মুঠোফোনে সুডোকু খেলছিআমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি।পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হওয়ার ইচ্ছা আছে।
কোন কোচিং এ ভর্তি হলে ভালো হবে? OMECA এর সাফল্য কতটুকু?
অফলাইন
কোচিং করেন আর না করেন ভাই, সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আপনাকেই পরিশ্রম করতে হবে। কোচিং সেন্টারগুলো হয়তো আপনাকে প্রিপারেশনে সাহায্য করতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফরমেট অনুযায়ী প্রস্তুতি নিতে কিন্তু সফল হতে হলে মূল প্রচেষ্টা আপনাকেই নিতে হবে।
অনলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিতপু লিখেছেন:
কোচিং করেন আর না করেন ভাই, সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আপনাকেই পরিশ্রম করতে হবে। কোচিং সেন্টারগুলো হয়তো আপনাকে প্রিপারেশনে সাহায্য করতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফরমেট অনুযায়ী প্রস্তুতি নিতে কিন্তু সফল হতে হলে মূল প্রচেষ্টা আপনাকেই নিতে হবে।
আপনার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ।
অফলাইন
স্পাইডারম্যান লিখেছেন:
OMECA এর সাফল্য কতটুকু?
১০০%। শুধু ভর্তি হবেন তাহলেই হবে
ওরা আপনাকে বুয়েটে ভর্তি করে দিবে 

। দেখেন না অমুক ভার্সিটিতে ৮০০ জনের মধ্যে ৭৫০ জনই ওমেকার, ইত্যাদি ইত্যাদি বিজ্ঞাপন। ভাই সাফল্য মাপতে যাইয়েন না তাইলে পুরা কনফিউজড হইয়া যাইবেন। আমি যেমন হয়েছিলাম। পড়াটা ভাই নিজের কাছে। আমার মত ফাঁকিবাজি না দিয়ে মন দিয়ে পড়ালেখা করেন তাহলেই আপনার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর ফাঁকি বাজি দিলে আমার মত পোড়া কপাল হইতে হইব। দেশ ছেড়ে পালাইতে হবে 
সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (১০-০৬-২০০৮ ১৮:১১)
অফলাইন
হায়রে ভর্তি কোচিং। হায়রে আমার ভাগ্য।
ভর্তি হয়েছিলাম সানরাইজে। ভালই পড়াশুনা করছিলাম। প্রায়ই র্যাংকিয়ে থাকতাম।
ভেবেছিলাম পরীক্ষা দিলে তো চান্স পাবই। আমাকে ঠেকায় কে? খালি অংক করতাম। আর কিছু না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ পড়ার ধান্ধা ছিল। পড়ে দেখলাম আমার মার্কস এত কম! আর কি বলব?
বাকিটা বুঝে নেন।
তাই আমার পরামর্শ, প্রথম থেকেই ভালভাবে পড়াশুনা করা উচিৎ। কখনও পড়াশুনা কমিয়ে দেয়া উচিৎ না।
অনলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিধন্যবাদ@শিপলু ভাই
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেসানরাইজ/ওমেগা-- এই গুলার ভালো খারাপ দিয়ে কিছু হবে না! তুমি যদি একদম প্রথম থেকে ঠিক মত পড়...কারো সাধ্য নাই তোমাকে ভালো ইউনি তে ভর্তি হতে ঠেকায়... কোচিং খালি একটা রেগুলেটর হিসেবে তোমাকে হেল্প করবে!
তবে এই ক্ষেত্রে আর একটা ব্যাপার মাথায় রাখা ভালো...বুয়েট এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট রিকয়্যারম্যান্ট থাকে।তাই এইচ।এস।সি পরীক্ষাটা আগে ভালো মত দাও যাতে সেই সুযোগটা না প্রথমেই মিস হয়ে যায়!আমার এক কাসিন ...বেশ ভালো ছাত্র ছিল( এখন ও আসে)...কিন্তু দূর্ভাগ্যক্রমে তার ইন্টার এর রেজাল্ট খারাপ হয়ায় সে বুয়েট এ আডমিশন টেষ্ট ই দিতেপ পারে নি!কিন্তু কোচিং এ সে অনেক ভালো রেজাল্ট করতো!...
আশা করি এক্সাম ভালো হচ্ছে...ভালো ইউনি রে আডমিট হও!
অবশ্য আমার মত দূর্ভাগা না হইলে কোন সমস্যা হয়ার কথা না ( চান্স পেয়েও না পাওয়ার মত অবস্থা 




)
অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিযারা আমাকে মূল্যবান পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ।
অফলাইন
টেনশন? হেইডা আবার কেডা?কোচিং এর রেজাল্ট কোন ব্যাপার না, তুমি কোন কোচিং করছ তাও কোন ব্যাপার না, সব সময় মনে রাখবে নিজেকে কখনো ফাঁকি দিবে না ,অর্থাৎ যা জানবে তা পরিষ্কার ভাবে জানবে। ভর্তি পরিক্ষায় ভাল করতে হলে তোমার বেসিক ভাল হতে হবে, আর সবার উপরে অবশ্যই ভাগ্যকে সহায় হতে হবে, শুধু চেষ্টা করে যাও
অফলাইন