অধিকাংশ রিভিউতেই দেখা যায় হোস্টমনস্টার কিংবা ব্লুহোস্টের নাম উপরের দিকে। যদিও এরা শেয়ার্ড হোস্টিং দেয় আসলে কতটা রিলায়েবল এরা কেউ জানেন কি? বাংলাদেশী কয়েকটা ফোরামে এদের সম্পর্কে ভালো তেমন কিছু শুনিনি। বরং উল্টোটাই শুনেছি। কিন্তু ভালো না হলে এদের রেপুটেশন কেন এত ভালো?
ব্লুহোস্টে হোস্ট করা আছে এমন কিছু সাইটের মধ্যে সচলায়তন ও বিজ্ঞানী.কম এর কথা বলা যেতে পারে।
আমার অভিজ্ঞতায় দেখেছি একটা হোস্ট কিছুদিন ভালো থাকে, তারপর সমস্যা শুরু হয়। কনসিস্টেন্ট হোস্ট পেতে গেলে বেশি ডলার গুনতে হবে সন্দেহ নাই। আপনাদের কার অভিজ্ঞতা কেমন সেটা শেয়ার করলে কিছু ধারনা পাওয়া যেত।
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৬-০৬-২০০৮ ০৭:০১)
অফলাইন
সচলের ট্রাফিক খুব বেশী, আমার ধারণা মাসে ২০/২৫ গিগ হবে। ডেটা স্টোরেজও বেশী কারণ এরা ফাইল আপলোড (ছবি, অডিও) সুবিধা দেয়। সেজন্য কম পয়সায় ব্লুহোস্ট বা হোস্টগেটর এরকম কিছুর বিকল্প নাই।
আমার অপনা-বিডি হোস্ট করার জন্য আমি দেই ৪৩ডলার/বছর। এটা দেয় ২গিগা স্পেস, ১০গিগা ট্রাফিক। রিসেলার একাউন্ট, ১০টা ডোমেইন লিমিট। গত দুবছর কোন সমস্যা হয়নি, কিন্তু দুএকটা সমস্যা পেয়েছি। তবে এখনও পাল্টাবার কোন পরিকল্পনা নাই। জুমলা-বিডি সহ আরো কয়েকটা সাইট ওখানে হোস্ট করা।
হোস্ট: budgetreseller.ca (আপনাদের কানাডার হোস্ট)
সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (১৬-০৬-২০০৮ ১০:৫১)
অফলাইন
http://www.webhosting.info তে যান। সেখান থেকে হোস্টিং কোম্পানি বেছে নিন।
আমি এভাবেই বেছে নিয়েছি।
আমার ইচ্ছা ছিল ড্রিমহোস্ট ইউজ করার। পারিনি কারন ক্রেডিট কার্ড ছিল না।
পরে অন্য একটা কোম্পানি বেছে নিয়েছি।
আমার মতে ড্রিমহোস্ট খুব ভাল সোলুশন।
সবারই নানান রকম প্যাকেজ থাকে। শেয়ার্ড হোস্টিং তার মধ্যে একটা। এবং এটাই সবচেয়ে বেশি ব্যাব হৃত হয়।
আমার মাসিক ব্যান্ড উইডথ অনেক। ২ টেরাবাইট। এত ব্যান্ডউইডথতো আর টেস্ট করা সম্ভব না। আমি সর্বোচ্চ ১০ গিগা ব্যবহার করতে পেরেছি বাংলাদেশ থেকে।
নামী কোম্পানির সুবিধা হল, তাদের সার্ভিসটা ভাল থাকে। ডাউনটাইম কম থাকে। মোটামুটি সবকিছু স্টেবল। সাপোর্টও পাওয়া যায় ভাল। এরা খুব প্রম্পট সাপোর্ট দেয়। কিন্তু সবসময় কাজে আসেনা। এসবের জন্য টাকাও বেশি খরচ করতে হয়।
অখ্যাত কোম্পানি যদি হয়। সাপোর্ট প্রম্পট হয় না সবসময় কিন্তু আপনাকে যথেষ্ট সাহাজ্য করবে। হয়তো আমি বললাম আমারা পিএইচপির একটি এক্সটেন্সন ইন্সটল করতে হবে। ওরা সেটা ইন্সটল করে দিবে। কিন্তু নামি কোম্পানি হলে সেটা ইন্সটল করতে চাইবে না। এসব কোম্পানির সার্ভার নামি কোম্পানির সার্ভারের চাইতে একটু বেশি ডাউন থাকে।
হোস্টিং কোম্পানি খুঁজতে আমার অনেক দিন লেগেছিল। অনেক কিছু বোঝার পরে কিনেছি।
এখন এএসপি.নেট ২.০ এর জন্য ওয়েব হোস্টং খুঁজছি মনে মনে।
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৬-০৬-২০০৮ ১৬:০৭)
অফলাইন
কিভাবে বোঝা যাবে একটা হোস্ট রিসেলার কি না? ট্রেসরাউট দিয়ে কি নিশ্চিতভাবে বলা যায়?
