Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৯-০৬-২০০৮ ১১:০৯

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

বিল গেটস এর কাছে খোলা চিঠি

বিল গেটসের কাছে খোলা চিঠি

প্রিয় বিল ভাই,
শুভেচ্ছা নেবেন। আশা করি ভাবিসহ ভালোই আছেন। বেশ কিছুদিন আগে আমি আপনার কোম্পানির একটা সফটওয়্যার কিনেছি। কেনার পর থেকে এমন কিছু ঝামেলায় পড়েছি, যেসব ঝামেলায় অন্যরাও পড়ে বলে আমার মনে হয়। কিন্তু তারা আপনাকে জানানোর কোনো উপায় খুঁজে না পেয়ে চুপচাপ মেনে নেয়। কিন্তু আমি আপনার ভালো চাই বলে সমস্যাগুলো তুলে ধরে এই চিঠি লিখলাম, যাতে পরেরবার আরও ভালো সফটওয়্যার খোলাবাজারে বেচতে পারেন।

সমস্যা-১: কম্পিউটারটা কেনার পরে দেখলাম ‘স্টার্ট’ বাটন থাকলেও কোনো ‘স্টপ’ বাটন নাই। তাই অনেক দিন স্টার্ট করার সাহস পাইনি। চালু করলে যদি আর বন্ধ না করতে পারি এই ভয়ে। আপনার ইঞ্জিনিয়ারদের বলবেন যেন একটা ‘স্টপ’ বাটনও লাগিয়ে দেয়।

সমস্যা-২: আরেক জায়গায় দেখলাম ‘রান’ বলে একটা কথা আছে। রান শুনে সেদিন আমার বন্ধু দৌড়িয়ে গাবতলী থেকে যাত্রাবাড়ী চলে গিয়েছিল। আমার প্রস্তাব হলো ‘রান’ না বলে ‘সিট’ বললেও তো বসে বসে কাজ করা যেত।

সমস্যা-৩: সেদিন অসীম সাহস নিয়ে চালিয়ে দেখি ভেতরে একটা ‘রিসাইকেল বিন’ আছে কিন্তু আমার কাছে তো কোনো সাইকেল কিংবা দুরবিন কিছুই নাই। তবে বাসায় মি. বিনের একটা ডিভিডি আছে। এখন কি কম্পিউটার চালাতে আবার সাইকেল কিনতে হবে, জানাবেন?

সমস্যা-৪: আপনার ‘ফাইন্ড’ জিনিসটা কোনো কাজেরই না। সেদিন আমার স্ত্রীর চিরুনি হারিয়ে গেলে ‘ফাইন্ড’ দিয়ে খুঁজে না পাওয়ায় আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। ব্যাপারটাও একটু মাথায় রাখবেন।

সমস্যা-৫: আমার ছোট ছেলে ‘মাইক্রোসফট ওয়ার্ড’ সব শিখে ফেলেছে। এখন ওর জন্য ‘মাইক্রোসফট সেন্টেন্স’টা খুবই জরুরি দরকার। সেটা যদি জলদি বাজারে নামাতেন তবে দেশে ইংরেজি শিক্ষিত জনসংখ্যার পরিমাণটা আরও বেশি হতো।

সমস্যা-৬: আমি−সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, ওয়েব ক্যাম, স্পিকার−সবই কিনলাম কিন্তু মনিটরে শুধু ‘মাই কম্পিউটার’ লেখা দেখায় কেন, ‘মাই মাউস, মাই প্রিন্টার’ কোথায়? সবই নগদে কিনেছি, বাকিগুলো কখন দেখাবে?

সমস্যা-৭: ‘মাই পিকচার’-এ গিয়ে আমি আমার কিংবা আপনার কারও ছবি দেখলাম না। ঘটনা কী?

