Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ৩১-০৫-২০০৮ ১৪:৪৭

BISWARUP HAJRA
অতিথি

লগ ইন সমস্যা

প্রজন্ম ফোরামে সদস্য হওয়ার পর প্রতিবার প্রবেশ করতে যাই...তো বলে প্রবেশ সফল হচ্ছে ।
কিন্তু রিডাইরেক্টিং হয়ে নতুন যে ওয়েব পেজটি আসে সেখানে লেখা থাকে "আপনি প্রবেশ করেন নি" ।
আমি নিচে স্ট্যাটাস দেখতে পাই যে প্রবেশ করার পরও আমাকে "অতিথি" হিসেবেই দেখানো হচ্ছে ।
কোনো ই-মেইল ভেরিফিকেশন করার প্রক্রিয়া আছে নাকি তাও বুঝতে পারছি না । অন্ধ হয়ে গেলাম...দয়া করুন । আমাকে মেইল এর মাধ্যমে জানাতে পারেন ।
আমার অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি ।
আমার ব্রাউজার : অপেরা ৯ । বাংলা লেখার জন্য অভ্র ব্যাবহার করি ।
আমার ইন্টারনেট কানেকশনটি প্রক্সি সার্ভারের মাধ্যমে হয়ে থাকে ।

#২ ৩১-০৫-২০০৮ ১৪:৫৮

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৮১
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

আপনার ব্রাউজারে জমা থাকা ফোরামের আগের কুকি (Cookies) পরিষ্কার করে দেখতে পারেন।

ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ারফক্সে এই কাজ কন্ট্রোল+F5 চেপে করা যায়। এছাড়া ফায়ারফক্সে Ctrl+Shift+Del চেপেও করা যায়। আপনার ব্রাউজারের অপশন অনুযায়ী করে দেখুন .... কাজ হওয়ার কথা।

অফলাইন

#৩ ৩১-০৫-২০০৮ ১৭:৫২

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

আপনি অনুগ্রহ করে কুকি পরিষ্কার করুন। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর লগিন করুন। আশা করি সমাধান হবে। এই ফোরামটিতে অপেরা'র পূর্ণ সমর্থণ নেই। তবে যেহেতু অভ্র ব্যবহার করেন সেহেতু সমস্যা হবে বলে মনে হয় না।

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৪ ০১-০৬-২০০৮ ০২:১৯

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...টেনশন? হেইডা আবার কেডা?
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৮০৮
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

এই ফোরামটিতে অপেরা'র পূর্ণ সমর্থণ নেই

কোডার ভাই, তাড়াতাড়ি অপেরার সাপোর্ট যুক্ত করেন। অপেরার একনিষ্ট ভক্ত হিসেবে আপনার কাছে দাবি জানাচ্ছি worried

-----------------------
আমি যেথায়
http://twitsig.com/tareq_cse.jpg

অনলাইন

#৫ ০১-০৬-২০০৮ ০৭:৪৪

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

আরেকটা সমস্যা

লগইন করার পরে আমি লগআউট না করেলে বা কোন কারণে কম্পউটার বন্ধ হয়ে গেলে পরবর্তীতে যখন খুরি তখনে দেখি লগইন অবস্থায় আছে এবংসর্বশেষ আগমন: গতকাল ০১:৩২ দেখায়।
ইয়াহু/জিমেইল এর মত লগআউট হয় না।

-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

#৬ ০১-০৬-২০০৮ ০৮:৩০

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

মেহেদী আকরাম লিখেছেন:

আরেকটা সমস্যা

লগইন করার পরে আমি লগআউট না করেলে বা কোন কারণে কম্পউটার বন্ধ হয়ে গেলে পরবর্তীতে যখন খুরি তখনে দেখি লগইন অবস্থায় আছে এবংসর্বশেষ আগমন: গতকাল ০১:৩২ দেখায়।
ইয়াহু/জিমেইল এর মত লগআউট হয় না।

It's not a bug, it's a feature hehe

এটা পানবিবি'র একটা ফিচার। আপনি যদি এ সুবিধা না চান তাহলে প্রোফাইল -> গোপনীয়তা -> আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড মনে রাখবে এর টিক চিহ্নটি তুলে দিন।

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৭ ০২-০৬-২০০৮ ০৯:০৮

মনিরুল হাসান
অতিথি

Re: লগ ইন সমস্যা

হাঙ্গরিকোডার লিখেছেন:

আপনি অনুগ্রহ করে কুকি পরিষ্কার করুন। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর লগিন করুন। আশা করি সমাধান হবে। এই ফোরামটিতে অপেরা\'র পূর্ণ সমর্থণ নেই। তবে যেহেতু অভ্র ব্যবহার করেন সেহেতু সমস্যা হবে বলে মনে হয় না।

কুকি পরিষ্কার করে কোন লাভ নেই। আমারও হুবুহু একই সমস্যা হয়। লগইন করার পরে বলে যে, প্রবেশ সফল হয়েছে। পেইজ রিফ্রেশ হওয়ার পরে দেখা যায় যে, \"আপনি প্রবেশ করেননি।\"

#৮ ০৩-০৬-২০০৮ ২৩:৫১

বিশ্বরূপ হাজরা
অতিথি

Re: লগ ইন সমস্যা

মনিরুল হাসান লিখেছেন:

হাঙ্গরিকোডার লিখেছেন:

আপনি অনুগ্রহ করে কুকি পরিষ্কার করুন। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর লগিন করুন। আশা করি সমাধান হবে। এই ফোরামটিতে অপেরা\'র পূর্ণ সমর্থণ নেই। তবে যেহেতু অভ্র ব্যবহার করেন সেহেতু সমস্যা হবে বলে মনে হয় না।

কুকি পরিষ্কার করে কোন লাভ নেই। আমারও হুবুহু একই সমস্যা হয়। লগইন করার পরে বলে যে, প্রবেশ সফল হয়েছে। পেইজ রিফ্রেশ হওয়ার পরে দেখা যায় যে, \"আপনি প্রবেশ করেননি।\"

তাহলে কি ব্রাউজার বদলে দেব ? আমার আবার অপেরা ছাড়া অন্য ব্রাউজারগুলি ঠিকমত পারফর্ম্যান্স দেয় না ।

#৯ ০৩-০৬-২০০৮ ২৩:৫৬

বিশ্বরূপ হাজরা
অতিথি

Re: লগ ইন সমস্যা

মোজিলা ফায়ারফক্স ৩.০ তেও  একই সমস্যা !!

#১০ ০৪-০৬-২০০৮ ০০:০৩

BISWARUP
অতিথি

Re: লগ ইন সমস্যা

শামীম লিখেছেন:

আপনার ব্রাউজারে জমা থাকা ফোরামের আগের কুকি (Cookies) পরিষ্কার করে দেখতে পারেন।

ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ারফক্সে এই কাজ কন্ট্রোল+F5 চেপে করা যায়। এছাড়া ফায়ারফক্সে Ctrl+Shift+Del চেপেও করা যায়। আপনার ব্রাউজারের অপশন অনুযায়ী করে দেখুন .... কাজ হওয়ার কথা।

এটা করেও একই ঘটনা...
আজীবন অতিথি হয়েই থাকতে হবে নাকি !!

#১১ ০৪-০৬-২০০৮ ০০:০৩

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: লগ ইন সমস্যা

আমি এই মাত্র অপেরা ৯ ইনস্টল করে প্রবেশ করলাম। কোন সমস্যা ছাড়াই লগিন করতে পারলাম। এবং দেখাচ্ছে:
যে নামে প্রবেশ করেছেন রাজু

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.107 seconds, 11 queries executed ]