Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১০-০৬-২০০৮ ১৭:০৫

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

ভর্তি কোচিং এর ব্যাপারে

আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি।পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভর্তি হওয়ার ইচ্ছা আছে।
কোন কোচিং এ ভর্তি হলে ভালো হবে? OMECA এর সাফল্য কতটুকু?

অফলাইন

 

#২ ১০-০৬-২০০৮ ১৭:৩৯

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৭৯৯

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

কোচিং করেন আর না করেন ভাই, সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আপনাকেই পরিশ্রম করতে হবে। কোচিং সেন্টারগুলো হয়তো আপনাকে প্রিপারেশনে সাহায্য করতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফরমেট অনুযায়ী প্রস্তুতি নিতে কিন্তু সফল হতে হলে মূল প্রচেষ্টা আপনাকেই নিতে হবে।

অফলাইন

 

#৩ ১০-০৬-২০০৮ ১৭:৪১

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

তপু লিখেছেন:

কোচিং করেন আর না করেন ভাই, সাফল্যের চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আপনাকেই পরিশ্রম করতে হবে। কোচিং সেন্টারগুলো হয়তো আপনাকে প্রিপারেশনে সাহায্য করতে পারে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ফরমেট অনুযায়ী প্রস্তুতি নিতে কিন্তু সফল হতে হলে মূল প্রচেষ্টা আপনাকেই নিতে হবে।

আপনার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ।

অফলাইন

 

#৪ ১০-০৬-২০০৮ ১৮:১০

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

স্পাইডারম্যান লিখেছেন:

OMECA এর সাফল্য কতটুকু?

১০০%। শুধু ভর্তি হবেন তাহলেই হবে big_smile ওরা আপনাকে বুয়েটে ভর্তি করে দিবে lol2lol2lol2। দেখেন না অমুক ভার্সিটিতে ৮০০ জনের মধ্যে ৭৫০ জনই ওমেকার, ইত্যাদি ইত্যাদি বিজ্ঞাপন। ভাই সাফল্য মাপতে যাইয়েন না তাইলে পুরা কনফিউজড হইয়া যাইবেন। আমি যেমন হয়েছিলাম। পড়াটা ভাই নিজের কাছে। আমার মত ফাঁকিবাজি না দিয়ে মন দিয়ে পড়ালেখা করেন তাহলেই আপনার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর ফাঁকি বাজি দিলে আমার মত পোড়া কপাল হইতে হইব। দেশ ছেড়ে পালাইতে হবে lol2

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (১০-০৬-২০০৮ ১৮:১১)


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৫ ১০-০৬-২০০৮ ২০:২৪

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৩৮
ওয়েবসাইট

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

হায়রে ভর্তি কোচিং। হায়রে আমার ভাগ্য।

ভর্তি হয়েছিলাম সানরাইজে।  ভালই পড়াশুনা করছিলাম। প্রায়ই র‍্যাংকিয়ে  থাকতাম।dancing ভেবেছিলাম পরীক্ষা দিলে তো চান্স পাবই। আমাকে ঠেকায় কে? খালি অংক করতাম। আর কিছু না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ পড়ার ধান্ধা ছিল। পড়ে দেখলাম আমার মার্কস এত কম! আর কি বলব? sad বাকিটা বুঝে নেন।

তাই আমার পরামর্শ, প্রথম থেকেই ভালভাবে পড়াশুনা করা উচিৎ। কখনও পড়াশুনা কমিয়ে দেয়া উচিৎ না।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অনলাইন

 

#৬ ১০-০৬-২০০৮ ২২:২১

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

ধন্যবাদ@শিপলু ভাই

অফলাইন

 

#৭ ১০-০৬-২০০৮ ২২:৩২

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০০০
ওয়েবসাইট

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

সানরাইজ/ওমেগা-- এই গুলার ভালো খারাপ দিয়ে কিছু হবে না! তুমি যদি  একদম প্রথম থেকে ঠিক মত পড়...কারো সাধ্য নাই তোমাকে ভালো ইউনি তে ভর্তি হতে ঠেকায়... কোচিং খালি একটা রেগুলেটর হিসেবে তোমাকে হেল্প করবে!
তবে এই ক্ষেত্রে আর একটা ব্যাপার মাথায় রাখা ভালো...বুয়েট এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট রিকয়্যারম্যান্ট থাকে।তাই এইচ।এস।সি পরীক্ষাটা আগে ভালো মত দাও যাতে সেই সুযোগটা না প্রথমেই মিস হয়ে যায়!আমার এক কাসিন ...বেশ ভালো ছাত্র ছিল( এখন ও আসে)...কিন্তু দূর্ভাগ্যক্রমে তার ইন্টার এর রেজাল্ট খারাপ হয়ায় সে বুয়েট এ আডমিশন টেষ্ট ই দিতেপ পারে নি!কিন্তু কোচিং এ সে অনেক ভালো রেজাল্ট করতো!...
আশা করি এক্সাম ভালো হচ্ছে...ভালো ইউনি রে আডমিট হও!dancing
অবশ্য আমার মত দূর্ভাগা না হইলে কোন সমস্যা হয়ার কথা না ( চান্স পেয়েও না পাওয়ার মত অবস্থা kiddingbrokenheartbrokenheartcryingcryingcrying  )


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৮ ১০-০৬-২০০৮ ২৩:২৭

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

যারা আমাকে মূল্যবান পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ।

অফলাইন

 

#৯ ১১-০৬-২০০৮ ০০:৫৯

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮১৭
ওয়েবসাইট

Re: ভর্তি কোচিং এর ব্যাপারে

কোচিং এর রেজাল্ট কোন ব্যাপার না, তুমি কোন কোচিং করছ তাও কোন ব্যাপার না, সব সময় মনে রাখবে নিজেকে কখনো ফাঁকি দিবে না ,অর্থাৎ যা জানবে তা পরিষ্কার ভাবে জানবে। ভর্তি পরিক্ষায় ভাল করতে হলে তোমার বেসিক ভাল হতে হবে, আর সবার উপরে অবশ্যই ভাগ্যকে সহায় হতে হবে, শুধু চেষ্টা করে যাও


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.289 seconds, 11 queries executed ]