সমস্যা-৮: ‘মাইক্রোসফট অফিস’ বানালেন কিন্তু আমি তো কম্পিউটার বাসায় ব্যবহার করি! তার জন্য কিছু একটা ভাবা উচিত বলে আমি মনে করি। দ্রুত ‘মাইক্রোসফট হোম’ বানান।

সমস্যা-৯: ‘মাই রিসেন্ট ডকুমেন্ট’ দেখার ব্যবস্থা রাখছেন কিন্তু ‘মাই পাস্ট ডকুমেন্ট’গুলোর খবর কী? পুরোনো ডকুমেন্টগুলোই তো আমার বেশি দরকার।

সমস্যা-১০: আপনার ‘হিস্ট্রি’ জিনিসটাও ভালো না। সেদিন স্বাধীনতাযুদ্ধের হিস্ট্রিটা কোনোভাবেই বের করতে পারলাম না। একজন ভালো ইতিহাসের প্রফেসরকে নিয়োগ দিলেই পারেন।

সমস্যা-১১: ‘মাই নেটওয়ার্ক প্লেসেস’ পাইলাম। কিন্তু ভাই, কখনো ‘মাই সিক্রেট প্লেস’ জাতীয় কিচ্ছু দিয়েন না। গোপন বলে আর কিছুই থাকবে না।

আজ আর নয়। আরও কিছু সমস্যা আছে। বাসার কাজের ছেলেটা বলেছে ও সেগুলো ঠিক করে দিতে পারবে। বড় সমস্যা চোখে পড়লে পরের চিঠিতে জানাব।

ইতি
আপনার একজন দুরদেশি হিতৈষী বন্ধু।

বি.দ্র.: আপনার নামটা তো ‘গেটস’ কিন্তু বেচতাছেন ‘উইন্ডোজ’−এটা একটা কথা হইল? জানালা বেচলে নামটাও মিলায়া রাখেন। আর নামের আগের বিলটা কি কারও কাছে পান, না বিলখেলাপির কারণে রাষ্ট্রীয় উপাধি পাইছেন, জানালে খুশি হইতাম?

সূত্র : প্রথম আলোর রস+আলো

কৃতজ্ঞতা : মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#২ ০৯-০৬-২০০৮ ১২:৪২

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৭৫
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

ভালই হয়েছে। রসআলোটা পড়া হয় নি।
তবে লিংকটা কালকে পরে কাজে আসবে না। কারণ প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৩ ০৯-০৬-২০০৮ ১৩:০৫

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৯২
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

সমস্যা-৪: আপনার ‘ফাইন্ড’ জিনিসটা কোনো কাজেরই না। সেদিন আমার স্ত্রীর চিরুনি হারিয়ে গেলে ‘ফাইন্ড’ দিয়ে খুঁজে না পাওয়ায় আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। ব্যাপারটাও একটু মাথায় রাখবেন।

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2
ধন্যবাদ প্রথম আলো এবং সামিউল।


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অনলাইন

 

#৪ ০৯-০৬-২০০৮ ১৩:২৬

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৭৩

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

রসআলোতে পড়েই একদফা মুচকি হাসছি...
মানুষরে খুচাইয়া খুচাইয়া হাসানোর চেষ্টা ওদের কবে শেষ হবেhairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (০৯-০৬-২০০৮ ১৩:২৯)

অফলাইন

 

#৫ ০৯-০৬-২০০৮ ১৩:৩৫

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

আজকের রস+আলো পড়া হয়নি এখানে পড়ে খুব ভালো লাগলো


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৬ ০৯-০৬-২০০৮ ১৩:৫৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

মেহেদী আকরাম লিখেছেন:

তবে লিংকটা কালকে পরে কাজে আসবে না। কারণ প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

এই কারণে ফোরামে দেয়া। আমিও প্রতিদিন প্রথম আলো পড়তে পারি না। আর সবচেয়ে বড় কথা সবাই অনলাইনে বা বাসায় হয়ত পড়ে না। আমার কাছে ভাল লাগল তাই দিলাম।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৭ ০৯-০৬-২০০৮ ১৬:৫৮

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

সামিউল লিখেছেন:

