Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২০-০৫-২০০৮ ০০:১৯

রুমন
প্রজন্ম গুরু
Current Status...প্রভু ধন্যবাদ! সবকিছুর জন্যেই আমি কৃতজ্ঞ!
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৭১৩
ওয়েবসাইট

বুদ্ধ

সমাজের বাকবদলকারী একজন মহামানব-- গৌতম বুদ্ধ। মহামতি বুদ্ধ জীবনের সত্যকে খুব সহজভাবে বর্ণনা করে গেছেন। ধম্মপদ থেকে পাওয়া তাঁর কিছু বানী ভাগাভাগি করছিঃ

•    ভালো কাজ সবসময় কর। বারবার কর। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ। [পাপবজ্ঞোঃ ১১৮]
•    বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে। [মগ্‌গবজ্ঞোঃ ২৮৬]
•    নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। [অত্তবজ্ঞোঃ ১৫৯]
•    চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে। [যমকবজ্ঞোঃ ১-২]
•    আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে। [নাগবজ্ঞোঃ ৩২৫]
•    যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। [চিত্তবজ্ঞোঃ ৩৮]
•    প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। [পন্ডিতবজ্ঞোঃ ৮১]
•    রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ। [সহস্‌সবজ্ঞোঃ ১০৩]
•    কাউকে কটু কথা বলবে না। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে। [দন্ডবজ্ঞোঃ ১৩৩]
•    কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভান্ড পূর্ণ করে ফেলে। [পাপবজ্ঞোঃ ১২১]
•    মূর্খরা ‘আমার পুত্র, আমার অর্থ, আমার ধন’ এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে? [বালবগ্‌গোঃ ৬২]


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#২ ২০-০৫-২০০৮ ০০:৪৫

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০১৩
ওয়েবসাইট

Re: বুদ্ধ

মূর্খরা ‘আমার পুত্র, আমার অর্থ, আমার ধন’ এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে? [বালবগ্‌গোঃ ৬২]

জোস লাইনsurprisedsurprisedsurprisedsurprisedthumbs_upthumbs_upthumbs_up


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৩ ২০-০৫-২০০৮ ০২:১০

মুশাফ
প্রজন্মাসক্ত
Current Status...কালকে নির্বাচন smile কালকে মোবাইল নেটওয়ার্কও বন্ধ sad
থেকে: Neverland
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৮৮৪

Re: বুদ্ধ

যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না।

চিত্তবজ্ঞোতে আমকে কী সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। roll


-----------------------
রুরোনি কেনশিন
It's our choices that make us who we are.
সফটপিডিয়া - সফটওয়্যার রাজ্য

অফলাইন

 

#৪ ২০-০৫-২০০৮ ১২:৫৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...যুদ্ধাপরাধীদের বিচার চাই
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪৪১৫
ওয়েবসাইট

Re: বুদ্ধ

আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে। [নাগবজ্ঞোঃ ৩২৫]

হায় হায় আমিতো তাহলে সবচেয়ে মূর্খhairpullhairpullhairpullhairpull


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৫ ২০-০৫-২০০৮ ১৩:৫০

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০৮

Re: বুদ্ধ

সবাই একটা একটা পয়েন্টে মিল পাচ্ছে! roll
আমি তো.... ! brokenheart
... সবগুলোতেই!!!  brokenheart

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (২০-০৫-২০০৮ ১৩:৫১)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৬ ২২-০৫-২০০৮ ১৩:৫২

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫৪৩
ওয়েবসাইট

Re: বুদ্ধ

microqatar লিখেছেন:

আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে। [নাগবজ্ঞোঃ ৩২৫]

হায় হায় আমিতো তাহলে সবচেয়ে মূর্খhairpullhairpullhairpullhairpull

lol2lol2lol2lol2lol2
@রুমন, thinking অতঃপর hehe


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.118 seconds, 11 queries executed ]