Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৩-০৫-২০০৮ ০০:৫৭

জল জোছনা
নিয়মিত
Current Status...বসে আছি একা একা
থেকে: পৃথিবী নামক একটি গ্রহ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৩-২০০৮
পোস্ট: ১২৩

মনের যত রঙ

রঙ দেখেছ বন্ধু? নাহ, দৃষ্টি দিয়ে যেটা উপলব্ধি যায় তার কথা বলছি না; আমি বলছি মনের রঙ এর কথা। মনের রঙ কি কখনো অনুভব করেছ? করনি? তবে এসো, আজ আমি পরিচয় করিয়ে দেই আমার রঙের পৃথিবীর সাথে।

সকাল বেলা, একেবারে কাকডাকা ভোরে যেদিন ঘুম ভাঙে সেই সময় মনের মাঝে কোন ক্লেদ জমে সারে না।আগের দিনের মনের ময়লা কিছুক্ষণের জন্য কোথায় জানি চলে যায়, নতুন করে ময়লা জমে উঠতে পারে না..তখন আমার মনের রঙ সাদা, শুভ্র একটা পৃষ্ঠার মত ক্ষণস্থায়ী এই মনটা নতুন দিনের নতুন স্বপ্ন দিয়ে দিনটি শুরু করার জন্য প্রস্তুত।

বেদনার রঙ কি জানো বন্ধু? আমি দিলাম বেগুণী যা একই সাথে আমাকে আকর্ষণ করে আবার বিকর্ষণও করে।রঙের গাঢ়ত্বের উঠানামার সাথে সাথে বেদনার উঠানামা চলে।

আচ্ছা, এক চিল্‌তে হাসি যখন ঠোঁটের কোণায় খেলে যায় সেটাকে কি রঙধনুর সাত রঙ এর সাথে তুলনা করা যায়? আমি এই হাসির রঙ নাম দিলাম বেনীআসহকলা। আর মুচ্‌কি হাসিটা যখন ঝকঝকে হাসিতে রূপান্তরিত হবে সেটা হবে বৃষ্টির মাঝে বেনীআসহকলা। কি বন্ধু, আপত্তি আছে?

দুঃখ আর বেদনার মাঝে নাকি পার্থক্য নেই, সত্যি কি? থাক এখানে আর ব্যাকরণ নাই বা কপ্‌চালাম, আমি মনে করি আছে তাই তো দুঃখের মেঘগুলো যখন একটু একটু করে মনের আকাশে জমা হয়, আমি তাকে ধূসর রঙের সাথেই তুলনা করতে পারি। তাই আমার দুঃখের রঙ ধূসর।

আনন্দের রঙ নীল। ভ্রু কুঁচকাচ্ছো? কেন, তুমি কি জান না আমার অনেক প্রিয় রঙের মাঝে একটা হল নীল; তাই মনের আনন্দের মাঝে একটা নীল রঙের আঁচড়ই নাহয় দিলাম smile

কষ্ট কে যতই চেপে রাখার চেষ্টা কর না কেন বন্ধু, নিজের কাছ থেকে কি লুকাতে পারবে কোনদিন? এই রঙহীন অনুভূতি তাই আমার কাছে অমাবস্যার রাতের মত নিকশ কাল।

বিষন্নতা কখনো কখনো আমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায়, সব রঙ তখন ম্লান হয়ে যায়। কেমন জানি একটা অস্পষ্ট মেটে রঙে মনটা ছেয়ে যায়।

বলতো শেষ কবে আমাকে রাগতে দেখেছোangry? মুখটা শুকিয়ে গেল কেনhehe? আমি বুঝি এতটাই ভয়ংকরtongue_smile? ক্রোধের সাথে লাল রঙটাই বেশি মানায় কিন্তু আমার ক্রোধের রঙ শেষ বিকেলের রোদের মত লালচে হলুদ। হেসো না, তাহলে কিন্তু এই মূহুর্তে প্রমাণ দেখিয়ে দিবtongue_smile