মেহেদী আকরাম লিখেছেন:

তবে লিংকটা কালকে পরে কাজে আসবে না। কারণ প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

এই কারণে ফোরামে দেয়া। আমিও প্রতিদিন প্রথম আলো পড়তে পারি না। আর সবচেয়ে বড় কথা সবাই অনলাইনে বা বাসায় হয়ত পড়ে না। আমার কাছে ভাল লাগল তাই দিলাম।

লিংকটা দেওয়ায় অনেকেই উপকার হয়েছে।

অফলাইন

 

#৮ ০৯-০৬-২০০৮ ১৭:২১

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৭৫
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

স্পাইডারম্যান লিখেছেন:

লিংকটা দেওয়ায় অনেকেই উপকার হয়েছে।

কি উপকার হয়েছে?
দেখি কাল আপনি লিংকে ক্লিক করে দেখতে পারেন কি না?


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

#৯ ০৯-০৬-২০০৮ ১৮:১৭

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৫৫
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

মজা খাইলাম দারুন হইছে thumbs_up


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১০ ০৯-০৬-২০০৮ ১৮:৫৭

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

মেহেদী আকরাম লিখেছেন:

স্পাইডারম্যান লিখেছেন:

লিংকটা দেওয়ায় অনেকেই উপকার হয়েছে।

কি উপকার হয়েছে?
দেখি কাল আপনি লিংকে ক্লিক করে দেখতে পারেন কি না?

যারা অনলাইনে পেপার পড়ে তারা আজ সরাসরি এই লিংকে ক্লিক করে পড়তে পারবে।

অফলাইন

 

#১১ ০৯-০৬-২০০৮ ১৮:৫৯

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

মেহেদী আকরাম লিখেছেন:

প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

আমিতো এখনই পহেলা জানুয়ারীর পেপার পড়লাম।

অফলাইন

 

#১২ ০৯-০৬-২০০৮ ১৯:৪০

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

স্পাইডারম্যান লিখেছেন:

মেহেদী আকরাম লিখেছেন:

প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

আমিতো এখনই পহেলা জানুয়ারীর পেপার পড়লাম।

কি কন surprisedsurprisedsurprised


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৩ ০৯-০৬-২০০৮ ২১:৫০

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

সামিউল লিখেছেন:

স্পাইডারম্যান লিখেছেন:

মেহেদী আকরাম লিখেছেন:

প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

আমিতো এখনই পহেলা জানুয়ারীর পেপার পড়লাম।

কি কন surprisedsurprisedsurprised

http://forum.projanmo.com/uploads/2008/06/1058_pa.jpg
আশ্চর্য! পুরনো সংখ্যা লিংকে ক্লিক করলেইতো পুরাতন পেপার পড়া যায়।আপনাদের ক্ষেত্রে কি হয়?

অফলাইন

 

#১৪ ১০-০৬-২০০৮ ০০:২৬

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮১৭
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2
ওনাকেই খুঁজছে বাংলাদেশ lol2 lol2

আসলে, প্রথম আলো তে খুবই সাম্প্রতিক সংখ্যা গুলো থাকে না। কয়েক মাস পুরোনো সংখ্যা গুলো পাওয়া যায়

সর্বশেষ সম্পাদনা করেছেন তারেক হাসান (১০-০৬-২০০৮ ০০:৪১)


-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অফলাইন

 

#১৫ ১০-০৬-২০০৮ ০৩:১৮

deshipsycho
প্রজন্মানুরাগী
Current Status...এক পা কবরে আরেক পা কলার খোসায় worriednailbitingS
থেকে: ইউল্যাব
নিবন্ধিত হয়েছেন: ২২-০৯-২০০৭
পোস্ট: ৪৮৬
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

মুজতবা লিখেছেন:

মজা খাইলাম দারুন হইছে

খাওয়ার জিনিস আরেকটা বাড়ল মনে হচ্ছে...thinking

অফলাইন

 

