ওরে মাটি হব মাটি.....@আলোকিত, সেভারাস, মুজতবা, এবং আশাবাদী:
মনে পড়ে, তোমাদের খুবই মনে পড়ে! কেন যে তোমরা চলে গেলে
নিত্যদিন তোমাদের অম্ল-মধুর উপস্থিতি বড়ো মিস করি। প্রতিদিন ক্ষীণ আশায় প্রজন্ম খুলি-যদি ফিরে আসো! সব অভিমান ঝেড়ে ফেলে যদি আবার সরব হও....হয়তোবা কোনোদিনই ফিরবে না....তবুও আশায় বুক বাঁধি। আমি চূড়ান্ত উদাসীন, মায়াজাল নিরন্তর ছিঁড়ে ফেলে চলি আনমনে অজানা গন্তব্যে। তবুও, কোথায় যেন নির্মল নিখাদ ভালোবাসা রয়েছে তোমাদের জন্য। তাই, ভুলতে ভুলতে আবার নতুন করে আশায় গা ভাসাই। দৃশ্যকল্পে তোমাদের প্রত্যাবর্তন কেন জানি বারে বারে ফিরে আসে। ভালো থেকো তোমরা। আমার এই লেখা যদি দেখে থাকো, তবে বলছি আমার ১০০ তম টপিক এই অসাধারণ চারজনের প্রতি উৎসর্গ করলাম।
--------উদাসীন
সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (২৮-০৫-২০০৮ ০৩:৩৫)
অফলাইন
ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবোউদাসীন লিখেছেন:
@আলোকিত, সেভারাস, মুজতবা, এবং আশাবাদী:
মনে পড়ে, তোমাদের খুবই মনে পড়ে! কেন যে তোমরা চলে গেলেনিত্যদিন তোমাদের অম্ল-মধুর উপস্থিতি বড়ো মিস করি। প্রতিদিন ক্ষীণ আশায় প্রজন্ম খুলি-যদি ফিরে আসো! সব অভিমান ঝেড়ে ফেলে যদি আবার সরব হও....হয়তোবা কোনোদিনই ফিরবে না....তবুও আশায় বুক বাঁধি। আমি চূড়ান্ত উদাসীন, মায়াজাল নিরন্তর ছিঁড়ে ফেলে চলি আনমনে অজানা গন্তব্যে। তবুও, কোথায় যেন নির্মল নিখাদ ভালোবাসা রয়েছে তোমাদের জন্য। তাই, ভুলতে ভুলতে আবার নতুন করে আশায় গা ভাসাই। দৃশ্যকল্পে তোমাদের প্রত্যাবর্তন কেন জানি বারে বারে ফিরে আসে। ভালো থেকো তোমরা। আমার এই লেখা যদি দেখে থাকো, তবে বলছি আমার ১০০ তম টপিক এই অসাধারণ চারজনের প্রতি উৎসর্গ করলাম। --------উদাসীন
ফিরে এসো এই ফোরামে সবাইকে মায়াজালে জড়াতে....................................................
অফলাইন
ব্যাক টু দ্যা ওল্ড মিউজিক টাইমআলোকিতকে খুব বেশি মিস করি (মিস করার বাংলা কি?)। ফোরামের সব পোস্টেই ওর অংশগ্রহণ ছিল। যে কোনো ট্রাবলশ্যুটিংয়ে ওর কাছ থেকে কোনো না কোনো সাহায্য পাওয়া যেত। ও যখন অ্যাকটিভ ছিল তখন পিসিতে সমস্যা কম হতো। ইদানিং ঝাঁকে ঝাঁকে সমস্যা হয়, আর ওর কথা মনে পড়ে - "আহা, আলোকিত যদি থাকত।" তবে শুধু এ কারণে না, যেটা মিস করি সেটা ওর সরব উপস্থিতি। মুজতবা আর আশাবাদী ভাইয়ের কথাও মনে পড়ে। ওদেরকে আবার ফোরামে দেখতে পেলে খুবই খুশি হব।
সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (২৯-০৫-২০০৮ ০১:০৭)
অনলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


ইচ্ছা করতেছে প্রতিদিন এই ৪ টারে একটা কইরা মাইনাস খাওয়াই। 

জ্ঞানীরা বলে, মান করলে ঠকতে হয়
সুতরাং আমার মনে হয় এবার তোমাদের ফিরে আসাটা উচিৎ। 


সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (২৯-০৫-২০০৮ ০১:১৫)
অনলাইন
আগে আমি দেখতাম প্রতিটা পোস্টে সেভুর উপস্থিতি থাকত। কিন্তু এখন দেখা যায় না। বড়ই খারাপ লাগে 

। আর কিছুদিন আগে তো আমি আলোকিতর অনুপস্থিতি খুব ভাল করে বুঝেছি।
অফলাইন
আসলেই খুব মিস করি ওদের।
সেভারাসের "রিপোস্ট"। তার জন্য জানা-অজানা বিভাগ শুন্য হয়ে পড়ছে।
আলোকিতর ওপনে সোর্স ও লিনাক্স প্রিতি।
আশাবাদির নিরপেক্ষভাবে কথা বলা।
মুজতবার (অনিচ্ছাকৃত) অবান্তর পোস্ট, খাজুড়ে আলাপ।
অফলাইন
হুমম। আমি আলোকিতকে খুব মিস করি।
অ্যাডমিন হটাও আন্দোলনটাই থেমে গেছে।
ইলেকশনেরও কোনো আশা দেখছি না।
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে

আলোকিত




সেভাসার


বাকি ২ জন কে ভালো মত চিনতাম ই না
অফলাইন
পক্ষপাত হয়ে গেলনা।
অফলাইন