গাঢ়, ময়লা খয়েরি  রঙ দেখেছ? এই রঙের কোন ব্যাখ্যা আমার কাছে নেই, শুধু বলব মিশমিশে কালোর মাঝে একটু সাদা মিশিয়ে তাকে ফেকাশে করে যদি তার মাঝে খয়েরি রঙ মিশাও, তবে যে বিদ্‌ঘুটে রঙ দেখতে পাবে, সেটাই আমার ভয়।এই রঙ তুমি এই ভূবনে পাবে না, তার দেখা মিলবে কোন অজানা ভূবনে।

ঘৃণার রঙ দিলাম বুড়িগঙ্গার পানির মত কালচে সবুজ, একবার দেখলে যা আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না।

করুণার রঙ দিলাম পুরোনো খাতার পৃষ্ঠাগুলোর মত ম্লান হলুদ, যেটা কাউকে কাছে টানে না, বরং একটু একটু করে দূরে সরিয়ে দেয়।

লজ্জার রঙ হচ্ছে সবুজ blushing।হাসছো? তোমার লজ্জার রঙ নাহয় লাল কিন্তু যখন এই বিচিত্র অনুভূতি নিজের মাঝে অনুভব করি একে লজ্জাবতীর গাঢ় সবুজ রঙের সাথেই তুলনা করতে পারি।

দয়ার রঙ আকাশী, যদিও সেটা আজও আকাশের কাছাকাছি যেতে পারেনি, তবুও সীমানার খোঁজে মাটি ছেড়ে একটু উপরে উঠার চেষ্টায় আছে।

স্বার্থপরতার রঙ হচ্ছে কাদার মত কালচে, এই রং না দেখলেই ভাল।

সুখের রঙ হচ্ছে হলুদ আর লাল এ মিশানো কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার মত, যা মনে উজ্জ্বল রঙের বন্যা বইয়ে দেয়।
ভালোবাসার রঙ কি বল তো? smile উঁহু, লাল নয়..পারলে না? এটা আমার নিজের রঙ, আপন ভালোবাসার রঙে আমি রঙ্গিন। এটা বুঝতে পারবে না বন্ধু, শুধু অনুভব করতে পারবে। আজ তোমায় আমার ভালোবাসার রঙে রাঙ্গিয়ে দিলাম, এই রঙ কোনদিন হারাতে দিও না। যেদিন এই রঙ হারাবে, সেদিন আর কোথাও আমায় খুঁজে পাবে না। অন্যের মাঝে এই রঙ বিলিয়ে দাও।দেখবে, এতে তোমার রঙের ঝুলিতে আরও কিছু রঙ যোগ হবে।

জীবনটাকে রঙ্গিন করতে আগে নিজের মনকে আপন রঙে রাঙাও। চারিদিকে রঙের ছড়াছড়ি, শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে অনুভব করার চেষ্টা কর; দেখবে, পৃথিবীটা একটা বিশাল রঙের ভান্ডার।

-----------------------
আমি ঝড়ের কাছে রেখে এলাম আমার ঠিকানা

অফলাইন

#২ ২৩-০৫-২০০৮ ০১:৩৮

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৫
ওয়েবসাইট

Re: মনের যত রঙ

দারুন একটা রঙীন লেখাthumbs_up । দাড়ান,  একটা প্লাস দেই ...clap

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

#৩ ২৩-০৫-২০০৮ ২১:৩৪

মুশাফ
প্রজন্মাসক্ত
Current Status...ব্যাক টু দ্যা ওল্ড মিউজিক টাইম
থেকে: Neverland
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৮৪৩

Re: মনের যত রঙ

অনেক রঙীন একটা লেখা। অনেক সুন্দর, অনেক বেশি চমৎকার।
অসাধারণ লিখেছেন জল জোছনা। clap

-----------------------
রুরোনি কেনশিন

অনলাইন

#৪ ২৩-০৫-২০০৮ ২২:১৫

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৮৪
ওয়েবসাইট

Re: মনের যত রঙ

‌একটা + এর রঙ দিলাম।

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৫ ২৩-০৫-২০০৮ ২২:৫৭

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: মনের যত রঙ

রঙ কত সুন্দর একটি ব্যাপার না? http://www.ben-newman.de/smilie/misc/fabricasmilies2yd.gif