১. bluehost.com
২. hostmoster.com
৩. hostpapa.com
৪. ecwhost.com
এদের মধ্যে ২, ৩ মনে হয় রিসেলার। কিন্তু ১, ৪ও কি রিসেলার?
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৬-০৬-২০০৮ ১৯:৪৫)
অফলাইন
আপনার কী সাইট হোস্ট করতে হবে? কত স্পেস/ট্রাফিক দরকার?
রিসেলার কিনা বের করা সম্ভব একমাত্র আইপি দেখে, তাও নির্ভরযোগ্য না।
অফলাইন
জানার জন্য বলছিলাম। আমি আসলে লং টার্ম হোস্টে কথা চিন্তা করছি। ট্রাফিকের সংখ্যার চেয়ে আমার কাছে স্পেস কিছুটা গুরুত্বপূর্ণ যেখানে নিশ্চিতভাবে ইমেজ আপলোড করা যাবে।
ব্লুহোস্ট অথবা হোস্টপাপা (যেটা আমার বাড়ির কাছে) এ দুটো আপাতত হিসাবে রাখছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৬-০৬-২০০৮ ২২:২৮)
অফলাইন
আর ভাল লাগে না!প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
জানার জন্য বলছিলাম। আমি আসলে লং টার্ম হোস্টে কথা চিন্তা করছি। ট্রাফিকের সংখ্যার চেয়ে আমার কাছে স্পেস কিছুটা গুরুত্বপূর্ণ যেখানে নিশ্চিতভাবে ইমেজ আপলোড করা যাবে।
ব্লুহোস্ট অথবা হোস্টপাপা (যেটা আমার বাড়ির কাছে) এ দুটো আপাতত হিসাবে রাখছি।
ব্লুহোস্টের সার্ভারে দেখলাম ১০০০ এর উপরে ওয়েবসাইট হোস্ট করা। এটি অতিমাত্রায় বেশি তবে এদের ক্ষেত্রে স্বাভাবিক। কারণ ৭ ডলারে হোস্টিং দিয়ে তো সার্ভারের দাম তোলা লাগবে।
আমার মতামত, একটু বেশি হলেও যাদের স্পেস ও দাম যৌক্তিক সেখানে রেজি. করুন। আমি Micfo.com এর নাম সুপারিশ করতে পারি। এক সময় এদের ওখানে হোস্টিং ছিল (রিসেলার)। ১০০% আপটাইম কাকে বলে এদের ওখানেই শিখেছিলাম। দ্রুত সাপোর্ট দেয়। তবে একটা সমস্যা আছে যেটা ওয়েবহোস্টিং টক ফোরামে বলেছিলাম।
ব্লুহোস্ট কে আমার পছন্দ নয়। কারণ স্পেস ও ব্যান্ডউইডথ আনলিমিটেড হতে পারে না। এটা আমার অভ্যাস যে এ ধরনের কোম্পানীকে প্রথমেই রিজেক্ট লিস্টে ফেলে দেই।
www.webhostingtalk.com এ রিভিউ পড়তে পারেন।
উপসংহার: আনলিমিটেড ওয়ালাদের এড়িয়ে চলাই মনে হয় ভাল।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
আসলে আনলিমিটেড বললেও কিছু হিডেন শর্ত আছে, যেমন সাইট খুব দ্রুত বাড়তে পারবেনা, পিএইচপির এক্সিকিউশন বেশী হতে পারবেনা ইত্যাদি। ফলে ওটা কাস্টমার টানার জন্যই তারা করে এতে কোন সন্দেহ নাই। আর আনলিমিটেড দিলেও একটা সাইট তো রাতারাতি তত বেশী স্পেস নিতে পারেনা। যতদিনে একটা সাইট ২ গিগা জায়গা নেবে ততদিনে হার্ডডিস্কের দামও কমে যাবে।
হাঙ্গরিকোডার লিখেছেন:
ব্লুহোস্টের সার্ভারে দেখলাম ১০০০ এর উপরে ওয়েবসাইট হোস্ট করা।
কোডার, এই তথ্যটা কিভাবে জানা যায় যে একটা হোস্টে কতগুলো সাইট আছে?
