এতদিন ধরে কাজ করার পর আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসে চালু করলাম বাংলা সংস্কৃতির প্রথম এস.এম.এফ.-এ তৈরি ফোরাম। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এতে নিবন্ধিত হয়ে এটির সহযাত্রী হন। এর লক্ষ্য অর্জনে সহায়তা করুন। আপনারা এতে পরামর্শ, মতামত জানান যাতে এটিকে আমরা (আমি এবং আমার ভাই যিনি এই ফোরামে দত্ত নামে নিবন্ধিত) সমৃদ্ধ করতে পারি।
ধন্যবাদ
সর্বশেষ সম্পাদনা করেছেন ssdt (২৯-০৫-২০০৮ ০৬:২৬)
অফলাইন
সদস্য হলাম,
কিন্তু এখন ও পোস্টকরি নাই,
সর্বশেষ সম্পাদনা করেছেন সাকিব (২৬-০৩-২০০৮ ০৪:৪৬)
অফলাইন
পোস্ট শুরু করুন। আমি কিছু নাটক দিলাম। আরো যোগ করবো। একটি মুভি যোগ করেছি। আপনারা দেখুন এবং বলুন কেমন হয়েছে।
অফলাইন
কালকে নির্বাচন
কালকে মোবাইল নেটওয়ার্কও বন্ধ 
দেখলাম আপনার ফোরামটা।
কোনো পেজই পুরোপুরি আসছে না। অর্ধেক বা অংশ বিশেষ লোড হয়ে থেমে যাচ্ছে।
ফোরাম পেজে গেলে একটা অভ্যর্থনা সূচক লেখা দেখাচ্ছে - "স্বাগতম, অতিথি। দয়া করে প্রবেশ করুন অথবা নিবন্ধন করুন।"
এটাকে "অনুগ্রহ করে প্রবেশ করুন অথবা নিবন্ধন করুন।" লিখলে মনে হয় ভাল হয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (২৮-০৩-২০০৮ ০৪:১৮)
অফলাইন
মুশাফ লিখেছেন:
দেখলাম আপনার ফোরামটা।
কোনো পেজই পুরোপুরি আসছে না। অর্ধেক বা অংশ বিশেষ লোড হয়ে থেমে যাচ্ছে।
ফোরাম পেজে গেলে একটা অভ্যর্থনা সূচক লেখা দেখাচ্ছে - "স্বাগতম, অতিথি। দয়া করে প্রবেশ করুন অথবা নিবন্ধন করুন।"
এটাকে "অনুগ্রহ করে প্রবেশ করুন অথবা নিবন্ধন করুন।" লিখলে মনে হয় ভাল হয়।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। পরিবর্তন করে দেয়া হয়েছে।
আর আপনার লোড করতে সময় লাগতে পারে কারণ server-টা California থেকে এসেছে। আমি কিছু করতে পারছি না এটা নিয়ে।
অফলাইন
নতুন একটি থিম ইন্সটল করলাম। আপনারা দেখে নিন এখান থেকে। পরামর্শ আর মতামতের অপেক্ষায় রইলাম...
সর্বশেষ সম্পাদনা করেছেন ssdt (৩০-০৩-২০০৮ ০৩:৪৭)
অফলাইন
ssdt লিখেছেন:
নতুন একটি থিম ইন্সটল করলাম। আপনারা দেখে নিন এখান থেকে। পরামর্শ আর মতামতের অপেক্ষায় রইলাম...
ধন্যবাদ, নতুন থিম সুন্দর হয়েছে।
আজকে থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব... যদি পেজ লোড হতে ঝামেলা না করে 
অফলাইন
আমি এই ধরনের দেখছি। আমার মনে হয় আপনার ব্রাউজারের কারনে এই সমস্যা হতে পারে। ফায়ারফক্স ব্যবহার করে দেখুন এবং তারপর বলুন আর আমি দেখছি এই ব্যপারে।
অফলাইন
ফোরামের ফন্ট সাইজ খুবই ছোট। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয়। ফোরামের ফন্ট সাইজ অতি শীঘ্রই বড় করুন।
'দয়া করে প্রবেশ করুন বা অনুগ্রহ করে প্রবেশ করুন' - লাইনটা দেখতে বেখাপ্পা লাগছে। মনে হচ্ছে প্রবেশ করার জন্যে পায়ে ধরা হচ্ছে বা করুণ সুরে কোন কিছু চাওয়া হচ্ছে। দয়া করার বদলে অন্য কোনো লাইন লিখলে মনে হয় ভাল হবে। যেমন -
"তাড়াতাড়ি প্রবেশ করুন, নইলে খবর আছে।" কিংবা
"আমি আপনাকে এখনি প্রবেশ বা নিবন্ধন করার নির্দেশ দিচ্ছি।" কিংবা
"আপনি নিশ্চয়ই এখন প্রবেশ বা নিবন্ধন করতে যাচ্ছেন, সেটা আমাদের জন্যে বড়ই আনন্দের কথা!" কিংবা
"ঐ ব্যাটা! প্রবেশ করতে বলছি কানে ঢুকছে না?" কিংবা
"আপনি এই ফোরামে প্রবেশ করার মত একটি ঐতিহাসিক কাজ করুন।"
অফলাইন
তানজিনা লিখেছেন:
"আপনি এই ফোরামে প্রবেশ করার মত একটি ঐতিহাসিক কাজ করুন।"
আপু এই লাইনটা ভাল লেগেছে 



আমি তো দেখতে পাচ্ছি না কোন লেখা। চশমার পাওয়ার মনে হয় বাড়াতে হবে ওনার সাইটটা দেখতে হলে।
সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২৯-০৫-২০০৮ ১৩:১৮)
অফলাইন
নওগাঁআমি ভিজিট করলাম, কিন্তু কিছু পড়তে পারলাম না
আমার স্ক্রীনশট এরকম
সর্বশেষ সম্পাদনা করেছেন SIBONI (৩০-০৫-২০০৮ ১৯:৪৬)
অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোআরে ভাই, আমারও তো একই অবস্থা। তাড়াতাড়ি ফন্ট বড় করেন
অফলাইন
আবার কি হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তোঅভ্যর্থনা বিভাগে আমিই প্রথম পোস্টাইচি 
অফলাইন
সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমি ফোরামে ফন্ট সাইজ বাড়িয়েছি। এখন এটাকে ১৬ পিটিতে দিয়েছি। যদি আপনারা আরো বড় চেয়ে থাকেন, তাহলে লিখবেন।
@SIBONI, আপনি এই পোস্ট দেখতে পারেন। এটা করে ঠিক হবে। যদি না হয়, তাহলে আমি বলবো আপনাকে ফায়ারফক্স অথবা আই.ই ব্যবহার করতে।
@তানজিনা, এবার শুধু "প্রবেশ করুন" দিলাম।
সর্বশেষ সম্পাদনা করেছেন ssdt (৩১-০৫-২০০৮ ০৩:১৮)
অফলাইন

অফলাইন