অসাধারণ লেখনী, একটি + রেপু।

-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

#৬ ২৪-০৫-২০০৮ ০১:১৮

জল জোছনা
নিয়মিত
Current Status...বসে আছি একা একা
থেকে: পৃথিবী নামক একটি গ্রহ
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৩-২০০৮
পোস্ট: ১২৩

Re: মনের যত রঙ

সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রেরণা দেওয়ার জন্য।কোন উদ্দেশ্য ছাড়াই লিখেছিলাম, নিজের মনের কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে, এতটা সাড়া পাব বুঝিনি। আমার মনের কিছু ক্ষুদ্র কথা আপনাদের মন ছুঁতে পেরেছে জেনে ভাল লাগল। মনটা তাই এখন গোলাপী রঙে রঙিন dancingblushing

-----------------------
আমি ঝড়ের কাছে রেখে এলাম আমার ঠিকানা

অফলাইন

#৭ ২৪-০৫-২০০৮ ০১:২৪

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৮৫

Re: মনের যত রঙ

ভাল লাগল, একটু নতুন করে ভাবতে ইছে করছে thinking। তবে + রেপু দিতে ভাববার কোন অবকাশ নেই big_smile

-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

#৮ ১৩-০৬-২০০৮ ১৫:৪৬

অযান্ত্রিক ভালোবাসা
নবাগত
থেকে: স্বপ্নলোকের দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১০

Re: মনের যত রঙ

সকাল বেলা, একেবারে কাকডাকা ভোরে যেদিন ঘুম ভাঙে সেই সময় মনের মাঝে কোন ক্লেদ জমে সারে না।আগের দিনের মনের ময়লা কিছুক্ষণের জন্য কোথায় জানি চলে যায়, নতুন করে ময়লা জমে উঠতে পারে না..তখন আমার মনের রঙ সাদা, শুভ্র একটা পৃষ্ঠার মত ক্ষণস্থায়ী এই মনটা নতুন দিনের নতুন স্বপ্ন দিয়ে দিনটি শুরু করার জন্য প্রস্তুত।

শুভ্রতার সাদা রঙ ক্ষণস্থায়ী হলেও তার আবেদন থাকে দিনভর। দিনের শুরুতে কিছুটা হলেও সেই রঙ আলোরণ তোলে মনের মাঝে, আশা জাগায় নতুন এক জীবনের, প্রেরনা দেয় কিছু দেওয়ার নিঃসার্থ ভাবে মনের অজান্তে। জল জ্যোৎস্না ভেবেছ কি কখনো তা ?

বেদনার রঙ কি জানো বন্ধু? আমি দিলাম বেগুণী যা একই সাথে আমাকে আকর্ষণ করে আবার বিকর্ষণও করে।রঙের গাঢ়ত্বের উঠানামার সাথে সাথে বেদনার উঠানামা চলে।

ঠিক বলেছ, তবে বেপারটা বেগুনিতেই শেষ হয়না। বেগুনি মিশে একাকার হয় গাঢ় নীলে, যেখানে আকর্ষণ আর বিকর্ষণের চুড়ান্ত পরিণতি। তুমি কি তা ভাব ? নিছক মনের কথাটা আজ জানালাম।

আচ্ছা, এক চিল্‌তে হাসি যখন ঠোঁটের কোণায় খেলে যায় সেটাকে কি রঙধনুর সাত রঙ এর সাথে তুলনা করা যায়? আমি এই হাসির রঙ নাম দিলাম বেনীআসহকলা। আর মুচ্‌কি হাসিটা যখন ঝকঝকে হাসিতে রূপান্তরিত হবে সেটা হবে বৃষ্টির মাঝে বেনীআসহকলা। কি বন্ধু, আপত্তি আছে?

