হট টপিকের বাংলা কী হতে পারে একটু পরামর্শ চাইছি। কিছুতেই ভালো একটা শব্দ পাচ্ছিনা।
অফলাইন
আক্ষরিক আনুবাদ করলে তো দাদাদের মত হয়ে যাবে
। আমার মাথায় এটা আসছে:
"সর্বাধিক আলোচ্য বিষয়" 
কিংবা
সরগরম/তরতাজা আলোচনা/বিষয়। 

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৫-০৫-২০০৮ ২২:১১)
অফলাইন
এই ফোরামে যেমন - চায়ের কাপে ঝড়
এছাড়া হতে পারে -
গরমাগরম
চা-গরম
সর্বাধিক আলোচিত বিষয় (আমাদের প্রযুক্তিতে এমন আছে)
হিট বিষয় 
চান্দি গরম 
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???"সর্বাধিক আলোচ্য বিষয়"
পছন্দ হয়েছে।
এছাড়া
গরম বিষয়/
জনপ্রিয় বিষয়
ইত্যাদি হতে পারে
অফলাইন
সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!
সরগরম যদি সঠিক হয় তাহলে ভাল।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
সবাইকে ধন্যবাদ। বেশ কিছু ভাল অনুবাদ পাওয়া গেল। আসলে প্রেক্ষাপটটা বললে অনুবাদে সুবিধা হয়। নিসর্গের জন্য একটা মডিউলের নাম হট টপিক। সেটার বাংলা করতে চাইছিলাম। নিসর্গের থিম অনুযায়ি সবগুলি সাজেশন সামঞ্জস্যপূর্ণ হয়না। তবে এপর্যন্ত যেগুলো পাওয়া গেল তার মধ্যে আমার মনে হয়
১। সরগরম
২। সর্বাধিক আলোচিত বিষয় / সর্বাধিক আলোচিত
এই দুটো সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ। আরো নতুন সাজেশন আসলে আরো ভাল হবে। সবাইকে ধন্যবাদ পরামর্শের জন্য।
'জনপ্রিয়' হতে পারতো কিন্তু ওই নামে আরেকটা মডুল আছে।
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (২৬-০৫-২০০৮ ০০:৪৭)
অফলাইন
শামীম লিখেছেন:
চান্দি গরম
ভালই বলেছেন বস্ 
অফলাইন
শামীম লিখেছেন:
চান্দি গরম
এইটা কি কোন বাংলা সিনেমার নাম 


। কেমন যেন বাংলা সিনেমার গন্ধ পাচ্ছি 

অফলাইন
নিসর্গের জন্য হতে পারে:
নিসর্গের ঘন ফিসফিসানি বা গাঢ় ফিসফিস -- নিসর্গে নাকি সব ফিসফিস করে তাই 
ঘন কথা
গাঢ় সবুজ কথামালা
হরিদ্র কথামালা
অফলাইন
যুদ্ধাপরাধীদের বিচার চাই"সবার মুখে যে কথা"
হয়ছে?
অফলাইন
শিরোনাম দেয়ার একটা সার্বজনিন নিয়ম (জার্নালে পেপার লেখার সময় ঠেকে শিখা) হল-সেটা সহজবোধ্য হতে হবে। ওয়েবে যেহেতু নানান ব্যাকগ্রাউন্ডের লোকের আনাগোনা, তাই বেশি কাব্যিক, কঠিন শব্দ ব্যবাহার করলে সেটার আবেদেন খুব বেশি হয় না। নিসর্গের জন্য পারে-"আলোচিত শিরোনাম/আলোচিত খবর /আলোচিত বিষয়" অথবা "টাটকা/গরম বিষয়/ খবর" কিংবা এটাও হতে পারে "চাঞ্চল্যকর শিরোনাম/খবর/বিষয়".....ইত্যাদি ।
অফলাইন
তপু লিখেছেন:
নিসর্গের জন্য পারে-"আলোচিত শিরোনাম/আলোচিত খবর /আলোচিত বিষয়"
চমৎকার। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
অফলাইন
সামিউল লিখেছেন:
শামীম লিখেছেন:
চান্দি গরম
এইটা কি কোন বাংলা সিনেমার নাম
। কেমন যেন বাংলা সিনেমার গন্ধ পাচ্ছি
বাংলা সিনেমা 







অফলাইন