আর ভাল লাগে না!গত কিছুদিন থেকেই আমার কম্পিউটারটি নিয়ে সমস্যা হচ্ছিল। কাজ করার মধ্যে হঠাৎ করেই রিস্টার্ট হয়ে যেত। সম্প্রতি এটা খুব রেগুলার হচ্ছিল। প্রায় ২০ - ৩০ মিনিটের মাথায় এরকম হচ্ছিল। সুমন বলল সিপিইউ গরম হলে এরকম হয়। আমি দেখলাম ফ্যান ঠিক মতই ঘুরছে। তারপরও হিটসিঙ্ক, সিপিইউ খুলে খুব ভাল করে পরিষ্কার করে আবার লাগালাম। সিপিইউর উপরে ও হিটসিঙ্কের নিচে লেগে থাকা কিছু জিনিস তো পরিষ্কার করে সাফ করে ফেললাম। এবার পিসি লাগালে দেখি সাথে সাথে (১০-৩০ সেকেন্ড পরে) সাট ডাউন হয়ে যাচ্ছে । আরে! এ সমস্যা তো নতুন। রিস্টার্ট হলে না হয় ভাবতাম হিট সমস্যা।
কোন উপায় না পেয়ে টাট্টুহর্স কে সাথে নিয়ে গেলাম একটি কম্পিউটারের দোকানে। ঘন্টা দুয়েক অনুসন্ধানের পর জানা গেল হিট সিঙ্কে/ফ্যানে সমস্যা। কারণ অন্য হিটসিঙ্ক ও ফ্যান লাগালে চলছে। তাহলে এখন হিটসিঙ্ক কিনতে হবে। কিন্তু সেই দোকানে আবার হিটসিঙ্ক নাই (ভাগ্য ভাল!)।
তাহলে উপায় হল নিউমার্কেটে যেতে হবে। সেখানে একজন বলল আপনার হিটসিঙ্কটি ২নম্বর। তবে ফ্যান ঠিক আছে। হিট সিঙ্ক বদলালে ঠিক হয়ে যাবে। বলল তাদের দোকানেও অরিজিনাল নেই। বাধ্য হয়ে অন্য দোকানে গেলাম অরিজিনাল খুঁজতে। তিনি বললেন আপনার হাতেরটার কি সমস্যা? আমি বললাম এটা নাকি দুই নম্বর, আর এটা দিয়ে সিপিইউ ঠান্ডা হচ্ছে না। তিনি বললেন এটা ঠিকই আছে। এটার নিচে যে আঠা/পেস্ট ছিল সেটা কই? ভাবলাম জবর লোক
! আমি বললাম, ওটা তো ময়লা ভেবে আমি পরিষ্কার করে ফেলেছি। বলল সর্বনাশ তো ঐটাই করেছেন। আমি বললাম আমি ভাবলাম প্রসেসর এর উপরে লেবেল গরমে গলে ঐরকম হয়েছে। তাই পরিষ্কার করলাম। তিনি বললেন ঐটাই ঠান্ডায় বড় ভূমিকা পালন করে
।
পরে অন্য দোকানেও অরিজিনাল হিটসিঙ্ক না পেয়ে আবার আগের দোকানে এসে ৫০টাকা দিয়ে এক প্যাকেট পেস্ট কিনলাম। বাসায় এসে টাট্টুহর্স পেস্ট লাগিয়ে কম্পিউটার চালিয়ে দেখলো সব ঠিক। পিসি এখন সম্পূর্ণ সূস্থ।
এরকম বেআক্কেল সচরাচর হয়েছি বলে মনে পড়ে না। আমি ঐ পেস্ট মুছে পরিষ্কার না করলে এরকম সমস্যা হত না। তবে তা না হলে এরকম একটা শিক্ষাও অবশ্য পেতাম না।
তবে ধন্যবাদ মাদারোর্ডকে
। সে বার বার বন্ধ/রিস্টার্ট করে না দিলে আমার পিসি'র সিপিইউ গেছিল।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???আপনার ধরা খাওয়া থেকে আমরাও কিছু শিখলাম।
অফলাইন
তাদের আমি পিট্টি দিবমজা পেলাম + কিছু জানতে পারলাম!
ঠিক কিভাবে পেস্টটা ভূমিকা পালন করে কেউ বলতে পারেন? 
আমি যেমন অগোছালো, আমার আপু তেমনিই গোছালো। একবার খুব দরকারের সময় ও প্রিন্টারে কার্টিস লাগানোর আগে যাওয়া আগে ভাবল, পরিস্কার করে নেই- তাহলে আর ঝামেলা করবে না! 
কোথায় জানি কি একটা কেটে গেল (একজাক্টলী মনে নেই) 
পরের দিনই নতুন প্রিন্টার!!! 