হাসির মানে আমার কাছে সব সময়েই গোলকধাধার মতো। রঙের কথা কি আর বলবো ? সুন্দর মুখের হাসি নাকি সর্বত্র জয় জয়কার ! আফসোস সবার কাছ থেকে মেকি হাসি পেলাম, উষ্ণতার ছোয়া পেলাম না। বন্ধু তোমার ওই বেনিআসহকলা হাসি কি নিছকই হাসি, নাকি তার মাঝে কিছু থাকে ? যদি বিধাতা সহায় হয় তাহলে হইতো দেখবো একদিন সেই লাজুক মুখের এক চিলতে হাসি, হোক না তা ক্ষনিকের জন্য, কি আসে যায় তাতে।

দুঃখ আর বেদনার মাঝে নাকি পার্থক্য নেই, সত্যি কি? থাক এখানে আর ব্যাকরণ নাই বা কপ্‌চালাম, আমি মনে করি আছে তাই তো দুঃখের মেঘগুলো যখন একটু একটু করে মনের আকাশে জমা হয়, আমি তাকে ধূসর রঙের সাথেই তুলনা করতে পারি। তাই আমার দুঃখের রঙ ধূসর।

জানো কি, দুঃখ আছে বলেই আমরা সুখের সরূপ খুজে পাই জীবনের মাঝে। হোকনা ধূসর মেঘ তাও তো রঙ আছে! এই ধূসর মেঘের আলোছায়াতেই হঠাৎ রঙ্গিন কোন বাতাবরণ নিয়ে কোনো সুখবার্তা আসলে তাকি মনের মলিনতাকে দূর করেনা ?

আনন্দের রঙ নীল। ভ্রু কুঁচকাচ্ছো? কেন, তুমি কি জান না আমার অনেক প্রিয় রঙের মাঝে একটা হল নীল; তাই মনের আনন্দের মাঝে একটা নীল রঙের আঁচড়ই নাহয় দিলাম

তুমি কি জানো আমার প্রিয় রঙ হচ্ছে গাঢ় নীল, যার মাঝে আমার জীবনের আলো-আধারির খেলা চলে সারা দিনমান......

কষ্ট কে যতই চেপে রাখার চেষ্টা কর না কেন বন্ধু, নিজের কাছ থেকে কি লুকাতে পারবে কোনদিন? এই রঙহীন অনুভূতি তাই আমার কাছে অমাবস্যার রাতের মত নিকশ কাল।

কিন্তু মনে রেখো অমাবস্যা চিরস্থায়ি না, প্রতিপাদের পরেই জ্যোৎস্নার অপার্থিব রুপছটা আসে। কি বন্ধু ঠিক বলিনি ?

বিষন্নতা কখনো কখনো আমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায়, সব রঙ তখন ম্লান হয়ে যায়। কেমন জানি একটা অস্পষ্ট মেটে রঙে মনটা ছেয়ে যায়।

বিষন্নতা সবাইকে কিছু সময়ের জন্যে বিচ্ছিন্ন করে ফেলে, জাগতিক অনুভূতি থেকে। তাই তখন মনের অবস্থা একেক জনের কাছে একেক রকমের, রঙের গভিরতার কারনে তার তারতম্য ঘটে।

বলতো শেষ কবে আমাকে রাগতে দেখেছো ? মুখটা শুকিয়ে গেল কেন ? আমি বুঝি এতটাই ভয়ংকর ? ক্রোধের সাথে লাল রঙটাই বেশি মানায় কিন্তু আমার ক্রোধের রঙ শেষ বিকেলের রোদের মত লালচে হলুদ। হেসো না, তাহলে কিন্তু এই মূহুর্তে প্রমাণ দেখিয়ে দিব

তোমাকে রাগতে .......nailbiting........কি জানি মনে পরছে না। রাগলে কেমন লাগে দেখতে হবে, ভয়ংকর অসুন্দর দেখেছি, ভয়ংকর সুন্দর দেখি নাই। শেষ বিকেলের রোদের মত সেই হাসি হয়তো কিছুটা হলেও সাঝবেলাকে আলোকিত করে দিবে গোধূলী লগনে।ghusi

গাঢ়, ময়লা খয়েরি  রঙ দেখেছ? এই রঙের কোন ব্যাখ্যা আমার কাছে নেই, শুধু বলব মিশমিশে কালোর মাঝে একটু সাদা মিশিয়ে তাকে ফেকাশে করে যদি তার মাঝে খয়েরি রঙ মিশাও, তবে যে বিদ্‌ঘুটে রঙ দেখতে পাবে, সেটাই আমার ভয়।এই রঙ তুমি এই ভূবনে পাবে না, তার দেখা মিলবে কোন অজানা ভূবনে।