#১৬ ১০-০৬-২০০৮ ০৬:২৮

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

দারুণ হয়েছে। ধন্যবাদ।

প্রথম আলোর সাম্প্রতিক পেজগুলোও তো পড়া যায়, মানে কয়েক সপ্তাহ আগেও তো যেত। এখন কি যায় না? আমি তো কয়েক সপ্তাহ আগে পর্যন্তও বৃহস্পতিবারে নেটে গিয়ে আর্কাইভ থেকে সোমবারের রস+আলো পড়তাম।

অফলাইন

 

#১৭ ১০-০৬-২০০৮ ০৬:৪৫

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

তারেক হাসান লিখেছেন:

lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2
ওনাকেই খুঁজছে বাংলাদেশ lol2 lol2

আসলে, প্রথম আলো তে খুবই সাম্প্রতিক সংখ্যা গুলো থাকে না। কয়েক মাস পুরোনো সংখ্যা গুলো পাওয়া যায়

আপনারা লেখার আগে তো একবার পরীক্ষা করে দেখতে পারতেন।অযথা তর্ক করেন কেন।আমি এখনই গতকালের পেপার দেখলাম।

অফলাইন

 

#১৮ ১০-০৬-২০০৮ ১৪:২৬

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

স্পাইডারম্যান লিখেছেন:

আপনারা লেখার আগে তো একবার পরীক্ষা করে দেখতে পারতেন।অযথা তর্ক করেন কেন।আমি এখনই গতকালের পেপার দেখলাম।

মাকড়শা মানব আসলে এটা আপনার বোঝার ভুল। এখানে যারা লিখেছে তারা সবাই কম বেশী পরীক্ষা করেছে। কিন্তু সমস্যা হল আগে (কিছুদিন আগেও দেখেছি) পুরোনো সংখ্যা দেখা যেত না। আমি গতকাল দেখলাম যে এখন থেকে পুরোনো সংখ্যা পড়া যায়। সম্ভবত ওরা ওদের ডাটাবেইজ আপডেট করেছে। সুতরাং আপনি এই ব্যাপারে কাউকে দোষ দিতে পারেননা যে সে পরীক্ষা করেনি। আমি নিজে বেশ কয়েক বার পরীক্ষা করে ছেড়ে দিয়েছি। মনে করেছি প্রথম আলো জীবনেও বুঝি পুরোনো সংখ্যা দিবে না। শুধু গতকাল অনেকদিন পর আবার সেই লিংকে ক্লিক করে দেখলাম যে এখন থেকে পুরোনো সংখ্যা পড়া যায়।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৯ ১০-০৬-২০০৮ ১৫:৪৮

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১০৩
ওয়েবসাইট

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

ভাই মাকরশা মানব, এখন লিঙ্কটাতে ক্লিক করে দেখুন কী বলে আপনাকে?

পুরনো সংখ্যা দেখার জন্য আপনাকে 'পুরনো সংখ্যা' লিঙ্কে ক্লিক করে দেখতে হবে। আজকের কোন সংবাদের লিঙ্ক আগামীকাল কাজ করবে না। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই।

অনলাইন

 

#২০ ১০-০৬-২০০৮ ১৫:৫৭

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বিল গেটস এর কাছে খোলা চিঠি

স্বপ্নচারী লিখেছেন:

ভাই মাকরশা মানব, এখন লিঙ্কটাতে ক্লিক করে দেখুন কী বলে আপনাকে?

পুরনো সংখ্যা দেখার জন্য আপনাকে 'পুরনো সংখ্যা' লিঙ্কে ক্লিক করে দেখতে হবে। আজকের কোন সংবাদের লিঙ্ক আগামীকাল কাজ করবে না। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই।

এটা আমি আগে থেকেই জানি।ধন্যবাদ।

মেহেদী আকরাম লিখেছেন:

প্রথমআলো পুরাতন পত্রিকা বিনামূল্যে পড়তে দেয় না।

আমার পোস্টগুলো এই কথার উত্তরে ছিল।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.992 seconds, 11 queries executed ]