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৭-০৬-২০০৮ ০৩:৪৫)
অফলাইন
শিপলু ভাইয়ের সাথে সহমত.....
ড্রিমহোষ্ট একটি পারফেক্ট একটি সাইটম, যেটা কিনা আমার আর রবির বেষ্ট সাইট....
খুবই ভালো মানের একটা শেয়ার এবং রিসেলার ওয়েব হোষ্টিং সাইট....
আমার মতে সব কিছুই এখানে আছে..শুধু সমস্যা বলতে মানিগ্রাম বা
পেপাল ব্যবহার করা যায় না...এই জন্য মাঝে মাঝে একটু দুঃখ লাগে...
না হয় সাইট-টা মারাত্বক ভালো...
আরো সাইট আছে..তবে ড্রিমহোস্টের প্রতি বেশি মহব্বত আছে....
অনলাইন
ভেরি ফানি। নিচের প্রোমোশনাল অফারটা দেখুন। ড্রিমহোস্টের ড্রিম অফার। এই অফার ছাড়ার কোন মানে হয়? পড়তে না পারলে এখানে দেখুন http://www.dreamhost.com/105321.html
Months Pre-Paid Regular Price Monthly Cost Discounted Price Monthly Cost Discount 1 $60.90 $10.95 $714.00 $10.95 + $653.10 12 (1 year) $119.40 $9.95 $60.90 $5.08 - $58.50 24 (2 years) $214.80 $8.95 $119.40 $4.98 - $95.40 36 (3 years) $286.20 $7.95 $214.80 $5.97 - $71.40 60 (5 years) $417.00 $6.95 $286.20 $4.77 - $130.80 120 (10 years) $714.00 $5.95 $417.00 $3.48 - $297.00 Clearly, Salesbot 4000 must be stopped. We would ask that until that happens that you not sign up using promo code 105321.
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৭-০৬-২০০৮ ০৫:৩০)
অফলাইন
এই রকম অফার কাষ্টমারকে টানার জন্য করেছে সেটা তো অবশ্যই, তাতে কোন সন্দেহ নাই। ব্যবসাতে নামলে টাকা ঢালতে হবে আবার উঠাতেও হবে, এই প্রোমো কোড গুলো মাঝে মাঝে নতুন ব্যবহারকারীরা অনেক খুজে বের করে। অন্যান্য সার্ভিসের তুলনায় ড্রিমহোষ্ট আমার কাছে আনাকোমন।
অনলাইন
কিন্তু ড্রিমহোস্টে দ্রুপাল ব্যবহারের অভিজ্ঞতা সুখকর নয়। গুগলে সার্চ করে দেখলাম। ফলে ড্রিমহোস্ট বাদ।
অফলাইন
pcdigital এ আমার সাইট হোস্ট করা। তবে এখানে কোন সাইটই নাই বলতে গেলে। মানে প্রডাক্শনের জন্য ব্যব হার করি না। শুধু মাত্র আমার ব্লগ আর প্রজেক্ট ডেমো। আর কিছু না।
দ্রুপালের জন্য স্পেশালি করতে চাইলে দ্রুপালের সাইটে যান। সেখানে লিস্ট পাবেন কি কি ভাল সাইট দ্রুপালে করা। ওসব সাইট কোথায় হোস্ট করা হয়েছে তা দেখতে পারেন। তারপর সেখান থেকে পছন্দ করতে পারেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৮-০৬-২০০৮ ২০:৪৭)
অফলাইন
লুনারপেজের ডিলটাতো ভালই লাগছে। মাসে $৪.৯৫ (২বছরের পেমেন্ট)
http://www.lunarpages.com/
অফলাইন