বিদ্‌ঘুটে রঙটাকে দেখতে ইচ্ছে করছে...কেমন তার মিশ্রন, কি তার অভিব্যক্তি, কোথায় তার সমাপ্তি।

ঘৃণার রঙ দিলাম বুড়িগঙ্গার পানির মত কালচে সবুজ, একবার দেখলে যা আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না।

ঘৃণার রঙ যাই হক না কেন তাকে দূরে ঠেলে দেওয়াই উত্তম...তাই নয় কি বন্ধু ?? ঘৃণার স্থান সব হৃদয়ের জন্যে নয়, অন্তত যে হৃদয় উজার করে ভালোবাসতে জানে তার জন্যে তো নয়ই।

করুণার রঙ দিলাম পুরোনো খাতার পৃষ্ঠাগুলোর মত ম্লান হলুদ, যেটা কাউকে কাছে টানে না, বরং একটু একটু করে দূরে সরিয়ে দেয়।

দশে দশ দিলাম ...

লজ্জার রঙ হচ্ছে সবুজ  ।হাসছো? তোমার লজ্জার রঙ নাহয় লাল কিন্তু যখন এই বিচিত্র অনুভূতি নিজের মাঝে অনুভব করি একে লজ্জাবতীর গাঢ় সবুজ রঙের সাথেই তুলনা করতে পারি।

লজ্জার রঙ তখনি সবুজ হয় যখন কোনো গোপন আশা ভালোলাগা তৈরি করে মনের অজান্তে। কিছুটা পিছটান, কিছুটা আশঙ্কা দোদূল্যমান অবস্থায় থাকে।blushingblushingblushing

দয়ার রঙ আকাশী, যদিও সেটা আজও আকাশের কাছাকাছি যেতে পারেনি, তবুও সীমানার খোঁজে মাটি ছেড়ে একটু উপরে উঠার চেষ্টায় আছে।

আকাশের কাছে তখনি যাবে যখন দেহের মাপে মন তৈরি না হয়ে মনের মাপে দেহ তৈরি হবে

স্বার্থপরতার রঙ হচ্ছে কাদার মত কালচে, এই রং না দেখলেই ভাল।

না দেখাই ভাল, সবকিছু দেখতে হয় কি ? নাকি কিছু জিনিস অনুভবে দেখতে হয়...

সুখের রঙ হচ্ছে হলুদ আর লাল এ মিশানো কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার মত, যা মনে উজ্জ্বল রঙের বন্যা বইয়ে দেয়।

আসলেই সুখের রঙের উজ্জ্যলতা চির নবিন আর সবুজ থাকা ভালো...চিরকাল যেন তাই থাকে।

ভালোবাসার রঙ কি বল তো? উঁহু, লাল নয়..পারলে না? এটা আমার নিজের রঙ, আপন ভালোবাসার রঙে আমি রঙ্গিন। এটা বুঝতে পারবে না বন্ধু, শুধু অনুভব করতে পারবে। আজ তোমায় আমার ভালোবাসার রঙে রাঙ্গিয়ে দিলাম, এই রঙ কোনদিন হারাতে দিও না। যেদিন এই রঙ হারাবে, সেদিন আর কোথাও আমায় খুঁজে পাবে না। অন্যের মাঝে এই রঙ বিলিয়ে দাও।দেখবে, এতে তোমার রঙের ঝুলিতে আরও কিছু রঙ যোগ হবে।

ভালোবাসার রঙ কি জানতে চাও ? আমার কাছে ভালোবাসার রঙ রবীন্দ্রনাথের সেই গানের মতো- হে ক্ষনিকের অতিথি এলে প্রভাতে কারে ছাড়িয়া, ঝরা শেফালীর পথো বাহিয়া...cryingcryingcrying। ক্ষনিকের অতিথি হয়ে যে আসে তার মন কি চট করে বোঝা যায় অথবা সেই রঙ কি কোনোদিন মন থেকে মুছে যায়, যায় না।

-----------------------
আগের জনম গেলো বৃথাই তোমারি আশায়...
এই জনমে থাকব না হয় তোমার বাসনায়
সখি তোমার বাসনায়...

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.119 seconds, 15 queries executed ]