রোকাতার..।এগুলো কি উনাদের সত্যিই নাম।

তরুঃ মা এগুলো ছদ্মনাম।আর আমিও রুপসী রাক্ষসী ছদ্মনাম ব্যবহার করেছি।তাই ওনামে আমাকে লিখেছে।

মাঃতরু তুমি বাড়িতে যেমন সবসময় দুষ্টামি কর এখানেও তাই।এটা ঠিকনা।তোমার এসব দুষ্টামিতো সবাই ভাল চোখে দেখবেনা।আবার অনেকেই মজাও পেয়েছে। তাই মজার মজার মতামতও দিয়েছে। কিন্তু কারো কাছে যখন হ্যাংলামো মনে হবে তখন কিন্তু বাজে কমেন্ট করতেও ছাড়বেনা।এইদিকগুলো ভাবা উচিত।অতিরিক্ত কোন কিছুই ভাল নয়।তাছাড়া তুমি কেন নিজেকে মূল্যহীন করবে। এমন ভাবে লিখবে যেন তোমার ব্যক্তিত্ব্বও অক্ষুন্ন থাকে আবার সবাই মজাও পাবে।

তরুঃ মা আমি আসলে এতসব ভেবে লিখিনি।লিখেছি শুধু মজা করার জন্য।

মাঃ ঠিক আছে।এখন থেকে চেষ্টা করবে যাতে এরকম না হয়।তোমার নবনীতা আপু ভালবেসে তোমাকে কবিতাটা লিখেছে বাহ্যিক রুপ দেখে নয় তোমার ভেতরের সুন্দর রুপ দেখে।বুঝলে বোকা মেয়ে।তো্মাকে অনুপ্রেরনা দিয়েছে যেন তুমি ভবিৎষতে আরোও ভাল কিছু লিখতে পারো। আর শুধু লিখালিখি নিয়ে থাকলেই হবেনা পাশাপাশি পড়াশুনাটাও ঠিক রাখতে হবে।কেননা আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব তো তো্মাদেরই।

তরু তো্মার আর একটা বিষয় আমার ভাল লাগেনি।তাহলো তুমি মজা করতে গিয়ে কিছু কিছু বাংলাকে বিকৃ্ত করেছ।এটা একদম ঠিক করোনি।এই বাংলাভাষার জন্য ত্রিশ লক্ষ বাঙ্গালী প্রান দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আমাদের মাতৃভাষা।শুধু তাই নয় আজ তা আন্তজাতিক মাতৃভাষা হিসেবে রুপ নিয়েছে।

এই জন্য বলি  চঞ্চলতা কমাও।একটু বাস্তব বাদী হও।তুমি তো মেয়ে,একদিন দেখ এই আমার মত সংসারে প্রবেশ করবে।অনেক দায়িত্ব গ্রহন করতে হবে।তখন ঘর সংসার সাম্লাবে কি করে।সেজন্য সবদিক থেকেই নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে।কথায় আছেনা,যে রাঁধে সে চুলও বাঁধে।তবেই না তুমি একজন স্বাথক ও পরিপুরণ নারি হবে।

আচ্ছা তরু তো্মার ফোরামের মডারেটরের নাম যেন কি?

তরুঃ মা উনার নাম রাজু ভাই।উনাকে সবাই কোডার ভাই বলে ডাকে।তো  কি হয়েছে মা।

মাঃ না কিছু হয়নি।বলছিলাম ফো্রামের সব বিভাগের বিষয়বস্ত্বু গুলো দেখলাম তাতে আমার মনে হয়েছে আরোও কিছু বিভাগ সংযোজন করা উচিত।কারন এই ফো্রাম ভবিৎষতে অনেক জনপ্রিয়তা
অজন করবে।তাই একটি পরিপূন ফোরামের রুপ দিতে হলে এসব বিভাগের প্রয়োজন আছে।যাইহোক এটা মডারেটরদের ব্যাপার। তবে আমার কাছে পরামশ চাইলে ,কেন প্রয়োজন তা আলোচনা করতাম।

