Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
  • হোম
  •  » দৈনন্দিন
  •  » আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

#১ ১৭-০৫-২০০৮ ২১:৫৬

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

কপাল মন্দ তাই ছুটির দিনেও অফিস করতে হয়েছে। এদিকে উবুন্টু এর রিলিজ পার্টির দিন অনেক আগে থেকেই ঘোষনা দিয়ে রেখেছে উবুন্টু বাংলাদেশ। যাবোই যাবো এই রকম চিন্তা ছিলো। কিন্তু বাধ সাধলো অফিসের ছুটি বাতিল। কিন্তু শেষ পর্যন্ত দেরিতে হলেও বিকাল ৫.৩০ এ গিয়ে পৌচ্ছালাম। অনুষ্ঠানের আয়োজন করেছিলো উবুন্টু বাংলাদেশ। স্থান ছিলো মোঃপুর কাঁচা বাজারের পাশের হাঙ্গার  প্রজেক্টের অফিসে। যেহেতু অনুষ্ঠানে প্রথম থেকে থাকতে পারি নাই তাই শুরু থেকে শেষ বর্ননা করতে পারবো না। যাই হোক, আমি যখন গেলাম দরজা খুলেই দেখি হাসিন ভাই দাড়িয়ে আছেন। বল্লেন মানচু এতো দেরি করলে... কি আর বলবো দুঃখের কথা...বল্লাম ভাইয়া অফিস ছিলো। আমি গিয়ে দেখলাম অমি ভাই  স্ক্রিনে দেখাচ্ছিলেন কিভাবে বাংলা কিবোর্ড অপশন এনাবল করা যায় উবুন্টুতে। অনুষ্ঠানে হয়তো অনলাইনে পরিচিত অপরিচিত অনেকেই ছিলেন কিন্তু আগে আগে যেতে পারি নাই বলে সবার পরিচিতি দিতে পারছি না। আর উবুন্টু বাংলাদেশের প্রধান রাসেল ভাই ছিলেন, উনার সাথে কথা হলো। আমাদের প্রযুক্তি ও প্রজন্ম ফোরামের অনেক মেম্বারের সাথে দেখা হলো। আশাবাদী, আলোকিত, তারুন্য, আশফাক, ম্যাচলেচ অনেকের সাথে দেখা হলো, কথা হলো। আর হ্যাঁ আমার সাথে আমার অফিসের বড় ভাই সৌমেন দাশ, ডেলোয়ার ভাই ছিলেন। আগে আগে চুপি চুপি তিনটা ডিভিডি নিয়ে অনুষ্ঠান শেষ হবার আগেই চলে আসলাম, কারন ক্লান্ত লাগছিলো। যেহেতু প্রথম থেকে শেষ থাকা সম্ভব হয়নি তাই অনুষ্ঠানে বিস্তারিত বলতে পারছি না। দুঃখ প্রকাশ জ্ঞাপন এখানে শেষ করছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন মানচুমাহারা (১৭-০৫-২০০৮ ২২:০২)

অফলাইন

 

#২ ১৮-০৫-২০০৮ ০৪:৩৮

জুয়েল
প্রজন্ম গুরু
Current Status...The Ultimate fun zone lol2lol2
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৬১৬

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

এই পার্টিতে কি যে কেউ যোগ দিতে পারবে, মানে উম্মুক্ত নাকি শ্পেশাল লোকজনই কেবল প্রবেশের জন্য আনুমিতdonttell??
হিহি ঢুকতে পারলেইতো মোজো আর ডিভিডি ফ্রিdancing, পরে কাজে লাগুক বা নাই লাগুক ডিভিডি নেওয়াই লাগবেkidding

অনলাইন

 

#৩ ১৮-০৫-২০০৮ ০৮:৩৩

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

জুয়েল ভাই উবুন্টু রিলিজ আর ফেডোরা রিলিজ পার্টি দুইটা আলাদা অর্গানাইজেশন করেছেন। যাই হোক  অনুষ্ঠান শেষ। আর অংশ নিতে কাউকে বিশেষ কেউ হতে হয়না তবে অনেক বিশেষ লোকজনের দেখা পাওয়া যায় ঐখানে গেলে। আর উবুন্টু পার্টিতে মোজ ছিলো নাcry। তবে চা ছিলো।clap

ডিভিডি নিয়ে ফেলে রাখবেনangry কেন ? নিজে ব্যবহার করবেন আর অন্যদের রাইট করে দিয়ে ডিস্ট্রিবিউট এর কাজ করবেন। না হলে ফ্রি সফটওয়্যার ব্যবহারে মানুষয়ের আগ্রহ কেন বাড়বেblushing

অফলাইন

 

#৪ ১৮-০৫-২০০৮ ০৯:০০

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১২
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল ... কিন্তু সপ্তাহে ৬ দিনই রাত পোনে নয়টা পর্যন্ত অফিস ... ... (অবশ্য দেরীতে শুরু হয়)

অফলাইন

 

#৫ ১৮-০৫-২০০৮ ১৪:২৫

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

শামীম ভাই একদিন ছুটি নিলে কি হয়roll

অফলাইন

 

#৬ ১৮-০৫-২০০৮ ১৪:৫৯

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫২
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

মানচু ভাই/ চাচা/মামা, আমনে তিনটা ডিভিডি লাইছেন, হেইকান তুম আমারে যদি একটা মেইল করি দিতেন। আমনে ইয়েছে কইলে আমি গোফন বার্তায় আমার কাতারের ঠিকানাটা ফাঠামু।

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (১৮-০৫-২০০৮ ১৫:০০)


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৭ ১৮-০৫-২০০৮ ১৮:২৭

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১২২
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

http://cdimage.ubuntu.com/dvd/current/

এখান থেকে ডাউনলোড করে ফেলুন।

অফলাইন

 

#৮ ১৮-০৫-২০০৮ ১৯:১২

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৭৮
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

এগুলো কি রিপো ডিভিডি??
আমার হার্ডির রিপো ডিভিডি দরকার।
কারও কাছে থাকলে আওয়াজ দেবেন। এমডি৫ পরীক্ষায় উত্তীর্ণ হলে কপি করে নেব।
নয়তো ডাউনলোড করতে হবে আরকি।

আমি এখন ড্যাপার এলটিএস থেকে, হার্ডি এলটিএস এ।
নতুন এলটিএস আসার আগ পর্জন্ত এটাই ব্যব হার করব। কমপক্ষে ২ বছর। তাই রিপো দরকার।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৯ ১৮-০৫-২০০৮ ২০:০৯

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১২২
ওয়েবসাইট

Re: আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

না, এগুলো রিপো না। উবুন্তু, কুবুন্তু, যুবুন্টু লাইভসিডিগুলো একসাথে দেয়া। লাইভসিডির সাথে কোন পার্থক্য নাই।

অফলাইন

 
  • হোম
  •  » দৈনন্দিন
  •  » আজ আবার ঘুরে আসলাম "উবুন্ট ৮.০৪ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 3.852 seconds, 11 queries executed ]