অফলাইন
তাপ ভালমতো পরিবহনের জন্য খুব ভাল কন্টাক্ট থাকা চাই। দুটো ধাতব বস্তুকে আমরা যতই চাপ দিয়ে ধরি না কেন, তাদের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে যেটা তাপ পরিবহনে বাধা। এ সমস্যা সমাধান করা যায় যদি তাপ সুপরিবাহী কোন তরল দিয়ে ওই ফাকা জায়গাটা বন্ধ করে দেয়া যায়। থার্মাল গ্লু সে কাজটাই করে।
@কোডার
আপনি যদি সিপিইউএর উপরের অংশ বা হিট সিংকের নীচের অংশ (যেটা সিপিউএর গায়ে লেগে থাকে) শিরিষ কাগজ বা সেরকম কিছু দিয়ে ঘসে থাকেন তবে সর্বনাশ। এ জায়গাদুটো কখনই ঘষাঘষি করা যাবে না। পরিষ্কার করার জন্য বিশেষ তরল পাওয়া যায়, সেটা দিয়ে ধুয়ে দিলে ভাল।
থার্মাল গ্লু কিন্তু বিষাক্ত (ঠাট্টা না)। কখনোই খালি হাতে ধরবেন না। (পলিথিন ব্যাগ লাগিয়ে নিতে পারেন গ্লাভস না পেলে)।
গ্লু আর এসব ক্লিনিং লিকুইড হলো সবচেয়ে ভাল সমাধান। এর চেয়ে সহজ সমাধান হলো বিশেষ ধরনের থার্মাল গ্রেটিস (আমরা যেটাকে ওয়াশার বলি)। তবে গ্রেটিস সহজলভ্য না, তাপ পরিবহন ক্ষমতা গ্লুর চেয়ে কম।
সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (২৩-০৫-২০০৮ ২০:৫১)
অফলাইন
কোডার ভাই আমিও আগে চেষ্টা করতাম ঐটা মুছতে। একবার মুছেছিলাম। পড়ে যার কম্পিউটার তাকে দিয়ে নতুন করে মাদারবোর্ড আর প্রসেসর কিনিয়েছি। যাক আপনার পোস্টের মাধ্যমে একটা শিক্ষা পেলাম।
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???অনেকেই ধরা খাইছেন মনে হচ্ছে। কিন্তু কোডার ভায়ের পোষ্টের পরে কেউ আর ধরা খাবে বলে মনে হয় না।
যাক, একজনের কাছ থেকে অনেকে শিখলো।
অফলাইন
যুদ্ধের কী দরকার!জটিল শিক্ষামূলক পোস্ট। ধন্যবাদ।
অনলাইন
সতর্কবানী: এই টপিক দেখিয়া আবার কোন উর্বর মষ্তিষ্ক ভাইজানেরা তরল কিংবা গ্লুএর তাপ সহনশীলতার সত্যতা পরিক্ষা করতে যাইয়েন না, তাইলে কিন্তু উনার চাইতেও জটিল অবস্থায় পতিত হওয়ার সম্ভাবিলিটি রইয়াছে
। 
সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৩-০৫-২০০৮ ২০:২৪)
অফলাইন
@ কোডার, 
প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
কোডার এটা জানতনা শুনে
ইয়ে, আমিও নতুন জানলুম।
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


এইভাবে হাতে কলমে শিখাটাই হল প্রকৃত শিক্ষা।
অনলাইন
শান্তিভাল জিনিস শিখলাম
। নিজে এই বিপদ এ পড়ার আগেই

অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sএকই বিপদে আমিও পড়েছি। এই পোস্টটা পড়ে এই মাত্র জানলাম পেস্ট টা মুছে ফেলে ভুল করেছি। ধন্যবাদ। আমার আর কোডার ভাইয়ের টাইমিং মিলল কিভাবে কে জানে...
আমার সমস্যা অবশ্য একটা বেশী। আমার সিপিইউ কুলিং ফ্যান আর পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান ঘুরছে না। আইডিবি থেকে বলেছে পাওয়ার সাপ্লাই গেছে। আপনাদের কোন আইডিয়া আছে?
ও হ্যা...এখন আমাকে বলেন থার্মাল গ্লু কোথায় পাবো? আর এটা ছাড়া কম্পিউটার চালালে রিস্ক কিরকম?
অফলাইন
ওওও........................ তাহলে এই কাহিনী!!
সিপিউ এর মাথা ঠান্ডা রাখার তেল সাম্পু দিয়া ধুইয়া ফালাইলে যা হইবার তাই হয়ছিল। তয় জটিল একখান ধরা খাইছেন। ভাবলেই হাসি পাচ্ছে।
অফলাইন