অনেকক্ষন তোমার সঙ্গে বকবক করলাম।যাই আমার অনেক কাজ পড়ে আছে। কি ব্যাপার তরু তুমি অমন চুপ হয়ে গেলে কেন।মন খারাপ করেছ?তোমার ভালো্র জন্যই এত কথা বল্লাম।রাগ করেনা আমার লক্ষি,পাগলি মেয়ে।


-----------------------
গোপন গহীন বন্ধনের টান ছিন্ন করে ,চলে যাব একদিন
                             দুরে,বহুদুরে
                           নক্ষত্রের ওপারে

অফলাইন

 

#২ ১৬-০৬-২০০৮ ১৫:৪৭

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৯৭
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

নবনীতা আপু খুব সুন্দর করে লিখেছেন। মনে হচ্ছে যেন তারু আপু আর তার মায়ের কথা আমরা শুনছি।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৩ ১৬-০৬-২০০৮ ১৬:০৪

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪২৯
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

ওরেব্বাস...   big_smile

আপনিতো দুর্দান্ত লেখেন...blushing

আগেরটা মনে হয় মিস করেছি..hehe

দেখে আসি...blushing

(১ টা প্লাস পাওনা হয়ে গেছে..  দিতেছি...)


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#৪ ১৬-০৬-২০০৮ ১৮:০৪

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: 'রাক্ষসী'র মা

বেশ ভালোthumbs_upthumbs_upthumbs_upthumbs_up


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৫ ১৬-০৬-২০০৮ ১৮:১০

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: 'রাক্ষসী'র মা

হুম..খুবই বাস্তবসম্মত ছোট গল্পthumbs_up

কথা হল নবনীতা আন্টি এতোকিছু জানেন কিভাবে?

অফলাইন

 

#৬ ১৬-০৬-২০০৮ ১৮:৪৬

নবনীতা_সেন
নবাগত
Current Status...বিদায় নিতে হবে ফোরাম থেকে। ভাবতেই কষ্ট হচ্ছে!!!!!!!!!!!!
নিবন্ধিত হয়েছেন: ৩১-০৫-২০০৮
পোস্ট: ৪৬

Re: 'রাক্ষসী'র মা

জুয়েল লিখেছেন:

কথা হল নবনীতা আন্টি এতোকিছু জানেন কিভাবে?

কথা হলো বাবা তোমার মা- যেমন করে জানেন।


-----------------------
গোপন গহীন বন্ধনের টান ছিন্ন করে ,চলে যাব একদিন
                             দুরে,বহুদুরে
                           নক্ষত্রের ওপারে

অফলাইন

 

#৭ ১৬-০৬-২০০৮ ১৮:৫৪

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: 'রাক্ষসী'র মা

ওরে বাপরে আপনি উনাদের আম্মা নাকি, খুবই ভালbig_smile। রাক্ষসী আর উর্মীমালার এইবার খবর আছেhehe, দুষ্টামী করলে বিচার দেওয়ার আসল মানুষ পাওয়া গেছেbig_smile। তা আপনাদের ফ্যামিলির আর কেউ কি এখানে সদস্য আছেন?confused

অফলাইন

 

#৮ ১৬-০৬-২০০৮ ১৯:১০

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: 'রাক্ষসী'র মা

নবনীতা_সেন লিখেছেন:

জুয়েল লিখেছেন:

কথা হল নবনীতা আন্টি এতোকিছু জানেন কিভাবে?

কথা হলো বাবা তোমার মা- যেমন করে জানেন।

আমরা একজন অভিভাবক পেলামclapclapclapclapclapthumbs_upclapclapclapclap


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৯ ১৬-০৬-২০০৮ ১৯:১১

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

জুয়েল লিখেছেন:

ওরে বাপরে আপনি উনাদের আম্মা নাকি, খুবই ভালbig_smile

সেরেছে, নবনীতা_সেন কি তবে রাক্ষসীরও আম্মা এবং রাক্ষসীর আম্মারও আম্মা? ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে না? নবনীতা_সেন পীর টাইপের কিছু হলে "পিতারও বাবা, পুত্রেরও বাবা" থিওরীটা চালিয়ে দেওয়া যেত। কিন্তু উনি কি মহিলা পীরের ভূমিকা গ্রহণ করতে রাজি হবেন? wink

অফলাইন

 

#১০ ১৬-০৬-২০০৮ ১৯:১৯

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: 'রাক্ষসী'র মা

আরে তোহা ভাই, এখানে রাক্ষসী ছাড়াও উনার আরেকজন আমেরিকা প্রবাসী মেয়ে আছেkidding, এইবার বুঝছেনbig_smile


অট:@ তোহা ভাই,
লিবিয়াতে কি আরবিতে কথা বলতে হয়?

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৬-০৬-২০০৮ ১৯:২০)

অফলাইন

 

#১১ ১৭-০৬-২০০৮ ০১:২০

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

আমনি খালি দানবী,রাকুসীরে লইয়া লিখেন, আমাগোরে লই কিছুই লিখেন নাshameghusicryingblushingbrokenheart


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১২ ১৭-০৬-২০০৮ ০১:২২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

একটা হিসাব দেই
মানচু ভাই = বাবা
আলোকিত = ভাই
নবনীতা_সেন = মা
সুতরাং ফোরাম বাসী তোমাদের খবর আছে। nailbiting


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১৩ ১৭-০৬-২০০৮ ০৭:৪৮

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

জুয়েল লিখেছেন:

অট:@ তোহা ভাই,
লিবিয়াতে কি আরবিতে কথা বলতে হয়?

نعم, انت يجب أن تتكلم لغة عربية في ليبيا

সর্বশেষ সম্পাদনা করেছেন toha_mh (১৭-০৬-২০০৮ ০৭:৪৯)

অফলাইন

 

#১৪ ১৭-০৬-২০০৮ ১৪:৩৯

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: 'রাক্ষসী'র মা

toha_mh লিখেছেন:

জুয়েল লিখেছেন:

অট:@ তোহা ভাই,
লিবিয়াতে কি আরবিতে কথা বলতে হয়?

نعم, انت يجب أن تتكلم لغة عربية في ليبيا

?????


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১৫ ১৭-০৬-২০০৮ ১৪:৫০

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা


نعم, انت يجب أن تتكلم لغة عربية في ليبيا

হ্যাঁ , তোমাকে অবশ্যই লিবিয়াতে আরবী ভাষায় কথা বলতে হবে।

এটাই হল এর বাংলা অনুবাদ।


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১৬ ১৭-০৬-২০০৮ ১৫:৩৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪১
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

আরে গল্পে তো দেখি আমিও আছি? coolcoolcool


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#১৭ ১৭-০৬-২০০৮ ১৫:৪৭

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫১
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

হাঙ্গরিকোডার লিখেছেন:

আরে গল্পে তো দেখি আমিও আছি? coolcoolcool

খিকজ, আমিও আছিdancingdancingdancingdancingdancingdancingdancingdancingclapclapclapclapclap

তাছাড়া আর একটা জিনিস যারা মতামত দিয়েছে তাদের নামগুলো কি অদ্ভুত।হাঙ্গরিকোডার,স্পাইডারম্যান,টাট্রুহস্,মাইক্রোকাতার..।এগুলো কি উনাদের সত্যিই নাম।


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১৮ ১৭-০৬-২০০৮ ১৫:৫৪

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: 'রাক্ষসী'র মা

আমি ও আছি হুররে


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১৯ ১৭-০৬-২০০৮ ১৭:৫২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৯৭
ওয়েবসাইট

Re: 'রাক্ষসী'র মা

আমি নাই ক্যান cryingcryingcryingcryingcryingcrycrycrycry নবনীতা দিদির সাথে আড়িcrycrycry


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#২০ ১৭-০৬-২০০৮ ১৮:০৪

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: 'রাক্ষসী'র মা

microqatar লিখেছেন:


نعم, انت يجب أن تتكلم لغة عربية في ليبيا

হ্যাঁ , তোমাকে অবশ্যই লিবিয়াতে আরবী ভাষায় কথা বলতে হবে।

এটাই হল এর বাংলা অনুবাদ।

যের যবর পেশ ছাড়া কিভাবে আরবী পড়েন? আমাদের একটু শিখাইবেনcry

@কাতার ভাই,
আরবীতে শী মানে কি বুঝায় বলতে পারবেন? আমার জানা দরকারsmile

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.632 seconds, 13 queries executed ]